প্রণয় ভার্মা | Newsflash24bd.com

বেলজিয়াম ও ইইউতে ভারতের রাষ্ট্রদূত হলেন প্রণয় ভার্মা
ঢাকায় ভারতের হাই কমিশনারের দায়িত্ব সামলে আসা প্রণয় ভার্মাকে এবার রাষ্ট্রদূত করে পাঠানো হলো বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ)।

শুক্রবার (১০ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এই নতুন কূটনৈতিক রদবদলের তথ্য নিশ্চিত করা হয়েছে।

ভারতীয় পররাষ্ট্র ক্যাডারের ১৯৯৪ ব্যাচের এই অভিজ্ঞ কর্মকর্তা বর্তমানে ঢাকায় ভারতের প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। নতুন এই নিয়োগের মাধ্যমে তিনি আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় পরিসরে ভারতের স্বার্থ রক্ষায় কাজ করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, প্রণয় ভার্মা বেলজিয়ামের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের কাছেও ভারতের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন। বিশ্ব রাজনীতি ও অর্থনীতির প্রেক্ষাপটে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নের এই পদটি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত।

প্রণয় ভার্মা এর আগে ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া বিভাগের মহাপরিচালক হিসেবেও তাঁর কাজের অভিজ্ঞতা রয়েছে। ঢাকায় হাইকমিশনার হিসেবে সফল দায়িত্ব পালন শেষে তিনি এখন ব্রাসেলসের উদ্দেশ্যে যাত্রা করবেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, তিনি খুব শিগগির তাঁর নতুন কর্মস্থলে যোগদান করবেন এবং বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন।

প্রণয় ভার্মার এই নতুন নিয়োগ দুই দেশের এবং বিশেষ করে ইউরোপীয় অঞ্চলের সাথে ভারতের বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশে তাঁর স্থলাভিষিক্ত কে হচ্ছেন, সে বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

The post বেলজিয়াম ও ইইউতে ভারতের রাষ্ট্রদূত হলেন প্রণয় ভার্মা appeared first on Newsflash24bd.com.

বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক চায় ভারত : প্রণয় ভার্মা
ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল, ইতিবাচক, গঠনমূলক, দীর্ঘমেয়াদি ও উভয়ের জন্য লাভজনক সম্পর্ক চায় দিল্লি। যেখানে দু’দেশের জনগণই হবে এই সম্পর্কের মূল অংশীদার।

আজ মঙ্গলবার ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল সোমবার ন্যাশনাল ডিফেন্স কলেজ অব বাংলাদেশের আমন্ত্রণে ২০২৫ সালের এনডিসি কোর্সে অংশগ্রহণকারীদের উদ্দেশে রাষ্ট্রদূত এসব কথা বলেন।

হাইকমিশনার উল্লেখ করেন, ভারত ও বাংলাদেশের উচিত তাদের পারস্পরিক নির্ভরশীলতা জোরদার করার জন্য একসাথে কাজ করা এবং তাদের ভৌগোলিক নৈকট্য, ক্রমবর্ধমান অর্থনৈতিক সক্ষমতা এবং ভবিষ্যতের আকাঙ্ক্ষাকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নতুন সুযোগে রূপান্তর করা।

ভার্মা বলেন, এই অঞ্চলের দু’টি গুরুত্বপূর্ণ অর্থনীতির দেশ হিসেবে ভারত ও বাংলাদেশ বিমসটেকের কাঠামোর অধীনে আঞ্চলিক একীকরণের জন্য গুরুত্বপূর্ণ চালিকাশক্তি।

হাইকমিশনার ভারতের পররাষ্ট্রনীতি ও উন্নয়ন কৌশল সম্পর্কেও কথা বলেন। আন্তর্জাতিক সহযোগিতা, বৈশ্বিক শাসনব্যবস্থার সংস্কার এবং গ্লোবাল সাউথের স্বার্থের বিষয়ে গুরুত্ব দিতে উৎসাহিত করেন তিনি।

তিনি ভারতের পররাষ্ট্র নীতির অগ্রাধিকার ‘প্রতিবেশী প্রথম’, ‘পূবে তাকাও’ নীতি, মহাসাগর মতবাদ, এবং ভারতের ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় দৃষ্টিভঙ্গির অধীনে ভারত-বাংলাদেশ সম্পর্কের দীর্ঘমেয়াদী পরিস্থিতি উল্লেখ করেন।

The post বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক চায় ভারত : প্রণয় ভার্মা appeared first on Newsflash24bd.com.

ভারত প্রতিবেশী নীতিতে বাংলাদেশকে প্রথম গণ্য করে : প্রণয় ভার্মা
বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বৃহস্পতিবার বলেছেন যে বাংলাদেশ ও ভারতের মধ্যে বর্তমান দ্বিপক্ষীয় সম্পর্ক পারস্পরিক উন্নয়নের পরিপূরক হচ্ছে যখন নয়াদিল্লি তার প্রতিবেশী নীতিতে ঢাকাকে প্রথম গণ্য করে।

তিনি বলেন, ‘আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক আজ সত্যিই বহুমুখী এবং পারস্পরিক উন্নয়নের পরিপূরক।’
ভারতীয় হাইকমিশনে ‘ভারত বিচিত্রা’র সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এর বিশেষ সংস্করণের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ভারতীয় রাষ্ট্রদূত এ কথা বলেন।
ভার্মা বলেন, ভারত ও বাংলাদেশ এমন একটি চমৎকার সম্পর্ক উপভোগ করছে, ‘বিশ্বে যার জুড়ি মেলা ভার।’

তিনি বলেন, ‘ভারত বাংলাদেশের সাথে সম্পর্ককে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেয়… আমরা প্রায়ই যেমনটি বলে থাকি, আমাদের কাছে প্রতিবেশী প্রথম, আসলে প্রতিবেশী দ্বিতীয়… বাংলাদেশই প্রথম।’

হাইকমিশনার উল্লেখ করেন যে ভারত যখন জি২০-’র প্রেসিডেন্ট হয়, নয়াদিল্লি সেই গুরুত্বপূর্ণ বহুজাতিক প্ল্যাটফর্মের আলোচনায় যোগ দিতে বাংলাদেশকে বিশেষ অতিথি দেশ হিসেবে আমন্ত্রণ জানায়।’

তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি বৈশ্বিক উন্নয়নে অবদান রাখা, বিভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা, প্রতিকূলতা উত্তরণ এবং অগ্রগতি অর্জনে বাংলাদেশের সাফল্যের গল্প বিশ্বমঞ্চে শোনা যাবে এবং তা থেকে অন্যরা গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে পারবে।’

তিনি বলেন, নয়াদিল্লি জি-টোয়েন্টিতে বিশেষ অতিথি দেশ হিসেবে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়ে শুধু ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বন্ধুকে সম্মানিতই করেনি বরং অংশীদারিত্ব ও বন্ধুত্ব উদযাপন করছে।

তিনি বলেন, ১৯৭১ সাল থেকে বাংলাদেশ ও ভারত একসঙ্গে আজ বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে পরিণত হয়েছে।
তিনি বলেন, ‘আমাদের অগ্রসরমান অগ্রগতি এবং একটি উন্নত ভবিষ্যতের জন্য আমাদের ক্রমবর্ধমান উচ্চাকাক্সক্ষা আমাদের সহযোগিতার ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি করছে এবং নতুন গতি বেগ সঞ্চার করছে।

ভার্মা বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে আমাদের দু’দেশের নেতৃবৃন্দের প্রভ’ত মাত্রার প্রতিশ্রুতি রয়েছে।

হাইকমিশনার বলেন, ‘ভারত বিচিত্রার বিশেষ সংস্করণ ভারতীয় হাইকমিশনের এই ফ্ল্যাগশিপ প্রকাশনার ৫০ তম বছরকেও চিহ্নিত করেছে।’
তিনি বলেন, এ ৫০ বছরে ‘ভারত বিচিত্রা’ ভারত-বাং

লাদেশ সম্পর্কের সকল গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং মাইলফলককে ধারণ করেছে এবং সকল ভাবাবেগ এবং পারস্পরিক সহানুভূতিরও আধার হয়েছে।

তিনি বলেন, ‘ভারত বিচিত্রা’ বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক আদান-প্রদান এবং বাংলাদেশের জনগণের মধ্যে ভারতের অবস্থান বাড়াতে একটি মূল্যবান প্ল্যাটফর্ম।

তিনি আরও বলেন. এ সাময়িকীর প্রথম সংখ্যাটি ১৯৭৩ সালের এপ্রিলে প্রকাশিত হয়। এরপর থেকে কোভিড-১৯ মহামারী চলাকালীনও এর প্রকাশনা নিরবচ্ছিন্নভাবে অব্যাহত রয়েছে।
আজ উন্মোচন করা বিশেষ সংস্করণে ভারতীয় সংস্কৃতির বৈচিত্র ও সমৃদ্ধি তুলে ধরে এমন নিবন্ধ, সাক্ষাৎকার, অনুবাদ রয়েছে এবং সেই এটি সাথে এ অঞ্চল ও বিশ্বে বাংলাদেশের উন্নয়ন ও অবদানের বিবরণও ধারণ করে।

অনুষ্ঠানে আসাদুজ্জামান নূর এমপি, বাংলা একাডেমির সভাপতি লেখিকা সেলিনা হোসেন ও মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদা অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এবং বেশ ক’জন বিশিষ্ট কবি অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন।

The post ভারত প্রতিবেশী নীতিতে বাংলাদেশকে প্রথম গণ্য করে : প্রণয় ভার্মা appeared first on Newsflash24bd.com.