পূর্বপরিকল্পিতভাবে | Newsflash24bd.com

লিমন-বৃষ্টিকে পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগ রুমমেটের বিরুদ্ধে
গত সপ্তাহে নিখোঁজ হওয়া সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ২৬ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে দুটি প্রথম-ডিগ্রি হত্যার অভিযোগ আনা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

টাম্পা বে-র একটি সেতু থেকে সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের একজন ডক্টরাল ছাত্রের মৃতদেহ উদ্ধারের পর, তার রুমমেটকে এই হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্ত করা হয়েছে বলে শনিবার শেরিফের কার্যালয় থেকে জানানো হয়েছে।

জামিল লিমন এবং তার বন্ধু নাহিদা বৃষ্টিকে হত্যার দায়ে রুমমেট হিশাম আবুঘারবিয়ের বিরুদ্ধে অস্ত্রসহ পূর্বপরিকল্পিতভাবে প্রথম-ডিগ্রি খুনের দুটি অভিযোগ আনা হয়।

শুক্রবার হিশামকে গ্রেফতার করা হয়, যেদিন লিমনের মৃতদেহ পাওয়া গিয়েছিল।

‘রাষ্ট্রীয় অ্যাটর্নি অফিসে প্রমাণ উপস্থাপন করা হয়েছে, যার ফলে আবুঘারবিয়ের বিরুদ্ধে আরও অভিযোগ আনা হয়েছে। এই মুহূর্তে বৃষ্টির সন্ধান অব্যাহত রয়েছে।’ হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে।

দুই বাংলাদেশি ডক্টরেট শিক্ষার্থী গত সপ্তাহ থেকে নিখোঁজ ছিলেন। শেরিফের কার্যালয় জানায়, শুক্রবার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ থেকে লিমনের মরদেহ উদ্ধার করা হলেও বৃষ্টিকে এখনও খুঁজে পাওয়া যায়নি।

এদিকে, বৃষ্টির ভাই সিএনএন-এর সহযোগী ডব্লিউটিএসপি-কে জানিয়েছেন, তদন্তকারীরা বাংলাদেশে বৃষ্টি-র পরিবারকে ফোন করে বলেছেন যে, লিমন এবং সন্দেহভাজনের যৌথ অ্যাপার্টমেন্টে পাওয়া রক্তের পরিমাণের ভিত্তিতে তারা মনে করছেন বৃষ্টিও হয়তো মারা গেছে। সিএনএন ওই ভাই এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে।

এদিকে, নাহিদা বৃষ্টি-র পরিবার সিবিএস নিউজকে জানিয়েছে যে, পুলিশ বলেছে তিনিও সম্ভবত মারা গেছেন। আবুঘারবিয়েহ ও লিমনের বাসভবনে পাওয়া রক্তের পরিমাণের ওপর ভিত্তি করে এই ধারণা করা হচ্ছে।

শুক্রবারে হিলসবরো কাউন্টি শেরিফ অফিসের মেরিন ও ডুবুরি দলকে হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের কাছে পানিতে বৃষ্টির সন্ধান করতে দেখা গেছে।

শুক্রবার এক বিবৃতিতে শেরিফ চ্যাড ক্রনিস্টার বলেন, ‘এটি একটি অত্যন্ত উদ্বেগজনক ঘটনা যা আমাদের সম্প্রদায়কে নাড়া দিয়েছে এবং এমন অনেককে প্রভাবিত করেছে যারা একটি নিরাপদ সমাধানের আশা করছিলেন।

শেরিফের কার্যালয় জানিয়েছিল, ২৬ বছর বয়সী ইউএসএফ-এর সাবেক শিক্ষার্থী আবুঘারবিয়ের বিরুদ্ধে এর আগে মারধর, অবৈধভাবে আটক রাখা, প্রমাণ বিকৃত করা, মৃত্যুর খবর না দেয়া এবং বেআইনিভাবে মৃতদেহ সরানোর অভিযোগ ছিল।

২৭ বছর বয়সী লিমন ও বৃষ্টি ১৭ এপ্রিল নিখোঁজ হন। বিশ্ববিদ্যালয়ের পুলিশের মতে, এর আগের দিন তাদের শেষবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশেপাশে দেখা গিয়েছিল।

মাউরার বলেছেন, একজন ফরেনসিক বিশেষজ্ঞ এখনও লিমনের মৃত্যুর কারণ নির্ধারণ করছেন এবং সপ্তাহান্তে ময়নাতদন্তের ফলাফল প্রকাশ করতে পারেন।

The post লিমন-বৃষ্টিকে পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগ রুমমেটের বিরুদ্ধে appeared first on Newsflash24bd.com.