পাহাড়ে | Newsflash24bd.com

‘পাহাড়ে বহিরাগত দিয়ে দেশীয় ও অটোম্যাটিক অস্ত্রে ফায়ারিং করা হচ্ছে’
খাগড়াছড়িতে সাম্প্রতিক সহিংসতার জন্য ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) দায়ী করেছেন সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি সেনানিবাসে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ বলেন, ধর্ষণের ঘটনাকে পুঁজি করে সাধারণ পাহাড়ি নারী ও কোমলমতি ছাত্র-ছাত্রীদের সামনে দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে ইউপিডিএফ। এসব কর্মসূচিতে বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে দেশীয় ও অটোম্যাটিক (স্বয়ংক্রিয়) অস্ত্রে গুলি চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করা এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির বিষয়টি একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। এসবের প্রমাণাদি আমাদের কাছে রয়েছে। নানা অপপ্রচার ও উসকানির মধ্যেও সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও অবিচ্ছেদ্য অংশ রক্ষায় সবকিছু করবে।

রিজিয়ন কমান্ডার ইউপিডিএফকে দেশের স্বার্থে অবরোধ প্রত্যাহার করে পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানান।

তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা চলাকালীন সবাই যেন স্বতস্ফূর্তভাবে অংশ নিতে পারে, তার ব্যবস্থা করা হয়েছে।

এ দিকে ধর্ষণ ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। ‘জুম্ম ছাত্র-জনতা’ ব্যানারে ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চতুর্থ দিনের মতো চলছে। যদিও গত সোমবার (২৯ সেপ্টেম্বর) আন্দোলনকারীরা খাগড়াছড়ি-চট্টগ্রাম ও খাগড়াছড়ি-ঢাকা সড়কে সীমিতভাবে অবরোধ শিথিলের ঘোষণা দিয়েছে।

আজও যানবাহন চলাচল প্রায় বন্ধ, অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ অচল। ফলে শতাধিক মালবাহী ট্রাক আটকে পড়েছে এবং পরিবহন শ্রমিকরা ক্ষয়ক্ষতির শঙ্কায় রয়েছেন। তবে নতুন কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

জানা যায়, ২৩ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদরে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠলে সড়ক অবরোধ ডাকা হয়। এ কর্মসূচি থেকে ২৮ সেপ্টেম্বর গুইমারায় সহিংসতা ঘটে, যাতে তিনজন পাহাড়ি নিহত হন। আহত হন সেনা কর্মকর্তাসহ বহু পাহাড়ি ও বাঙালি। রামসু বাজারসহ বহু ঘরবাড়ি ও অফিসে অগ্নিসংযোগ করা হয়। ক্ষতিগ্রস্তরা বর্তমানে খোলা আকাশের নিচে বসবাস করছেন।

স্থানীয় ওসিসহ প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, আজও খাগড়াছড়ি শহর, শহরতলী ও গুইমারার অধিকাংশ দোকানপাট বন্ধ। সীমিত সংখ্যক ইজিবাইক চলাচল করছে। রাস্তায় সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে। এ ছাড়াও বিজিবি ও পুলিশ মোতায়েন রয়েছে।

বর্তমানে খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারা উপজেলায় ১৪৪ ধারা বহাল রয়েছে। জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে নির্দেশনা তুলে নেওয়া হবে।

জানা গেছে, সোমবার আন্দোলনকারী ‘জুম্ম ছাত্র-জনতা’র ছয় প্রতিনিধি প্রশাসনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তারা ১৪৪ ধারা প্রত্যাহারসহ আট দফা দাবি উপস্থাপন করেন। প্রশাসনের পক্ষ থেকে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানানো হলেও বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি।

এ বিষয়ে গুইমারা থানার ওসি এনামুল হক চৌধুরী বলেন, রোববার সহিংসতায় নিহত তিন পাহাড়ির মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং রাতেই দাহক্রিয়া সম্পন্ন হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে।

The post ‘পাহাড়ে বহিরাগত দিয়ে দেশীয় ও অটোম্যাটিক অস্ত্রে ফায়ারিং করা হচ্ছে’ appeared first on Newsflash24bd.com.

সম্পাদকীয়..পাহাড়ে শান্তি ফিরে আসুক
শান্তি চুক্তি বাস্তবায়নের ২৫ বছরের পূর্তিতে পার্বত্য তিন জেলাসহ দেশের বিভিন্ন স্থানে নানা অনুষ্ঠান ও কর্মসূচী পালিত হয়েছে। এ চুক্তি বাস্তবায়নে অনেক পদক্ষেপ নিয়েছে সরকার। তারপরেও পাহাড়ে পুরোপুরি শান্তি ফিরে আসেনি। সেখানে শান্তি ফিরে আসুক সেই প্রত্যাশা দেশের প্রত্যেক নাগরিকের।

চুক্তি বাস্তবায়নে সরকারের নেওয়া পদক্ষেপের মধ্যে রয়েছে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় ও আঞ্চলিক পরিষদ গঠন করা হয়েছে। তিন পার্বত্য জেলা পরিষদ এবং নিয়ন্ত্রণাধীন ৩৩টি দফতর ও সংস্থার মধ্যে রাঙামাটিতে ৩০টি, খাগড়াছড়িতে ৩০টি এবং বান্দরবানে ২৮টি দফতর হস্তান্তর করা হয়েছে। ভূমি বিরোধ নিষ্পত্তি করতে গঠন করা হয়েছে ভূমি কমিশন। প্রত্যাগত ১২ হাজার ২২৩টি উপজাতি শরণার্থী পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। শান্তি বাহিনীর সদস্যদের সাধারণ ক্ষমা করে ৭২৫ জনকে পুলিশ বাহিনীতে নিয়োগ দেওয়া হয়েছে। পার্বত্য চট্টগ্রাম-বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। ক্ষুদ্র-নৃগোষ্ঠী সাংস্কৃতিক বিল-২০১০ সংসদে গৃহীত হয়েছে। তিন পার্বত্য জেলায়ই ক্ষুদ্র-নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে। সরকারের বিভিন্ন দফতরে ক্ষুদ্র –নৃগোষ্ঠী ব্যক্তিদের কোটা অগ্রাধিকার প্রদান করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানেও তাদের জন্য কোটা সংরক্ষণ করা হয়েছে।

শান্তি চুক্তির ৭২টি ধারার মধ্যে ৪৮টি সম্পূর্ণভাবে বাস্তবায়ন করার কাজ শেষ হয়েছে। ১৫টি ধারার আংশিক বাস্তবায়ন করা হয়েছে। ৯টি ধারা বাস্তবায়ন প্রক্রিয়াধীন রয়েছে। শান্তি চুক্তির ৭২টি বাস্তবায়নের দায়িত্ব ছিলো সরকারের ওপর। মাত্র একটি ধারা বাস্তবায়নের বাধ্যবাধকতা ছিল জনসংহতি সমিতির সভাপতি ও শান্তি বাহিনীর প্রধান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমার (সন্তু লারমা) ওপর। তা হলো-অন্য বাহিনীসহ সেখানকার সকল সশস্ত্র গ্রুপ ও উপগ্রুপের অস্ত্র সমার্পন করিয়ে সরকারের মূলধারা উন্নয়নের সাথে তাদেরকে যুক্ত করা। অথচ এই চুক্তির একটি শর্তই তারা (সন্তু লারমা) গত ২৫ বছরে পুরোপুরি বাস্তবায়ন করতে পারেনি। বরং পাহাড়ে সশস্ত্র গ্রুপের সংখ্যা ক্রমই বাড়ছে। এসব গ্রুপের গুপ্ত হামলায় সেখানকার সাধারণ নাগরিক, সেনা সদস্য ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের রক্ত ঝরছে। এর পরিসমাপ্তি টানার সময় এসেছে। তিন পার্বত্য জেলার অধিবাসীরা সরকারি চাকরিসহ বিভিন্ন ক্ষেত্রে সুবিধা নিচ্ছে। এসব মূল্যায়নের এখন সময় এসছে।

২১ বছর পর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে জাতীয় কমিটি ও জনসংহতি সমিতি চূড়ান্ত সমঝোতায় পৌঁছে যায়। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিসভার সদস্যরা, ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তারা, বিদেশি কূটনীতিকদের উপস্থিতিতে সরকারের পক্ষে জাতীয় কমিটির আহ্বায়ক আবুল হাসানাত আবদুল্লাহ এবং জনসংহতি সমিতির পক্ষে সভাপতি ও শান্তি বাহিনীর প্রধান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তিতে স্বাক্ষর করেন।

The post সম্পাদকীয়..পাহাড়ে শান্তি ফিরে আসুক appeared first on Newsflash24bd.com.