পারেন | Newsflash24bd.com

নির্বাচনে অংশ নিতে পারেন খালেদা জিয়া : মির্জা ফখরুল
২০১৮ সালে কারাবন্দি হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ৬ বছর বন্দীজীবন কাটিয়ে খালেদা জিয়া মুক্ত হন ২০২৪-এর অভ্যুত্থানের পর। এখনও দলের প্রধান তিনি। যদিও শারিরীক অবস্থাসহ নানা প্রতিবন্ধকতায় দীর্ঘসময় দূরে আছেন সক্রিয় রাজনীতি থেকে।

অনেকের মনেই প্রশ্ন, ত্রয়োদশ সংসদে কি প্রার্থী হচ্ছেন খালেদা জিয়া? তার জবাব বেশ কৌশলীভাবে দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, উনি নির্বাচন করবেন না সেটা কি আমরা বলেছি? উনি যেখানেই দাঁড়াবেন সেখানেই জিতবেন।

খালেদা জিয়ার প্রার্থিতার মতো ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়েও জানতে আগ্রহী লাখো-কোটি নাগরিক। প্রত্যাবর্তন নিয়ে নানা আলোচনা-গুঞ্জনও আছে রাজনৈতিক মহলে।

শুক্রবার (২৯ আগস্ট) এক অনুষ্ঠানে তিনি এ সব কথা জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, তারেক রহমানের ফেরার সঙ্গে নির্বাচনের তফসিলের সম্পর্ক নেই। আমরা আশা করছি খুব শিগগিরই ফিরবেন তিনি। এটা নির্ভর করছে তার নিজেকে গুছিয়ে নেওয়ার ওপর।

বক্তব্যে যতই উত্তাপ থাকুক, ফেব্রুয়ারিতে নির্বাচন ধরেই এগোচ্ছে রাজনৈতিক দলগুলো। এমন পরিস্থিতিতে নির্বাচনী জোট নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানালেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা কোনও সাজানো রাজনীতি করি না। ভোটের আগে জোট হবে কি না, এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিই নাই। আর দ্বিতীয়ত হচ্ছে, সাজানো বিরোধী দল তৈরি করা এটা আওয়ামী লীগের কাজ। এটা আমাদের কাজ না।

দীর্ঘদিনের যুগপৎ আন্দোলনের মিত্রদের পাশাপাশি নতুন দল এনসিপির সঙ্গে জোটের কোনও সম্ভাবনা আছে কি না এমন প্রশ্নের উত্তরে বিএনপি মহাসচিব বলেন, এটা নির্ভর করবে নির্বাচনের পূর্বে কী রকম রাজনৈতিক পরিস্থিতি থাকছে তার ওপরে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, দেশের স্বার্থ সামনে রেখে কূটনৈতিক সম্পর্কের বেলায় বেশ সতর্ক বিএনপি। ভারতের সঙ্গে সম্পর্ক কখনও গভীর ছিল না, প্রতিবেশী হিসেবে দূরত্বও ছিল না।

The post নির্বাচনে অংশ নিতে পারেন খালেদা জিয়া : মির্জা ফখরুল appeared first on Newsflash24bd.com.