পারবেন না | Newsflash24bd.com

ভোট দিতে পারবেন না শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা ও তার পরিবারের কোনো সদস্য ভোট দিতে পারবেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ।

বুধবার (১৭ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

ইসির সিনিয়র সচিব বলেন, যাদের এনআইডি লক রয়েছে তারা অনলাইনে ভোটার নিবন্ধন করতে পারবেন না। কারণ এনআইডি লক থাকলে তারা ভোট দেওয়ার জন্য নিবন্ধন করতে পারবেন না। ফলে প্রবাসে বসে ভোট দেয়ার সুযোগও তাদের থাকবে না।

এর আগে গত এপ্রিল মাসে ইসির এনআইডি শাখার মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীরের নির্দেশনায় শেখ হাসিনা ও তার পরিবারের ১০ সদস্যের এনআইডি লক করা হয়।

যাদের এনআইডি লক করা হয়েছে তারা হলেন- শেখ হাসিনা, শেখ রেহানা সিদ্দিক, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও তারিক আহমেদ সিদ্দিক।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, প্রবাসী ভোটারদের জন্য অনলাইনে নিবন্ধন ব্যবস্থা তৈরি করা হচ্ছে। তবে নিবন্ধনের ক্ষেত্রে পাসপোর্ট নয়, কেবল এনআইডিই বাধ্যতামূলক। যাদের এনআইডি লক থাকবে তারা কোনোভাবেই নিবন্ধন করতে পারবেন না।

তিনি আরও জানান, মামলার কারণে বা অন্য কারণে বিদেশে থাকা ব্যক্তিরা ভোট দিতে পারবেন, তবে শর্ত হলো তাদের এনআইডি অবশ্যই আনলক থাকতে হবে।

তিনি বলেন, প্রবাসে বসে ভোট দিতে হলে অনলাইনে নিবন্ধন করতে হবে এনআইডি নম্বর দিয়ে। এক্ষেত্রে পাসপোর্ট নয়, এনআইডি বাধ্যতামূলক হবে। তাই যার এনআইডি লক থাকবে তিনি কী করে অনলাইনে নিবন্ধন করবেন। তিনি তো পারবেন না। যারা এনআইডি দিয়ে নিবন্ধন করবেন তারাই কেবল এই সুযোগ পাবেন।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অনেকে বর্তমানে বিদেশে অবস্থান করছেন। সরকার ইতোমধ্যে আওয়ামী লীগের দলীয় কার্যক্রমে নিষেধাজ্ঞা দিলেও দলটির নেতাকর্মীদের ভোটাধিকার অক্ষুণ্ণ রয়েছে।

তবে এনআইডি লক থাকা নেতারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না।

The post ভোট দিতে পারবেন না শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা appeared first on Newsflash24bd.com.