পাতানো | Newsflash24bd.com

পাতানো নির্বাচন হচ্ছে না: সিইসি
দেশে কোনো পাতানো নির্বাচন হচ্ছে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর রইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয়ে ভোট দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিনিদ্র রজনী কাটিয়ে নির্বাচন কমিশন (ইসি) সব ধরণের প্রস্তুতি নিয়েছে জানিয়ে এ এম এম নাসির উদ্দিন বলেন, সারা দেশে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হচ্ছে। গ্রামেগঞ্জে মানুষ ভোটের উৎসবে মেতে উঠেছে।

আরও পড়ুন: ভোট সুষ্ঠু হলে ফলাফল মানবো, অন্যদেরকেও মানতে হবে: জামায়াত আমির

ইসি কারও পক্ষে কাজ করছে না জানিয়ে তিনি বলেন, কোনো পাতানো নির্বাচন হচ্ছে না। এ দেশে আর পাতানো নির্বাচন হবে না। পাতানো নির্বাচন ভুলে যেতে হবে দেশের মানুষকে।

‘বাংলাদেশ গণতন্ত্রের ট্রেনে উঠেছে। গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে ইনশাআল্লাহ’, যোগ করেন এ এম এম নাসির উদ্দিন।

এ সময় তিনি বলেন,
জাতির জন্য শেষ অবদান রাখতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। শেষ পর্যন্ত ভোট সুন্দরভাবে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করছি। এই নির্বাচনের মাধ্যমে নির্বাচন কমিশনের ওপর আস্থা ফিরবে বলে মনে করি।

এ এম এম নাসির উদ্দিন আরও বলেন, দুয়েকটি ছোট ঘটনা কেন্দ্রের বাইরে ঘটলেও তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয়েছে। নির্বাচনী কর্মকর্তাদের নিরপেক্ষ থাকতে নির্দেশনা দেয়া হয়েছে। কেউ অস্বীকার করলে হাসরের দিন দায়ী থাকতে হবে তাদের।

সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও ভোর থেকেই কেন্দ্রে আসতে থাকেন ভোটাররা। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে ২৯৯ সংসদীয় আসনে ভোট দেবেন ভোটাররা।

দেশের মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এসব কেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ থাকবে। এবারের নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে।

এই নির্বাচনে মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী সংখ্যা ১ হাজার ৭৫৫ জন, স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থী ৮৩ জন (দলীয় ৬৩ জন এবং স্বতন্ত্র ২০ জন)।

এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশের ২৯৯টি আসনের ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ১ হাজার ২৩২ জন।

জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন বাতিল করেছে ইসি। এ কারণে এই আসনটি বাদে ২৯৯ সংসদীয় আসনে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

The post পাতানো নির্বাচন হচ্ছে না: সিইসি appeared first on Newsflash24bd.com.