পশ্চিমবঙ্গ | Newsflash24bd.com

পশ্চিমবঙ্গ কার হাতে মমতা না বিজেপির ?
ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভার ভোট শেষ হতেই ফলের আভাস ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। দিনভর টানটান উত্তেজনার মধ্যেও সুষ্ঠু ভোটের সাক্ষী থাকলেন রাজ্যটির সাত জেলার ৩ কোটি ২১ লাখ ভোটার। সেই সঙ্গে এদিন তারাই ভাগ্য নির্ধারণ করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, ফিরহাদ হাকিম, অধীর চৌধুরী, বিকাশরঞ্জন ভট্টাচার্যের সঙ্গে আরও প্রায় দেড় হাজার প্রার্থীরও।

ভোটের দিন তৃণমূল ও বিজেপির মধ্যে বেশ কিছু জায়গায় মৃদু সংঘর্ষের খবর মিলেছে। কোথাও স্লো ভোটিং, কোথাও আবার দেরিতে ভোট শুরু হওয়ার মতো অভিযোগও এসেছে। কোথাও আবার ক্ষমতাসীন দলের নেতাদের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে। তবে বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত রক্তপাতহীন ভোট করতে পেরে নির্বাচন কমিশন স্বস্তি প্রকাশ করে। যদিও ভোট-পরবর্তী সহিংসতা ঠেকানোও তাদের সামনে বড় চ্যালেঞ্জ। আর সেই কারণেই ভোটের পরেও রাজ্যে আসা কেন্দ্রীয় বাহিনীর বড় অংশ আরও বেশ কয়েক দিন থেকে যাবে।

গত ২৩ এপ্রিল প্রথম দফার ভোট অনুষ্ঠিত হয়। আর বুধবার দ্বিতীয় তথা শেষ দফার মধ্য দিয়ে দুই দফার ভোটগ্রহণ শেষে রাজ্যের ২৯৪টি আসনের রায় এখন ইভিএমে বন্দি হলো। প্রথম দফার পর দ্বিতীয় তথা শেষ দফাতেও ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। কোথাও ভোট শান্তিপূর্ণ, কোথাও মৃদু উত্তেজনা, কোথাও আবার অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম থেকেছে ভোটের দিন।

বুধবার দ্বিতীয় দফায় ভোট হয়েছে ১৪২টি আসনে। এর আগে প্রথম দফায় ভোট হয়েছিল ১৫২টি আসনে। এদিন ভোট হয় কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হুগলি এবং পূর্ব বর্ধমানের মতো রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এলাকায়। এই এলাকাগুলোর বড় অংশ তৃণমূলের শক্ত ঘাঁটি বলেই পরিচিত। তাই শেষ দফার ভোটকে ঘিরে শুরু থেকেই রাজনৈতিক আগ্রহ ছিল বেশি। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য বলছে, বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছিল ৮৯.৯৯ শতাংশ।

প্রশাসনের তরফে ভোট নিয়ন্ত্রণে ছিল বলে দাবি করা হলেও, বিভিন্ন জায়গা থেকে অশান্তি ও অভিযোগের খবর শোনা গেছে। কমিশনের কাছে ভোটারদের ভয় দেখানো, বুথের বাইরে চাপ তৈরি, ইভিএম বিভ্রাট এবং রাজনৈতিক কর্মীদের মধ্যে উত্তেজনার অভিযোগ জমা পড়েছে বলে জানা গেছে।

কলকাতার গণমাধ্যমগুলোর দাবি, কোথাও তৃণমূল কর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে, কোথাও বিজেপির বুথে ভাঙচুরের অভিযোগ সামনে এসেছে। নদিয়া ও হুগলির কিছু জায়গায় দুই শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনার খবর পাওয়া যায়। কলকাতাতেও একটি বুথে শুভেন্দু অধিকারী পৌঁছানোর পর তাকে ঘিরে বিক্ষোভের অভিযোগ ওঠে। পরে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ পরিস্থিতি সামলায়।

ভোটের দিন সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। মমতা অভিযোগ করেন, কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন কমিশনের একাংশ নিরপেক্ষ আচরণ করছে না। তার দাবি, তৃণমূল কর্মীদের ভয় দেখানো হচ্ছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে চাপে রাখার চেষ্টা চলছে। সিআরপিএফ ও কমিশনের ভূমিকা নিয়েও সরাসরি প্রশ্ন তোলেন মমতা।

অন্যদিকে শুভেন্দু অধিকারী পাল্টা অভিযোগ করেন, তৃণমূলই ভোটারদের মধ্যে ভয় তৈরি করতে চাইছে।

ভোটের হার নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক ব্যাখ্যা। প্রথম দফায় ভোটের হার ছিল ৯২ শতাংশের বেশি। দ্বিতীয় দফাতেও ভোট পড়েছে ৯১ শতাংশের বেশি। তৃণমূলের দাবি, এই ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পক্ষে মানুষের আস্থার বহিঃপ্রকাশ। বিজেপির দাবি, বেশি ভোট মানে শাসকদলের বিরুদ্ধে মানুষের জমে থাকা ক্ষোভ প্রকাশ পেয়েছে।

রাজনৈতিক মহলের মতে, পশ্চিমবঙ্গে বেশি ভোটের সরল ব্যাখ্যা করা কঠিন। কখনও তা শাসকের পক্ষে যায়, কখনও আবার পরিবর্তনের ইঙ্গিত দেয়। তাই দুই শিবিরই নিজেদের মতো করে অঙ্ক কষছে।

এদিকে ভোট মিটতেই সামনে এসেছে এক্সিট পোল। আর সেখানেও ছবি একেবারে একমুখী নয়। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, এখনও পর্যন্ত ছয়টি জরিপের মধ্যে চারটিতে বিজেপি এগিয়ে আছে। আর দু’টিতে তৃণমূলকে স্পষ্ট সুবিধাজনক অবস্থানে দেখানো হয়েছে।

ম্যাট্রাইজ নামের প্রতিষ্ঠানের সমীক্ষা বিজেপিকে দিয়েছে ১৪৬ থেকে ১৬১ আসন, তৃণমূলকে ১২০ থেকে ১৪০। পি-মার্ক বিজেপিকে ১৫০ থেকে ১৭৫ এবং তৃণমূলকে ১১৮ থেকে ১৩৮ আসনের মধ্যে রেখেছে। পোল ডায়েরির জরিপে বিজেপি ১৪২ থেকে ১৭১, তৃণমূল ৯৯ থেকে ১২৭। প্রজা পোল বিজেপিকে আরও বড় সুবিধা দিয়ে ১৭৮ থেকে ২০৮ আসনের পূর্বাভাস দিয়েছে।

তবে সব জরিপ বিজেপির পক্ষে, তেমনটাও নয়। পিপলস পালস তৃণমূলকে ১৭৭ থেকে ১৮৭ আসন এবং বিজেপিকে ৯৫ থেকে ১১০ আসনের মধ্যে দেখিয়েছে। জনমত পোল তৃণমূলকে আরও এগিয়ে রেখে ১৯৫ থেকে ২০৫ আসনের পূর্বাভাস দিয়েছে। সেখানে বিজেপিকে দেখানো হয়েছে ৮০ থেকে ৯০ আসনের মধ্যে। অর্থাৎ এক্সিট পোলের ভাষা মিশ্র। কিছু জরিপ বলছে বিজেপি এগিয়ে, কিছু জরিপ বলছে তৃণমূল ফের ক্ষমতায় ফিরতে পারে।

এ কারণেই ৪ মে’র গণনা নিয়ে কৌতূহল আরও বেড়েছে। তৃণমূল বলছে, এক্সিট পোল শেষ কথা নয়, মানুষের আসল রায় গণনার দিনই জানা যাবে। আর বিজেপির দাবি, বাংলায় পরিবর্তনের দরজা খুলে গেছে।

বাম-কংগ্রেস শিবিরও নিজেদের ভোট ও আসনের অঙ্ক দেখছে। ভোটের মাঠে মানুষ কী রায় দিয়েছেন, সেই রায় এখন ইভিএমে বন্দি। ৪ মে জানা যাবে, পশ্চিমবঙ্গ আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই থাকে, নাকি বিজেপি সত্যিই রাজ্যে ক্ষমতার দরজা খুলে ফেলতে পারে। তার জন্য আর মাত্র কয়েক দিনের অপেক্ষা।

The post পশ্চিমবঙ্গ কার হাতে মমতা না বিজেপির ? appeared first on Newsflash24bd.com.

জয়ের ভার্চুয়াল বক্তব্যে পশ্চিমবঙ্গ রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া
কলকাতা আন্তর্জাতিক সাংস্কৃতিক কেন্দ্র (আইসিসিআর) মিলনায়তনে বই প্রকাশ অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তৃতা করেন বাংলাদেশের গণঅভ্যুত্থানে ক্ষমত্যাচ্যুত ও স্বৈরাচার আওয়ামী লীগের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

তিনি ২০২৪ সালের জুলাই আন্দোলন ও সেই সময় নিহতদের বিষয়ে বক্তব্য দেন, যা নিয়ে কলকাতার রাজনীতিতে বিতর্ক তৈরি হয়েছে।

জয় তার বক্তব্যে বলেন, ২০২৪ সালের আন্দোলনের সময় ‘অনেক নিরপরাধ মানুষের মৃত্যু হয়েছে’ এবং তার মতে তা একটি ভুল ছিল। একই সঙ্গে তিনি বর্তমান নির্বাচন সম্পর্কে মন্তব্য করেন।

এ বক্তব্য ঘিরে কলকাতার রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রতিক্রিয়া ও মতামত বিভিন্ন দিক থেকে এসেছে। কেউ সরাসরি বক্তব্য দিয়েছে, আবার কেউ সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া প্রকাশ করেছেন।

প্রথম প্রতিক্রিয়া এসেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের তরফ থেকে। নাম প্রকাশের অনিচ্ছুক এক তৃণমূল কংগ্রেস নেতা সংবাদমাধ্যমকে জানান, এ ধরনের বিতর্কিত রাজনৈতিক ভাষণ কলকাতার কোন বই প্রকাশের অনুষ্ঠান বা জনসাধারণের সভায় হওয়া উচিত নয়। এমন মন্তব্য সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে।

তিনি বলেন, কলকাতা আমাদের সাংস্কৃতিক রাজধানী, এখানে রাজনৈতিক কণ্ঠ ওঠা উচিত কিনা সেটা অনেকেই ভাবছেন।

বিজেপির প্রতিনিধি পঙ্কজ রায় এ অনুষ্ঠানের সময় বক্তব্য রাখেন এবং সংবাদমাধ্যমে বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতামত ব্যক্ত করা প্রতিটি মানুষের অধিকার এবং আমরা এখানে বিষয়টি নিয়ে সুস্থ আলোচনার পথ দেখতে চাই।

তিনি বলেন, বই প্রকাশনা একটি সাহিত্যিক অনুষ্ঠানের বিষয়, কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট থাকলে তা আলোচনার বিষয় হতে পারে।

ভারতীয় রাজনৈতিক বিশ্লেষক এবং সাংবাদিক জয়ন্ত ঘোষাল বলেন, সুস্পষ্টভাবে রাজনৈতিক বক্তব্য বই প্রকাশের অনুষ্ঠানের আড়ালে চলে গেছে। এটা কেবল একটি সাহিত্যিক আলোচনার জায়গা নয় বরং রাজনৈতিক ইস্যুতে জনমতের ক্ষুদ্র পরিসর তৈরি করেছে। তার মতে, বক্তৃতার সময় সজীব ওয়াজেদ জয়ের মন্তব্যগুলো কলকাতার রাজনৈতিক জনমতকে বিভক্ত করেছে।

পশ্চিমবঙ্গের স্বাধীন লেখক ও পরিচালক দীপ হালদার বলেন, আমরা এখানে আসি বইয়ের গল্প ও সাহিত্যকে শ্রোতা-দর্শকের সামনে তুলে ধরতে। কিন্তু বক্তৃতার ভাষ্য অনেক সময় রাজনৈতিক ধরণের হয়ে দাঁড়ায়। আমাদের উচিত ছিল এখানে সাহিত্যিক আলোচনার দিকে মনে রাখা।

এদিকে, তৃণমূল কংগ্রেসের এক বিধায়ক বলেন, এ ধরনের রাজনৈতিক বক্তব্য এখানে সঠিক না হলেও সব মতামতই প্রকাশের অধিকার আছে। তবে পত্রিকা বা রাজনৈতিক দলগুলোর উচিত তাদের নিজস্ব কর্মসূচিতে এই ধরনের বিষয় তুলে ধরা। তার বক্তব্য, কলকাতার রাজনৈতিক কর্মীরা এই বক্তৃতা নিয়ে ইতোমধ্যেই নিজেদের মধ্যে তর্ক শুরু করে দিয়েছে।

সরকার সমর্থিত বামপন্থি এক বিশ্লেষক বলেন, কলকাতার মতো জনসমাবেশ কেন্দ্রের মঞ্চে এমন আন্তর্জাতিক রাজনৈতিক বক্তব্য তুলতে হলে আগে ভাবতে হবে এতে স্থানীয় রাজনৈতিক পরিস্থিতিতে কী প্রভাব পড়বে।তিনি বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্কের বিষয়টি বিবেচনায় রাখা উচিত।

এ প্রতিক্রিয়ার মধ্যেই কলকাতার রাজনৈতিক প্রেক্ষাপটে বিতর্ক তৈরি হয়েছে যে কোনও সাহিত্য বা সাংস্কৃতিক অনুষ্ঠানে আন্তর্জাতিক রাজনৈতিক ব্যক্তিত্বের বক্তৃতা দেওয়া কি ঠিক কিনা। বিশ্লেষকরা মনে করছেন এ ধরনের বক্তব্য স্থানীয় রাজনীতিতে আলোচনার তাপ আরও বাড়িয়ে দিতে পারে।

অন্যদিকে বই প্রকাশ অনুষ্ঠানের আয়োজক সংগঠন ‘খোলা হাওয়া’-র পক্ষ থেকে বলা হয়েছে, এটি একটি সাহিত্যিক অনুষ্ঠান এবং আলোচনা হওয়া সত্ত্বেও বক্তৃতাগুলোকে আমরা রাজনৈতিক মন্তব্য বলে মনে করি না, বরং এটি শুধুই একটি বইয়ের প্রেক্ষাপটে রাজনৈতিক সত্যিকার প্রেক্ষাপট তুলে ধরার সুযোগ।

এ ধারাবাহিক প্রতিক্রিয়া ও তর্ক-বিতর্ক কলকাতার রাজনৈতিক ক্ষেত্রে নিম্নমুখী বা ঊর্ধ্বমুখী কোনো দিকেই এখনও চূড়ান্ত রূপ নেয়নি। তবে রাজনৈতিক নেতারা ও বিশ্লেষকদের মধ্যে এ ঘটনার মাধ্যমে স্থানীয় রাজনৈতিক মঞ্চে আলোচনার নতুন একটি অধ্যায়ের সূচনা হয়েছে বলে মনে করছেন।

The post জয়ের ভার্চুয়াল বক্তব্যে পশ্চিমবঙ্গ রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া appeared first on Newsflash24bd.com.