পরিস্থিতি | Newsflash24bd.com

দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সহিংস পরিস্থিতি সৃষ্টি হয় : আইএসপিআর
শুক্রবার রাত আনুমানিক ৮ টায় রাজধানীর কাকরাইল এলাকায় দুটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়। প্রথমে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে একপর্যায়ে সংঘর্ষ বেড়ে গেলে তারা সেনাবাহিনীর সহযোগিতা কামনা করে। পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের উপর আক্রমণ চালানো হয় এবং এতে কয়েকজন সদস্য আহত হন।

ঘটনার শুরুতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উভয় পক্ষকে শান্ত থাকতে এবং শান্তিপূর্ণ ভাবে স্থান ত্যাগ করার জন্য ও দেশের বিদ্যমান আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে শান্তিপূর্ণ প্রক্রিয়া নিজেদের মধ্যে মতপার্থক্য দূর করার অনুরোধ জানায়। তবে বারংবার অনুরোধ সত্ত্বেও কতিপয় নেতাকর্মীরা তা উপেক্ষা করে মব ভায়োলেন্সের মাধ্যমে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করে। তারা সংগঠিতভাবে আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর আক্রমণ চালায় এবং আনুমানিক রাত ৯ টার দিকে মশাল মিছিলের মাধ্যমে সহিংসতা আরও বৃদ্ধি করে। এ সময় তারা ইট-পাটকেল নিক্ষেপ করে এবং বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ারও চেষ্টা চালায়। এছাড়াও বিজয়নগর, নয়াপল্টন ও তৎসংলগ্ন এলাকায় সাধারণ জনগণের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয় এবং জনদুর্ভোগ বৃদ্ধি পায়। আইন-শৃঙ্খলা বাহিনী শান্তিপূর্ণ সমাধানের সকল চেষ্টা তারা অগ্রাহ্য করে। ফলস্বরূপ, জননিরাপত্তা রক্ষার্থে আইন-শৃঙ্খলা বাহিনী বল প্রয়োগে বাধ্য হয়। উল্লেখ্য আজকের উদ্ভূত ঘটনায় সেনাবাহিনীর ৫ জন সদস্য আহত হয়।

সকল ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। বাংলাদেশ সেনাবাহিনী সরকারের এই সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করছে এবং জনমনে স্বস্তি ও নিরাপত্তা আনয়নে সকল ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে সদা প্রস্তুত রয়েছে। জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে সেনাবাহিনী সর্বদা বদ্ধপরিকর।

The post দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সহিংস পরিস্থিতি সৃষ্টি হয় : আইএসপিআর appeared first on Newsflash24bd.com.

ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলার পরামর্শ কর্মকর্তাদের উদ্দেশে সেনাপ্রধান
সেনা কর্মকর্তাদের সঙ্গে এক সভায় (অফিসার্স অ্যাড্রেস) সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান দিকনির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। সোমবার সকালে ঢাকা সেনানিবাসে এ সভা অনুষ্ঠিত হয়।

একাধিক সূত্রে জানা গেছে, সেনাপ্রধান সংকটময় সময়ে সবাইকে শান্ত থাকার পরামর্শ দেন। সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচারের আশঙ্কার কথা জানিয়ে তিনি বলেন, সারাদেশে সেনাসদস্যরা নিষ্ঠার সঙ্গে যে দায়িত্ব পালন করছে, জাতি তা মনে রাখবে। তিনি সবাইকে পেশাদারিত্ব, নিষ্ঠা ও ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার পরামর্শ দেন। এ সভায় সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঢাকার বাইরের কর্মকর্তারা অনলাইনে যুক্ত হন।

সেনাপ্রধান বলেন, রমজানে অনেক সদস্য ক্যাম্পের বাইরে ইফতার করলেও তাদের দায়িত্ব পালনে কোনো শিথিলতা আসেনি। আন্তর্জাতিক পর্যায়েও সেনাবাহিনীর পেশাদারিত্ব প্রশংসিত হচ্ছে। এ প্রসঙ্গে তিনি জানান, সম্প্রতি ঢাকা সফরে আসা জাতিসংঘ মহাসচিব শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অসাধারণ কাজের প্রশংসা করেছেন।
কর্মকর্তাদের উদ্দেশে সেনাপ্রধান বলেন, ‘সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করে শান্তিপূর্ণভাবে সেনানিবাসে ফিরে আসা হবে আমাদের বিজয়।’ জেনারেল ওয়াকার-উজ-জামান আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর পরিশ্রমের জন্য সবাইকে ধন্যবাদ জানান।

সূত্র আরও জানায়, উস্কানিমূলক বক্তব্যে কোনো প্রতিক্রিয়া না দেখানোর আহ্বান জানান সেনাপ্রধান। এতে উস্কানিদাতারাই লাভবান হবে– মন্তব্য করেন তিনি। গুজবে বিভ্রান্ত না হওয়ার পরামর্শও দিয়েছেন তিনি।

সেনাপ্রধান বলেন, সেনাবাহিনীর কাজ সম্পর্কে সরকার জানে, জনগণও জানে। নানা গুজব ছড়ানো হচ্ছে। কিন্তু দেশে কোনো জরুরি অবস্থা জারি হয়নি। তিনি সবাইকে ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দেওয়ার পরামর্শ দেন।

অপরাধের হার পূর্ববর্তী বছরের তুলনায় প্রায় একই থাকলেও দৃশ্যমান অপরাধ জনমনে আতঙ্ক সৃষ্টি করছে বলে জানান সেনাপ্রধান। তাই এসব অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন। যে কোনো ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে অবশ্যই দৃঢ়তা বজায় রাখার কথা বলেন তিনি।

উগ্রপন্থার অনুসারীরা যাতে কোনো অস্বাভাবিক কিছু করার চেষ্টা করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার কথাও বলেছেন জেনারেল ওয়াকার-উজ-জামান। ঐক্যবদ্ধ থাকলে দেশকে কোনো ক্ষতিকর শক্তি স্পর্শ করতে পারবে না বলেও অভিমত দেন সেনাপ্রধান।

সোমবার রাতে এ সভার বিষয়ে জানতে চাইলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সমকালকে জানায়, এটি নিয়মিত সভা। সেখানে সেনাপ্রধান সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

The post ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলার পরামর্শ কর্মকর্তাদের উদ্দেশে সেনাপ্রধান appeared first on Newsflash24bd.com.

মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারির পরিস্থিতি হয়নি: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশে এখনো এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি, যে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি করতে হবে। বাংলাদেশকে নিয়ে এবং সরকারের বিরুদ্ধে ব্যাপক হারে মিথ্যাচার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের ইনানীতে আন্তর্জাতিক ফ্লিট রিভিউ (আইএফআর) ২০২২-এর অনুষ্ঠানে অংশগ্রহণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হওয়ার প্রেক্ষাপটে বুধবার অবস্থানরত মার্কিন নাগরিকদের চলাচলে সতর্কতা অবলম্বন করার নোটিশ দিয়েছে যুক্তরাষ্ট্র।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগে দিয়েছিল (নাগরিকদের চলাচলে সতর্কতা) যুক্তরাজ্য, আপনিই বলেন, দেশের অবস্থা কি খারাপ? দেশের অবস্থা মোটেই খারাপ না। এটা আতঙ্ক ছড়ানোর জন্য কেউ কেউ দিয়ে থাকেন। যারা দিয়ে থাকেন তারা কোনো আতঙ্ক সৃষ্টির জন্য কোনো কাজকর্ম করছেন কি না, আমরা জানি না। আমাদের ইনফরমেশন অনুযায়ী দেশে কোনো আতঙ্কের শঙ্কা নেই।

তিনি বলেন, ঢাকায় কোনো ঘটনা ঘটার আগেই তা ওয়াশিংটন খবর পেয়ে যায়। হোয়াইট হাউজে জানানো হয়। এ কাজে বাংলাদেশি ‘একজন সাংবাদিক’ নিযুক্ত আছেন। হোয়াইট হাউজ ও ইউএন দুই জায়গাতেই ওনার এক্সেস আছে। বাংলাদেশে কিছু হলেই তিনি সঙ্গে সঙ্গে প্রশ্ন করেন। অনেক ক্ষেত্রেই ওই সাংবাদিক কূটনৈতিকদের প্রশ্ন এবং উত্তরও লিখে মেসেজ দেন। তবে তারা যেটা চায়, সংঘাত না হওয়া, সেটা আমরাও চাই। আমরা সর্বোচ্চ ধৈর্য ধারণ করি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের কোনো রাস্তায় তারা বিনা অনুমতিতে সমাবেশ করতে দেয় না। হোয়াইট হাউজের সামনে বড় জনসভায় তারা রাজি হবে না। নিউইয়র্কের ম্যানহাটনের রাস্তায় সভা করার ক্ষেত্রে দে উইল নট অ্যালাউ। একশজনের বেশি লোক সমবেত হলেই অনুমতি নেওয়া বাধ্যতামূলক। তাদের (যুক্তরাষ্ট্রের) আইন আরও বেশি কঠোর। নিরাপত্তা নিতে হয়, ইন্সুরেন্স করতে হয়।

মোমেন বলেন, আমরা আমাদের পথচারীদের বাধা দিতে চাই না, বিঘ্ন দিতে চাই না। তারা (বিএনপি) আন্দোলন করতে চান, সম্মেলন করতে চান, নিশ্চয়ই হলের ভেতরে করতে পারেন, মাঠের মধ্যেও করতে পারেন। সরকার রাজি, কারণ বাংলাদেশের সব লোকের কথা বলার অধিকার আছে। সরকারের বিরুদ্ধে যে যেমন পারে, ইচ্ছামতো মিথ্যাচার করে যাচ্ছে। ফেসবুক, ইউটিউব খুললেই তা দেখা যায়। এসব ক্ষেত্রে সরকার কখনোই কাউকে আক্রমণ করেনি।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা শান্তি চাই। কোনো ধরনের সংঘাত চাই না। কিন্তু আমাদের সরকারের বিরোধী পক্ষ সব সময়ই একটা উসকানি দিয়ে সংঘাত সৃষ্টিতে লিপ্ত। তারা চায় লাশ পড়ুক। লাশ পড়লে তাদের সুবিধা হয়। ‘পাবলিকের সেন্টিমেন্ট’ পায়।

মন্ত্রী বলেন, সেদিন যখন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট ব্লিংকেন আসেন, তাকে আমি জিজ্ঞাসা করি, আপনাদের তো অনেক বড় দেশ, নানাভাবে বিভিন্ন মানুষকে সহায়তা করেন, আপনারা এখানকার ১২ লাখ রোহিঙ্গাকে, এসব নির্যাতিত লোককে, যাদেরকে তাদের দেশ বিতাড়িত করেছে, তাদের নিয়ে যাচ্ছেন না কেন।

The post মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারির পরিস্থিতি হয়নি: পররাষ্ট্রমন্ত্রী appeared first on Newsflash24bd.com.

বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বিদেশিরা
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণ করছেন বিদেশিরা। ঢাকায় বিদেশি কূটনৈতিক মিশনগুলো পরিস্থিতি নিয়ে বিবৃতি দিচ্ছে।

এসব বিবৃতিতে বিদেশিরা শান্তিপূর্ণ সমাবেশ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার সুরক্ষার প্রতি গুরুত্বারোপ করছেন। তারা সহিংস পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথাও জানাচ্ছেন।

বিএনপির আগামী ১০ ডিসেম্বরের সমাবেশকে ঘিরে সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দলটি আন্তর্জাতিক মানবাধিকার দিবসে সমাবেশটির আয়োজন করছে। বিদেশিরা মূলত মানবাধিকার দিবস উপলক্ষ্যে বিবৃতি দিচ্ছে। তবে ওই সব বিবৃতিতে সাম্প্রতিক পরিস্থিতির প্রতি ইঙ্গিত করা হচ্ছে। সরকার অবশ্য বাংলাদেশের রাজনীতি, মানবাধিকার এবং নির্বাচন সম্পর্কে বিদেশিদের মন্তব্যকে পছন্দ করে না। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে মনে করে।

ঢাকায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস বলেছেন, মুক্তভাবে মতপ্রকাশ, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশ আয়োজন করতে দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।

আগামী ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস উপলক্ষ্যে দেওয়া এক বিবৃতিতে তিনি বাংলাদেশের প্রতিশ্রুতি বাস্তবায়নে পূর্ণ সহযোগিতা দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেন। বিবৃতিতে জাতিসংঘ দূত বলেন, এ বছর কোভিড মহামারি, ইউক্রেন যুদ্ধ এবং জলবায়ু পরিবর্তনের কারণে সারা বিশ্বে অসহায় মানুষেরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মানবাধিকার ডিক্লারেশনে উল্লেখ আছে, প্রতিটি মানুষ জন্মগতভাবে স্বাধীন, সম্মান ও অধিকারের দিক থেকে সমান। জাতিসংঘ সব বাংলাদেশির সঙ্গে সংহতি প্রকাশ করে।

এদিকে, ঢাকায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক করেছে দেশটির দূতাবাস। দূতাবাস ফেসবুকে এক পোস্টে বলেছে, বাংলাদেশের প্রধান দুটি বড় রাজনৈতিক দল ১০ ডিসেম্বর ঢাকার র‌্যালির ঘোষণা দিয়েছে। শান্তিপূর্ণভাবে হওয়ার কথা থাকলেও এই বিক্ষোভ সংঘাতময় হয়ে উঠতে পারে। বাড়তে পারে সহিংসতা। নিজস্ব ওয়েবসাইটেও এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে তারা। এতে বলা হয়েছে, ২০২৪ সালের আগে অথবা ওই বছরের জানুয়ারিতে বাংলাদেশে পরবর্তী জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। এর প্রেক্ষিতে রাজনৈতিক দলগুলো সভাসমাবেশ ও অন্য নির্বাচনকেন্দ্রিক কর্মকাণ্ড এরই মধ্যে শুরু করেছে। নির্বাচন যত ঘনিয়ে আসবে, ততই ঘন ঘন রাজনৈতিক সভাসমাবেশ, বিক্ষোভ হতে পারে। এর তীব্রতাও বাড়তে পারে। এরই মধ্যে ১০ ডিসেম্বর ঢাকার ভিন্ন এলাকায় র‌্যালি ঘোষণা করেছে বাংলাদেশের বড় দুই রাজনৈতিক দল।

এতে সংঘাত ও সহিংসতা বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করা হয়। ফলে (বাংলাদেশে অবস্থানরত) মার্কিন নাগরিকদের নজরদারি বাড়িয়ে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। বলা হয়, আপনার উচিত হবে প্রতিবাদ বিক্ষোভ এড়িয়ে চলা। কোনো বড় সমাবেশের বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। পরামর্শ দেওয়া হয়েছে ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা রিভিউ করতে, চারপাশের বিষয়ে সচেতন থাকতে। এর মধ্যে আছে স্থানীয় বিভিন্ন ইভেন্ট। পরামর্শ দেওয়া হয়েছে পরিবর্তিত পরিস্থিতির বিষয়ে স্থানীয় সংবাদমাধ্যম মনিটর করতে। অনুরোধ করা হয়েছে সব সময় নিজের সঙ্গে চার্জযুক্ত মোবাইল ফোন বহন করতে, যাতে জরুরি প্রয়োজনে যোগাযোগ করা যায়।

বাংলাদেশে শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিতের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। মঙ্গলবার এক নিয়মিত ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা পুলিশের হয়রানি নিয়ে উদ্বিগ্ন, তারা যেভাবে বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার করছে তা অত্যন্ত উদ্বেগজনক। তার এই বক্তব্য পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

এতে নেড প্রাইস বলেন, আমরা বাংলাদেশ সরকারকে মুক্তমত, শান্তিপূর্ণ সমাবেশের মৌলিক অধিকারকে সুরক্ষা এবং সম্মান জানানোর আহ্বান জানাই। আমরা পুলিশের হয়রানি, বিরোধী দলের সদস্যদের গ্রেফতার এবং তাদের শান্তিপূর্ণ সমাবেশের বিরুদ্ধে কড়াকড়ির রিপোর্টগুলো নিয়ে উদ্বিগ্ন। আমরা বাংলাদেশের সব পক্ষকে আহ্বান জানাব তারা যেন আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকেন এবং সহিংসতা, হয়রানি এবং ভীতি প্রদর্শন থেকে বিরত থাকেন। কোনো দল বা প্রার্থী যাতে অন্য দল বা প্রার্থীর বিরুদ্ধে হুমকি, উসকানি কিংবা সহিংসতা সৃষ্টি করতে না পারে, তা নিশ্চিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই।

তিনি আরও বলেন, সব প্রার্থীর ভোটারদের সঙ্গে সহিংসতা, হয়রানি এবং হুমকি ছাড়া যোগাযোগ করতে পারা প্রকৃত নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ। আমরা বাংলাদেশ কর্তৃপক্ষকে এ ধরনের সহিংসতার রিপোর্টগুলো স্বচ্ছতা এবং নিরপেক্ষভাবে তদন্তে উৎসাহিত করি।

এ ছাড়া ওই ব্রিফিংয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি ডিজিটাল সিকিউরিটি আইনের প্রসঙ্গও আসে। এতে পিনাকী ভট্টাচার্য এবং সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়টি যুক্তরাষ্ট্র জানে বলে উল্লেখ করেন নেড প্রাইস।

The post বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বিদেশিরা appeared first on Newsflash24bd.com.