পররাষ্ট্রমন্ত্রী | Newsflash24bd.com

আর্ট চুক্তি বাস্তবায়নের বিষয়ে ওয়াশিংটনকে আশ্বস্ত করেছে ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী
অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল অ্যাগ্রিমেন্ট (আর্ট) বা পারস্পারিক বাণিজ্য চুক্তির বাস্তবায়নের বিষয়ে যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছে বাংলাদেশ। বুধবার ঢাকা সফররত মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিসটেন্ট সেক্রেটারি এস পল কাপুরকে বৈঠকে এ বিষয়ে আশ্বস্ত করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

বুধবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন পল কাপুর। গত মঙ্গলবার রাতে তিন দিনের সফরে তিনি ঢাকা এসেছেন। আজ সরকারের বিভিন্ন দপ্তরে মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন পল কাপুর। আর সন্ধ্যায় ব্যবসায়ীদের নিয়ে এক নৈশ্যভোজে অংশ নেন মার্কিন এ দূত।

বুধবার বিকেলে পল কাপুরের সঙ্গে বৈঠকে আর্ট চুক্তি নিয়ে আলোচনার বিষয়ে জানতে চাইলে খলিলুর রহমান বলেন, আর্ট চুক্তির বিষয়ে পল কাপুর আশ্বস্ত হয়েছেন যে বাংলাদেশ সরকার এ চুক্তির বাস্তবায়ন অব্যাহত রাখবে। বর্তমানে বাংলাদেশের ওপর ধারা ১২২ এর আওতায় ১৫ শতাংশ শুল্ক রয়েছে। যখন ধারা ৩০১ বাস্তবায়ন হবে, তখন যাতে শুল্ক ১৯ না হয়ে কিছু কম হয়। সে আবেদন বাংলাদেশ করেছে।

নির্বাচনের তিন দিন আগে আর্ট সই নিয়ে মার্কিন কোনো চাপ ছিল কি না– উত্তরে তিনি বলেন, দ্বিতীয়ত মার্কিন বাণিজ্য প্রতিনিধি বাংলাদেশের প্রধান দুটি দলের প্রধানের সঙ্গে নির্বাচনের আগেই কথা বলেছেন। দলগুলো এতে সম্মতি দিয়েছিলেন। সুতরাং এমন না যে চুক্তিটি আমরা অন্ধকারে করেছি। চুক্তিতে একটা প্রবেশের ধারা এবং বের হবার ধারা রয়েছে। প্রবেশের ধারা হচ্ছে– আনুষ্ঠানিকভাবে না জানালে এ চুক্তি কার্যকর হবে না। এখনও আমরা আনুষ্ঠানিকভাবে জানাইনি। সরকার ইচ্ছা করলে পর্যালোচনা করতে পারে। আর বের হবার ধারা হচ্ছে– ৬০ দিনের নোটিশে বের হওয়া যাবে।

চুক্তিতে বাংলাদেশের স্বার্থ ক্ষুন্ন হয়েছে কি না– উত্তরে খলিলুর রহমান বলেন, চুক্তির দরকষাকষি তিন দিন আগে শেষ হয়েছে, বিষয়টি তা নয়। ২০২৫ এর ফেব্রুয়ারিতে প্রথম বাণিজ্য ঘাটতি নিয়ে আলোচনা হয়। পাল্টাপাল্টি শুল্ক আরোপ করা হয় এপ্রিল মাসের মাঝামাঝি এবং তারপর থেকে মূল আলোচনা শুরু হয়। জুলাইতে গিয়ে দুই দেশের মধ্যে মোটামুটি একটা চুক্তি হয়েছিল। শুধুমাত্র দুটি বিষয় বাকি ছিল। চুক্তি আমরা করে রেখেছিলাম জুলাইয়ের ৩১শে, ১লা আগস্ট আমরা শুল্ক ২০ শতাংশ পেয়েছি। ফলে চট করে নির্বাচনের তিন দিন আগে সই করা হয়েছে, সেটা ঠিক নয়।

তিনি বলেন, এ চুক্তিটি পড়ার ক্ষেত্রে আমাদের একটি বিভ্রাট রয়েছে। শুধুমাত্র বাংলাদেশের চুক্তি দেখলে চলবে না। পাশাপাশি ভিয়েতনাম, কম্বোডিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ অন্যান্য দেশগুলো কি কি দিয়েছে, আর কি কি পেয়েছে। তাদের চুক্তির সঙ্গে মিলিয়ে দেখলে দেখা যাবে একই ধরনের ভাষা সবখানে। ফলে বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে চুক্তি করা হয়েছে, কথাটা ঠিক না।

‘সবার আগে বাংলাদেশ’ নীতির সঙ্গে আর্ট চুক্তি সাংঘর্ষিক কি না– উত্তরে খলিলুর রহমান বলেন, এ এর সঙ্গে অবশ্যই সাংঘর্ষিক নয়। কারণ সবার আগে বাংলাদেশ এ নীতি অন্তর্বর্তী সরকারের সময়েও পালন করেছি। এ চুক্তিটি যদি না হতো– ৩৭ শতাংশ শুল্ক দিয়ে মার্কিন বাজারে প্রতিযোগিতা করতে বাংলাদেশ পারতো কি না। আমরা ২২ বিলিয়ন ডলারের ক্রয় প্রতিশ্রুতি দিয়েছি। এর মধ্যে জ্বালানী ১৫ বছর ধরে কিনবো। ভারত ৫ বছরে ৫০০ বিলিয়ন ডলারের ক্রয় প্রতিশ্রুতি দিয়েছে। আমাদের পাল্টাপাল্টি শুল্ক ১৯ আর ভারতের ১৮ শতাংশ। এখন মূল্যায়ন করে দেখুন।

পল কাপুরকে আশ্বস্ত করা হয়েছে আর্ট চুক্তির বাস্তবায়ন নিয়ে, এ চুক্তির দরকষাকষির আর কোনো সুযোগ রয়েছে কি না– উত্তরে খলিলুর রহমান বলেন, এখনও আনুষ্ঠানিকভাবে জানাইনি। দরকার হলে আমরা পুর্নবিবেচনা করবো। আমার মনে হলো যে, এই জিনিসটা কাজ করছে না। যে জিনিসটা কাজ করছে না, তা নিয়ে তাদের সঙ্গে বসে আলাপ করে নিব। সেই রাস্তা চুক্তিতে দেওয়া আছে।

মধ্যপ্রাচ্যে বাংলাদেশি হতাহতের বিষয়টি পল কাপুরকে জানিয়েছেন জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের সংকট নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ জানিয়েছে, এই যুদ্ধ দীর্ঘায়িত হলে বাংলাদেশিদের নিহতের সংখ্যা বাড়তে পারে। আমাদের মতন দেশের পক্ষে এ যুদ্ধের অর্থনৈতিক প্রভাব বহন করা দুঃসাধ্য। বাংলাদেশ বলেছে, যত দ্রুত সম্ভব আলোচনার ও কূটনীতির মাধ্যমে এ সংঘাত সমাধানের জন্য।

পল কাপুর কিছু জানিয়েছেন, যুক্তরাষ্ট্র কবে যুদ্ধ বন্ধ করবে এমন প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেন, যুদ্ধ কবে বন্ধ হবে, সেটা তো সম্পূর্ণভাবে তাদের (যুক্তরাষ্ট্র) হাতেও নাই। এটা তো কেউ বলতে পারবে না।

যুক্তরাষ্ট্রতো যুদ্ধ শুরু করেছে, বন্ধ কবে তা জানবে না– উত্তরে তিনি বলেন, না না না এটা কোন প্রশ্ন হতে পারে না।

মৌলিক প্রতিরক্ষা চুক্তিগুলো নিয়ে কি আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, আমার সঙ্গে সামরিক সহযোগিতা নিয়ে কোনো আলোচনা হয়নি।
বৈঠকে ভূরাজনীতি ও ভূঅর্থনীতি নিয়ে আলোচনার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কথা এসেছে, কিন্তু কোনো বিস্তৃত আলোচনা হয়নি।

ভারত প্রশান্ত মহাসাগরীয় কৌশল নিয়ে বাংলাদেশের অবস্থান পরিবর্তন হয়েছে কি না– উত্তরে খলিলুর রহমান বলেন, আমরা মাত্র দুই সপ্তাহ দায়িত্ব নিয়েছি। এই পুরো ইন্দো-প্যাসিফিক জিনিসটা আমাদের পুনর্বিবেচনা করতে হবে। সেই তার আগে আমরা এই নিয়ে বলতে পারবো না। আমাদের দেশের সুরক্ষা যাতে বিপর্যস্ত না হয়, সেটা আমাদের সবচেয়ে বড় অগ্রাধিকার। আমরা কারও কোনো জোটে প্রবেশ করবো না।

চীনের সঙ্গে মার্কিন বৈরি সম্পর্কের মাঝে বাংলাদেশ কি না– উত্তরে তিনি বলেন, আমরা এর মাঝে পড়িনি।

পল কাপুরের সঙ্গে বৈঠক নিয়ে শুরুতে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে নির্বাচন শান্তিপূর্ণ হওয়ায় তিনি অবাক হয়েছেন। এটা মার্কিনিদের আশার বাইরে ছিল। পল কাপুর স্মরণ করে বলেন, আমার মনে আছে আপনি (পররাষ্ট্রমন্ত্রী) বলেছিলেন ওয়াশিংটন সফরের সময়, যে আপনারা এই নির্বাচন উৎসব মুখর করতে চান। তখন আমরা (যুক্তরাষ্ট্র) ভেবেছিলাম তাই হবে কি? পরে দেখলাম আসলে একটা উৎসব মুখর নির্বাচন হয়েছে। আমেরিকান রাষ্ট্রদূতও সে সময় বললেন, যে কিছু কিছু কেন্দ্রের বাইরে উনি দেখেছেন অনেকটা মেলার মতো অবস্থা। খুব আনন্দের একটা নির্বাচন হয়েছে। এই নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বিপুল বিজয় অর্জন করেছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের পররাষ্ট্র নীতির মূল বিষয় ‘বাংলাদেশ প্রথম, সবার আগে বাংলাদেশ’ জানিয়েছি। এই নীতিতে আমরা চলবো। আমাদের স্বার্থ আমরা সম্পূর্ণভাবে বজায় রেখে অন্যান্য সকল দেশের সঙ্গে আমাদের পররাষ্ট্র কর্মকাণ্ড নির্বাহ করব।

খলিলুর রহমান বলেন, পল কাপুর দ্বিপাক্ষিক সম্পর্কে সন্তোষ প্রকাশ করেছেন। আশা প্রকাশ করেছেন যে আগামী দিনগুলোতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো দৃঢ় ও বিস্তৃত হবে। বৈধ কাগজপত্র বিহীন যেসব বাংলাদেশিরা আমেরিকাতে আছেন, তাদের ফিরে আনার ব্যাপারে কথা বলেছি। প্রক্রিয়া যাতে সহজ হয় এবং সম্মানের সঙ্গে তারা আসতে পারেন, সেই নিয়ে আমার সঙ্গে আলোচনা হয়েছে।
রোহিঙ্গা নিয়ে তিনি বলেন, রোহিঙ্গা সংকট নিয়ে আমাদের সমাধানের দিকে এখন তাকাতে হবে, এই বিষয়ে যুক্তরাষ্ট্র একমত। তারা এ নিয়ে সব ধরনের সহযোগিতা দেবে।

সফরের শেষ দিনে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মত বিনিময় করবেন মার্কিন এ দূত। সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এবং এরপর বিএনপির সঙ্গে বৈঠক করবেন তিনি। দুপুরে বাংলাদেশে থাকা বিভিন্ন কূটনৈতিক মিশনের প্রধানদের সঙ্গেও বৈঠক করবেন পল কাপুর। এরপর সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানাতে যাওয়ার কথা রয়েছে পল কাপুরের। এ দিন বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করবেন। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ইফতার অনুষ্ঠানে অংশ নেবেন পল কাপুর। বৃহস্পতিবার রাতে পল কাপুরের ঢাকা ছাড়ার কথা রয়েছে।

The post আর্ট চুক্তি বাস্তবায়নের বিষয়ে ওয়াশিংটনকে আশ্বস্ত করেছে ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী appeared first on Newsflash24bd.com.

ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকায় পৌঁছেছেন ।
তিন দিনের এক সফরে তিনি ঢাকা আসেন।

শনিবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। এর মধ্য দিয়ে ১৩ বছর পর পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর ঢাকায় সরকারি সফরে এলেন।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারকে স্বাগত জানান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।

কূটনৈতিক সূত্র বলছে, ঢাকা-ইসলামাবাদের মধ্যে গত দুই দশকের শীতল সম্পর্ককে পুনরুজ্জীবিত করতে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালোচ গত এপ্রিলেই ঢাকা সফর করেন। সেই প্রচেষ্টার ধারাবাহিকতায় এবার ইসহাক দার এসেছেন।

তিনি দ্বিপক্ষীয় রাজনৈতিক সম্পর্ককে পুনরায় সক্রিয় করার পাশাপাশি ঘনিষ্ঠ রাজনৈতিক যোগাযোগের বিষয়ে আলোচনা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এই সফর পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, কারণ প্রায় ১৩ বছর পর কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করছেন।

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের আমন্ত্রণে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ২৩-২৪ আগস্ট বাংলাদেশে একটি সরকারি সফর করবেন। ঢাকায় উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন।

এই বৈঠকগুলোতে দ্বি-পাক্ষিক সম্পর্কের সম্পূর্ণ পরিসর এবং বেশ কয়েকটি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করা হবে।

জানা গেছে, ঢাকা সফরকালে ইসহাক দার বাংলাদেশের রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। তারই অংশ হিসেবে দার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের বাসায় দেখা করতে যাবেন। পাশাপাশি জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে দারের।

The post ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী appeared first on Newsflash24bd.com.

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক এগিয়ে নিতে ডোনাল্ড লু’র সঙ্গে আলোচনা অত্যন্ত ফলপ্রসূ : পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও এগিয়ে নিতে, সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত করতে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাত করেন দু’দিনের বাংলাদেশ সফরে আসা যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের সাউথ এন্ড সেন্ট্রাল এশিয়ান এফেয়ার্স ব্যুরোর এসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু ।

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি. হাস , পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা উইংয়ের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম, পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও সফররত দলের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী হাছান সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঞ্চমবারের মতো সরকার গঠনের পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অভিনন্দন জানিয়েছিলেন। তার চিঠিতে দু’দেশের সম্পর্ককে উচ্চতর ভিন্নমাত্রায় নিয়ে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছিলেন। সেই অভিপ্রায়ের সঙ্গে সামঞ্জস্য রেখে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশ সফরে এসেছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের দুই দেশের সম্পর্ক খুবই চমৎকার। আমাদের বহুমাত্রিক সহযোগিতার ক্ষেত্র রয়েছে। একইসাথে গত ৫৩ বছরের আমাদের অভিযাত্রায় যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যে কারণে বাংলাদেশের সঙ্গে সম্পর্কোন্নয়নে সফরে আসা মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’কে ধন্যবাদ জানিয়েছি।’

‘বাণিজ্য-বিনিয়োগ’

বাণিজ্য-বিনিয়োগ নিয়ে আলোচনার কথা উল্লেখ করে মন্ত্রী হাছান বলেন, একক দেশ হিসেবে আমাদের রফতানির সবচেয়ে বড় গন্তব্য যুক্তরাষ্ট্র। বাংলাদেশে সবচেয়ে বড় বিনিয়োগকারী দেশও যুক্তরাষ্ট্র। বাংলাদেশে নির্মিয়মাণ ৪০টি আইটি ভিলেজে বিনিয়োগ বৃদ্ধির জন্য ডোনাল্ড লু-কে অনুরোধ জানিয়েছি, কিছু বিনিয়োগ তারা এরইমধ্যে করেছে।

তিনি বলেন, ডোনাল্ড লু’ বলেছেন আমাদের ব্যবসাকে আরও সম্প্রসারিত করার জন্য আগে যে ‘জিএসপি’ সুবিধা আমরা আগে পেতাম এখন পাই না, সেটি তারা ফিরিয়ে দিতে চায়। সেজন্য আমাদের লেবার পলিসিটা একটু রিভিউ করতে হবে, যেটি আমরা রিভিউ করছি। সেটি নিয়ে গতকাল আইনমন্ত্রীর সাথে তার বিস্তারিত আলোচনা হয়েছে।

‘অর্থনৈতিক সহযোগিতা’

পররাষ্ট্রমন্ত্রী জানান, ডোনাল্ড লু জানিয়েছেন, যুক্তরাষ্ট্র আমাদের বৈদেশিক রিজার্ভ শক্তিশালী করার জন্য তাদের ডেভলপমেন্ট ফিন্যান্স করপোরেশন (ডিএফসি) থেকে বাংলাদেশকে অর্থায়ন করতে চায়। একই সাথে আমাদের ট্যাক্স সিস্টেমকে আধুনিক করার জন্য আমাদের সহায়তা করতে চায়। ট্যাক্স ফাঁকি রোধে ট্যাক্স কালেকশনের ক্ষেত্রে তারা আমাদের সহায়তা করতে চায়।

এলডিসি বা নিম্ন থেকে মধ্য আয়ের দেশে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলাতেও তাদের সহায়তা চেয়েছি। তিনি বলেছেন বাংলাদেশের সাথে সম্পর্ক বিস্তৃত করার জন্য তারা বাংলাদেশের পাশে থাকবে।

‘রাশেদ চৌধুরীকে ফেরত পাঠানো প্রসংগ’

ড. হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনী রাশেদ চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে আমি আলোচনা করেছি। তারা জানিয়েছেন, বিষয়টি মার্কিন বিচার বিভাগের আওতাভুক্ত। সেখানে যুক্তরাষ্ট্রের অন্য বিভাগগুলোর হস্তক্ষেপের সুযোগ নেই। কিন্তু তাদের বিচার বিভাগের সাথে বাংলাদেশ দূতাবাসের যোগাযোগ স্থাপনের মাধ্যমে রাশেদ চৌধুরীকে ফেরত পাঠানোর বিষয়ে বিচার বিভাগের সম্মতি আনয়নের কাজ এগিয়ে নেওয়ার চেষ্টা অব্যাহত আছে।

‘রোহিঙ্গা প্রত্যাবাসন ও ত্রাণ’

মিয়ানমার থেকে জোরপূর্বক উদ্বাস্তু হয়ে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের পরই সবচেয়ে বেশি ত্রাণ সহায়তা দেওয়ায় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছি উল্লেখ করেন মন্ত্রী। লু জানিয়েছেন, তিনি এ সহায়তা বৃদ্ধির জন্য চেষ্টা করবেন। পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাষ্ট্রকে আরও বলিষ্ঠ ভূমিকা নিতে অনুরোধ জানানো হয়েছে, বলেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

‘ফিলিস্তিন প্রসংগ’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাজায় শান্তি স্থাপন করার বিষয়টি আমরা আলোচনা করেছি। ডেনাল্ড লু বলেছেন- ‘যুক্তরাষ্ট্র সরকার, সেক্রেটারি অব স্টেট মিস্টার ব্লিঙ্কেন অক্লান্তভাবে কাজ করছে যাতে গাজায় যুদ্ধ বিরতি কার্যকর হয়’। এবং তিনি আমাকে যেটুকু বলেছেন- ‘আমরা আশাবাদী’। আমরা বলেছি গাজায় যে মানবতাবিরোধী অপরাধ সংঘঠিত হচ্ছে, নিরীহ শিশুদের, নারীদের হত্যা করা হচ্ছে। ৩৫ হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে, তার মধ্যে ৭০ শতাংশ নারী ও শিশু। এটি আসলে মেনে নেয়া যায় না। আমি বলেছি টেলিভিশনে যখন এগুলো দেখি তখন টেলিভিশন দেখা কন্টিনিউ করতে পারি না। সেখানে শান্তি স্থাপন করা দরকার। তিনিও একমত যে সেখানে শান্তি স্থাপন করা দরকার।

‘শিক্ষা ও অন্যান্য’

ড. হাছান বলেন, বাংলাদেশি শিক্ষার্থীরা যাতে আরো ব্যাপকভাবে যুক্তরাষ্ট্রে যায়, ভালোভাবে পড়াশোনা করতে পারে সে বিষয়ে যুক্তরাষ্ট্র আমাদের সহায়তা করতে চায়। আমি প্রস্তাব দিয়েছি যে, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর সাথে যেন তাদের এক্সচেঞ্জ প্রোগ্রাম চালু করা হয়।

মন্ত্রী আরও জানান, তারা নারী ক্ষমতায়ন ও জলবায়ু ইস্যুতেও সহায়তাদানের অভিপ্রায় ব্যক্ত করেছে। ভিসানীতি নিয়ে প্রশ্নে মন্ত্রী জানান, ‘ইউএস ভিসা পলিসি ইজ ডরম্যান্ট নাউ’। সুতরাং এটি নিয়ে আলোচনা হয়নি।

পররাষ্ট্রমন্ত্রীর সাথে জাপানের পার্লামেন্টারি ভাইস মিনিস্টারের বৈঠক

এর আগে মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ সফররত জাপানের পার্লামেন্টারি ভাইস মিনিস্টার ফর ফরেন এফেয়ার্স হোসাকা ইয়াসুশি।

অত্যন্ত আন্তরিক পরিবেশে বৈঠকের কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী জাপানের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে।

চট্টগ্রামে বঙ্গবন্ধু শিল্প নগরীতে, আইটি পার্কগুলোতে এবং বিশেষ করে দেশের শিপ-ব্রেকিং শিল্পে বিনিয়োগের জন্য জাপানের ভাইস মিনিস্টারকে আহবান জানিয়েছি।

The post বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক এগিয়ে নিতে ডোনাল্ড লু’র সঙ্গে আলোচনা অত্যন্ত ফলপ্রসূ : পররাষ্ট্রমন্ত্রী appeared first on Newsflash24bd.com.

কাতার আমিরের ঢাকা সফরে ১১টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে: পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ সফরে আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। দুই দি‌নের এ সফ‌রে দুই দেশের মধ্যে ১১টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সই হ‌বে।

রোববার (২১ এপ্রিল) কাতারের আমিরের সফর নি‌য়ে পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে এক সংবাদ স‌ম্মেল‌নে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন সোমবার (২২ এপ্রিল) ঢাকায় আসার কথা রয়েছে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির।

ঢাকায় কালশী এলাকায় বালুরমাঠে নির্মিতব্য পার্ক এবং ইসিবি চত্বর থেকে কালশী উড়ালসেতু পর্যন্ত সড়কটি কাতারের আমি শেখ তামিম বিন-হামাদ আল থানির নামে নামকরণ করা হবে। ২৩ এপ্রিল বিকালে কাতারের আমির নিজে উভয় স্থাপনার উদ্বোধন করবেন।

এ সফরকালে ছয়টি চুক্তি সই হওয়ার কথা রয়েছে।

এর মধ্যে রয়েছে- ১. দ্বৈতকর পরিহার ও কর ফাঁকি সংক্রান্ত চুক্তি, ২. আইনগত বিষয়ে সহযোগিতা সংক্রান্ত চুক্তি, ৩. সাগরপথে পরিবহণ সংক্রান্ত চুক্তি, ৪. উভয় দেশের পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষাসংক্রান্ত চুক্তি, ৫. দুই দেশের দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বদলি সংক্রান্ত চুক্তি, ৬. যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তি।

এ ছাড়াও পাঁচটি সমঝোতা স্মারক সই হবে। তার মেধ্যে রয়েছে- ১. শ্রমশক্তিবিষয়ক সমঝোতা স্মারক, ২. বন্দর পরিচালনা সংক্রান্ত সমঝোতা স্মারক, ৩. উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা সংক্রান্ত সমঝোতা স্মারক, ৪. যুব ক্রীড়াক্ষেত্রে সমঝোতা স্মারক, ৫. কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক।

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে আগামী ২২ ও ২৩ এপ্রিল কাতারের আমির শেখ তামিম বিন-হামাদ আল থানি এই সফর করছেন। তিনি একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালের জানুয়ারিতে সরকার গঠনের পর মধ্যপ্রাচ্যের দেশসমূহ হতে এটি প্রথম উচ্চপর্যায়ের রাষ্ট্রীয় সফর।

বাংলাদেশ ও কাতারের মধ্যে বিদ্যমান সম্পর্ক অত্যন্ত গভীর, বন্ধুত্বপূর্ণ ও বহুমুখী। কাতার বঙ্গবন্ধুর সময়কালীন ১৯৭৪ সালে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী অন্যতম মুসলিম রাষ্ট্র।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৩ সালের মার্চ ও মে মাসে দুবার কাতার সফরের মাধ্যমে উভয় দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ় অবস্থানে উপনীত হয়েছে। এরই ধারাবাহিকতায় কাতারের আমির বাংলাদেশ সফর করছেন।

সাম্প্রতিককালে কাতারের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনার মাধ্যমে দ্বিপক্ষীয় সহযোগিতার পরিধি সম্প্রসারণের লক্ষ্যে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, জ্বালানি, বিমান চলাচল, কৃষি, খাদ্যনিরাপত্তা, জলবায়ু পরিবর্তন ইত্যাদি ক্ষেত্রসমূহ চিহ্নিত করা হয়েছে।

কাতারের আমির আগামীকাল সোমবার বিকালে বিশেষ বিমানযোগে ঢাকায় আগমন করবেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন। এ সময় তাকে গার্ড অব অনার জানানো হবে।

আগামী ২৩ এপ্রিল সকালে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ কাতারের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তার পর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারের আমিরের সঙ্গে প্রথমে একান্ত বৈঠক এবং পরে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বৈঠক শেষে দুই দেশের মধ্যে ছয়টি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক সই হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবনে কাতারের আমিরের সৌজন্যে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন। ওই দিন সন্ধ্যায় বিশেষ বিমানযোগে তিনি ঢাকা ত্যাগ করবেন।

কাতারের আমিরের এই সফর তার এশিয়া সফরের অংশ। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ কাতার সর্বোচ্চ গড় মাথাপিছু আয়ের দেশ। দেশটির শক্তিশালী অর্থনীতি, ভূ-রাজনৈতিক অবস্থান ও কূটনৈতিক তৎপরতা ও মধ্যস্থতার কারণে মধ্যপ্রাচ্যে একটি প্রভাবশালী দেশ হিসেবে বিবেচিত।কাতার মধ্যপ্রাচ্যে বাংলাদেশের অন্যতম শ্রমবাজার যেখানে প্রায় চার লাখ বাংলাদেশি কর্মরত।

পাশাপাশি বিপুল পরিমাণ সার্বভৌম তহবিলের অধিকারী কাতার বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় বিনিয়োগের উৎস হিসেবে বিবেচিত। তদুপরি কাতার বাংলাদেশের জন্য জ্বালানি আমদানির অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। কাতারের আমিরের আসন্ন সফর তাই দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য এক বিরাট মাইলফলক হবে বলে আশা করা যাচ্ছে।

The post কাতার আমিরের ঢাকা সফরে ১১টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে: পররাষ্ট্রমন্ত্রী appeared first on Newsflash24bd.com.

সন্ত্রাসী অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবী করছে বিএনপি : পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশে প্রতিদিন কয়েক হাজার মানুষ চুরি-ডাকাতি, ছিনতাই-রাহাজানিসহ অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ডের অপরাধে গ্রেপ্তার হয়। বিএনপি নেতা মির্জা ফখরুল ও রিজভী সাহেবরা গ্রেপ্তারের যে হিসাব দিচ্ছেন, তাতে মনে হচ্ছে সন্ত্রাসী কর্মকান্ডে যুক্ত যারা প্রতিদিন গ্রেপ্তার হচ্ছে, পুলিশের খাতায় যারা অপরাধী, তাদেরকে বিএনপির কর্মী বলে দাবি করছে। বিএনপি নেতাদের কথায় সেটাই মনে হচ্ছে।

শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ১৪তম আন্তর্জাতিক উইমেন এসএমই এক্সপো’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা দেন।

তিনি বলেন, বিএনপি’র কোন নেতা কিংবা কর্মীর বিরুদ্ধে কোন রাজনৈতিক মামলা দেয়া হয় না। তাদের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে, সেগুলো গাড়ি পোড়ানো, পুলিশ এবং জনগণের ওপর হামলাসহ নানা সন্ত্রাসী কর্মকান্ডের মামলা। এই সমস্ত মামলায় তারা গ্রেপ্তার হয়েছে, তাদের বিরুদ্ধে আদালতে মামলা বিচারাধীন আছে।

সরকার চোরাবালিতে দাঁড়িয়ে আছে বিএনপি নেতাদের এমন বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে ড. হাছান বলেন, আমরা চোরাবালির ওপর দাঁড়িয়ে আছি, এটা গত ১৫ বছর ধরে শুনতে পাচ্ছি। চোরাবালিটা এত শক্ত যে, তাদেরকে আরো বহু বছর অপেক্ষা করতে হবে।

বিএনপি নিজের দলটাকে টিকিয়ে রাখার জন্য গতানুগতিক কিছু কর্মসূচি পালন করে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাড়ি যখন বসে যায় তখন সেটির ব্যাটারি মাঝেমধ্যে স্টার্টে রাখতে হয়। বিএনপিও পুরনো গাড়ির মত বসে গেছে। বসে যাওয়াতে তারা গাড়ি স্টার্টে রাখার জন্য মাঝেমধ্যে দলটাকে স্টার্ট দেয় এবং সেজন্য কিছু গতানুগতিক কর্মসূচি পালন করে।

এর আগে ১৪তম আন্তর্জাতিক উইম্যান এসএমই এক্সপো’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামর সন্তান ড. হাছান নিয়মিত এ আয়োজনের জন্য চিটাগাং উইমেন চেম্বারের প্রশংসা করেন। চেম্বারের সভাপতি মনোয়ারা হাকিম আলীর সভাপতিত্বে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী, এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম, শামীমা হারুন লুবনা এমপি প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অতিথিদের সাথে নিয়ে মন্ত্রী এক্সপো’র বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

The post সন্ত্রাসী অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবী করছে বিএনপি : পররাষ্ট্রমন্ত্রী appeared first on Newsflash24bd.com.

সিএনজি চালক সবুরের পরিবারকে সিএনজি উপহার দিলেন পররাষ্ট্রমন্ত্রী
চট্টগ্রামের চন্দনাইশে সিএনজি চালিত অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে নিহত দরিদ্র সিএনজি চালক সাতকানিয়ার আবদুস সবুরের পরিবারকে একটি নতুন সিএনজি অটোরিকশা উপহার হিসেবে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (৮ এপ্রিল) দুপুরে পররাষ্ট্রমন্ত্রীর পারিবারিক দাতব্য প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের পক্ষ থেকে নগরীর দেওয়ানজী পুকুর লেনস্থ বাসায় মন্ত্রীর সহধর্মিণী নুরান ফাতিমা ও ছোট ভাই খালেদ মাহমুদ নিহত আবদুস সবুরের স্ত্রী রুমি আকতারের হাতে সিএনজি অটোরিকশার চাবি তুলে দেন। এসময় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা এমরুল করিম রাশেদ, সাতকানিয়া উপজেলার ৯নং পশ্চিম ঢেমশা ইউনিয়নের চেয়ারম্যান রিদুয়ানুল ইসলাম সুমন, ইউপি সদস্য নাছির উদ্দিন ও নিহতের মা ও দুই শিশু সন্তান উপস্থিত ছিলেন।

এসময় পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী নুরান ফাতিমা বলেন, সিএনজি চালক সবুরের জীবন্ত দগ্ধের খবর দেখে পররাষ্ট্রমন্ত্রী নিজেই আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি চিন্তা করেন নিহতের পরিবারটি বেঁচে থাকার জন্য একটা অবলম্বন প্রয়োজন। সেজন্য একটি নতুন সিএনজি কিনে আজকে তাদের কাছে হস্তান্তর করা হয়। যেকোন প্রয়োজনে পরিবারটির পাশে থাকার কথা ব্যক্ত করেন তিনি।

এনএনকে ফাউন্ডেশনের চেয়ারম্যান খালেদ মাহমুদ বলেন, আমাদের পারিবারিক দাতব্য প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশন থেকে আমাদের এলাকা রাঙ্গুনিয়াসহ বিভিন্ন অঞ্চলে মানবিক সহায়তা দিয়ে থাকি। সাতকানিয়ার পশ্চিম ঢেমশার সবুরের দগ্ধ হয়ে মৃত্যুর ঘটনা সারা দেশকে নাড়া দিয়েছে। পরিবারটি আজ নিঃস্ব হয়ে গেছে। সেজন্য তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।

উল্লেখ্য, গত ২৫ মার্চ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের মাজার পয়েন্ট ব্রীজ এলাকায় নিজের চালিত সিএনজি অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ হলে ভেতরেই দগ্ধ হয়ে আবদুস সবুর (৩৫) নিহত হয়। সে সাতকানিয়া উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের ইছামতি গ্রামের মফিজুর রহমানের ছেলে। তার পরিবারে স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

The post সিএনজি চালক সবুরের পরিবারকে সিএনজি উপহার দিলেন পররাষ্ট্রমন্ত্রী appeared first on Newsflash24bd.com.

রাষ্ট্রদূতরা এদেশে নিজেদের সম্রাট মনে করেন: পররাষ্ট্রমন্ত্রী
রাষ্ট্রদূতরা এদেশে নিজেদের সম্রাট মনে করেন বলে মন্তব্যে করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। গণমাধ্যমে তাদের মন্তব্য অতিপ্রচারের ফলে দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলে তারা মজা পান তারা।

শুক্রবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি সিলেটের উদ্যোগে নগরের পূর্ব শাহী ঈদগাহস্থ একাডেমি মিলনায়তনে সম্মাননা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, পৃথিবীর আর কোথাও অ্যাক্টিভিস্ট রাষ্ট্রদূতরা দলবেঁধে মন্তব্য করে বেড়ান না। তারা এদেশে নিজেদের সম্রাট মনে করেন।

তিনি বলেন, সম্প্রতি পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে ৪০ জন মারা গেলো। একটা দেশও কথা বলেনি। আমাদের দেশে কে কী করলো সঙ্গে সঙ্গে চিৎকার। এটি অভ্যন্তরীণ বিষয়ের ওপর হস্তক্ষেপ। যা জেনেভা কনভেনশনের ধারেকাছেও নেই। বাংলাদেশ দরিদ্র দেশ বলে তারা এটা করে।

এর আগে শিল্প-সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ পাঁচজন গুণী ব্যক্তিকে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা-২০২২ দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা প্রাপ্তরা হলেন, লোকসংস্কৃতিতে লেখক মিহিরকান্তি চৌধুরী, নাট্যকলায় চম্পক সরকার, সঙ্গীতে কণ্ঠশিল্পী পূর্ণিমা দত্ত রায়, আবৃত্তিতে জ্যোতি ভট্টাচার্য ও যন্ত্রসঙ্গীতে (বাঁশি) মো. মিনু মিয়া।

জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন-সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। স্বাগত বক্তব্য দেন জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত।

The post রাষ্ট্রদূতরা এদেশে নিজেদের সম্রাট মনে করেন: পররাষ্ট্রমন্ত্রী appeared first on Newsflash24bd.com.

সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করল ঢাকা
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী মোমেনের বৈঠককে ফলপ্রসু বলেছে বাংলাদেশ। এ বৈঠকে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখার প্রত্যাশা জানিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে বাংলাদেশ এ ব্যাপারে ঐকমত্য পোষণ করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। মঙ্গলবার ভোরে পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গতকাল সোমবার রাতে ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে বৈঠক করেন। গণমাধ্যমের উপস্থিতিতে তাদের প্রাথমিক বক্তব্যে উভয় নেতা বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতি সন্তোষ প্রকাশ করেন। তারা বিগত ৫০ বছরের দৃঢ় সম্পর্কের উপর ভিত্তি করে আগামী ৫০ বছরের জন্য দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন।

বাংলাদেশ-মার্কিন সম্পর্ককে বিস্তৃত, গতিশীল ও বহুমুখী উল্লেখ করে ড. মোমেন এই সম্পর্ককে আরো উন্নত, বর্ধিত ও সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশের স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পাঠানো বার্তা ‘জয় বাংলা’ বলে শেষ করার জন্য তিনি ধন্যবাদ জানান।

বৈঠকে তারা অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার ও বহুমুখীকরণ, রোহিঙ্গা সংকটের সমাধান, জলবায়ু পরিবর্তন, শ্রম অধিকার, নাগরিক স্বাধীনতা এবং নির্বাচনসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক ও অন্যান্য বিষয়ে আলোচনা করেন।

বাংলাদেশে শ্রম খাত সংস্কারের চলমান এবং সম্পন্ন কাজ সম্পর্কে ব্লিনকেনকে অবহিত করে পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, দুই দেশের মধ্যে শক্তিশালী অর্থনৈতিক অংশীদারির মাধ্যমে বাংলাদেশের এই প্রচেষ্টাগুলোকে যথাযথভাবে মূল্যায়ন করা হবে। তিনি বাংলাদেশে শ্রম পরিস্থিতির উন্নতির জন্য দুই দেশের মধ্যে চলমান যৌথ কর্মকাণ্ডের অগ্রগতির সন্তোষ প্রকাশ করেন। তিনি বাংলাদেশের উদার বিনিয়োগ ব্যবস্থার সদ্ব্যবহার করতে এবং যুক্তরাষ্ট্রের বেসরকারি খাতকে বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও হাই-টেক পার্কে বিনিয়োগে উৎসাহিত করার আহ্বান জানান।

ড. মোমেন মার্কিন সরকারকে কভিড-১৯ মোকাবেলায় উদার সহায়তা এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার জন্য ধন্যবাদ জানান। তিনি রোহিঙ্গাদের মিয়ানমারে স্বেচ্ছায় প্রত্যাবাসনের পরিবেশ সৃষ্টির জন্য মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধির উপর জোর দেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন ১০ লাখেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীকে উদারভাবে বাংলাদেশে আশ্রয় প্রদানের জন্য বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন এবং রোহিঙ্গাদের প্রত্যাবাসনের লক্ষ্যে প্রচেষ্টা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্বের ব্যাপারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ঐকমত্য প্রকাশ করেন এবং এ বিষয়ে বাংলাদেশ সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে হস্তান্তরের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি পূনরায় অনুরোধ জানান।

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতা দিবসে প্রেরিত উষ্ণ বার্তার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেরিত একটি চিঠি হস্তান্তর করেন।

বৈঠকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান, দূতালয় উপ-প্রধান ফেরদৌসী শাহরিয়ার, মহাপরিচালক (উত্তর আমেরিকা) খন্দকার মাসুদুল আলম এবং ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষে কাউন্সেলর ডেরেক শোলে, জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসনবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জুলিয়েটা ভালস নয়েস, গণতন্ত্র, মানবাধিকার এবং শ্রম বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কারা ম্যাকডোনাল্ড, দক্ষিণ এবং মধ্য এশিয়াবিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেনের সঙ্গে উপস্থিত ছিলেন।

The post সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করল ঢাকা appeared first on Newsflash24bd.com.

ভারত মহাসাগরীয় অঞ্চলের সক্ষমতা বাড়াতে পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এই অঞ্চলের সক্ষমতা উন্নয়ন এবং সংশ্লিষ্ট কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি আজ ‘আইওসি রিজিওনাল কমিটি ফর দ্য সেন্ট্রাল ইন্ডিয়ান ওশান (আইসিওআইএনডিও)’এর নবম আন্তঃসরকারি অধিবেশনে এই আহবান জানান।

মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই অধিবেশন শুরু হয়েছে। অধিবেশন চলবে ৩০ মার্চ পর্যন্ত।

ড. আব্দুল মোমেন এক ভিডিও বার্তার মাধ্যমে সেশনের উদ্বোধন করেন।
তিনি এই অঞ্চলের নিরাপত্তা, সংযোগ, শান্তি ও সমৃদ্ধির জন্য ভারত মহাসাগরের গুরুত্ব তুলে ধরেন। এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে সামুদ্রিক বৈজ্ঞানিক গবেষণা কার্যক্রম পরিচালনা; প্রকল্প গ্রহণ; এবং সমুদ্র পর্যবেক্ষণ ও তথ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে ভারত মহাসাগরের সদস্য রাষ্ট্রগুলোকে তাদের সুনির্দিষ্ট স্বার্থ ও অগ্রাধিকার বিবেচনা করে এই অঞ্চলের সক্ষমতা উন্নয়ন এবং সংশ্লিষ্ট কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর আহবান জানান।

অধিবেশনে বাংলাদেশসহ ১৪টি দেশের প্রতিনিধি, আইওসি-ইউনেস্কো সচিবালয়, ইন্ডিয়ান ওশান কমিশন এবং বিশ্ব ব্যাংকের স্বতন্ত্র পর্যবেক্ষক ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারী দেশগুলো হলো- বাংলাদেশ, ফ্রান্স, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, কুয়েত, মালয়েশিয়া, পাকিস্তান, কাতার, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, মালদ্বীপ, সৌদি আরব এবং ইয়েমেন।

পররাষ্ট্রমন্ত্রী ভারত মহাসাগরীয় আঞ্চলিক কমিটিকে একটি সাব-কমিশনে উন্নীত করতে বাংলাদেশের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টার আশ্বাস দেন।

প্রথম দিনের অধিবেশনে বক্তব্য রাখেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার এ্যাডমিরাল মো. খুরশেদ আলম এবং ইন্টারগভর্নমেন্টাল ওসিয়ানোগ্রাফিক কমিশন (আইওসি)-এর নির্বাহী সচিব ভ্লাদিমির রিয়াবিনিন।

এছাড়া আইওসি সভাপতি এরিয়েল হার্নান ট্রয়সি, ইন্টারন্যাশনাল সীবেড অথরিটি এর মহাসচিব মাইকেল ডব্লিউ লজ এবং আইওসি আফ্রিকার সভাপতি প্রফেসর আফিয়ান কৌদিও ভিডিও বার্তার মাধ্যমে প্রথম দিনের অধিবেশনে বক্তব্য রাখেন।

তিনদিনব্যাপী অধিবেশনে সুনীল অর্থনীতি, সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ, সমুদ্রের বাস্তুতন্ত্র ও মানবস্বাস্থ্য, জাতিসংঘ ঘোষিত সমুদ্র বিজ্ঞানের জাতিসংঘ দশকসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

The post ভারত মহাসাগরীয় অঞ্চলের সক্ষমতা বাড়াতে পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান appeared first on Newsflash24bd.com.

পররাষ্ট্রমন্ত্রীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ভুটানের পররাষ্ট্রমন্ত্রী
ভুটান সরকারের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য বিষয়ক মন্ত্রী ড. তান্ডি দর্জি, বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং বাংলাদেশের জনগণকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

ড. তান্ডি দর্জি সম্প্রতি ড. মোমেনকে প্রেরিত একটি অভিনন্দন বার্তায় বলেন, “আমাদের উভয় দেশের মধ্যে অব্যাহত পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ থাকায় একটি চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক অটুট রয়েছে।”

তিনি অভিনন্দন বার্তায় উল্লেখ করেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বন্ধুত্বের এই বন্ধন আগামী বছরগুলিতে আরও দৃঢ় হবে।”

ড. তান্ডি দর্জি বাংলাদেশের জন্য শুভকামনা জানিয়ে বলেন, ‘স্বাধীনতা দিবস বাংলাদেশের মানুষের জন্য সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক।’

The post পররাষ্ট্রমন্ত্রীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ভুটানের পররাষ্ট্রমন্ত্রী appeared first on Newsflash24bd.com.