পররাষ্ট্রমন্ত্রীর | Newsflash24bd.com

প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

শনিবার (৬ জুন) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

তিন দিনের সফরে গত বৃহস্পতিবার (৪ জুন) রাতে বাংলাদেশে এসেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। পরদিন শুক্রবার সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন হাকান ফিদান। এ সময় ঢাকা-আঙ্কারা সাংস্কৃতিক বিনিময় সম্পর্কিত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

একইদিন কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।

কূটনীতিতে আসার আগে দীর্ঘ সময় দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থার নেতৃত্বে থাকা ফিদানকে প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের ঘনিষ্ঠ একজন হিসেবে বিবেচনা করা হয়। ফলে তার ঢাকা সফরকে শুধুমাত্র পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ের নিয়মিত যোগাযোগের অংশ নয় বরং বৃহত্তর আঞ্চলিক সমীকরণের প্রেক্ষাপটে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।

তাদের মতে, প্রতিরক্ষা সহযোগিতা, নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তি স্থানান্তর এবং বাণিজ্যিক অংশীদারিত্বের ক্ষেত্রে দুদেশের সম্পর্ক আরও গভীর হওয়ার সুযোগ তৈরি হয়েছে।

The post প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ appeared first on Newsflash24bd.com.

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ৩ দলের বৈঠক
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বিএনপি-জামায়াত ও এনসিপির প্রতিনিধি দলের বৈঠক হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় পৃথক এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএনপি পক্ষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, দলের ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অংশ নেন।

বৈঠক শেষে বিএনপির কোনো নেতা সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।

এছাড়া জামায়াতের পক্ষে দলটির নায়েবে আমীর আব্দুল্লাহ মুহাম্মদ তাহের ও এনসিপির হয়ে সদস্য সচিব আখতার হোসেনে নেতৃত্বে দুইটি প্রতিনিধি দল পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।

জামায়াত নেতা আবদুল্লাহ মুহাম্মদ তাহের জানান, আলোচনায় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, আঞ্চলিক বাণিজ্য এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিভিন্ন দিক উঠে আসে।

তিনি আরও বলেন, সার্ক চালু করাসহ ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে যেসব অমীমাংসিত ইস্যু রয়েছে, সেগুলো দ্রুত নিষ্পত্তির ওপর জোর দেওয়া হয়েছে।

এদিকে, বৈঠক শেষে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের শিক্ষায়, অর্থনীতিতে এবং সংস্কৃতিতে সম্পর্ক উন্নয়নের যে সুযোগ রয়েছে, সে বিষয়ে আলোচনা হয়েছে। একইসঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে কোনো ধরনের বড় ভাই সুলভ, আগ্রাসন, আধিপত্যবাদী মানসিকতা থাকবে না, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দক্ষিণ এশিয়ায় পানিকে কেন্দ্র করে সম্ভাব্য সংকট ও যুদ্ধের ঝুঁকির বিষয়টি গুরুত্বের সঙ্গে এসেছে। নদীমাতৃক দেশ হিসেবে বাংলাদেশের অভিজ্ঞতা এবং পাকিস্তানের অতীত অভিজ্ঞতা বিনিময় করা হয়েছে।

এ ছাড়া ওষুধ খাত, সাংস্কৃতিক বিনিময়, বিশ্ববিদ্যালয় পর্যায়ের এক্সচেঞ্জ প্রোগ্রাম ও প্রতিরক্ষা খাতে সহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছে।

নাসীরুদ্দীন মনে করেন, পাকিস্তান যেহেতু পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, তাই দক্ষিণ এশিয়ায় তাদের প্রভাব রয়েছে। এ প্রভাব কাজে লাগিয়েই আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা তৈরি হতে পারে।

এর আগে, শনিবার দুপুরে পাকিস্তানের বিশেষ একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান ইসহাক দার। ঢাকার বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।

দীর্ঘ ১৩ বছরের মধ্যে এটি কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর ঢাকায় প্রথম সরকারি সফর।

পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এই সফর পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, কারণ প্রায় ১৩ বছর পর কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করছেন।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সফরের দ্বিতীয় দিন রোববার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর মূল বৈঠকটি হবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে। ওই দিন দুই মন্ত্রী শুরুতে একান্তে এবং পরে প্রতিনিধি পর্যায়ে বৈঠক করবেন। বৈঠক শেষে দুই দেশের মধ্যে পাঁচ থেকে ছয়টি চুক্তি ও এমওইউ সইয়ের কথা রয়েছে।

এ ছাড়া রোববার বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ইসহাক দার। একইসঙ্গে ঢাকা সফরকালে ইসহাক দার বাংলাদেশের রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।

The post পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ৩ দলের বৈঠক appeared first on Newsflash24bd.com.

গণতন্ত্র নিয়ে কারো পরামর্শের দরকার নেই : পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে অন্য কোনো দেশের হস্তক্ষেপ চায় না সরকার বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিক এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পাল্টাপাল্টি বিবৃতির পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

এই বার্তা সব দেশের জন্য প্রযোজ্য কিনা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, ‘হ্যাঁ।

সে যে দেশই হোক। আমরা চাই না কেউ আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করুক। ’
মোমেন বলেন, বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ে অন্য কোনো দেশের ‘প্রেসক্রিপশন’ দেওয়ার দরকার নেই। কারণ এগুলো বাংলাদেশের ডিএনএর গভীরেই আছে।

তিনি বলেন, বর্তমান সরকার স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে বদ্ধপরিকর।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ বিদেশি বন্ধুদের গঠনমূলক পরামর্শকে স্বাগত জানায়।

ঢাকা মেট্রোরেলের আনুষ্ঠানিক উদ্বোধনের বিষয়ে এক প্রশ্নের জবাবে মোমেন বলেন, হলি আর্টিজান হামলায় জাপানি নাগরিকসহ ২০ জনের বেশি বিদেশি নাগরিক নিহত হওয়া সত্ত্বেও সরকার জাপানের নিরবচ্ছিন্ন সহায়তার জন্য কৃতজ্ঞ।

The post গণতন্ত্র নিয়ে কারো পরামর্শের দরকার নেই : পররাষ্ট্রমন্ত্রী appeared first on Newsflash24bd.com.

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সাথে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের ফোনালাপ
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাথে রাশিয়ান ফেডারেশনের পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সৌজন্য ফোনালাপ আজ অনুষ্ঠিত হয়েছে।

ভারত মহাসাগরীয় দেশগুলোর সহযোগিতা জোটের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে ২৩ নভেম্বর ঢাকায় আসার কথা ছিল রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভের। শিডিউল জটিলতার কারণে ঢাকা আসতে না পেরে রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ টেলিফোনে দুঃখ প্রকাশ এবং খুব শীঘ্রই বাংলাদেশে আসার অভিপ্রায় ব্যক্ত করেছেন।

টেলিফোনে আলাপকালে দু’মন্ত্রী বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে আলোকপাত করেন এবং এ সম্পর্ককে আরো উচ্চতায় নিয়ে যাবার ইচ্ছে প্রকাশ করেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সোভিয়েত ইউনিয়নের ভূমিকা তুলে ধরে বলেন, বাংলাদেশ সবসময় কৃতজ্ঞতার সাথে সোভিয়েত ইউনিয়নের ভূমিকা মনে রাখবে।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বাংলাদেশে আশ্রয় গ্রহনকারী রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফিরিয়ে নেবার জন্য রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সহযোগিতা কামনা করেন। এ প্রেক্ষিতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভ মিয়ানমারের সাথে কথা বলবেন বলে আশ্বাস প্রদান করেন।

অন্যান্য বিষয়ের সাথে জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার সহযোগিতা নিয়েও দু’মন্ত্রী কথা বলেন।
রুশ পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে বাংলাদেশকে সহযোগিতা প্রদানের জন্য রাশিয়াকে ধন্যবাদ জানান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে বাংলাদেশ সফরের আমন্ত্রন জানান।

The post পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সাথে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের ফোনালাপ appeared first on Newsflash24bd.com.