পদ্মা সেতু | Newsflash24bd.com

পদ্মা সেতুর ব্যয় আরও বাড়ছে
পদ্মা বহুমুখী সেতুর ব্যয় ১ হাজার ১১৭ কোটি ৯৭ লাখ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। উদ্বোধন ও যানবাহন চলাচল শুরুর এক বছর পর ব্যয় বাড়ানো হলো।

বৃহস্পতিবার (২২ জুন) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়। এতে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সভাশেষে অনুমোদিত প্রস্তাবের বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব (সমন্বয় ও সংস্কার) মো. মাহমুদুল হোসাইন খান।

তিনি বলেন, সেতু বিভাগের অধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ‘পদ্মা বহুমুখী সেতু নির্মাণ (তৃতীয় সংশোধিত)’ প্রকল্পের মূল সেতু নির্মাণ কাজের ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ১ হাজার ১১৭ কোটি ৯৭ লাখ ৯০ হাজার ৫৮০ টাকা ব্যয় বৃদ্ধির ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে।

উল্লেখ্য, ২০০৭ সালে পদ্মা সেতু প্রকল্পটি নেয়া হয়। সে সময় ব্যয় ধরা হয়েছিল ১০ হাজার ১৬১ কোটি ৭৫ লাখ টাকা। পরে ২০০৯ সালে প্রথম সংশোধনীতে তা বাড়িয়ে ২০ হাজার ৫০৭ কোটি টাকা করা হয়।

এরপর ২০১৮ সালের ডিসেম্বরে ২৮ হাজার ৭৯৩ কোটি টাকা ব্যয় ধরে দ্বিতীয় সংশোধনী আনা হয়। সবশেষ বিশেষ সংশোধনী নামে আরেক দফা ব্যয় বাড়ালে তা ৩০ হাজার ১৯৩ কোটিতে উন্নীত হয়। এখন আবারও বাড়ানো হলো পদ্মা সেতুর ব্যয়।

দেশের বৃহত্তম এ সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২২ সালের ২৫ জুন উদ্বোধন করেন। পরদিন থেকে যান চলাচলের জন্য তা উন্মুক্ত করে দেয়া হয়। ২০২২ সালের জুলাই মাসে সর্বোচ্চ ৭৮ কোটি ৫০ লাখ টাকা টোল এবং গত এপ্রিলে ৭১ কোটি ১৩ লাখ টাকা টোল আদায় হয়েছে।

The post পদ্মা সেতুর ব্যয় আরও বাড়ছে appeared first on Newsflash24bd.com.

পদ্মা সেতু থেকে ৬৬০ কোটি টাকা টোল আদায়
পদ্মা সেতু চালুর পর থেকে এ পর্যন্ত ৬৬০ কোটি টাকা টোল আদায় হয়েছে। আর মোটরসাইকেল থেকে টোল আদায় হয়েছে ৭৭ লাখ টাকা। এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (২৬ এপ্রিল) রাজধানীর সেতুভবনে সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পবিত্র ঈদুল ফিতরের মতো আগামী ঈদুল আজহার ঈদযাত্রাকেও স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে এখন থেকেই প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, ‘আগামী ঈদযাত্রার সঙ্গে যুক্ত হবে গরুর হাট, পশুবাহী গাড়ি ও বৃষ্টি থাকবে। কাজেই ঈদুল ফিতরের চেয়ে ঈদুল আজহা আরও চ্যালেঞ্জিং। সে লক্ষ্যে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘চট্টগ্রামে কর্ণফুলীর তলদেশ দিয়ে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ট্যানেল আগামী সেপ্টেম্বর নাগাদ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

গত ২০ এপ্রিল পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল শুরুর পর থেকে এ পর্যন্ত ৭৭ হাজার মোটরসাইকেল পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৭৭ লাখ টাকা। এছাড়া পদ্মা সেতু চালুর পর থেকে এ পর্যন্ত টোল আদায় হয়েছে ৬৬০ কোটি টাকা। এরইমধ্যে প্রথম কিস্তির ৩১৬ কোটি টাকা সরকারের কাছে ফেরত দেয়া হয়েছে এবং আগামী জুন মাসে দ্বিতীয় কিস্তির সমপরিমাণ অর্থ জমা দেয়া হবে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে, কর্মস্থলে ফেরার যাত্রাও এখন পর্যন্ত স্বস্তিদায়ক। তবে যানজট কম থাকলেও দুর্ঘটনা তেমন একটা কমেনি। এত সেতু, এত রাস্তা করা হলো তারপরও এখানে ইতিবাচক অগ্রগতি সেভাবে হচ্ছে না। আমরা হাল ছাড়ছি না। কাজটা চ্যালেঞ্জিং। এটা অতিক্রম করা সম্ভব।’

মন্ত্রী বলেন, ‘সম্প্রতি পাঁচ হাজার কোটি টাকার সড়কে নিরাপত্তা প্রকল্প একনেকে অনুমোদন হয়েছে। শিগগিরই কাজ শুরু হবে। এটি বাস্তবায়িত হলে দুর্ঘটনা কমে আসবে।’

সেতুমন্ত্রী বলেন, ‘এবারের ঈদে সম্মিলিত প্রয়াস ছিল, রাস্তা ছিল ভালো, পাসঅ্যাবল ও ইউজঅ্যাবল। যে কারণে ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে।’

মতবিনিময় সভায় সেতু বিভাগের সচিব মনজুর হোসেন, বিভিন্ন প্রকল্পের পরিচালকসহ সেতু ও সেতু কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

The post পদ্মা সেতু থেকে ৬৬০ কোটি টাকা টোল আদায় appeared first on Newsflash24bd.com.

ঈদে পদ্মা সেতুতে চলবে মোটরসাইকেল
ঈদে পরীক্ষামূলকভাবে পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চালানোর অনুমতি মিলেছে। আগামী ২০ এপ্রিল সকাল ৬টা থেকে মোটরসাইকেলে পদ্মা সেতু পার হওয়া যাবে। তবে সর্বোচ্চ গতিসীমা থাকতে হবে ৬০ কিলোমিটার।
ঈদে পরীক্ষামূলকভাবে পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চালানোর অনুমতি মিলেছে। আগামী ২০ এপ্রিল সকাল ৬টা থেকে পদ্মা সেতুর বাম পাশের সার্ভিস লেন দিয়ে মটরসাইকেল চলবে। তবে সর্বোচ্চ গতিসীমা থাকতে হবে ৬০ কিলোমিটার।

মঙ্গলবার একনেকের সভা শেষে এসব তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে পরীক্ষামূলকভাবে মোটরসাইকেল চলবে। পদ্মা সেতুতে মোটরসাইকেলের গতি হবে সর্বোচ্চ ৬০ কিলোমিটার। নিয়ম ভাঙলে জরিমানা করা হবে এবং প্রয়োজনে আবারও বন্ধ করে দেওয়া হবে এ সুবিধা।

গত বছরের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পরদিন সেতুতে যান চলাচল শুরু হয়। প্রথম দিনে অন্তত ৪৫ হাজার যানবাহন পারাপার হয়। এর মধ্যে মোটরসাইকেল ছিল ২৭ হাজার।

ওই দিন রাতে সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহত হন। এরপর সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তে মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেয় সেতু কর্তৃপক্ষ।

The post ঈদে পদ্মা সেতুতে চলবে মোটরসাইকেল appeared first on Newsflash24bd.com.

পদ্মা সেতু পাড়ি দিয়েছে পরীক্ষামূলক বিশেষ ট্রেন
আরেক স্বপ্নজয়। পরীক্ষামূলক বিশেষ ট্রেন সফলভাবে পদ্মা সেতু অতিক্রম করেছে।

মঙ্গলবার দুপুর ১টা ১৯ মিনিটে ফরিদপুরের ভাঙ্গা স্টেশন থেকে ট্রেন ছাড়ে। ট্রেনটি পদ্মা সেতু অতিক্রম করে মাওয়া স্টেশনে পৌঁছে বিকাল ৩টা ২০ মিনিটে। পরীক্ষামূলক বিশেষ ট্রেন সফলভাবে পদ্মা সেতু অতিক্রম করায় দুইপাশে উৎসব বিরাজ করছে। পদ্মার এপারওপার রেলপথ যুক্ত হওয়ায় উচ্ছাস ছড়িয়ে পড়েছে চারিদিকে।

মন্ত্রী, সংসদ সদস্য, কর্মকর্তা ও সাধারণ মানুষ সবার মাঝেই উচ্ছাস লক্ষ্য করা গেছে। স্বপ্নযাত্রায় ট্রেনটিকে পথে পথে অভ্যর্থনা জানান সাধারণ মানুষ। স্বপ্নজয়ের পদ্মা সেতু সফলভাবে অতিক্রম করে ভাঙা থেকে ৪২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মাওয়ায় পৌঁছাতে সময় লেগেছে ২ ঘন্টা।

পদ্মা সেতুর জাজিরা প্রান্ত দিয়ে প্রবেশের সময় আতশবাজির ঝলকানিতে এক বিশেষ পরিবেশের সৃষ্টি হয়। বাঙালির মর্যাদার প্রতীক পদ্মা সেতুতে পাথরবিহীন রেললাইনে লাল সবুজের ৭ বগির ট্রেনটি বীরের মত এগুচ্ছিল। পরীক্ষামূলক বিশেষ ট্রেন সেতু অতিক্রম আয়োজন ঘিরে এলাকায় ছিল উৎসবের আমেজ। চারিদিকে উচ্ছ্বাস। ট্রেনটি দেখতে মাওয়া স্টেশনের আশপাশে মানুষ ভিড় জমায়। ২০২২ সালের ২৬ জুন পদ্মা সেতুর সড়ক পথ চালুর পর বছর পেরুনোর আগেই প্রস্তুত এখন বহুমুখী এই সেতুর রেলপথও।

ট্রায়াল রান শেষে মাওয়া রেল স্টেশনে সংবাদ সম্মেলনে রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, সেপ্টেম্বরে ঢাকা-ভাঙ্গা পথে রেল চলবে। তাই নতুন রেল পথের জন্য চীন থেকে ১শ’ কোচ আনা হচ্ছে। ৪৫ টি পৌঁছে গেছে, বাকি ৫৫টি শিঘ্রই আসবে। আজকে মূলত ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত রেলে করে পদ্মা সেতু অতিক্রম করাই ছিল মূল উদ্দেশ্য।

এ সময় উপস্থিত ছিলেন পানি স¤পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক সাগুফতা ইয়াসমিন এমিলি, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ড. আব্দুস সোবহান মিয়া গোলাপ, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. হুমায়ূন কবির প্রমুখ।

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক-১ ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আহমেদ বলেন, আজকে আমরা রেলে চড়ে পদ্মা সেতু অতিক্রম করেছি, এতে আমরা খুবই আনন্দিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন পদ্মা ব্রিজ উদ্বোধন করেন তার পর থেকে আমরা কাজটা শুরু করার জন্য একটা প্রেশারে ছিলাম। তারই ধারাবাহিকতায় ১৭ জুলাই আমরা ব্রিজটা হাতে পাই।
তিনি বলেন, গত ২৯ মার্চ আমরা এই কাজটি সম্পন্ন করেছি। এতে আমাদের সেনাবাহিনী, রেলওয়ে এবং সিএসসি যারা ছিল সবাই অক্লান্ত পরিশ্রম করেছে। দেশের প্রথম পাথরবিহীন এই রেললাইন দেশের আধুনিক রেল নেটওয়ার্কে নতুন মাত্রাযুক্ত করেছে। রেল এখন বিশেষ উচ্চতায়।

পদ্মা সেতু রেল সংযোগ সেতুর প্রকল্প পরিচালক মো. আফজাল হোসেন বলেন, প্রথমে আমাদের পরিকল্পনা ছিল মাওয়া থেকে ভাঙ্গা অংশে ট্রেন পরিচালনা করবো। কিন্তু আমাদের পরিকল্পনায় কিছু পরিবর্তন এসেছে। আমরা এখন ঢাকার কমলাপুর থেকে মাওয়া হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত রেল পরিচালনা করবো। সে লক্ষ্যে কাজ চলছে।

তিনি বলেন, আমরা আশা করি কমলাপুর থেকে মাওয়া অংশের কাজ আগামী ৫ থেকে ৬ মাসের মধ্যে শেষ হয়ে যাবে। আর মাওয়া থেকে ভাঙ্গা অংশের কাজ জুনের মধ্যে শেষ হয়ে যাবে। আমরা আগামী সেপ্টেম্বরের মধ্যে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলাচল করাতে পারবো। ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার পুরো রেল সংযোগ প্রকল্পে যাত্রীবাহী রেল চলবে আগামী বছরের জুনে বলেও জানান প্রকল্প পরিচালক ।

The post পদ্মা সেতু পাড়ি দিয়েছে পরীক্ষামূলক বিশেষ ট্রেন appeared first on Newsflash24bd.com.

পদ্মা সেতুর আরেকটি মাইলফলক, ট্রেন চলবে আজ
আরেকটি মাইলফলক স্পর্শ করছে স্বপ্নের পদ্মা সেতু। এই সেতুতে সড়কপথ চালুর ১০ মাসের মাথায় প্রস্তুত হয়ে গেছে রেলপথ। ৬ দশমিক ৬৮ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর রেলপথের কাজ শেষ করেছেন দেশি-বিদেশি প্রকৌশলীরা। আজ মঙ্গলবার ভাঙা থেকে মাওয়া পর্যন্ত চলবে পরীক্ষামূলক ট্রেন। প্রথমবারের মতো ট্রেন পাড়ি দেবে পুরো পদ্মা সেতু।

এদিকে মাদারীপুরের মাটি দিয়ে প্রথমবার ট্রেন চলার খবরে খুশির বন্যা বইছে পুরো দক্ষিণাঞ্চলে। সবচেয়ে খুশি জেলার শিবচর, শরীয়তপুরের জাজিরা ও মুন্সীগঞ্জ জেলার সর্বস্তরের মানুষ। পদ্মা সেতু দিয়ে ট্রেন চলবে, যা ছিল স্বপ্নাতীত। সেই স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে আজ।

পদ্মা সেতু চালু হওয়ার পর পুরোদমে ট্রেন চলাচল শুরু হলে আরও একটি স্মারক যোগ হবে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে।

গত বছর ২৫ জুন বহুল প্রত্যাশিত পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৬ জুন থেকে সড়কপথের দুয়ার খুলে যায়। অপেক্ষায় ছিল সেতুর ওপর দিয়ে ট্রেন চলাচল। পদ্মা সেতু চালুর ৯ মাস ১০ দিনের মাথায় অপেক্ষার পালা শেষ হচ্ছে মঙ্গলবার। জীবনের প্রথম মাদারীপুরসহ দক্ষিণাঞ্চলের মানুষ রেলগাড়ি দেখবে এটি তাদের কাছে পরম পাওয়া।

একই সঙ্গে স্বল্প খরচে মানুষের যাতায়াত সুবিধা, পণ্য আমদানি-রপ্তানিতে গতি আসবে, ব্যবসা-বাণিজ্যে প্রসার ঘটবে। চাঙ্গা হবে দেশের অর্থনীতি। বিশেষ করে স্বল্প খরচে কৃষিপণ্য রাজধানীতে নিতে পারবেন ভাটি অঞ্চলের কৃষকরা। এরই মধ্য দিয়ে দেশবাসী আরও একটি মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে।

ভাঙ্গা স্টেশনমাস্টার মো. শাহজাহান জানান, মঙ্গলবার দুপুর ১২টায় ভাঙা স্টেশন থেকে একটি গ্যাংকার ট্রেন এবং সাত বগিবিশিষ্ট যাত্রীবাহী একটি স্পেশাল ট্রেন মাওয়ার উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় নির্ধারণ করা হয়েছে। আগে গ্যাংকার ট্রেন ছাড়া হবে, তার পরে স্পেশাল ট্রেন যাত্রা করবে। যাত্রীবাহী হলেও এই স্পেশাল টেনে কোনো যাত্রী থাকবে না।

পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের মাওয়া-ভাঙ্গা অংশের প্রকল্প ব্যবস্থাপক ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আহম্মেদ বলেন, ‘গ্যাংকার দিয়ে ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত সাড়ে ৪১ কিলোমিটার রেলপথ পরীক্ষা করে দেখব। এই পথে ডিজাইন-স্পিড ১২০ কিলোমিটার থাকলেও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে টেস্ট রান চালানো হবে।’

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন উপস্থিত থেকে পরীক্ষামূলক ট্রেনে পাড়ি দেবেন পুরো পদ্মা সেতু। দুপুরে মাওয়া প্রান্তে প্রেস ব্রিফিং করবেন তিনি।

The post পদ্মা সেতুর আরেকটি মাইলফলক, ট্রেন চলবে আজ appeared first on Newsflash24bd.com.