পদত্যাগ | Newsflash24bd.com

পদত্যাগ করেছেন ঢাবি উপাচার্য
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পদত্যাগপত্র জমা দিয়েছেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন ।

উপাচার্যের প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ গণমাধ্যমকে জানান, সকালে মন্ত্রীর দপ্তরে গিয়ে তিনি পদত্যাগপত্র হস্তান্তর করেছেন। তবে এখনো শিক্ষা মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। পদত্যাগপত্র গ্রহণ করা হলে পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হবে।

মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ব্যক্তিগত ও প্রশাসনিক নানা কারণ বিবেচনায় নিয়ে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। নিয়ম অনুসারেই এখন পরবর্তী ধাপগুলো সম্পন্ন করা হবে।

এর আগে নির্বাচনের পূর্বে এক সংবাদ সম্মেলনে উপাচার্য বলেছিলেন, বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিস্থিতি স্থিতিশীলতার দিকে যাচ্ছে এবং প্রশাসনিক কার্যক্রমও ইতিবাচক অবস্থায় পৌঁছেছে। সে প্রেক্ষাপটে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি।

তখন তিনি আরও উল্লেখ করেন, দায়িত্ব হস্তান্তরের ক্ষেত্রে যেন কোনো প্রশাসনিক শূন্যতা বা বিশৃঙ্খলা তৈরি না হয়, সে জন্য প্রয়োজন হলে সরকার ও সংশ্লিষ্টদের সিদ্ধান্ত অনুযায়ী কিছু সময় দায়িত্বে থাকার বিষয়টিও বিবেচনা করতে প্রস্তুত আছেন।

একই সংবাদ সম্মেলনে তিনি বলেন, নতুন রাজনৈতিক সরকার চাইলে তাদের পরিকল্পনা অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসন সাজানোর সুযোগ থাকা উচিত। প্রয়োজনে তিনি সহযোগিতা করতে প্রস্তুত এবং দ্রুত ডেপুটেশন শেষ করে নিজ বিভাগের শিক্ষকতায় ফিরে যেতে চান বলেও জানান।

The post পদত্যাগ করেছেন ঢাবি উপাচার্য appeared first on Newsflash24bd.com.

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগ
পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখশ চৌধুরী।

বুধবার (২৪ ডিসেম্বর) রাতে মন্ত্রী পরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

গত বছরের ১০ নভেম্বর খোদা বকশ চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি সাবেক আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

The post প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগ appeared first on Newsflash24bd.com.

মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ
গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের এক নেতা পদত্যাগ করেছেন।

শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলার মহারাজপুর গ্রামের মোঃ জাহাঙ্গীর ফকিরের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে মোঃ জাহাঙ্গীর ফকির বলেন, আমি মোঃ জাহাঙ্গীর ফকির, পিতাঃ মৃতঃ কলম ফকির, গ্রামঃ মহারাজপুর, পোঃ লোহাচূড়া,উপজেলাঃ মুকসুদপুর, জেলাঃ গোপালগঞ্জ।

এই মর্মে উপস্থিত সাংবাদিকদের জানাইতেছি যে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন কর্মকান্ড, আমার নীতি ও আদর্শের সাথে মিল না থাকায়, আমি মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে আজ হইতে স্বেচ্ছায় ও স্ব-জ্ঞানে দলীয় প্রাথমিক সদস্য পদ সহ সকল প্রকার পদ পদবি থেকে পদত্যাগ করছি। আমি দৃঢ়ভাবে জানাইতেছি যে, আজ থেকে আওয়ামী লীগ এর সঙ্গে আমার আর কোন সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না। আমি অঙ্গীকার করিতেছি যে, ভবিষ্যতে দেশ ও জাতির কল্যানে নিজেকে নিয়োজিত রাখিবো।

The post মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ appeared first on Newsflash24bd.com.

জাকসুর নির্বাচন কমিশন সদস্য মাফরুহী সাত্তারের পদত্যাগ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচন কমিশন সদস্য ও ফার্মেসি বিভাগের অধ্যাপক মাফরুহী সাত্তার পদত্যাগ করেছেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) কলাভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

অধ্যাপক মাফরুহী সাত্তার বলেন, ‘গতকাল অনুষ্ঠিত নির্বাচনের ভোট গণনা চলমান। এ অবস্থায় নানা কথা ও গুজব ছড়াচ্ছে। নির্বাচন নিয়ে নানা প্রশ্নও উঠেছে। একজন শিক্ষক ও নির্বাচন কমিশনার হিসেবে আমার মতামত প্রকাশ করে কমিশনকে সঠিক পদক্ষেপ নিতে সহায়তা করা উচিত বলে মনে করেছি।’

তিনি অভিযোগ করেন, ‘আমাদের প্রত্যাশা ছিল ৩৩ বছর পর জাকসু নির্বাচন। নির্বাচন হয়েছে। শিক্ষার্থীরা এখন ফলাফল চাচ্ছে। কিন্তু নির্বাচনের সমগ্র প্রক্রিয়াকে যেভাবে বিতর্কিত করা হয়েছে এবং ত্রুটিগুলো সংশোধনের যে সুপারিশগুলো দেয়া হয়েছিল, তা গ্রহণ করা হয়নি। আমার দেয়া অনেক মতামত পরিবর্তন করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমি অনেক অনিয়ম ও মারাত্মক ত্রুটি দেখেছি, যা পুরো নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে। আজ বিকেল ৪টায় প্রধান নির্বাচন কমিশনারের আহ্বানে অনুষ্ঠিত সভায় ভোট গণনা আপাতত স্থগিত করার প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু বিশেষ কিছু কারণে আমার মতামত গ্রহণে তারা অপারগতা প্রকাশ করেছেন।’

এ নির্বাচন কমিশন সদস্য বলেন, ‘নির্বাচন কমিশন আমার মতামতের সুরাহা না করেই ভোট গণনা শুরু করে, তখন আমি আমার মতামত লিখিতভাবে জানিয়েছি। সময় খুব কম হওয়ায় আমার পক্ষে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা সম্ভব নয়। সে কারণে আমি নির্বাচন কমিশন থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি।’

এদিকে রাতে এক বিবৃতিতে জাকসু সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম জানিয়েছেন, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জাকসু ও হল সংসদ নির্বাচন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যথানিয়মে অনুষ্ঠিত হয়। বলা প্রয়োজন, ম্যানুয়াল পদ্ধতিতে নির্বাচনের ভোট গণনা করা হচ্ছে। ইতোমধ্যে ২১টি হল সংসদের মধ্যে ১৯টি হল সংসদের ভোট গণনা কার্যক্রম শেষ হয়েছে। অবশিষ্ট ২টি হল সংসদের কার্যক্রম চলমান রয়েছে।

পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) এর ভোট গণনা চলছে এবং নিরবচ্ছিন্নভাবে এই গণনা কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত চলবে। জাকসু নির্বাচন কমিশন আশা করছে, রাতের মধ্যে ভোট গণনা সম্পন্ন হবে এবং যথারীতি ফলাফল ঘোষণা করা হবে।

এবার জাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৮৪৩। ভোটাধিকার প্রয়োগ করেছেন প্রায় ৮ হাজার শিক্ষার্থী। অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বয়কট করেছে ছাত্রদলসহ ৫ প্যানেল ও ৫ স্বতন্ত্র প্রার্থী।

The post জাকসুর নির্বাচন কমিশন সদস্য মাফরুহী সাত্তারের পদত্যাগ appeared first on Newsflash24bd.com.

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: বিশেষ সহকারী ফয়েজ আহমদ
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন না। তার ক্ষমতা প্রয়োজন নেই। কিন্তু বাংলাদেশের জন্য ড. ইউনূসের প্রয়োজন আছে।

শুক্রবার নিজের ফেসবুক পেইজে প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এসব কথা বলেন।

সেই সঙ্গে তিনি সরকারকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও নিবিড়ভাবে নিয়মিত আলোচনা বসতে, তাদের মতামত নিতে এবং কোনো ধরনের বিচ্ছিন্নতা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন ফয়েজ আহমদ।

ফয়েজ আহমদ তৈয়্যবের ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো-প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না

‘অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস এর ক্ষমতা প্রয়োজন নেই, কিন্তু বাংলাদেশের জন্য, বাংলাদেশের শান্তিপূর্ণ ডেমোক্রেটিক ট্রাঞ্জিশনের জন্য ড. ইউনূস স্যার এর দরকার আছে।

বরং ক্যাবিনেটকে আরও গতিশীল হতে হবে। সরকারকে আরো বেশি ফাংশনাল হতে হবে, উপদেষ্টাদের আরো বেশি কাজ করতে হবে, দৃশ্যমান অগ্রগতি জনতার সামনে উপস্থাপন করতে হবে- এ ব্যাপারে কোন দ্বিমত থাকতে পারে না। আমাদেরকে দেখাতে হবে যে, গণঅভ্যুত্থান পরবর্তীতে জনতার সম্মতিতে ক্ষমতায় এসে প্রফেসর সাফল্য দেখিয়েছেন।

বিশ্ব সম্প্রদায়ের কাছে ড. মুহাম্মদ ইউনূস এর সম্মান আছে, এটা রক্ষা করা আমাদের দায়িত্ব।

আমি মনে করি, সরকারকে এখন থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও নিবিড়ভাবে আলোচনায় বসতে হবে, নিয়মিত বসে এবং বিভিন্ন বিষয়ে তাদের মতামত চাইতে হবে। কোন ধরনের বিচ্ছিন্নতা কাম্য নয়।

পাশাপাশি সেনাবাহিনীও রাজনীতিতে নাক গলাতে পারবে না। আজকের দুনিয়ায় কোন সভ্য দেশের সেনাবাহিনী রাজনীতি করে না। তাই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বক্তব্যে সেনাপ্রধান জুরিশডিকশনাল কারেক্টনেস রক্ষা করতে পারেননি। তবে সেনাবাহিনীকে প্রাপ্য সম্মান দেখাতে হবে, আস্থায় রাখতে হবে। সেনাবাহিনী প্রশ্নে হুট করে কিছু করা যাবে না, হঠকারী কিছু করা যাবে না। তেমনি, ইনক্লুসিভনেসের নাম করে আওয়ামী লীগের পুনর্বাসনও চাওয়া যাবে না। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব এবং আস্থার জায়গা- সেটা কেউ ভঙ্গ করবে না।

সকল দরকারি প্রস্তুতি শেষ করে নির্বাচন এপ্রিল-মে’র মধ্যেই অনুষ্ঠিত হবে বলেই আশা করি। এসময়ে সকল যৌক্তিক সংস্কার সম্পন্ন করতে হবে, করতে হবে জুলাই সনদ।

জুলাই-আগস্ট’২৫ এ আমরা জাতীয়ভাবে দুই মাস জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তির উদযাপন করব, ইনশাল্লাহ। এবং আগস্টের মধ্যেই স্বৈরাচারী খুনি হাসিনার বিচারের প্রথম রায়টি আলোর মুখ দেখতে পাবে বলেও আশা প্রকাশ করি।

ইনশাআল্লাহ আমরা হারবো না, আমাদের হারানো যাবে না।

ইনকিলাব জিন্দাবাদ। প্রফেসর ইউনূস জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।’

The post প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: বিশেষ সহকারী ফয়েজ আহমদ appeared first on Newsflash24bd.com.

বিএনপি’র এমপিদের পদত্যাগ
শনিবার গোলাপবাগের বহুল আলোচিত সমাবেশে ঘোষণা দেয়ার পর গতকাল স্পিকারের দপ্তরে গিয়ে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন বিএনপি’র সংসদ সদস্যরা। তাদের মধ্যে পাঁচজন সশরীরে উপস্থিত থাকায় তাদের পদত্যাগপত্র গ্রহণ করে আসনগুলো শূন্য ঘোষণা করেছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। বাকি দু’জনের পদত্যাগপত্র যাচাই বাছাই করে সিদ্ধান্ত জানানোর কথা বলেছেন তিনি। বিএনপি’র এমপিদের মধ্যে বগুড়া-৭ আসনের জিএম সিরাজ, চাঁপাই নবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, ঠাকুরগাঁও-৩ এর জাহিদুর রহমান, বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন এবং সংরক্ষিত নারী আসনের রুমিন ফারহানা রয়েছেন। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উকিল আব্দুস সাত্তার ‘অসুস্থতার’ কারণে এবং চাঁপাই নবাবগঞ্জ-৩ এর হারুনর রশীদ বিদেশে থাকায় সংসদ ভবনে উপস্থিত না হলেও তাদের স্বাক্ষর সংবলিত পদত্যাগপত্র স্পিকারের হাতে দেন দলীয় হুইপ রুমিন ফারহানা।

সদস্যদের আসন শূন্য হওয়ার বিষয়ে সংবিধানের অনুচ্ছেদ ৬৭ (২)-এ বলা হয়েছে- কোনো সংসদ সদস্য স্পিকারের কাছে স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করতে পারবেন, এবং স্পিকার কিংবা স্পিকারের পদ শূন্য থাকলে বা অন্য কোনো কারণে স্পিকার স্বীয় দায়িত্ব পালনে অসমর্থ হলে ডেপুটি স্পিকার- যখন উক্ত পত্র প্রাপ্ত হন, তখন হতে উক্ত সদস্যের আসন শূন্য হবে। সংসদ থেকে বেরিয়ে জিএম সিরাজ সাংবাদিকদের বলেন, আমরা পাঁচজন আলাদাভাবে সশরীরে পদত্যাগপত্র জমা দিয়েছি। আমরা আর সংসদ সদস্য নেই। স্পিকার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। বাকি বিষয়ে উনি জানাবেন। আমাদের বাকি দু’জন আসতে পারেননি।

উনারা ২০ তারিখের পরে সশরীরে এসে নিয়ম অনুযায়ী পদত্যাগপত্র জমা দিয়ে যাবেন। সংসদ থেকে বিএনপি’র পদত্যাগ আন্দোলনে কতোটুকু গতি আনবে জানতে চাইলে জিএম সিরাজ বলেন, অবশ্যই গতি আনবে। আজকের সংসদ শতভাগ অবৈধ। যে ক’জন আমরা নির্বাচিত ছিলাম, তারা আর সংসদে নেই। যারা এখন সংসদে রয়েছেন তারা প্রত্যেকে অনির্বাচিত।
এখন সংসদে আছে সরকার ও তার পোষা বিরোধী দল জাতীয় পার্টি। সেখানে সংসদ আর বহাল থাকতে পারে না। সেই জায়গা থেকে বলতে চাই, এটা আমাদের কঠিন এবং বিশাল বিজয়। পদত্যাগকারী এমপি মোশারফ হোসেন বলেন, আমরা সংসদে ছিলাম, আশা করেছিলাম সরকারের বোধোদয় হবে। কিন্তু সেটা হয়নি, বরং সংকট বেড়েছে। সাধারণ মানুষ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর দাবিতে রাস্তায় নেমেছে। কিন্তু কি দেখেছি…নির্বিচারে গুলি করেছে তাদের ওপর। আমাদের সমাবেশকে কেন্দ্র করে গত ৭ই ডিসেম্বর নয়াপল্টন পার্টি অফিসে সাধারণ কর্মী মকবুলকে কীভাবে পুলিশ হত্যা করলো তা সাধারণ মানুষ জানতে চায়।

আমাদের মহাসচিবকে পার্টি অফিসে ঢুকতে দেয়নি। ফলে গণতন্ত্র যেখানে নেই, আমরা সংসদ সদস্যরা পদত্যাগ করলাম। রুমিন ফারহানা পদত্যাগপত্র থেকে পড়ে শুনিয়ে বলেন, বর্তমানে বাংলাদেশে চরম স্বৈরশাসন চলছে। বর্তমান সরকারের গণতন্ত্র ও গণবিরোধী কার্যকলাপে গণতন্ত্রহীনতা, বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দের ওপর দমনপীড়ন, গণগ্রেপ্তার, গুম, হত্যা এবং মতপ্রকাশ ও বাকস্বাধীনতা হরণ, ভোটাধিকার ও মানবাধিকার হরণ, সর্বোপরি মহান জাতীয় সংসদকে অকার্যকর করার প্রতিবাদে, জনস্বার্থের বিরুদ্ধে অবস্থান গ্রহণকারী এই সংসদের সদস্যপদ থেকে পদত্যাগ করে এই সংসদ বাতিলের গণদাবির সঙ্গে একমত ঘোষণা করছি এবং দলীয় সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা প্রকাশ করে স্বেচ্ছায়, সুস্থ শরীরে, স্থির মস্তিষ্কে, অন্যের বিনা প্ররোচনায় গভীরভাবে চিন্তা ও বিবেচনার পর, অদ্য ১০/১২/২০২২ তারিখে সংসদের যার যার আসন থেকে পদত্যাগ করলাম, যা অবিলম্বে কার্যকর হবে। বিএনপি’র প্রতীকে নির্বাচিত গণফোরামের দুই সংসদ সদস্যের পদত্যাগের বিষয়ে জানতে চাইলে রুমিন ফারহানা বলেন, তারা তো গণফোরাম থেকে নির্বাচিত হয়েছেন। আজকে আমরা পদত্যাগ করেছি। তাদের পদত্যাগের বিষয়টি তারা বলতে পারবেন।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী পরে সাংবাদিকদের বলেন, তারা আমার কাছে সাত জনের পদত্যাগপত্র জমা দিয়েছেন। পাঁচ জন সশরীরে ছিলেন, তাদেরটা গ্রহণ করা হয়েছে। সংবিধানের ৬৭ (২) অনুচ্ছেদ অনুযায়ী ওই আসনগুলো শূন্য হয়ে গেছে। বাকি দু’জনের আবেদন যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেবো। এর মধ্যে সংসদ সচিবালয় সাত্তার সাহেবের স্বাক্ষর মিলিয়ে দেখবেন এবং কথা বলবেন। সব ঠিক থাকলে তা গৃহীত হবে। তবে ই-মেইলে দেয়ায় হারুনের আবেদন গ্রহণ হবে না, তাকে পরে এসে জমা দিতে হবে। পরবর্তী করণীয় জানিয়ে স্পিকার বলেন, আসন শূন্য হওয়ার গেজেট প্রকাশের পর তাদের কাছে পাঠানো হবে। সেই সঙ্গে নির্বাচন কমিশনে পাঠানো হবে। আসন শূন্য হলে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন হবে আসন শূন্যের বিষয়ে এখন গেজেট হবে, পরে সংসদ অধিবেশন যখন বসবে, সেখানেও জানানো হবে।

গেজেটের ৯০ দিনের মধ্যেই উপনির্বাচন: বিএনপি’র পদত্যাগ করা সাত সংসদীয় আসন শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়ের গেজেট হাতে পেলেই উপনির্বাচনের পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন। রোববার রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান নির্বাচন কমিশনার মো. আলমগীর।

তিনি বলেন, সংসদ সচিবালয়ের গেজেট নোটিফিকেশন হওয়ার পরেই ইসি’র কাজ শুরু হবে। যতক্ষণ পর্যন্ত পদত্যাগের নির্দেশ গেজেট নোটিফিকেশন হবে না ততদিন পর্যন্ত ইসি’র কোনো করণীয় নেই।

উপনির্বাচন হলে কয়েক মাসের মধ্যেই আবার দ্বাদশ সংসদ নির্বাচন, এ বিষয়টি সামনে আনলে এই কমিশনার বলেন, এটা তো সাংবিধানিক বাধ্যবাধকতা। আসন শূন্য হওয়ার নব্বই দিনের মধ্যে করতেই হবে। নব্বই দিন তো আর যাবে না। গেজেট পাওয়ার পর দেখা যাবে যে, দুই মাস লাগতে পারে, দেড় মাসও লাগতে পারে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি মনে করি ইভিএমের মাধ্যমে ভোট হলে ভালো। প্রথমে অভিযোগ আসে ভোটে কারচুপি হয়েছে। যেহেতু ইভিএমে কারচুপির সুযোগ নেই, অতএব এই অভিযোগ করার সুযোগ নেই। যিনি ভোট পাবেন, তিনি জিতবেন।

The post বিএনপি’র এমপিদের পদত্যাগ appeared first on Newsflash24bd.com.