নোয়াখালীতে | Newsflash24bd.com

নোয়াখালীতে দুই পক্ষে গোলাগুলি, নিহত ৫
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জাগলার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলিতে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮ থেকে ১০ জন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সুখচর ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের সীমান্তবর্তী জাগলার চর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে পুলিশ একজন নিহতের পরিচয় নিশ্চিত করতে পারলেও অপর চারজনের নাম-পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে একজন হলেন আলাউদ্দিন (৪০)। তিনি সুখচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর আমান উল্যাহ গ্রামের ছেরাং বাড়ির মহিউদ্দিনের ছেলে।

হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জাগলার চরের জমি এখন পর্যন্ত সরকারিভাবে কাউকে বন্দোবস্ত দেওয়া হয়নি। এ সুযোগে গত ৫ আগস্টের পর জাহাজমারা ইউনিয়নের কোপা সামছু বাহিনী ওই চরের বেশ কিছু জমি বিক্রি করে। পরে সুখচর ইউনিয়নের আলাউদ্দিন বাহিনী ওই জমির দখল নিতে মরিয়া হয়ে ওঠে। একপর্যায়ে আলাউদ্দিন বাহিনী আরও বেশি দামে কিছু জমি বিক্রি করে। উভয় পক্ষ আলাদাভাবে চরের জমি বিক্রির চেষ্টা চালাতে থাকে।

এ নিয়ে দুটি পক্ষ একাধিকবার বিরোধে জড়ায়। মঙ্গলবার সকাল ১০টার দিকে চরের জমি দখলকে কেন্দ্র করে কোপা সামছু ও আলাউদ্দিন গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নিয়ে বন্দুকযুদ্ধে লিপ্ত হয়।

এতে অপর পক্ষের ছোড়া গুলিতে আলাউদ্দিনসহ চারজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। অপর চারজনের মরদেহ ঘটনাস্থলেই পড়ে ছিল।

ধারণা করা হচ্ছে, নিহতের সংখ্যা আরো বাড়তেও পারে।

স্থানীয়দের ধারণা, জাগলার চরে সংঘর্ষে তিন বাহিনী— ফরিদ কমান্ডার, শামসু বাহিনী এবং আলাউদ্দিন বাহিনী মুখোমুখি হয়ে গুলি চালিয়েছে। এতে সামসু বাহিনীর প্রধান এবং আলাউদ্দিন বাহিনীর প্রধান আলাউদ্দিন নিহত হয়েছেন। তবে ফরিদ ডাকাত তার বাহিনী নিয়ে পালিয়ে গেছে।

হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, নোয়াখালী জেনারেল হাসপাতালে একটি মরদেহ রাখা আছে, চারটি মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। দুর্গম চরাঞ্চলের কারণে পুলিশ বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হয়। ময়নাতদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতভাবে জানা যাবে।

The post নোয়াখালীতে দুই পক্ষে গোলাগুলি, নিহত ৫ appeared first on Newsflash24bd.com.

নোয়াখালীতে বিএনপি-শিবির সংঘর্ষে আহত ৪০
নোয়াখালীর সদর উপজেলার নেয়াজপুরের কাসেম বাজারে বিএনপি ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রোববার (১৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হন।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, নেয়াজপুর কাসেম বাজার জামে মসজিদে ছাত্রশিবিরের কুরআন শিক্ষা কর্মসূচি কেন্দ্র করে এ সংঘর্ষের সূচনা হয়। একপক্ষ অভিযোগ করেছে, শনিবারের কর্মসূচিতে হামলার প্রতিবাদে রবিবার আসরের নামাজের পর পুনরায় কর্মসূচি দেয় শিবির। এসময় মসজিদে উপস্থিত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বাধা দিলে সংঘর্ষ শুরু হয়।

ঘটনাস্থলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। আহতদের মধ্যে নোয়াখালী শহর শিবিরের অফিস সম্পাদক তানভীর সিয়াম, আইন সম্পাদক নাঈম হোসেন, ছালাউদ্দিন, এবং কেরামতিয়া মাদরাসার ছাত্রশিবির সভাপতি আরাফাত আলীসহ ১৬ জন গুরুতর অবস্থায় রয়েছেন।

অন্যদিকে, বিএনপি নেতাদের দাবি, শিবির কর্মীরা মসজিদের ভেতরে স্লোগান দিয়ে দলীয় কার্যক্রম শুরু করলে তারা বাধা দেন, এতে শিবিরের কর্মীরা হামলা চালায়। সংঘর্ষে বিএনপির ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মো. আক্তার, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর, ছাত্রদলের সাবেক সভাপতি জিয়াউর রহমানসহ ৮ জনকে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সময় পুলিশের একাধিক ইউনিট জেলা শহর থেকে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত ৮টা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান করে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, সংঘর্ষের সময় মসজিদের ভেতরে আটকে পড়া শিবির কর্মীদের সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উদ্ধার করে নিরাপদে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

The post নোয়াখালীতে বিএনপি-শিবির সংঘর্ষে আহত ৪০ appeared first on Newsflash24bd.com.