নুরুল হক নুর | Newsflash24bd.com

শিক্ষকদের চাকরি প্রথম শ্রেণিতে উন্নীত করা হবে: নুরুল হক নুর
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, “শিক্ষকদের চাকরি বর্তমানে দ্বিতীয় শ্রেণিতে থাকলেও বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে এ্যাডভোকেসি করে আসছি। পর্যায়ক্রমে শিক্ষকদের চাকরি প্রথম শ্রেণিতে উন্নীত করা হবে। শিক্ষকরা দ্বিতীয় শ্রেণির কর্মচারী হয়ে ফার্স্টক্লাস নাগরিক তৈরি করবে এটা হতে পারে না। দেশকে এগিয়ে নিতে হলে সর্বপ্রথম শিক্ষার দিকে গুরুত্ব দিতে হবে। শুক্রবার বিকালে পটুয়াখালীর গলাচিপা উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষক পরিবারের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, শিক্ষকের মর্যাদা নিশ্চিত করে শিক্ষার পরিপূর্ণ সুযোগ সৃষ্টি করা গেলে ভবিষ্যতে উন্নত জাতি হিসেবে দেশকে গড়ে তোলা সম্ভব।

তিনি বলেন, “শিক্ষা ও কর্মসংস্থান নিয়ে কাজ করতে আগ্রহী ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। দুটি ক্ষেত্রই বৃহৎ এবং কর্মসংস্থানের সঙ্গে সম্পৃক্ত। দেশের জন্য যেন কাজ করতে পারি, সে জন্য সবার দোয়া কামনা করেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে সর্বজনীন দায়িত্ব পালনের কথাও উল্লেখ করেন।

গলাচিপা-দশমিনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, রাজনৈতিক দুর্বৃত্তায়ন, জুলুম ও চাঁদাবাজি বন্ধ করার অঙ্গীকার ছিল। তরমুজসহ কৃষকের উৎপাদিত ফসল পরিবহনের সিদ্ধান্ত কৃষকেরই হবে। ট্রাক, ট্রলার, ভ্যান বা নৌকা যেভাবেই হোক। সেখানে মাতব্বরি, দালালি ও চাঁদাবাজি চলবে না। লঞ্চঘাট, খেয়াঘাট ও বাজারে অতিরিক্ত টাকা আদায়ও বরদাশত করা হবে না।

প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারি কর্মকর্তাদের নির্ধারিত সময় অফিসে উপস্থিত থাকতে হবে এবং সাধারণ মানুষ যেন সহজে সেবা পায় তা নিশ্চিত করতে হবে। একটি স্বাক্ষরের জন্য মানুষকে ২-৪ দিন ঘুরতে হবে এটি গ্রহণযোগ্য নয়।সেবা বিলম্বের কারণে সাধারণ মানুষ যেন দালালের খপ্পরে না পড়ে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সভায় গলাচিপা উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

The post শিক্ষকদের চাকরি প্রথম শ্রেণিতে উন্নীত করা হবে: নুরুল হক নুর appeared first on Newsflash24bd.com.