নিয়ে প্রার্থী তালিকা | Newsflash24bd.com

অনেক দলকে নিয়ে প্রার্থী তালিকা প্রকাশ করা হবে: জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা সবাইকে নিয়েই ফেব্রুয়ারিতে নির্বাচনে যেতে চাই। এবার এককভাবে নয়, আরও অনেক দলকে ধারণ করে যথাসময়ে জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে বলেও জানান জামায়াত আমির।

মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে সৌদি আরবে পবিত্র ওমরাহ পালনসহ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান বলেন, দেশে গণতান্ত্রিক চর্চাকে এগিয়ে নিতে মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু রাজনৈতিক দলগুলোর উচিত দেশের স্বার্থকে সামনে রেখে দায়িত্বশীল আচরণ করা।

তিনি আরো বলেন, ভিন্ন মত পোষণ করা গণতন্ত্রের অন্তর্ভুক্ত, তবে তা কখনো দ্বন্দ্ব বা সংঘাতে পরিণত হওয়া উচিত নয়।

ডা. শফিকুর রহমান বলেন, জাতীয় সংসদসহ সরকার পরিচালনা, দেশ গঠনে পিআর সিস্টেমেই প্রবাসীরা অংশগ্রহণ করবেন। হয়ত সময় লাগবে, তবে এটা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। এটা আমাদের স্বপ্ন।

এসময় প্রবাসী বাংলাদেশিদের অবদানের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, তাদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে এখনো নানা জটিলতা রয়েছে বলে মন্তব্য করেন তিনি। এই প্রেক্ষিতে তিনি নির্বাচন কমিশনের প্রতি ভোটার তালিকা হালনাগাদের নির্ধারিত সময়সীমা আরও ১৫ দিন বাড়ানোর আহ্বান জানান।

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামায়াতের প্রস্তুতির কথাও তুলে ধরে জামায়াতের আমির বলেন, বিএনপির ২৩৭ জন প্রার্থী এখনো ঘোষণা হয়নি, অথচ জামায়াতে ইসলামি এক বছর আগেই সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রস্তুত করেছে। দ্রুতই আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী একা নির্বাচন করবে না, দেশ ও জাতির স্বার্থে আরও অনেককে আমরা ধারণ করব। সবদিক বিবেচনা করে যথাসময়ে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী মনোনয়নের চূড়ান্ত তালিকা জানিয়ে দেওয়া হবে।

ভোরের আলো ফোটার আগেই বিমানবন্দরে দলীয় নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা যায়। তাকে বরণ করে নিতে ব্যানার, ফুলের তোড়া হাতে রাস্তায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অপেক্ষা করেন নেতাকর্মীরা। তাদের স্লোগান ও শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে বিমানবন্দরের পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে।

এসময় উপস্থিত ছিলেন নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান ও মাওলানা আ.ন.ম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, মাওলানা আব্দুল হালিম, রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাইফুল আলম খান মিলন, মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ কেন্দ্রীয় উত্তরার আঞ্চলিক জামায়াত নেতারা।

প্রসঙ্গত, গত মাসের ১৯ তারিখে ওমরার উদ্দেশে দেশত্যাগ করেন জামায়াতের আমির। ওমরাহ শেষে তিনি যুক্তরাষ্ট্র সফরে যান। প্রায় ১৫ দিনের এ সফরকালে তিনি প্রবাসী সম্প্রদায়ের সঙ্গে বেশ কয়েকটি অনুষ্ঠান ও মতবিনিময় সভায় অংশ নেন।

The post অনেক দলকে নিয়ে প্রার্থী তালিকা প্রকাশ করা হবে: জামায়াত আমির appeared first on Newsflash24bd.com.