নির্বাচনের | Newsflash24bd.com
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা
আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে দেশের ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ৭ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ৮০ উপজেলার সব ইউনিয়ন পরিষদে ভোট ১২ নভেম্বর। এরপর দ্বিতীয় ধাপে আগামী ১৩ ডিসেম্বর এবং তৃতীয় ধাপে আগামী ৩০ ডিসেম্বর ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ছাড়া ২০২৭ সালের ১৭ জানুয়ারি চতুর্থ ধাপে, ৪ ফেব্রুয়ারি পঞ্চম ধাপে, ২২ এপ্রিল ষষ্ঠ ধাপে এবং ২৭ মে সপ্তম ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।
এর আগে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, নভেম্বরের মাঝামাঝি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। যদি এই সময়ের মধ্যে আইন পরিবর্তন না হয়, তবে আমরা বিদ্যমান আইন অনুযায়ীই স্থানীয় নির্বাচন পরিচালনা করব।
তবে স্থানীয় নির্বাচনের তফসিল কবে, সে বিষয়ে কোন মন্তব্য করেননি ইসি মাছউদ। তিনি বলেন, শিগগিরই তারা নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
The post স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা appeared first on Newsflash24bd.com.
নির্বাচনের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে : মাহদী আমিন
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন বলেছেন, গত ছয় মাসে সরকারের সবচেয়ে চোখে পড়ার মতো বিষয় হলো, নির্বাচনী ইশতেহারকে ধারণ করে প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য সরকার কাজ করে চলেছে। এই ছয় মাসে সুদৃঢ় গণতান্ত্রিক মূল্যবোধ সরকারের প্রতিটি কার্যক্রমে অনুরোণিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) দুপুর ১২টার দিকে রাজধানীর তেজগাঁও কার্যালয়ের ‘শাপলা’ হলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের উদ্যোগে আয়োজিত এ বিশেষ সভায় তিনি এ কথা বলেন।
মাহদী আমিন বলেন, গত ছয় মাসে সরকারের প্রতি জনগণের অভূতপূর্ব জনসমর্থন দেখা গিয়েছে। গত ছয় মাসে অজস্র গণসম্পৃক্ত কর্মসূচিতে প্রধানমন্ত্রী দেশজুড়ে যেখানে গিয়েছেন সেখানে জনগণের ঢল নেমে এসেছে। জনগণের আস্থা ও বিশ্বাসকে ধারণ করে বর্তমান সরকার দায়িত্ব ও দায়বদ্ধতা নিয়ে এগিয়ে চলেছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, আজকের সরকারের দীর্ঘ ইতিহাস রয়েছে। ফ্যাসিবাদবিরোধী দেড় দশকের সেই রক্তক্ষয়ী সংগ্রাম -যেখানে গুম-খুন হামলা ও মানবাধিকার লঙ্ঘন পেরিয়ে- বাংলাদেশের সব গণতন্ত্রকামী রাজনৈতিক দল বিএনপির নেতৃত্বে রাজপথে ছিল। সেই রক্তক্ষয়ী সংগ্রামের ধারাবাহিকতায় প্রতিটি শ্রেণী ও পেশার মানুষ এবং গণতন্ত্রকামী প্রতিটি রাজনৈতিক দল এক হয়ে জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছিল। সেই ধারাবাহিকতায় গণমানুষের যে আকাঙ্ক্ষা এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করা, যেখানে মানবাধিকার থাকবে, বাকস্বাধীনতা থাকবে, আইনের অনুশাসন থাকবে।
আমরা ঠিক সেটিই দেখেছি সরকারের কার্যক্রমে।
মাহদী আমিন বলেন, গত ছয় মাসে বাকস্বাধীনতা, আইনের অনুশাসন ও মানবাধিকারে সর্বোচ্চ মানদণ্ড স্থাপন দেখেছি, যেখানে একটি বারের জন্য কখনো কোনো রাজনৈতিক নিপীড়ন হয়নি। অনেক সময় বাকস্বাধীনতা সেটা সীমালঙ্ঘন করেছে। আমরা দেখেছি, কীভাবে উস্কানি দেওয়া হয়েছে, অশোভন আচরণ করা হয়েছে। কিন্তু সরকারের সর্বোচ্চ ধৈর্য ও সহনশীলতার মাধ্যমে -যেভাবে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র এসটাবলিশড করেছিলেন- সেটিকে ধারণ করে এগিয়ে চলেছে জনগণের সরকার।
তিনি আরো বলেন, আমরা দেখেছি, অত্যন্ত প্রাণবন্ত ও স্বতস্ফূর্ত সংসদ যেখানে সংসদ সদস্যরা একে অপরের আলোচনা করেছেন, সমালোচনা করেছেন। যৌক্তিকভাবে বিভিন্ন বিষয় উপস্থাপন করেছেন। আলোচনা তুলে ধরেছেন।
তিনি জানান, সরকার গঠনের পর দেশের ইতিহাসে নজিরবিহীন সংসদের প্রথম অধিবেশনে শতাধিক অধ্যাদেশকে আইনে রূপান্তর করা হয়েছে জুলাই অভ্যুত্থানের সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে।
এ সময় সভায় উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও কৃষি উপদেষ্টা নজরুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী, জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
এ ছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা জাহিদ উর রহমান, স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার, প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী, এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক এস এম আব্দুল আওয়াল এবং অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের সদস্যরা উপস্থিত আছেন।
The post নির্বাচনের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে : মাহদী আমিন appeared first on Newsflash24bd.com.
বিসিবি নির্বাচনের তফশিল ঘোষণা
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তফশিল ঘোষণা। আজ (শনিবার) আসন্ন নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে। তফশিল অনুযায়ী আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন।
আগামী ২০ ও ২১ মে মনোনয়নপত্র বিক্রি করা হবে। আগ্রহী প্রার্থীরা এই দুই দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে বিসিবি কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।
গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত পর্ষদ ভেঙে তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
এনএসসি জানায়, আগামী তিন মাসের মধ্যে ক্রিকেট বোর্ডে নির্বাচনের আয়োজন করবে তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি। নির্ধারিত সময়ের মধ্যেই ক্রিকেট বোর্ডের নির্বাচনের ব্যবস্থা করে যাচ্ছেন তামিম ইকবালের নেতৃত্বাধীন এডহক কমিটি।
প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত হয়েছিল বিসিবির নির্বাচন। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ বয়স ছয় মাস হওয়ার মধ্যেই বিলুপ্ত করা হয়। দায়িত্ব গ্রহণের পর থেকেই অবশ্য চরম বিরোধিতার মুখে পড়েছেন বুলবুল। বুলবুলের নেতৃত্বে কমিটি গঠনের পর পদত্যাগ করেন ৭ জন পরিচালক।
The post বিসিবি নির্বাচনের তফশিল ঘোষণা appeared first on Newsflash24bd.com.
নির্বাচনের পর যে তিন কাজ করবেন ড. মুহাম্মদ ইউনূস
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। নির্বাচনের পর বিজয়ী দলের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এরপর কী করবেন তা নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।
রোববার (১১ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের সহধর্মিণী আকিয়ে আবের সঙ্গে বৈঠকে নির্বাচন-পরবর্তী পরিকল্পনার কথা জানান ড. ইউনূস।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, বৈঠকে আকিয়ে আবে ড. ইউনূসের কাছে নির্বাচন-পরবর্তী সময়ের পরিকল্পনা জানতে চান। জবাবে তিনি জানান, দায়িত্ব ছাড়ার পর মূলত তিনটি কাজে মনোযোগ দেবেন।
প্রধান উপদেষ্টা জানান, নির্বাচন-পরবর্তী সময়ে তার কাজের প্রধান লক্ষ্য হবে-
প্রথমত, ডিজিটাল হেলথকেয়ার ডেভেলপমেন্টে কাজ করা। এর মাধ্যমে দেশের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নারীদের স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা যেন ডিজিটাল পদ্ধতিতে তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্যসেবার খোঁজখবর রাখতে পারেন, সে ব্যবস্থাও করা হবে।
দ্বিতীয়ত, তরুণ উদ্যোক্তা তৈরির কার্যক্রম অব্যাহত রাখা। এ ক্ষেত্রে যুবসমাজকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার কাজ তিনি চালিয়ে যাবেন।
তৃতীয়ত, ‘থ্রি জিরো’ ধারণা নিয়ে যে কাজ তিনি দীর্ঘদিন ধরে করছেন, তা অব্যাহত রাখবেন।
উপ-প্রেস সচিব জানান, আতঁতায়ীর গুলিতে নিহত জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বৈঠকে প্রধান উপদেষ্টা তাদের পারস্পরিক সম্পর্ক ও স্মৃতির কথা তুলে ধরেন।
বৈঠকে আরও জানানো হয়, নির্বাচনের পর আগামী মার্চের তৃতীয় সপ্তাহে সাসাকাওয়া ফাউন্ডেশনের আমন্ত্রণে ড. মুহাম্মদ ইউনূস জাপান সফর করবেন। সফরকালে তিনি একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন এবং এ খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা কীভাবে বাড়ানো যায়, সে বিষয়ে আলোচনা করবেন।
The post নির্বাচনের পর যে তিন কাজ করবেন ড. মুহাম্মদ ইউনূস appeared first on Newsflash24bd.com.
নির্বাচনের পরিবেশ নেই কোন রাজনৈতিক দল এমন অভিযোগ করছে না : তথ্য উপদেষ্টা
নির্বাচনের পরিবেশ নেই এমন অভিযোগ কোন রাজনৈতিক দল করছেনা, এখন পর্যন্ত পরিবেশ গ্রহনযোগ্য আছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান। তিনি বলেন, নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাচ্ছে, বিচার কার্যশেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবেনা।
রোববার (০৪ জানুয়ারি) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে ‘বিএসআরএফ মতবিনিময়’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন। সচিবালয় বিট কাভার করা সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এ মতবিনিময়ের আয়োজন করেছে। মতবিনিময় সভার সভাপতিত্ব করেন বিএসআরএফ’র সভাপতি মাসউদুল হক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।
একটা সুষ্ঠ গ্রহণযোগ্য এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য বর্তমানে নির্বাচনের যে পরিবেশ আছে সেটাকে আপনি ঠিক মনে করছেন কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এটা আপনি কয়েকটা আঙ্গিকে দেখতে পারেন। একটা হচ্ছে নির্বাচন পরিচালনার জন্য যে কাজগুলো অন্য সকল নির্বাচনে নির্বাচন কমিশন করে সেই কাজগুলোর করা শুরু হয়েছে কিনা। সেই কাজগুলো যথাযথভাবে চলছে। মনোনয়ন পত্র যাচাই বাছাই করা হচ্ছে এবং প্রার্থীরা বিভিন্ন দলের খুবই আগ্রহ উৎসাহ নিয়ে এগুলো মনিটর করছেন। কোথাও কোন ব্যত্তয় হলে তারা সে কথাগুলো বলছে। ফলে নির্বাচনের যে প্রক্রিয়া নির্বাচন কমিশন থেকে শুরু করায় সেই প্রক্রিয়া শুরু করা হয়েছে।
তিনি বলেন, এখানে মানুষকে উদ্বুদ্ধ করতে সংস্কৃতি মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয় একসাথে কাজ করছে। বাট বিভিন্ন টুল ব্যবহার করে মানুষকে উদ্বুদ্ধ করা হচ্ছে। যেমন ভোটের গাড়ির উদ্বোধন করা হয়েছে। তথ্যমন্ত্রণালয় ব্যাপকভাবে শুরু করেছেন উঠান বৈঠক করা। গ্রামে গ্রামে গিয়ে মাইকিং করা। এই কাজগুলো শুরু হয়েছে নির্বাচনে কোন রাজনৈতিক দলকে কিন্তু এরকম বলতে দেখছি না যে, পরিবেশ নাই নির্বাচন করবো না। কাজেই আমি কেন ধরে নেব যে পরিবেশ নাই।
রিজওয়ানা হাসান বলেন, একটা ফোর্স তো কাজই করছে যে একটা ভয়ভীতি দেখিয়ে মানুষকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখা যায় কিনা। সেটা তো আমরা কোনভাবেই সফল হতে দিতে পারি না। বাংলাদেশের নির্বাচন তো আপনিও দেখেছেন আমিও দেখেছি নির্বাচনী সহিংসতার একটা মাত্রা থাকে। কিন্তু তার উপরেও একটা অতিরিক্ত মাত্রা আরোপ করে মানুষকে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে।
তিনি বলেন, সেজন্যই আপনাদের কাছে আহ্বান করছি মানুষকে ভয়ভীতির পরিবেশের উর্ধে নিয়ে আসা আমাদের দায়িত্ব। জনগণ ভোট দিয়ে তার প্রশাসক নিয়োগ করবে। তার শাসক নিয়োগ করবে। আপনি গণমাধ্যম হিসেবে গণতন্ত্রের ভিত্তি রচনা করার জন্য মানুষকে সেই কাজে উদ্বুদ্ধ করবেন। কাজেই আপনার প্রশ্নের সহজ উত্তর হচ্ছে যে এখনো পর্যন্ত পরিবেশ আমার কাছে গ্রহণযোগ্য বিবেচিত হচ্ছে। যে কাজগুলো করার কথা সেই কাজগুলো আমরা করে যাচ্ছি।
উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলো উৎসাহ নিয়ে নির্বাচনের কাজে অংশগ্রহণ করছে। কাজেই পরিবেশ গ্রহণযোগ্য না। এই কথাটা বলবো না। তবে একটা ন্যারেটিভ বা বলার কোন সুযোগও নেই। একটা ন্যারেটিভ করার চেষ্টা করা হচ্ছে যে না এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা এই কারণে নির্বাচনটা শেষ পর্যন্ত হবে না। এটা মনে করার কোন কারণই নেই। সরকার নির্বাচনের একটা ক্লিয়ার রোডম্যাপ দিয়েছে। নির্বাচনের ক্লিয়ার রোডম্যাপ আছে।আপনার গণভোটের মেসেজগুলো আছে কাজেই নির্বাচনের দিকে দেশ অবশ্যই এগিয়ে যাচ্ছে।
গণভোটের প্রসঙ্গে তুলে ধরে তথ্য উপদেষ্টা বলেন, গণভোটের বিষয়টা একটু প্রচার করতে হবে। গণভোটে আসলে কি কি প্রস্তাবনা আছে? কেন মানুষকে এটাতে অংশগ্রহণ করতে হবে। গণভোটের ইমপ্লিকেশন কি? এটা নিয়ে একটু ইতিবাচকভাবে যদি আপনারা প্রচার প্রচারণা করেন মানুষ কিন্তু এটা দেখে আপনাদের টকশো গুলো দেখে শোনে। সরকারের কাছে কিছু বার্তা রেডি আছে। সরকারের একটা ন্যারেটিভ আছে। আপনারা সেটা আমাদের কাছ থেকে একটু নিয়ে নেবেন।
তিনি বলেন, মানুষকে আসলে উদ্বুদ্ধ করতে হবে। মানে মানুষ খুবই চায় ভোট দিতে। কিন্তু তারপরেও ভোট যাতে দিতে না পারে। একটা ভয়ভীতি দেখানোর টেন্ডেন্সি আছে। এটাকে আমাদের ওভারকাম করতে হবে।
গণভোটের জন্য কি প্রচার করছেন এমন প্রশ্নের জবাবে রিজওয়ানা হাসান বলেন, মানুষ যাতে গণভোটে অংশগ্রহণ করে মানুষকে তো বিষয়গুলো বুঝাতে হবে। যে ১১ টার বিষয়ে তারা যে হ্যাঁ বা না বলবে এই বিষয়গুলো আসলে কি হ্যাঁ বললে এটার ইমপ্লিকেশন কি না বললে এটার ইমপ্লিকেশন কিন্তু সরকারের একটা ন্যারেটিভ প্রস্তুত করা আছে। আপনারা সেই ন্যারেটিভটা আমাদের কাছ থেকে নিয়ে যদি প্রচার করেন মানুষকে সাধারণ ভোট দিতে এবং গণভোট দিতে উদ্বুদ্ধ করেন তাহলে কিন্তু এটা একটা অনেক বড় কাজ হবে।
আগামী ১২ ফেব্রুয়ারি একটা অংশগ্রহণমূলক নির্বাচনই তো আপনারা করছেন, সেই অংশগ্রহণমূলক বলতে কি আওয়ামী লীগও আসলে থাকছে বিষয়টা কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, যার যেই রাজনৈতিক অবস্থান সে সেই রাজনৈতিক অবস্থান থেকে নানান কথা প্রচার করা শুরু করে। এইগুলো কোন ভিত্তি এখনো পর্যন্ত আছে বলে এখনো পর্যন্ত আমার জানা নেই।
তিনি বলেন, তাদের ( আওয়ামীলীগ) অংশগ্রহণ এটাও বারবার স্পষ্ট করা হয়েছে যে বিচারকার্য শেষ না হওয়া পর্যন্ত তাদের রাজনৈতিক কার্যক্রম যেহেতু স্থগিত এবং নির্বাচনের কাজগুলো তো শুরু হয়ে গেছে এগুলো তো এখন যাচাই বাছাই করে প্রার্থী তালিকা চূড়ান্ত হয়ে যাবে কাজে এই প্রশ্ন তো এখন একটা অবান্তর প্রশ্ন।
পুলিশ কি আসলে পরিপূর্ণভাবে এক্টিভ করতে পেরেছে কিনা এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, আচ্ছা প্রথম কথা হচ্ছে আপনি যদি স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখেন স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিভিন্ন সময়ে যা তার থেকে খুব বেশি ব্যতয় হয়েছে আমাদের পরিসংখ্যান তা বলে না। সুতরাং পুলিশকে একটা পর্যায় পর্যন্তঅক্টিভেট করা গেছে। কিন্তু এখন আসলে নানান রকম জায়গা থেকে যে চ্যালেঞ্জগুলো আসছে আমাদেরও সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে আরো বাড়তি পদক্ষেপ নিতে হচ্ছে। যেমন আমাদের হাদির হত্যাকান্ড। সেখানে আমাদেরকে এখন অন্যান্য প্রার্থীদেরকে বাড়তি নিরাপত্তা দেয়ার কথা বলা হচ্ছে। তারাও কেউ কেউ বাড়তি নিরাপত্তার জন্য আবেদন করছে। ফলে একটা একটা করে চ্যালেঞ্জ যখন এড করা হয় তখন একটা একটা করে চ্যালেঞ্জের জন্য আমাদেরকে বাড়তি পদক্ষেপগুলো নিতে হচ্ছে। তবে সার্বিকভাবে পুলিশ ফাংশনাল এবং পুলিশ এখনো তার কাজে মনোনিবেশ করে যাচ্ছে।
দেশ থেকেও দেশের ভেতর থেকেও নির্বাচন ব্যহত করার জন্য গুজব ছড়াচ্ছে, এই গুজব প্রতিরোধে আপনার কিন্তু মন্ত্রণালয় কি কাজ করছে জানতে চাইলে উপদেষ্টা বলেন, কয়টা মাধ্যম থেকেই কিন্তু ফ্যাক্ট চেক করে এখন মাননীয় প্রধান উপদেষ্টা ওখান থেকেও দেখা যাচ্ছে কিছু কিছু ফ্যাক্ট চেক করে বলা হচ্ছে। কিছু কিছু মিডিয়া সেল থেকে ফ্যাক্ট চেক করা হচ্ছে। আমাদেরও পিআইডির রয়েছে। আমাদের দেশের গণতন্ত্রের স্বার্থে দেশের স্বার্থে হবে। আমাদের জাতীয় দায়িত্ব নির্বাচনটা করা। এখন আমরা কোন দেশ থেকে কি গুজব রটাচ্ছে সেটা নিয়ে বেশি পড়ে থাকবো, সেটা নিয়েই বেশি প্রশ্ন করব নাকি আমরা আমাদের প্রস্তুতি নিব যাতে করে আমাদের নির্বাচনটা হয়। আমাদের দেশটা গণতন্ত্রের পথে যাত্রা শুরু করতে পারে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আইন উপদেষ্টা আইপিএলের সম্প্রচার বাংলাদেশে বন্ধ রাখার প্রস্তাব দিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে তথ্য উপদেষ্টা বলেন, বিষয়টা হচ্ছে যে, খেলাটা যদি খেলার জায়গায় আমরা রাখতে পারতাম খুবই ভালো হতো। কিন্তু আনফরচুনেটলি, খেলাটার মধ্যে রাজনীতি নিয়ে আসা হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের একজন খেলোয়াড়কে নিশ্চিত করার পরে, তাকে রাজনৈতিক যুক্তিতে…যেটা আমরা পত্র-পত্রিকায় দেখেছি, বলা হচ্ছে যে ওকে নেওয়া হবে না। তো এরকম সিদ্ধান্তের প্রেক্ষিতে আমাদের দেশের জনগণেরও তো মনে একটা আঘাত লাগে। তাদের মধ্যেও একটা প্রতিক্রিয়া হয়। সেরকম জায়গায় আমাদেরকেও একটা অবস্থান নিতে হবে। আমরা সেই অবস্থানের আইনগত ভিত্তি পর্যালোচনা এবং প্রক্রিয়া যাচাই-বাছাই করছি এবং করার পরে আমরা একটা পদক্ষেপ গ্রহণ করবো।
সম্প্রচার অধ্যাদেশ নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, সম্প্রচার অধ্যাদেশ মোটামুটি একটা খসড়া করা হয়েছে। ওটা আরেকটু ফাইনাল টিউনিং করে হয়তো আগামী সপ্তাহ থেকে এভেলেবল করব। আর মিডিয়া কমিশনের যেটা একটা দাবি আছে সেই মিডিয়া কমিশনটার মধ্যেই সাংবাদিকদের সুরক্ষার বিধান রেখে হয়তো একটা খসড়া করে দিয়ে যেতে পারব। বাকিটা আপনাদেরকে পরের সরকার থেকে হয়তো আদায় করতে হবে।
তিনি বলেন, আমি চেষ্টা করবো আমি কথা দিতে পারি না। এটার প্রসেসটা অনেক লম্বা। আপনাকে একটা আইনের খসড়া করতে হবে খসড়া একটা করে দেয়া আছে সংস্কার কমিশনের রিপোর্টে কিন্তু ওটা তো অ্যাসপিরেশনাল ওটা তো লিগাল আপনাকে রূপ দিতে হবে তারপরে এটা আপনাকে ওয়েবসাইটে দিতে হবে। স্টেকহোল্ডার কনসাল্টেশন করতে হবে, তারপরে আপনি ক্যাবিনেটে নেবেন। ক্যাবিনেট তার মতামত দেবে তারপরে যদি ক্যাবিনেট পাশ করে দেয় তারপরেও লেজিসলেটিভে গিয়ে ওইটা ভাষা ঠিক করে হবে আমি চেষ্টা করবো।
The post নির্বাচনের পরিবেশ নেই কোন রাজনৈতিক দল এমন অভিযোগ করছে না : তথ্য উপদেষ্টা appeared first on Newsflash24bd.com.
নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নেই, নিরাপত্তাহীনতায় শঙ্কিত প্রার্থীরা : আনিসুল
জাতীয় পার্টি ও জেপিসহ ১৮টি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত নির্বাচনী ও রাজনৈতিক জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রধান এবং জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ও জাতীয় পার্টি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়। যে নির্বাচনে প্রত্যেক মানুষ নিরাপদে ও নির্বিঘ্নে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। একই সঙ্গে সকল প্রার্থী নিজ নিজ নির্বাচনী এলাকায় নিরাপদে প্রচারণা চালাতে পারবে।
তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে যদি সরকার গঠিত হয়, তবে সেই সরকার হবে স্থিতিশীল ও স্থায়ী। সে সরকার কার্যকর কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে এবং এর মধ্য দিয়ে দেশ এগিয়ে যাবে। নির্বাচন সুষ্ঠু করার জন্য যা যা করণীয়, তা করতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড এবং প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই দুই বিষয়ে সরকারকে বিশেষ গুরুত্ব দিতে হবে। কিন্তু তফসিল ঘোষণা করা হলেও এখনো দেশে নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি। প্রার্থীদের জীবনও নিরাপদ নয়।
শনিবার রাজধানীর গুলশানের একটি কমিউনিটি সেন্টারে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন আনিসুল ইসলাম মাহমুদ। তিনি প্রশ্ন রেখে বলেন, তফসিল ঘোষণার পরপরই ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীকে প্রকাশ্য দিবালোকে গুলি করা হলো। তাহলে নিরাপত্তা কোথায়? এই পরিস্থিতিতে প্রার্থীরা কীভাবে নির্বাচন করবেন?
সংবাদ সম্মেলনে জাপার চেয়ারম্যান ও জোটের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ আরও বলেন, তফসিল ঘোষণা করায় আমরা আনন্দিত এবং এটিকে স্বাগত জানাই। কিন্তু মনোনয়ন জমা দেওয়ার জন্য সময় দেওয়া হয়েছে মাত্র ১৭ দিন, যা খুবই কম। এই নির্বাচন সকলকে নিয়ে একটি ইনক্লুসিভ নির্বাচন হতে হবে। নির্বাচনের জন্য নিরাপত্তা এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, প্রশাসন আজ ভাগাভাগির প্রশাসনে পরিণত হয়েছে। জামায়াত ও বিএনপির মধ্যে প্রশাসন ভাগাভাগি করা হয়েছে। নির্বাচনের জন্য যে নিরপেক্ষতা প্রয়োজন, তা আমরা দেখতে পাচ্ছি না। এখনো কেয়ারটেকার সরকারের সময় রয়েছে। যদি তা নিশ্চিত না করা হয়, তাহলে ইতিহাসে আপনাদের মূল্যায়ন ভালো হবে না। এই অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
তিনি আরও বলেন, একজন প্রার্থীকে প্রকাশ্য দিবালোকে গুলি করা হয়। তাহলে প্রার্থীরা কীভাবে নির্বাচনে অংশ নেবেন? এটাকেই যদি উৎসবমুখর পরিবেশ বলা হয়, তাহলে আমার আর কিছু বলার নেই। মব সন্ত্রাস, চাঁদাবাজি ও সহিংসতা চলছে। জুলাই আন্দোলনের পরও যদি আগের মতো নির্বাচন হয়, তাহলে সেই আন্দোলনের মর্ম নষ্ট হয়ে যাবে। নির্বাচন কমিশন একা কিছু করতে পারবে না। রাজনৈতিক দল ও নেতা-কর্মীদেরও দায়িত্ব রয়েছে।
ব্যারিস্টার আনিস বলেন, তত্ত্বাবধায়ক সরকার ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে নির্বাচিত সরকার থেকে ক্ষমতা নিয়ে একটি নিরপেক্ষ সরকারের রূপে রূপান্তরিত হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পেরেছিল। আজ দুঃখের সঙ্গে বলতে হয়, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকেও এখনো আমরা নিরপেক্ষ সরকার হিসেবে দেখছি না।
সংবাদ সম্মেলনে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়ে বলেন, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরবেন। আমরা বিশ্বাস করি, দেশে ফিরে তিনি দেশের স্থিতিশীলতা ও গণতন্ত্রের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে অগ্রণী ভূমিকা রাখবেন।
জোটের মুখপাত্র ও জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সারাদেশে চরম সংশয় বিরাজ করছে। নভেম্বর মাসেই ৫৮টি অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়েছে। একই মাসে ৯ জন রাজনৈতিক নেতা-কর্মী খুন হয়েছেন। গণপিটুনিতে নিহত হয়েছে ১৯ জন। পুলিশ হেডকোয়ার্টার্সের তথ্য অনুযায়ী, প্রতি মাসে রাজধানীতে গড়ে ২০ থেকে ২৫ জন খুন হচ্ছে। চলতি বছরের প্রথম ছয় মাসে সারাদেশে ১ হাজার ৯৩১ জন মানুষ খুন হয়েছে। দেশের সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে।
তিনি আরও বলেন, জুলাই-আগস্টে থানাসহ বিভিন্ন সংস্থার কাছ থেকে লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার করা হয়নি। এসব অস্ত্র বহু প্রার্থীর জীবন কেড়ে নিতে পারে। এ বিষয়ে নির্বাচন কমিশনের নীরবতায় আমরা চরমভাবে হতাশ। হাজারো অস্ত্র সন্ত্রাসীদের হাতে রেখে কোনোভাবেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। হলেও তা হবে চর দখলের মতো নির্বাচন।
রুহুল আমিন হাওলাদার বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান আগামী ২৫ তারিখ দেশে ফিরবেন বলে আমরা জানতে পেরেছি। আমরা তাকে দেশে স্বাগত জানাই। তিনি আরও বলেন, নির্বাচনের পূর্বে সকল প্রার্থী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। হানাহানি, মারামারি ও জীবনহানির প্রতিযোগিতা বন্ধ করতে হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন— জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)-এর নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু, জাতীয় পার্টি জেপির মহাসচিব শেখ শহিদুল ইসলাম, এনডিএফ-এর প্রধান সমন্বয়কারী গোলাম সরোয়ার মিলন, জাতীয় ইসলামিক জোটের চেয়ারম্যান আলহাজ্ব আবু নাসের মো. ওহেদ ফারুক, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের চেয়ারম্যান আবু লায়েস মুন্না, তৃণমূল বিএনপির মহাসচিব মেজর (ডা.) শেখ হাবিবুর রহমান, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল)-এর চেয়ারম্যান অ্যাডভোকেট মহসিন রশিদ, বাংলাদেশ স্বাধীন পার্টির চেয়ারম্যান মির্জা আজম, স্বাধীনতা পার্টি (জেএসপি)-এর চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, ডেমোক্রেটিক পার্টি গণতান্ত্রিক জোটের চেয়ারম্যান এস. এম. আসিক বিল্লাহ, বাংলাদেশ সার্বজনীন দলের সভাপতি প্রিন্সিপাল নূর মোহাম্মদ মনির, জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম. এ. জলিল, বাংলাদেশ লিবারেল গ্রিন পার্টির সভাপতি কে. সি. মজুমদার খোকন, বাংলাদেশ মাইনরিটি ইউনাইটেড ফ্রন্টের চেয়ারম্যান দিলীপ কুমার দাসগুপ্ত।
এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান লিয়াকত হোসেন খোকা, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ; প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম, নাসরিন জাহান রতনা, নাজমা আক্তার, জসিম উদ্দিন ভূঁইয়া, আরফুর রহমান খান, অধ্যাপক নূরুল ইসলাম মিলন, অ্যাডভোকেট জিয়া উল হক মৃধা, সরদার শাহজাহান, বেলাল হোসেন, নূরুল ইসলাম ওমর, ইয়াহইয়া চৌধুরী, নাজনীন সুলতানা, আমানত হোসেন, জাহাঙ্গীর আলম পাঠান, শাহ জামাল রানা, শেখ মাতলুব হোসেন লিয়নসহ জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
The post নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নেই, নিরাপত্তাহীনতায় শঙ্কিত প্রার্থীরা : আনিসুল appeared first on Newsflash24bd.com.
চলতি সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : সিইসি
ত্রয়োদশ ‎জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চলতি সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন।
আজ মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক শেষ হওয়ার পর সিইসি’র কাছে একজন সংবাদিক জানতে চান- জাতীয় সংসদ নির্বাচনের তফসিল কখন ঘোষণা করা হবে। জবাবে তিনি বলেন, ‘এই সপ্তাহে তফসিল হয়ে যাবে।’
প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের বিষয়ে সিইসি বলেন, ‘প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি। উনি এ মাসে অবসরে যাবেন। আমরা এক সঙ্গে কাজ করেছি। সেজন্য উনার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে এসেছি।’
তিনি বলেন, ‘উনারা ইলেক্টরাল ইনকোয়ারি কমিটি (নির্বাচনি অনুসন্ধান কমিটি) ডেপ্লয়
করবেন। আমাদের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে এই কাজটা যাতে উনি ত্বরান্বিত করেন, সে বিষয়ে উনাকে অনুরোধ জানিয়েছি।’
প্রধান বিচারপতি আশ্বাস দিয়েছেন কি না এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘ইলেক্টরাল ইনকোয়ারি কমিটির যে ডেপ্লয়মেন্ট আছে, সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিচ্ছেন এবং নেবেন, কোনো অসুবিধা হবে না বলে তিনি আশ্বস্ত করেছেন।’
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মামলা নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে কোনো কথা হয়নি।’
এর আগে মঙ্গলবার দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে প্রধান নির্বাচন কমিশনার সুপ্রিম কোর্টে আসেন। এ সময় সিইসি’কে সুপ্রিম কোর্টে স্বাগত জানান রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।
এরপর দুপুর ২টা ৫ মিনিটের দিকে প্রধান বিচারপতির সঙ্গে সিইসির বৈঠক শুরু হয়।
The post চলতি সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : সিইসি appeared first on Newsflash24bd.com.
ত্রয়োদশ সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট দায়ের করা হয়েছে। রিটে নির্বাহী বিভাগ থেকে নির্বাচন কমিশনের সচিব, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ অবৈধ ঘোষণা এবং ইলেক্টোরাল সার্ভিস কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম এ রিট দায়ের করেন। প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।
রিটে রুল চাওয়া হয়েছে এবং রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আগামী জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে।
রিট আবেদনে নির্বাচনে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার পরিবর্তে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারকে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে।
রিটে আরো বলা হয়, সংবিধান অনুসারে নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন এবং নির্বাহী বিভাগ নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা দেবে। কিন্তু এখন সংবিধান লঙ্ঘন করে প্রতিটি নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাহী বিভাগকে দেওয়া হচ্ছে।
আগামী সপ্তাহে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হবে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী।
The post ত্রয়োদশ সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে রিট appeared first on Newsflash24bd.com.
নির্বাচনের আগে সংঘাতের প্রস্তুতি নিয়ে রেখেছে দলগুলো: তথ্য উপদেষ্টা
তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ‘নির্বাচনের আগে সংঘাতের প্রস্তুতি নিয়ে রেখেছে রাজনৈতিক দলগুলো। তবে প্রধান উপদেষ্টার অবস্থানের কারণে এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমি আশঙ্কা করছি অল্প কয়েক মাসের মধ্যে… এটার সঙ্গে ধর্মীয় দৃষ্টিকোণ যুক্ত হলে বাংলাদেশের পরিবেশ আরও খারাপ হবে।’
শনিবার (২৫ অক্টোর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় বিএমএ ভবনে ‘মাজার সংস্কৃতি: সহিংসতা, সংকট ও ভবিষ্যৎ ভাবনা’ শীর্ষক জাতীয় সংলাপে তিনি এসব কথা বলেন। সুফি সম্প্রদায় নিয়ে গবেষণা করা প্ল্যাটফর্ম ‘মাকাম’ এ অনুষ্ঠানের আয়োজন করে।
তথ্য উপদেষ্টা বলেন, “আমরা শুনতে পেয়েছি আওয়ামী লীগ ‘দরবারগুলোর’ সঙ্গে সম্পর্ক তৈরির চেষ্টা করছে। তারা দরবারগুলোকে এটা বোঝানোর চেষ্টা করছে যে, ড. ইউনূসের সরকার মাজার ভেঙে দিচ্ছে, মসজিদ থেকে বের করে দিচ্ছে। অথচ এ বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকারের ইস্যু নয়। এটা ৫০ বছর ধরে চলছে। যখন সরকার পরিবর্তন হয়, মসজিদ কমিটি বদল হয়ে যায়। ইসলামী ফাউন্ডেশনের গভর্নিং কমিটি পরিবর্তন হয়।”
তিনি বলেন, ‘রাষ্ট্রীয় ফ্যাসিবাদ চলে গেলেও সামাজিক ফ্যাসিবাদ রয়ে গেছে। দেশে ৯০ থেকে ৯২ শতাংশ মুসলমানের মধ্যে বিভিন্ন তরিকা আছে। তাদের মধ্যে কীভাবে সমন্বয় করা যায়, আজ পর্যন্ত রাজনৈতিক নেতারা এটা নিয়ে ভাবেননি; বরং কেউ কওমিদের সঙ্গে, কেউ সুন্নিদের সঙ্গে-এভাবে ভাগ করে নিয়েছেন। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনীতির হাতিয়ার বানিয়েছেন। এটা খুবই দুঃখজনক।’
মাহফুজ আলম বলেন, ‘গত ১৫ বছরে একটি রাজনৈতিক দলের সঙ্গে আদর্শিক বিরোধিতার জায়গা থেকে সুফি ঘরানাদের সঙ্গে আওয়ামী লীগের সংযোগ ঘটেছিল।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ তাদের সুরক্ষা দেবে এবং তারা আওয়ামী লীগকে ভোট দেবে। এই পরিমণ্ডলেই ধর্মীয় রাজনীতিটা আটকে গিয়েছিল। কওমিরাও এর বাইরে ছিলেন না। তারাও বিভিন্ন রাজনৈতিক দলের মাধ্যমে ব্যবহৃত হয়েছে। এমন বিভাজন কখনও হওয়া উচিত নয়।’ হামলার শিকার মাজারগুলোর পরিচালনা কর্তৃপক্ষকে মামলা করারও আহ্বান জানান তথ্য উপদেষ্টা।
The post নির্বাচনের আগে সংঘাতের প্রস্তুতি নিয়ে রেখেছে দলগুলো: তথ্য উপদেষ্টা appeared first on Newsflash24bd.com.
গাজীপুরে তারেক রহমানের ৩১ দফা প্রচারণা, নির্বাচনের প্রার্থী ঘোষণা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা জমজমাট আয়োজনের মধ্য দিয়ে প্রচার করেছেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর -২ আসনের এমপি প্রার্থী সাবেক মেয়র অধ্যাপক এম এ মান্নানের ছেলে এম মনজুরুল করিম রনি এবং গাজীপুর -৩ আসনে এমপি পদপ্রার্থী, বৃহত্তর ঢাকা জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্য শাখার সভাপতি ও সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট গোলাম শাব্বির আলী (পারভেজ)। লিফলেট বিতরণ, গণসংযোগ ও প্রচারকালে তারা বিভিন্ন দোকানদার, ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ৩১ দফা নিয়ে কথা বলেন এবং জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।
সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত এম মঞ্জুরুল করিম রনি বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী সঙ্গে নিয়ে নির্বাচনী আমেজে নগরের চান্দনা চৌরাস্তা এলাকার ঢাকা- ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গণসংযোগ করেন এবং লিফলেট বিতরণ করেন। এ সময় বিএনপি নেতা অ্যাডভোকেট ডঃ মোঃ শহীদুজ্জামান, সুরুজ আহমেদ, কৃষক দল নেতা আতাউর রহমান, যুবদল নেতা সৈয়দ ফারাজ বিন ফয়েজ প্রবাল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
‌অন্যদিকে দুপুরে গোলাম শাব্বির আলী (পারভেজ) জেলার শ্রীপুরের মাওনা চৌরাস্তায় প্রচারণার অংশ হিসেবে লিফলেট বিতরণ করেন। এ সময় তার সঙ্গে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে সাংবাদিকদের ব্রিফিং কালে অ্যাডভোকেট গোলাম শাব্বির আলী (পারভেজ) নিজেকে আগামী নির্বাচনে এমপি প্রার্থী ঘোষণা করে বলেন, গাজীপুর -৩ আসনে এমপি পদপ্রার্থী হিসেবে প্রচারণা করেছেন। দলের জন্য তার অতীত কর্মকাণ্ড হাইকমান্ড বিবেচনায় নিয়ে তাকে মনোনয়ন দেওয়া হলে এলাকার উন্নয়নে কাজ করার আশা প্রকাশ করেন তিনি।
তিনি দলীয় ব্যানার-ফ্যাস্টুনসহ বিশাল বহর নিয়ে সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত গাজীপুর (শ্রীপুর )- ৩ সংসদীয় আসনের রাজেন্দ্রপুর বাজার, রাজাবাড়ী, শ্রীপুর বাজার, টেংরা, বরমী, কাওরাইদ, জৈনা বাজার, রাজেন্দ্রপুর চৌরাস্তা, বাংলা বাজার, মির্জাপুর, পিরুজালী, ভবানীপুর, মারতা, ফাওগান ও গান্দীবাড়ী এলাকায় ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।
The post গাজীপুরে তারেক রহমানের ৩১ দফা প্রচারণা, নির্বাচনের প্রার্থী ঘোষণা appeared first on Newsflash24bd.com.