নির্বাচনী প্রস্তুতি | Newsflash24bd.com

নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে বিদেশি দূতদের ব্রিফ করল পররাষ্ট্র মন্ত্রণালয়
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ঢাকাস্থ বিদেশি কূটনীতিকদের অবহিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নির্বাচন কমিশন বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানাবে উল্লেখ করে দূতাবাসগুলোর নিরাপত্তার ব্যাপারেও প্রতিশ্রুতি দেয়া হয়।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে উন্নয়ন অংশীদার, বিদেশি কূটনীতিক ও গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডারদের অবহিত করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশি মিশনগুলোকে আশ্বস্ত করেছে যে, কূটনৈতিক কর্মী ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন বিদেশি পর্যবেক্ষকদেরকে স্বাগত জানাবে উল্লেখ করে পররাষ্ট্র সচিব পর্যবেক্ষক পাঠানোর জন্য কূটনীতিকদের আমন্ত্রণ জানান।

আরও পড়ুন: নির্বাচনের আগে-পরে ৫ দিন মোতায়েন থাকবে আইন শৃঙ্খলাবাহিনী

এছাড়া সশস্ত্র বাহিনীসহ দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্তক এবং সচেষ্ট রয়েছে বলেও জানানো হয়। দূতাবাসগুলোর নিরাপত্তার ব্যাপারেও প্রতিশ্রুতি দেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

ব্রিফিংয়ে ঢাকায় অবস্থানরত বিভিন্ন বিদেশি দূতাবাসের প্রায় ৪০জন কূটনীতিক এই ব্রিফিংয়ে অংশ নেন।

দুপুর আড়াইটা থেকে ঢাকায় অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, পাকিস্তান, স্পেন, নরওয়ে, শ্রীলঙ্কা, আলজেরিয়া, ব্রুনাই, তুরস্ক, অস্ট্রেলিয়া, জার্মানি, ইতালি, ভিয়েতনাম, সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের পতাকাবাহী গাড়ি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রবেশ করে। এছাড়া, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের বহনকারী গাড়িও পদ্মায় আসে। ছিলো পতাকাবিহীন বেশ কয়েকটি গাড়িও।

The post নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে বিদেশি দূতদের ব্রিফ করল পররাষ্ট্র মন্ত্রণালয় appeared first on Newsflash24bd.com.