নিয়োগ | Newsflash24bd.com

সরকারের শূন্যপদ পূরণে, দ্রুতই শুরু হবে নিয়োগ প্রক্রিয়া: প্রধানমন্ত্রী
সরকারি বিভিন্ন দফতরে শূন্যপদ পূরণ গুরুত্বপূর্ণ উল্লেখ করে দ্রুতই নিয়োগ প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১০ জুন) দুপুরে জাতীয় সংসদ ভবনে বাজেট অধিবেশনে সংসদ সদস্যদের প্রশ্নের উত্তরে এ কথা জানান তিনি।

সংসদ সদস্য আবুল কালামের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, ‘জেলা প্রশাসক সম্মেলন উদ্বোধনের দিনই জবাবদিহিতা নিশ্চিত করা, দুর্নীতি প্রতিরোধে যতটা সম্ভব প্রতিরোধ করা, অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতা পরিহার করতে নির্দেশনা দেয়া হয়েছে। সরকারি বিভিন্ন দফতরে শূন্যপদ পূরণ গুরুত্বপূর্ণ। দ্রুতই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।’

সংসদ সদস্য আহমেদ বিন কাসেমের প্রশ্নের উত্তরে তারেক রহমান বলেন, ‘যেসব নারীরা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তাদের কোনো নির্দিষ্ট আসন নেই। দলীয় অবস্থান থেকে কিছু আসন নির্দিষ্ট করা হয়েছে। এই সংসদ যেহেতু নারী সদস্যদের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেছে, তাই যেসব নিয়ম রয়েছে তা অনুসরণ করা হচ্ছে। এলাকার উন্নয়নে সংসদ সদস্যরা প্রধানমন্ত্রীর সহায়তা চাইলে সাধ্যমত চেষ্টা করা হবে।’

তিনি আরও বলেন, ‘সরকারের বিভিন্ন উপকারভোগী পদক্ষেপ থেকে বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকায় কেউ বঞ্চিত হলে দৃষ্টি আকর্ষণের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেয়া হয়েছে। সরকার গঠনমূলক সমালোচনা গ্রহণ করবে এবং সেভাবেই পদক্ষেপ নেয়া হবে।’

স্বৈরাচার সরকারের অর্থ পাচার-দুর্নীতির কারণে দেশের অর্থনীতি ভেঙে পড়েছে উল্লেখ করে সরকার প্রধান বলেন, ‘দেশি-বিদেশি বিনিয়োগারীদের আকৃষ্ট করতে বেশকিছু পদক্ষেপ নিয়েছে সরকার। আমদানি-রফতানি নিবন্ধন দ্রুততম করতে পদক্ষেপ নেয়া হয়েছে। আমদানি সহজ করতে মূল্য পরিশোধ প্রক্রিয়া আরও সহজ করা হচ্ছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বাণিজ্য সহজীকরণ করা হচ্ছে।’

সরকার বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর পাশাপাশি দেশি বিনিয়োগকারীদেরও উৎসাহিত করত চায় বলে জানান তারেক রহমান। তিনি বলেন, ‘সেই পরিপ্রেক্ষিতে সুদের হার ইস্যুতে বেশকিছু বিষয় রয়েছে, যা পর্যালোচনা করা হচ্ছে। তবে এখনই চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেয়া যাচ্ছে না। ব্যবসা, অর্থনীতি এমন এক বিষয় যেখানে যে কোনো পরিকল্পনার ফলাফল পেতে সময় লাগে। সবসময় সুদের হার কমালেই যে লাভ হবে বিষয়টি এমন নয়।’

তিনি বলেন, ‘বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে একটি অস্বস্তি ছিল লভ্যাংশ নিয়ে যেতে না পারা, যা আইন করে ঠিক করা হয়েছে। বিদেশ থেকে যদি কেউ বাংলাদেশে বিনিয়োগ আনতে পারে পারে তাহলে তাকে সেই বিনিয়োগের এক শতাংশ পরামর্শ ভাতা হিসেবে দেয়া হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘পাইলট প্রকল্পের আওতায় এ পর্যন্ত ৩৬টি ইউনিটের ৬০ হাজার পরিবারের নারী প্রধানকে ফ্যামিলি কার্ড পৌঁছে দেয়া হয়েছে। ৪১ লাখ ২০ হজার পরিবারের নারী প্রধানের হাতে এই কার্ড তুলে দেয়া পরিকল্পনা আছে সরকারের। ৩১ মে পর্যন্ত ৬৬৬টি খাল পুনঃখনন কাজ চলমান, যার আয়তন ৯৬৫ কিলোমিটার। বর্ষার কারণে আপাতত কিছু খননকাজ সাময়িক স্থগিত রয়েছে। বনায়ন সৃষ্টিতে আসন্ন বর্ষা মৌসুমে ৩ কোটি ১৪ লাখ চারা রোপণ করা হবে। বাংলাদেশে পে-পালের কার্যক্রম শুরুর জন্য কমিটি গঠন করা হয়েছে।

The post সরকারের শূন্যপদ পূরণে, দ্রুতই শুরু হবে নিয়োগ প্রক্রিয়া: প্রধানমন্ত্রী appeared first on Newsflash24bd.com.

১১ জেলায় নতুন ডিসি নিয়োগ
দেশের ১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। পাশাপাশি বর্তমানে দায়িত্বরত ১১ জেলা প্রশাসককে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী নতুন জেলা প্রশাসকরা হলেন- রাজশাহীতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী শহিদুল ইসলাম, চুয়াডাঙ্গায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লুৎফুন নাহার, খুলনায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের হুরে জান্নাত, মাদারীপুরে অর্থ বিভাগের উপসচিব মর্জিনা আক্তার, ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি প্রিন্টিং প্রেসের উপপরিচালক আবু সাঈদ, চাঁদপুরে জ্বালানি ও খানিজ সম্পদ বিভাগের আহেমদ জিয়াউর রহমান।

এছাড়া হবিগঞ্জে মন্ত্রিপরিষদ বিভাগের জি এম সরফরাজ, নরসিংদীতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ইসরাত জাহান কেয়া, মেহেরপুরে সংস্কৃতিক মন্ত্রণালয়ের শিল্পী রানী রায়, লালমনিরহাটে বিদ্যুৎ উন্নয়ন বিভাগের রাশেদুল হক প্রধান, বান্দরবানে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সানিউল ফেরদৌসকে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

The post ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ appeared first on Newsflash24bd.com.

৫ জেলায় নতুন ডিসি নিয়োগ
পাঁচ জেলায় নতুন জেলা প্রশাসককে (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। গাজীপুর, পঞ্চগড়, কুষ্টিয়া, নেত্রকোনা ও চাঁপাইনবাবগঞ্জে নতুন ডিসি নিয়োগ দিয়ে রোববার (১৫ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে গত ১ মার্চ এ পাঁচ জেলার জেলা প্রশাসককে প্রত্যাহার করে সরকার। প্রত্যাহার করা উপ-সচিব পদমর্যাদার এ কর্মকর্তাদের পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এসব কর্মকর্তাদের পাঁচ জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি বা পদায়ন করা হলো।

প্রজ্ঞাপনে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. নুরুল করিম ভূঁইয়াকে গাজীপুর, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক (মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বদলির আদেশাধীন) আবু ছালেহ মো. মুসা জঙ্গীকে চাঁপাইনবাবগঞ্জ, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোসা. শুকরিয়া পারভীনকে পঞ্চগড় জেলার ডিসি নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. তৌহিদ বিন হাসানকে কুষ্টিয়া এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব মো. মুশফিকুর রহমানকে নেত্রকোনা জেলার ডিসি নিয়োগ দেওয়া হয়েছে।ৃ

The post ৫ জেলায় নতুন ডিসি নিয়োগ appeared first on Newsflash24bd.com.

আগামী ২৪ ঘণ্টার মধ্যে মো. শামসুল আলমকে নিয়োগ দিতে প্রশাসনে ‘জুলাই যোদ্ধা’দের স্মারক লিপি
আগামী ২৪ ঘণ্টার মধ্যে মো. শামসুল আলমকে নিয়োগ দিতে স্মারক লিপি দিয়েছে জুলাই যোদ্ধারা।
জুলাই গণঅভ্যুত্থানের তোড়ে দীর্ঘদিনের স্বৈরশাসনের অবসান ঘটলেও প্রশাসনের ভেতরে পুরোনো কাঠামো ও মানসিকতার বড় একটি অংশ এখনো বহাল রয়েছে-এমন অভিযোগ নতুন নয়। তবে অন্তর্বর্তী সরকারের শেষ পর্যায়ে এসে একটি নির্দিষ্ট নাম ঘিরে সেই অভিযোগ আরও তীব্র হয়েছে। তিনি মো. শামসুল আলম নবম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা, যাঁকে জুলাই আন্দোলনের অন্যতম নেপথ্য চালিকাশক্তি হিসেবে বিবেচনা করছেন আন্দোলনের সংগঠকেরা।

বুধবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহসানুল হকের সঙ্গে জুলাই যোদ্ধা ও ছাত্র প্রতিনিধিদের স্মারকলিপি প্রদান ও বৈঠকে বিষয়টি আবারও সামনে আসে। বৈঠকে মো. শামসুল আলমকে তাঁর জ্যেষ্ঠতা ও ভূমিকার আলোকে সিনিয়র সচিব পদে পদায়নের দাবি জানানো হয়। প্রতিনিধিদের ভাষ্য অনুযায়ী, জনপ্রশাসন সচিব তাদের বক্তব্য মনযোগ দিয়ে শুনেন। যৌক্তিক হিসেবে বিষয়টি আন্তরিকতার সাথে সচেষ্ট থাকবেন। সেজন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক ড ইউনূস ও সংশ্লিষ্ট উপদেষ্টাদের সঙ্গে কথা বলে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন ‘ওয়ারিয়র্স অব জুলাই’-এর সভাপতি সালমান হোসেন, ছাত্র প্রতিনিধি হাসিবুল হাসান জিসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের শিক্ষার্থী সিনথিয়া সেহরিন, বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি কাজী আশরাফুর রহমানসহ আরও অনেকে।

‘৩৬ জুলাই’-এর ধারণা যেখান থেকে: জুলাই আন্দোলনের সময় ‘৩৬ জুলাই’ শব্দ বন্ধটি একটি প্রতীকী ভাষায় রূপ নেয়। আন্দোলনকারীদের মতে, এই ধারণার প্রবক্তা ছিলেন মো. শামসুল আলম। আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে ২০২৪ সালের ২ আগস্ট রাতে তীব্র মতবিরোধের মধ্য দিয়ে তিনি (আলম) ৯ দফা থেকে এক দফায় আন্দোলনকে কেন্দ্রীভূত করার পক্ষে অবস্থান নেন। তাঁর উচ্চারণ করা বক্তব্য-‘হাসিনার পতন না হওয়া পর্যন্ত জুলাই শেষ হবে না’। দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে এবং আন্দোলনের ঐক্যবদ্ধ স্লোগানে পরিণত হয়।

আন্দোলনের একাধিক সংগঠকের দাবি, প্রবাসে নির্বাসিত অবস্থায় থেকেও তিনি নিয়মিত কৌশলগত দিকনির্দেশনা দিতেন। বিভিন্ন কূটনৈতিক ও গোয়েন্দা সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে কখন কীভাবে এগোতে হবে-সে বিষয়ে পর্দার আড়াল থেকে পরামর্শ দিতেন তিনি। একজন আন্দোলন সমন্বয়ক নাম প্রকাশ না করার শর্তে বলেন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে তারা শামসুল আলমের মূল্যায়নের অপেক্ষায় ছিলেন। কিন্তু মাস বছর পেরিয়ে গেলেও তাকে মূল্যায়ন করা হয়নি। যাদের অবদান ছিল না এমন আমলাদেরকে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে।

দক্ষ কর্মকর্তা হলেও দীর্ঘ বঞ্চনার অভিযোগ: মো. শামসুল আলম বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন সিনিয়র মোস্ট সার্ভিং কর্মকর্তা। অভিযোগ রয়েছে, বিগত ক্ষমতাচ্যুৎ শেখ হাসিনা সরকারের আমলে (২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত) দীর্ঘ সময় তিনি রাজনৈতিক কারণে পদোন্নতি ও গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে বঞ্চিত ছিলেন। মরহুম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একান্ত সচিব ছিলেন। ২০২৪ সালের সেপ্টেম্বরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তাঁকে দেশে ফেরত এনে চাকরি পুনর্বহাল করেন এবং মন্ত্রিপরিষদ বা মুখ্য সচিব পর্যায়ের দায়িত্বে পদায়নের নীতিগত অনুমোদন দেন। কিন্তু আন্দোলন সংশ্লিষ্টদের অভিযোগ, সেই নির্দেশ বাস্তবায়নে কয়েকজন প্রভাবশালী কর্মকর্তা প্রজ্ঞাপন জারি না করে একাধিক নথি গায়েব করে দেন। এমনকি সিনিয়র সচিব পদোন্নতি সংক্রান্ত রাষ্ট্রপতির অনুমোদিত সারসংক্ষেপও কার্যকর হয়নি বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে সাবেক আমলা ও প্রশাসন বিশ্লেষক ড. আব্দুস সবুর বলেন, যদি একজন কর্মকর্তা রাষ্ট্রবিরোধী নয় বরং গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকেন, তাহলে তাঁকে বঞ্চিত রাখা প্রশাসনিক ন্যায়বিচারের পরিপন্থী। এতে সংস্কারের বার্তা দুর্বল হয়।

তিনি মনে করেন, অন্তর্বর্তী সরকারের বিশ্বাসযোগ্যতা অনেকটাই নির্ভর করছে এমন প্রতীকী সিদ্ধান্তের ওপর। জুলাই আন্দোলনের নৈতিক শক্তিকে যদি প্রশাসনিক সিদ্ধান্তে প্রতিফলিত না করা যায়, তাহলে জনগণের হতাশা বাড়বে।

আন্দোলনের হুঁশিয়ারি: জুলাই যোদ্ধাদের ভাষ্য, অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে বারবার আশ্বাস মিললেও বাস্তব অগ্রগতি না হওয়ায় তাঁরা ক্ষুব্ধ। তাঁদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে মো. শামসুল আলমকে উপযুক্ত পদে নিয়োগ না দেওয়া হলে তাঁরা রাজপথে নামতে বাধ্য হবেন। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে-জুলাই বিপ্লবের পর প্রশাসনের ভেতরে সত্যিকার পরিবর্তন কতটা ঘটেছে? নাকি পুরোনো কাঠামোর ছায়া এখনও নতুন সময়ের পথ রুদ্ধ করে রাখছে? শামসুল আলমের পদায়ন প্রশ্নটি এখন কেবল একজন কর্মকর্তার ব্যক্তিগত বিষয় নয়; এটি অন্তর্বর্তী সরকারের সংস্কার সদিচ্ছার এক গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবেই দেখছেন অনেকেই।

The post আগামী ২৪ ঘণ্টার মধ্যে মো. শামসুল আলমকে নিয়োগ দিতে প্রশাসনে ‘জুলাই যোদ্ধা’দের স্মারক লিপি appeared first on Newsflash24bd.com.