নিখোঁজ | Newsflash24bd.com
নিখোঁজ পাইলটকে উদ্ধারে ইরানে মার্কিন স্পেশাল ফোর্স
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ এক ক্রু’কে খুঁজতে দেশটিতে তল্লাশি চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, ওই ক্রু’কে উদ্ধারে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা শুক্রবার রাতে ইরানে প্রবেশ করেছে।
যদিও যুক্তরাষ্ট্র বা ইরানের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে মার্কিন বিশেষ বাহিনীর ইরানে প্রবেশের এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিশ্চিত করা হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে এই অভিযানে একজন ক্রুকে উদ্ধার করা হয়েছে। তবে যুদ্ধবিমানটির দ্বিতীয় ক্রু সদস্যের জন্য এখনও অনুসন্ধান চলছে।
যুক্তরাষ্ট্র বিমানবাহিনীর প্যারারেস্কিউ জাম্পারদের এক সাবেক কমান্ডার জানান, ইরানে নিখোঁজ মার্কিন যুদ্ধবিমানের ক্রু সদস্যকে খুঁজে পেতে বিশেষজ্ঞ মার্কিন যুদ্ধকালীন অনুসন্ধান ও উদ্ধার ইউনিটগুলো ব্ল্যাকহক হেলিকপ্টার ব্যবহার করে এলাকা চষে বেড়াবে।
তিনি বলেন, যদি উদ্ধার লক্ষ্যমাত্রা এমন এলাকায় থাকে যেখানে হেলিকপ্টার পৌঁছাতে পারে না, তাহলে এসি-১৩০ গানশিপ থেকে স্কোয়াডের সদস্যরা নেমে স্থলপথে উদ্ধার অভিযান চালাবে।
অন্যদিকে ইরানও নিখোঁজ মার্কিন ক্রু’কে পেতে রুদ্ধশ্বাস অভিযান চালাচ্ছে। দেশটি যুক্তরাষ্ট্রের পাইলটকে পাওয়ার জন্য পুরস্কারও ঘোষণা করেছে।
নিখোঁজ মার্কিন ক্রুকে ‘জীবিত’ ধরিয়ে দিতে ইরানে পুরস্কার ঘোষণা
এদিকে, নিখোঁজ মার্কিন ক্রুকে ‘জীবিত’ ধরিয়ে দিলে ৬৬,১০০ ডলার পুরস্কার ঘোষণা করেছে একটি ইরানি টেলিভিশন চ্যানেল। ইরানে গতকাল শুক্রবার ভূপাতিত করা মার্কিন যুদ্ধবিমানের এক নিখোঁজ ক্রুকে খুঁজে বের করতে সাধারণ নাগরিকদের পুরস্কার দেওয়ার ঘোষণা দেয় ওই চ্যানেলটি।
চ্যানেলের সংবাদ উপস্থাপক এক ঘোষণায় বলেন, ‘সামরিক বাহিনী নিখোঁজ মার্কিন ক্রুকে খুঁজে বের করতে অভিযান শুরু করেছে। কোহগিলুয়েহ ও বোয়ের-আহমদ প্রদেশের নাগরিকেরা, আপনারা যদি শত্রুপক্ষের পাইলট বা ক্রুদের জীবিত ধরে পুলিশ বা সেনাবাহিনীর হাতে তুলে দেন, আপনাদের মূল্যবান পুরস্কার দেওয়া হবে।’
কোহগিলুয়েহ ও বোয়ের-আহমদ প্রদেশটি মূলত একটি দুর্গম পাহাড়ি অঞ্চল, যা প্রায় ১৫ হাজার ৫০০ বর্গকিলোমিটারজুড়ে বিস্তৃত। ইরানি কর্তৃপক্ষ পার্শ্ববর্তী চাহারমহল ও বখতিয়ারি প্রদেশেও সাধারণ মানুষকে তল্লাশি চালানোর অনুরোধ জানিয়েছে।
এছাড়া টেলিভিশনের স্ক্রিনে এক বার্তায় সন্দেহভাজন কাউকে দেখামাত্র ‘গুলি করার’ আহ্বান জানানো হয়।
পুরস্কার ঘোষণার পর স্থানীয় অনেক নাগরিক নিজেদের ব্যক্তিগত গাড়ি নিয়ে দুর্ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন। তবে ইরানের সশস্ত্র বাহিনী সাধারণ মানুষকে সতর্ক করে বলেছে, কেউ যেন ওই পাইলটের সঙ্গে কোনো ধরনের দুর্ব্যবহার না করেন।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এক বার্তায় জানায়, দক্ষিণ-পশ্চিম ইরানের অনেক মানুষ পাইলটকে ধরার জন্য দুর্ঘটনাস্থলের দিকে গেছেন। তবে তাদের নিশ্চিত করতে হবে যেন ওই পাইলট কোনোভাবেই লাঞ্ছিত না হন।
অন্যদিকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, কোহগিলুয়েহ ও বোয়ের-আহমদ প্রদেশের গভর্নর ওই ‘অপরাধী মার্কিন পাইলটকে’ ধরিয়ে দেওয়ার জন্য ১০ বিলিয়ন তুমান বা প্রায় ৫০ হাজার পাউন্ড (৬৬ হাজার ১০০ ডলার বা প্রায় ৮১ লাখ টাকা) পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন।
এমন এক সময়ে এ ঘটনা ঘটল যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা স্থবির হয়ে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারি সত্ত্বেও ইরান আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়ে আসছে।
দ্য নিউইয়র্ক টাইমস ও ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি ছিল ‘এফ-১৫ই’ মডেলের। এ ধরনের যুদ্ধবিমানে সাধারণত একজন পাইলট এবং পেছনে একজন ‘ওয়েপন-সিস্টেম অফিসার’ থাকেন।
সংবাদমাধ্যম এক্সিওস ও সিবিএস নিউজ জানায়, বিমানের দুই পাইলটের একজনকে মার্কিন বিশেষ বাহিনী উদ্ধার করেছে। তবে দ্বিতীয়জনের খোঁজে তল্লাশি চলছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মার্কিন হেলিকপ্টার ও অন্যান্য বিমান নিখোঁজ সেনার খোঁজে ইরানের ওই পাহাড়ি এলাকার অনেক উঁচু দিয়ে চক্কর দিচ্ছে।
The post নিখোঁজ পাইলটকে উদ্ধারে ইরানে মার্কিন স্পেশাল ফোর্স appeared first on Newsflash24bd.com.
পূর্বাচলে পাওয়া গেল নিখোঁজ বৈষম্যবিরোধী নেতা মামুনকে
পাঁচ দিন নিখোঁজ থাকার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক ও জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী মাওলানা মামুনুর রশীদকে উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার বেলা ২টার দিকে নারায়ণগঞ্জ রুপগঞ্জের পূর্বাচলের নীলা মার্কেট সংলগ্ন ভোলানাথপুর কেন্দ্রীয় জামে মসজিদের পাশ তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে তুরাগ থানার পুলিশ।
তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সাদিকুর রহমান গণমাধ্যমকে বলেন, আমরা খবর পেয়ে পূর্বাচলের নীলা মার্কেট সংলগ্ন ভোলানাথপুর কেন্দ্রীয় জামে মসজিদের পাশে থেকে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করি। এরপর তাকে চিকিৎসার জন্য কুয়েত মৈত্রীর হাসপাতালে নিয়ে যাই। তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।
এর আগে গত ২১ সেপ্টেম্বর সকালে পাঞ্জাবি-পায়জামা পরে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন মামুন। মামুন উত্তরার কামারপাড়ায় হানিফ আলী মোড়ে অবস্থিত খাদিমুল কোরআন মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতাও। গত বুধবার রাতে উত্তরা এলাকায় সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তি বিষয়টি প্রকাশ করে।
এদিকে বৃহস্পতিবার এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে উদ্বেগ জানিয়ে লেখেন, ‘রাষ্ট্র নাগরিকদের ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। মামুনের নিখোঁজ হওয়া ও খোঁজ না মেলার ঘটনায় সরকারের গাফিলতি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা স্পষ্ট হয়ে উঠেছে।’ একই সঙ্গে গণমাধ্যমের ‘নীরব ভূমিকা’কেও প্রশ্নবিদ্ধ করেন তিনি। তার আশঙ্কা, এই ধরনের ঘটনার মধ্য দিয়ে রাজনীতিতে পুরোনো ভয়ের সংস্কৃতি ফিরে আসতে পারে।
এদিকে মামুনের সন্ধান দাবিতে আজ শুক্রবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করেন পরিবারের সদস্যরা। সেখানে তারা ২৪ ঘণ্টার মধ্যে মামুনকে সুস্থ অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান।
মামুনের স্ত্রী খাদিজা কান্নাজড়িত কণ্ঠে বলেন, পাঁচদিন ধরে আমার স্বামীকে পাচ্ছি না। আমি কোথায় গেলে সন্তানদের তার বাবাকে ফিরিয়ে দিতে পারব? সরকার কী পারে না মাওলানা মামুনকে ফিরিয়ে দিতে? আমার স্বামীকে ছাড়া অসহায় হয়ে পড়েছি। আমাদের মাদরাসা বন্ধ হওয়ার উপক্রম। আমার সন্তান সারাক্ষণ বাবার খোঁজ করে। ওকে আমি কীভাবে বুঝাবো? আমার স্বামীকে জুমাআর দিনেও কি পাব না?
এ সময় তিনি নিরাপদে স্বামীকে ফিরে পাওয়ার জন্য প্রশাসনসহ সর্বমহলের সহযোগিতা কামনা করেন। মানববন্ধনে অংশ নিয়ে মামুনের মা-বাবা সন্তানের জীবিত ফেরার আকুতি জানান।
The post পূর্বাচলে পাওয়া গেল নিখোঁজ বৈষম্যবিরোধী নেতা মামুনকে appeared first on Newsflash24bd.com.
সমুদ্রের ঢেউয়ে ভেসে এলো নিখোঁজ জেলের লাশ
পটুয়াখালীর কুয়াকাটায় ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া এফ.বি সাগর কন্যা ট্রলার সহ ইদ্রিস নামে নিখোঁজ এক জেলের মরদেহ ভেসে এসেছে।
বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে জোয়ারের পানিতে ভেসে এসে মরদেহটি কুয়াকাটা জিরো পয়েন্ট সংলগ্ন সি-বীচে আটকে পড়ে।
এর আগে গত ২৫ জুলাই কুয়াকাটা থেকে অন্তত ১৫০ কিলোমিটার গভীরে “শেষ বয়া ” নামক স্থানে ১৫ জন জেলে নিয়ে ট্রলারটি ডুবে যায়। দীর্য পাঁচদিন জেলেরা সমুদ্র বয়া (ভাসা) ধরে ভাসমান থাকার পরে অন্য ট্রলারের জেলেরা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।
পরে ১ আগষ্ট (শুক্রবার) কুয়াকাটায় জোয়ারের পানিতে ভেসে আসে নজরুল ইসলাম নামের এক জেলের মরদেহ।
এখনো নিখোঁজ রয়েছে মো.রফিক, গিয়াস উদ্দিন এবং আবদুর রশিদ নামের তিন জেলে। নিখোঁজ এবং নিহত জেলেদের বাড়ী উপজেলার বালিয়াতলী এবং লালুয়া ইউনিয়নে। উক্ত ট্রলারের মালিক কিশোর হাওলাদার বলে স্থানীয়দের সূত্রে জানা গেছে।
The post সমুদ্রের ঢেউয়ে ভেসে এলো নিখোঁজ জেলের লাশ appeared first on Newsflash24bd.com.
জনতা ব্যাংকের উপমহাব্যবস্থাপক নিখোঁজ
রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে জনতা ব্যাংকের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মুশফিকুর রহমান নিখোঁজ হয়েছেন।
শুক্রবার (৪ জুলাই) দুপুরে বাসা থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বিষয়টি নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন।
পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১২টার পর নামাজ পড়তে যাওয়ার কথা বলে খিলক্ষেতের পূর্ব নামাপাড়ার নিজ বাসা থেকে বের হন মুশফিকুর রহমান। তিনি সঙ্গে মোবাইল ফোনও নিয়ে যাননি। পরে তিনি আর বাসায় ফেরেননি।
এ বিষয়ে খিলক্ষেত থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে মুশফিকুর রহমানের পরিবার।
ওসি সাজ্জাদ হোসেন গণমাধ্যমকে জানান, ‘সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, তিনি বাসার পাশের মসজিদেও নামাজ পড়তে যাননি। পুলিশ তার অবস্থান শনাক্তে কাজ করছে।’
নিখোঁজের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে তার পরিবার। পরিবারের সদস্যরা জানিয়েছেন, সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
The post জনতা ব্যাংকের উপমহাব্যবস্থাপক নিখোঁজ appeared first on Newsflash24bd.com.
বোমা হামলার পরে ইরানের ৪০০ কেজি ইউরেনিয়াম নিখোঁজ, চিন্তায় যুক্তরাষ্ট্র
ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় ছয়টি ‘বাঙ্কার বাস্টার’ বোমা নিক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র। এই হামলার পর যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে বলেছেন, ইরানের ৪০০ কেজি ইউরেনিয়ামের মজুদ- যা ১০টি পারমাণবিক অস্ত্র তৈরির জন্য যথেষ্ট। এখন তা নিখোঁজ।
উল্লেখ্য, যুদ্ধের আগেই জানা গিয়েছিল, ৬০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ হয়ে উঠেছে ইরান। ৯০ শতাংশ হলেই পারমাণবিক অস্ত্র তৈরি সম্ভব। এই আশঙ্কাতেই ইসরাইল ও আমেরিকা যৌথভাবে হামলা চালায় তেহরানের তিনটি পরমাণু স্থাপনায়। এমন খবর ছিল যে ইরান হামলার কয়েকদিন আগে মজুদকৃত ইউরেনিয়াম ও কিছু সরঞ্জাম গোপন স্থানে সরিয়ে নিয়ে যেতে পারে। ইসরাইলি কর্মকর্তারা দ্য নিউ ইয়র্ক টাইমসকে এই দাবিটি পুনর্ব্যক্ত করেছেন। মার্কিন হামলার আগে তোলা স্যাটেলাইট ছবিতে ফরদো পারমাণুকেন্দ্রের বাইরে ১৬টি ট্রাকের সারি দেখা গেছে। এর ফলে ইসরাইল রোববার ভোরে মার্কিন যুক্তরাষ্ট্রকে তার বি-২ ‘স্পিরিট’ বোমারু বিমান এবং জিবিইউ-৩৭ ‘বাঙ্কার বাস্টার’ বোমা মোতায়েনের অনুরোধ জানায়। প্রকাশ্যে এসেছিল ফরদো পরমাণুকেন্দ্রের একাধিক উপগ্রহচিত্র। ১৯ জুনের ওই ছবিতে ১৬টি মালবাহী ট্রাক দেখা যায়। তখনই জল্পনা ছড়ায়, মার্কিন বোমারু বিমানের হামলার আগেই প্রয়োজনীয় পরমাণু সরাঞ্জাম ও ইউরেনিয়াম গোপন স্থানে সরিয়ে ফেলেছে ইরান। এখন সেই আশঙ্কাই উঠে আসছে মার্কিন ভাইস প্রেসিডেন্টের বক্তব্যেও।
ফোরদো, নাতানজ এবং ইসফাহান পারমাণবিক স্থাপনায় বোমা ফেলা হয়েছিল। হামলার পরের ছবিতে তিনটির উপরিভাগে ক্ষয়ক্ষতি দেখা গেছে। তবে সেই ট্রাকগুলোর কোনো সন্ধান পাওয়া যায়নি। এখন প্রশ্ন উঠছে ইউরেনিয়াম কী স্থানান্তর করা হয়েছে? হলে তা কোথায় স্থানান্তরিত করা হয়েছে তা স্পষ্ট নয়। যদিও যুক্তরাষ্ট্র এবং ইসরাইল দৃঢ়ভাবে বিশ্বাস করে যে এটি প্রাচীন রাজধানী ইসফাহানের কাছে অন্য একটি ভূগর্ভস্থ সংরক্ষণাগারে স্থানান্তরিত হয়েছে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আইএইএ- এর প্রধান রাফায়েল গ্রোসির মতে, ইরানে ইসরাইলের প্রথম আক্রমণের এক সপ্তাহ আগে এই পরমাণু কেন্দ্র শেষবার পরিদর্শন করা হয়।
গত সপ্তাহে গ্রোসি জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বলেন, যত দ্রুত সম্ভব পরিদর্শন পুনরায় শুরু করা ‘অপরিহার্য’। তিনি সতর্ক করে দিয়ে বলেন, অব্যাহত সামরিক উত্তেজনা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার জন্য কূটনৈতিক সমাধানের সম্ভাবনা হ্রাস পেয়েছে। ইরানের কি আদৌ পারমাণবিক অস্ত্র আছে, নাকি অস্ত্র তৈরির পারমাণবিক উপকরণ আছে? ইরান দীর্ঘদিন ধরে জোর দিয়ে বলে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে। কিন্তু ইসরাইল সেই দাবি প্রত্যাখ্যান করে ইরানে হামলা চালায়। ইসরাইলের আক্রমণের পর ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী তখত রাভানচি এই কর্মসূচি পরিত্যাগ করার দাবি উড়িয়ে দিয়ে জানান, ‘কেউ আমাদের শেখাতে পারে না কী করতে হবে।’ তবে, আমেরিকা এই বিষয়ে একটু বিভ্রান্ত।
গত সপ্তাহে সিএনএন-এর এক প্রতিবেদন বলা হয়েছে, ইসরাইলের প্রথম দফা ক্ষেপণাস্ত্র হামলার পর মার্কিন গোয়েন্দা সংস্থা জানিয়েছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না এবং এটি তৈরি করতে কমপক্ষে তিন বছর সময় লাগবে। ইন্টেল আরও বলেছে যে ইসরাইলের হামলা ইরানকে মাত্র কয়েক মাসের জন্য এই কার্যক্রম থেকে পিছিয়ে দিয়েছে। কারণ গবেষণার বেশিরভাগ অংশই ফরদোর মতো ঘাঁটিতে মাটির গভীরে থেকে পরিচালিত হচ্ছিলো। সেখানে ইসরাইলি ক্ষেপণাস্ত্রগুলো ক্ষতি করতে পারে না।
একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সিএনএনকে বলেন, তেহরানের কাছে প্রয়োজনীয় সকল উপকরণ রয়েছে। মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক তুলসি গ্যাবার্ড কয়েক মাস আগে কংগ্রেসে বলেছিলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। তাকেই গত শনিবার বলতে শোনা গেছে ইরান কয়েক সপ্তাহের মধ্যে এগুলো তৈরি করতে পারবে। ফলে গ্যাবার্ড-এর বিবৃতি ঘিরে বিভ্রান্তি তৈরী হয়েছে। ট্রাম্প এর আগে ইরানকে নতুন পারমাণবিক সুরক্ষা চুক্তিতে পৌঁছানোর জন্য দুই সপ্তাহের সময়সীমা দিয়েছিলেন, কিন্তু গোয়েন্দা সংস্থা নিশ্চিত করে যে, মার্কিন সহায়তা ছাড়া ইসরাইল ইরানি স্থাপনাগুলোকে নিষ্ক্রিয় পারবে না।
রোববার মার্কিন হামলার কয়েক ঘন্টা আগে ট্রাম্প ইরান ও ইসরাইলকে বেশি দেরি হওয়ার আগেই নিজেদের মধ্যে একটি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানান। হামলার পর ট্রাম্প ঘোষণা করেন, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
সূত্র : এনডিটিভি
The post বোমা হামলার পরে ইরানের ৪০০ কেজি ইউরেনিয়াম নিখোঁজ, চিন্তায় যুক্তরাষ্ট্র appeared first on Newsflash24bd.com.
হেলিকপ্টার বিধ্বস্ত: ইরানের প্রেসিডেন্ট নিখোঁজ
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী একটি হেলিকপ্টার খারাপ আবহাওয়ার মধ্যে রোববার ‘দুর্ঘটনার’ কবলে পড়েছে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে।
তারা আরো জানায়, অনুসন্ধান চলছে এবং প্রেসিডেন্টের অবস্থান সম্পর্কে এখনও কোনো খবর পাওয়া যায়নি।ইরানের প্রেসিডেন্ট এখন ও নিখোঁজ
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, পূর্ব আজারবাইজানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ জোফা অঞ্চলে ‘রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়।’
পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানও হেলিকপ্টারটিতে ছিলেন এবং তাদের উদ্ধারে উদ্ধারকর্মীরা সেখানে যাচ্ছেন বলেও টেলিভিশনের খবরে বলা হয়েছে।
টেলিভিশনটির একটি অন-স্ক্রীন সংবাদ সতর্কতায় বলা হয়েছে ‘খারাপ আবহাওয়া এবং ঘন কুয়াশার কারণে উদ্ধারকারী দলগুলিকে দুর্ঘটনাস্থলে যেতে বেগ পেতে হচ্ছে।’
সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, ভারজাগান শহরের কাছে ডিজমারের পাহাড়ি বনাঞ্চলে দুর্ঘটনাটি ঘটেছে।
আইআরএনএ জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী এবং স্থানীয় কর্মকর্তারা রাইসির সঙ্গে একই হেলিকপ্টারে ছিলেন। তারাা পূর্ব আজারবাইজানে একটি জলাধার প্রকল্প উদ্বোধন করে ফিরছিলেন।
তাসনিম বার্তা সংস্থা জানায় কাফেলায় তিনটি হেলিকপ্টার ছিল, এবং বাকি দুটি ‘নিরাপদভাবে তাদের গন্তব্যে পৌঁছেছে।’
The post হেলিকপ্টার বিধ্বস্ত: ইরানের প্রেসিডেন্ট নিখোঁজ appeared first on Newsflash24bd.com.
টাইটানিক দেখতে যাওয়া পর্যটক নিয়ে আটলান্টিকে নিখোঁজ ডুবোজাহাজ
আটলান্টিক মহাসাগরে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে আগ্রহী পর্যটকদের নিয়ে একটি সাবমেরিন বা ডুবোজাহাজ নিখোঁজ হয়ে গেছে। সেটির সন্ধানে এখন ব্যাপক উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। সাবমেরিনটিতে পাঁচজন পর্যটক ছিলেন আর ৭০ ঘণ্টা চলার মত অক্সিজেন মজুদ আছে।
যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড জানিয়েছে, রবিবার সাগরে ডুব দেয়ার এক ঘণ্টা ৪৫ মিনিট পরে ছোট আকারের ওই ডুবোজাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
পানির নীচে যাওয়ার সময় ডুবোজাহাজটিতে সাধারণত চারদিন চলার মতো জরুরি অক্সিজেন থাকে।
এই ট্যুরের আয়োজনকারী প্রতিষ্ঠান ওশেনগেট জানিয়েছে, সাবমেরিনে থাকা পাঁচ পর্যটককে উদ্ধার করতে সবগুলো বিকল্প যাচাই করে দেখা হচ্ছে।
হারিয়ে যাওয়া ডুবোজাহাজটির নাম ‘টাইটান সাবমার্সিবল’। অনেকটা ট্রাক আকৃতির এই সাবমেরিনে পাঁচজন ব্যক্তি উঠতে পারেন।
সরকারি সংস্থা, যুক্তরাষ্ট্র এবং কানাডার নৌবাহিনী এবং গভীর সাগরে কাজ করে, এমন বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো উদ্ধার অভিযানে সহায়তা করছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
মধ্য আটলান্টিক মহাসাগরের তিন হাজার ৮০০ মিটার বা সাড়ে ১২ হাজার ফুট গভীরে আটলান্টিকের ধ্বংসাবশেষ দেখতে আটদিনের এই ভ্রমণের জন্য আড়াই লাখ ডলার খরচ করতে হয়।
যুক্তরাষ্ট্র কোস্ট গার্ডের রিয়ার অ্যাডমিরাল জন মাউগের এক সংবাদ সম্মেলনে বলেছেন, পর্যটকদের জীবিত খুঁজে বের করতে হলে তাদের হাতে ২৬ ঘণ্টার মতো সময় রয়েছে।
তিনি বলেছেন, দুটি বিমান, একটি সাবমেরিন এবং সনার যন্ত্র নিয়ে সাবমেরিনটি খোঁজা হচ্ছে। কিন্তু যে এলাকায় অভিযানটি পরিচালিত হচ্ছে, সেটি খুবই প্রত্যন্ত একটি এলাকা বলে তিনি উল্লেখ করেছেন।
তিনি জানিয়েছেন, উদ্ধারকারীরা এই অভিযানকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছেন এবং নিখোঁজ পর্যটকদের ‘নিরাপদে বাড়ি’ ফিরিয়ে আনতে সাধ্যের মধ্যে থাকা সবকিছুই করা হচ্ছে।
তিনি জানিয়েছেন, দুইভাবে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
সাবমেরিনটি হয়তো কোথাও ভেসে উঠতে পারে, কিন্তু তাদের যোগাযোগ যন্ত্র নষ্ট হয়ে গেছে। সেজন্য বিমান দিয়ে সাগরের ওপরে তল্লাশি চালানো হচ্ছে। সেই সঙ্গে সনার যন্ত্র ব্যবহার করে পানির নীচেও তল্লাশি করা হচ্ছে।
কোস্ট গার্ডের জন মাউগের বলেছেন, ডুবোজাহাজটি পানির নীচে পাওয়া গেলে সেটিকে উদ্ধার করার জন্য নৌবাহিনীসহ তাদের আরও সহায়তা দরকার হবে।
পোলার প্রিন্স নামের একটি জাহাজে বহন করে সাবমার্সিবল বা ছোট ডুবোজাহাজটিকে টাইটানিকের ধ্বংসাবশেষের কাছে নিয়ে যাওয়া হয়। এরপর সেটি যাত্রীদের নিয়ে সাগরের গভীরে যায়।
ডুবোজাহাজটি পানির নীচে যাওয়ার পৌনে দুই ঘণ্টা পরেই পোলার প্রিন্সের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
সাবমেরিনে ছিলেন ব্রিটিশ ধনকুবের হাডিং পোলার প্রিন্স
নিখোঁজ সাবমেরিনে থাকা যাত্রীদের মধ্যে রয়েছেন ৫৮ বছর বয়সী ব্রিটিশ ধনকুবের ব্যবসায়ী এবং অভিযাত্রী হ্যামিশ হাডিং।
এ সপ্তাহেই সামাজিক মাধ্যমে দেয়া একটি পোস্টে মি. হার্ডিং জানিয়েছিলেন যে, অবশেষে তিনি টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাচ্ছেন।
সেই সঙ্গে তিনি এও জানিয়েছিলেন, গত ৪০ বছরের মধ্যে নিউফাউন্ডল্যান্ডে চরম শীতের কারণে হয়তো টাইটানিকের ভগ্নাবশেষের কাছে এটাই এই বছরের প্রথম এবং একমাত্র মনুষ্যবাহী অভিযান হতে যাচ্ছে।
তিনি আরেকটি পোস্টে লিখেছিলেন, “চরম আবহাওয়ার মাঝখানে একটা সুযোগ পাওয়া গেছে এবং আমরা আগামীকাল সাগরে ডুব দিতে পারি।”
যেসব সরকারি সংস্থা এবং প্রতিষ্ঠান এই উদ্ধার অভিযানে সহায়তা করছে, তাদের ধন্যবাদ জানিয়েছে ওশেনগেট।
প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এই বছরে একটি অভিযান চলছে আর সামনের বছর আরও দুটি অভিযান হওয়ার কথা রয়েছে।
এ ধরনের ছোট আকারের সাবমার্সিবল বা ডুবোজাহাজে সাধারণত একজন চালক এবং তিনজন যাত্রী থাকে। আরেকজন থাকে ‘কনটেন্ট এক্সপার্ট’ যিনি সাগরের নীচের সবকিছু পর্যটকদের কাছে ব্যাখ্যা করেন।
কানাডার নিউফাউন্ডল্যান্ডের সেন্ট জনস থেকে এই ডুবোজাহাজটি যাত্রা শুরু করেছিল।
সাধারণত সাগরের তলদেশে ধ্বংসাবশেষের কাছে গিয়ে আবার ফিরে আসতে আট ঘণ্টার মতো সময় লাগে।
ওশেনগেটের তিনটা সাবমার্সিবল থাকলেও টাইটানিকের কাছে যাওয়ার সক্ষমতা রয়েছে শুধুমাত্র টাইটানের। বিবিসি বাংলা।
The post টাইটানিক দেখতে যাওয়া পর্যটক নিয়ে আটলান্টিকে নিখোঁজ ডুবোজাহাজ appeared first on Newsflash24bd.com.