নিউইয়র্কের | Newsflash24bd.com

নিউইয়র্কের নতুন মেয়র মামদানির বিজয় ঐতিহাসিক
টি-শার্ট আর জিন্স পরা এক সুদর্শন যুবককে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছিল নিউইয়র্কের পুলিশ। শ্রমিকদের অধিকার আদায়ে আন্দোলন করছিলেন ওই যুবক। চার বছর আগের কথা। এখন সেই জোহরান মামদানিই শ্রমিক ও স্বল্প আয়ের মানুষের ভোটে নিউইয়র্কের মেয়র নির্বাচনে ঐতিহাসিক জয় পেয়েছেন। তাঁর এ বিজয়ে এমন অনেক কিছুই ঘটেছে, যা মার্কিন মুল্লুকে আগে কখনও ঘটেনি। কার্যত যুক্তরাষ্ট্রের পুরো রাজনৈতিক বন্দোবস্তকে চ্যালেঞ্জ করে জিতেছেন মামদানি।

গত মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে শ্রমজীবী মানুষের জন্য লড়াই করা ৩৪ বছরের মামদানি রেকর্ড ব্যবধানে জয় পেয়েছেন। তিনি প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় দুই লাখ বেশি ভোট পান। সেইসঙ্গে যুক্তরাষ্ট্রের ইতিহাসে দ্বিতীয় সর্বকনিষ্ঠ মেয়র নির্বাচিত হন। এর আগে ১৮৯২ সালে নিউইয়র্ক প্রথম কনিষ্ঠ মেয়র পেয়েছিল। নিউইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র মামদানি।

মেয়র হওয়ার পথে মামদানির এ স্বপ্নযাত্রার পথ সরল ছিল না; কিংবা সামনে হয়তো আরও অনেক চ্যালেঞ্জ তাঁর অপেক্ষায়। কিন্তু হার না মানা এক লড়াকু কি থেমে যাবেন? নানা কারণেই তাঁর বিজয়ের পথ ছিল বন্ধুর। গাজায় ইসরায়েলের আগ্রাসনের কঠোর সমালোচক মামদানির বিরুদ্ধে কাজ করেছে যুক্তরাষ্ট্রের শক্তিশালী ইহুদি লবি।

ইলন মাস্কের মতো ধনকুবের সরাসরি তাঁর বিরুদ্ধে প্রচারণার মাঠে ছিলেন। নিজের মালিকানার সামাজিক মাধ্যম এক্স-এ মামদানিবিরোধী প্রচারে অর্থ ঢেলেছেন মাস্ক।

যুক্তরাষ্ট্রের পুরো ধনকুবের সমাজই ডেমোক্র্যাট প্রার্থী মামদানির বিরোধিতায় আদাজল খেয়ে মাঠে নেমেছিল। বলা হয়, শক্তিশালী ডিপ স্টেট বা গোপন সরকার তাঁর বিরুদ্ধে সক্রিয় ছিল। খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিরোধিতা করেছেন মামদানির। শেষ পর্যন্ত তাঁকে ঠেকাতে তিনি নিজ দলের প্রার্থী কার্টিস স্লিওয়াকে না করে প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুওমোকে সমর্থন করেন। তিনি ফেডারেল সরকারের তহবিল বন্ধেরও ঘোষণা দেন। কিন্তু নিউইয়র্কের বাসিন্দাদের অকুণ্ঠ সমর্থন মামদানিকে বড় জয় এনে দেয়।

বিজয়ের পর ব্রুকলিনে সমর্থকদের সামনে দেওয়া প্রথম ভাষণে মামদানি বলেন, ‘নিউইয়র্ক দেখিয়েছে। রাজনৈতিক অন্ধকারে এটি আলোর ঝিলিক।’ তিনি বলেন, ‘আপনি যদি অভিবাসী হন, ট্রান্সজেন্ডার কমিউনিটির হন বা অগণিত কৃষ্ণাঙ্গ নারীর একজন, যাকে ট্রাম্প ফেডারেল চাকরি থেকে বরখাস্ত করেছেন; আপনি যদি কোনো একক মা হন, যিনি নিত্যপণ্যের দাম কমার অপেক্ষায় আছেন অথবা যে কেউ, যার পিঠ ঠেকে গেছে দেয়ালে–আমরা তাদের পাশে দাঁড়াব।’

নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র বলেন, ‘নিউইয়র্কে আর ইসলামফোবিয়া টেনে এনে নির্বাচনে জেতা যাবে না।’ প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্দেশে মামদানি বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প, আমি জানি আপনি দেখছেন। আপনাকে শুধু চারটি শব্দ বলতে চাই– ভলিউমটা একটু বাড়িয়ে নিন।’ তিনি বলেন, ট্রাম্পকে কীভাবে হারানো যায়, নিউইয়র্ক শহর তা দেখিয়েছে।

জোহরান মামদানির বাবা মাহমুদ মামদানি ভারতের গুজরাটি বংশোদ্ভূত। মা মীরা নায়ারও ভারতীয়। মা-বাবার প্রতি শ্রদ্ধা জানিয়ে মামদানি বলেন, ‘আমি যে মানুষ হয়েছি, তা তোমাদের জন্যই। তোমাদের সন্তান হতে পেরে আমি গর্বিত।’ বড় জয়ে মামদানির সিরীয় বংশোদ্ভূত শিল্পী স্ত্রী রামা দুয়াজিরও বড় ভূমিকা দেখেন অনেকে।

সমাজতান্ত্রিক ভাবধারার রাজনীতিক মামদানি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কট্টর সমালোচক। গুজরাট দাঙ্গার জন্য তিনি মোদিকে দায়ী করেন। মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন না বলেও জানিয়েছিলেন। এ অবস্থায় মোদি সমর্থকরা নির্বাচনে তাঁর বিরোধিতায় নেমেছিলেন। তবে অধিকাংশ ভারতীয় বংশোদ্ভূত অভিবাসী মামদানিকে সমর্থন করেন। ইহুদিদের একাংশ বিরোধিতা করলেও অপর একটি অংশ তাঁর পাশে ছিল। সবকিছু ছাপিয়ে গেছে নিজ দলের নেতা বার্নি স্যান্ডার্সের সমর্থন। স্যান্ডার্স একাধিকবার নিউইয়র্কে সমাবেশ করে মামদানির পক্ষে প্রচার চালান। তাই মামদানির বিজয় পরোক্ষভাবে বার্নিরও। সেইসঙ্গে এটিকে যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটদের পুনরুত্থান হিসেবেও দেখা হচ্ছে।

ভাষণে নেহরু প্রসঙ্গ

বিজয়ের মঞ্চে দাঁড়িয়ে মামদানি স্মরণ করেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুকে। তিনি বলেন, ‘আপনাদের সামনে দাঁড়িয়ে, আমার মনে পড়ছে জওহরলাল নেহরুর কথা। ইতিহাসে কখনও কখনও এমন বিরল ক্ষণ আসে, যখন আমরা পুরোনো থেকে বেরিয়ে নতুনে প্রবেশ করি, যখন একটি কালের অবসান হয় এবং যখন বহুদিন ধরে অবদমিত একটি জাতির আত্মা নিজেকে প্রকাশ করার সুযোগ পায়।’ এনডিটিভি জানায়, নেহরুর কথা পুনরুক্ত করে মামদানি বলেন, ‘আজ রাতে আমরা পুরোনো থেকে নতুনের পথে পা ফেললাম।’

বিশ্বের নানা প্রান্ত থেকে অভিনন্দন

বিজয়ের পর নিজ দল ও দেশ ছাড়াও বিশ্বের নানা প্রান্ত থেকে অভিনন্দনের বার্তা পান মামদানি। দ্য নিউইয়র্ক টাইমস জানায়, লন্ডনের মেয়র সাদিক খান তাঁকে অভিনন্দন জানিয়ে লেখেন, ‘ভয়ের বিপক্ষে আশা জিতেছে।’ সামাজিক মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচিত সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও। তিনি জোহরান মামদানির নাম উল্লেখ না করে লেখেন, বিজয়ী সব ডেমোক্র্যাটকে অভিনন্দন। নিউইয়র্ক ছাড়াও নিউজার্সি ও ভার্জিনিয়া অঙ্গরাজ্যে ভোটে ডেমোক্র্যাটরা জয় পেয়েছেন। ভারত থেকে কংগ্রেস নেতা শশী থারুর, অভিনেত্রী শাবানা আজমি অভিনন্দন জানান। এ ছাড়া কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়েছে।

কে কত ভোট পেলেন

মেয়র নির্বাচনে অনেকটা নিরঙ্কুশ জয় পেয়েছেন জোহরান মামদানি। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে তিনি ভোট পেয়েছেন প্রায় দুই লাখ বেশি। ডেমোক্র্যাট দলের প্রার্থী মামদানি পেয়েছেন ১০ লাখ ২৯ হাজার ১৯৬ ভোট, যা মোট ভোটের ৫০ দশমিক ৪ শতাংশ। প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট পার্টির বিদ্রোহী প্রার্থী অ্যান্ড্রু কুওমো পেয়েছেন আট লাখ ৪৯ হাজার ৮১৬ ভোট, যা মোট ভোটের ৪১ শতাংশ। রিপাবলিকান কার্টিস স্লিওয়া পেয়েছেন এক লাখ ৪৫ হাজার ৫৪৩ ভোট, শতাংশে যা ৭ দশমিক ১। মামদানি ৯ শতাংশের বেশি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

যেসব প্রতিবন্ধকতা

স্রোতের বিপরীতে গিয়ে জয় পাওয়া মামদানিকে মোকাবিলা করতে হবে নানা চ্যালেঞ্জ। গতকাল বুধবার বিবিসির প্রতিবেদনে বলা হয়, বেশ কয়েকটি কারণে মামদানির বিজয় গুরুত্বপূর্ণ। মামদানি যখন গত বছর এ রাজনৈতিক দৌড় শুরু করেন, তখন তাঁর নাম কেউ জানত না। অর্থকড়ি নেই বললেই চলে। দল থেকেও আনুষ্ঠানিকভাবে বড় কোনো সমর্থন ছিল না। সাবেক মেয়র অ্যান্ড্রু কুওমোর বিরুদ্ধে অনেকটা একক চেষ্টায় তিনি জয় পেয়েছেন।

মামদানি তরুণ ও প্রাণচাঞ্চল্যে পূর্ণ। তিনি যে প্রজন্মের প্রতিনিধিত্ব করেন, তারা সামাজিক মাধ্যমে স্বাভাবিক স্বাচ্ছন্দ্যবোধ করে। তিনি বিনামূল্যে শিশুসেবা, গণপরিবহনের সংখ্যা বাড়ানো এবং মুক্তবাজার অর্থনীতির কথা বলে জনপ্রিয়তা পান। তিনি শ্রমজীবী মানুষের কথা বলেন। সমালোচকরা বলতে শুরু করেন, যুক্তরাষ্ট্রে এ ধরনের প্রার্থী নির্বাচিত হওয়ার সম্ভাবনা খুব কম। অপরদিকে প্রতিদ্বন্দ্বী একজন ঝানু রাজনীতিক। কুওমো একজন গভর্নরের সন্তান। তিনিও ডেমোক্র্যাট দলের নেতা।

মামদানি যেসব প্রতিশ্রুতি দিয়েছেন, সেগুলো বাস্তবায়নই এখন বড় চ্যালেঞ্জ। প্রেসিডেন্ট ট্রাম্প ফেডারেল তহবিল দেওয়ার বিষয়ে অসম্মতি জানিয়েছেন। আর নিউইয়র্কের গভর্নর ক্যাথি হচুল বলেন, মামদানি যে ধনকুবেরদের ওপর অতিরিক্ত করারোপ করতে চাচ্ছেন, তিনি এ পরিকল্পনার বিরোধী। এতে প্রতিশ্রুতি বাস্তবায়নে তহবিল সংকটে পড়তে পারেন মামদানি।

গাজায় গণহত্যার বিরোধিতার জয়

এর আগে নিউইয়র্কের আর কোনো নির্বাচনের দিকে এমন নজর ছিল না বিশ্বের। পুরো ভোটের লড়াইয়ের প্রেক্ষাপটে ছিল ভিন্ন একটি বিষয়, যা ভোটারদের পক্ষ নির্ধারণে ভূমিকা রেখেছে। সেটি গাজায় ইসরায়েলের গণহত্যা। জোহরান মামদানি নির্বাচনী প্রচারণায় নেমে গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ বলে বর্ণনা করেন। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গ্রেপ্তারের দাবিও জানান। এ অবস্থায় নেতানিয়াহুর সমর্থকরা তাঁর বিরোধিতায় মাঠে নামেন। এ জন্য তাঁর বিজয়ের অর্থ হলো–গাজায় ইসরায়েলের বিরোধিতা ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি।

The post নিউইয়র্কের নতুন মেয়র মামদানির বিজয় ঐতিহাসিক appeared first on Newsflash24bd.com.

নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আজ রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট রাত ১:৪০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন শুরু করে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে এই তথ্য নিশ্চিত করেছেন।

সফরসূচি অনুযায়ী, অধ্যাপক ইউনূস ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবেন এবং ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। এছাড়া তিনি একাধিক উচ্চপর্যায়ের বৈঠক এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। ভাষণে তিনি বিগত এক বছরে অন্তর্বর্তী সরকারের সংস্কারমূলক উদ্যোগ, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের অঙ্গীকার তুলে ধরবেন।

সফরসঙ্গী হিসেবে ছয়জন রাজনৈতিক নেতা প্রধান উপদেষ্টার সঙ্গে রয়েছেন। তারা হলেন: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের ও জামায়াত নেতা নকিবুর রহমান তারেক এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ বছরের অধিবেশন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সভাপতিত্বে ‘হাই লেভেল কনফারেন্স অন দ্য সিচুয়েশন অব রোহিঙ্গা মুসলিমস অ্যান্ড আদার মাইনোরিটিস ইন মিয়ানমার’ শীর্ষক উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হবে। এটি জাতিসংঘে রোহিঙ্গা সংকট নিয়ে প্রথমবারের মতো এমন একটি উচ্চপর্যায়ের বৈঠক।

এই বৈঠক থেকে কার্যকর সমাধান উদ্ভাবনের জন্য গত মাসে কক্সবাজারে আন্তর্জাতিক অংশীদার ও রোহিঙ্গা প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছিল। অধ্যাপক ইউনূসের প্রস্তাবের ভিত্তিতে এই সম্মেলন আয়োজন করা হয়েছে, যা সদস্য রাষ্ট্রগুলোর সর্বসম্মতিক্রমে সমর্থন পেয়েছে।

প্রধান উপদেষ্টা ২৫ সেপ্টেম্বর যুবকদের জন্য কর্মপরিকল্পনার ৩০তম বার্ষিকী উপলক্ষে উচ্চপর্যায়ের বৈঠকেও অংশ নেবেন। এছাড়া তিনি বাংলাদেশের শান্তি ও নিরাপত্তা, উন্নয়ন এবং মানবাধিকার বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরবেন। ভাষণে তিনি শান্তিরক্ষা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, নিরাপদ অভিবাসন, অবৈধ অর্থপাচার, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠার মতো বিষয়ও তুলে ধরবেন।

সফরকালে তিনি জাতিসংঘ মহাসচিব ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনা অনুষ্ঠানে এবং বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনও কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের সভা, পিসবিল্ডিং কমিশন মন্ত্রীপর্যায়ের বৈঠক, ‘জি-৭৭ ও চীন’ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, নারী-শান্তি ও নিরাপত্তা ফোকাল পয়েন্ট নেটওয়ার্ক, ওআইসি বার্ষিক সমন্বয় সভা, বিমসটেক, সিকা এবং এলডিসি মন্ত্রীপর্যায়ের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

প্রধান উপদেষ্টা ২ অক্টোবর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

The post নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা appeared first on Newsflash24bd.com.