নগর ভবনে | Newsflash24bd.com

দীর্ঘ ৪৩ দিন পর নগর ভবনে ফেরেন ডিএসসিসি প্রশাসক
দীর্ঘ ৪৩ দিন পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনের প্রধান কার্যালয়ে ফিরেছেন প্রশাসক মো. শাহজাহান মিয়া। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নগর ভবনে যান তিনি

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দিতে দীর্ঘদিন ধরেই বিক্ষোভ করছিল তার সমর্থকরা। যে কারণে দীর্ঘ ৪৩ দিন নগর ভবনের প্রধান কার্যালয়ে যেতে পারেননি সংস্থাটির প্রশাসক মো. শাহজাহান মিয়া। অবশেষে ।

নগর ভবনে গিয়ে মো. শাহজাহান মিয়া সাংবাদিকদের বলেন, আমরা আর পেছনের দিকে তাকাতে চাই না। আমরা সামনে এগিয়ে যাব। সামনে অগ্রাধিকার ভিত্তিতে অনেকগুলো কাজ করব। এরমধ্যে বাজেট প্রণয়নের কাজটি দ্রুত শেষ করা হবে।

এ সময় তিনি বলেন, আজ থেকে সব বিভাগের কার্যক্রম শুরু হবে। এসময় তিনি ডিএসসিসির সকল প্রকৌশলী ও কর্মকর্তাদের কাজে ফেরার আহ্বান জানান। এদিন অবশ্য সংস্থাটির প্রকৌশল বিভাগের অনেক কর্মকর্তাকেও নগর ভবনে যেতে দেখা গেছে।

এদিন নগর ভবনে ডিএসসিসি প্রশাসক গেলে বিএনপি নেতা ইশরাককে সমর্থন জানানো জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়নের একাংশের সভাপতি আরিফ চৌধুরী ও বেলায়েত হোসেন বাবু অভ্যর্থনা জানান। এসময় তারা নগর কর্তৃপক্ষকে সকল ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।

আরিফ চৌধুরী সাংবাদিকদের বলেন, বিএনপি নেতা ইশরাক ঢাকাবাসীসহ সকলকে নির্দেশনা দিয়েছেন প্রশাসক ও প্রকৌশল দপ্তরকে সকল ধরনের সহযোগিতা করতে।

এর আগে, বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গত ১৪ মে থেকে ‘ঢাকাবাসী’ ব্যানারে নগর ভবনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেছিলেন তার সমর্থকরা। ওই দিন থেকেই সংস্থাটির প্রশাসক আর নগর ভবনে যেতে পারেননি।

গত রোববার ইশরাক সমর্থকরা তাদের চলমান আন্দোলন কিছুটা সীমিত করে দৈনন্দিন সেবা চালুর ঘোষণা দিয়েছিলেন। তবে তারা সেদিন প্রশাসক ও প্রকৌশল বন্ধ রাখার ঘোষণা দেন।

The post দীর্ঘ ৪৩ দিন পর নগর ভবনে ফেরেন ডিএসসিসি প্রশাসক appeared first on Newsflash24bd.com.