ধর্ষণে অভিযুক্তকে | Newsflash24bd.com

চট্টগ্রামে শিশু ধর্ষণে অভিযুক্তকে ঘিরে জনরোষ
চট্টগ্রামে নগরীর বাকলিয়া থানার ১৯ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান ঘাটা এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় জনরোষ ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাস্থলে শত শত লোক বিক্ষোভ করতে থাকেন। অভিযুক্ত ব্যক্তিকে পুলিশের কাছ থেকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলের দিকে চেয়ারম্যান ঘাটা এলাকার একটি ভবনের সিঁড়িঘরে শিশুটিকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে অভিযুক্ত ব্যক্তিকে আটক করতে ঘটনাস্থলে যায় বাকলিয়া থানার পুলিশ। অভিযুক্তকে ভবন থেকে বের করে আনার সময় বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি ঘিরে ফেলে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের পিছু হটে ভবনের ভেতরে অবস্থান নিতে হয়। বাইরে কয়েকশ’ মানুষ তখন স্লোগান দিতে থাকে। পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায় তারা।

এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী মাইকিং করে জনসাধারণকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানায়। অভিযুক্তকে থানায় নেওয়ার প্রক্রিয়া চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, ‘শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

The post চট্টগ্রামে শিশু ধর্ষণে অভিযুক্তকে ঘিরে জনরোষ appeared first on Newsflash24bd.com.