দুর্বল করতেই | Newsflash24bd.com

একাত্তরে বাঙালিদের সাহায্য নয়, পাকিস্তানকে দুর্বল করতেই কাজ করেছে ভারত: স্পিকার মেজর (অব.) হাফিজ
পাকিস্তান সফরে গিয়ে ভারতের তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার ও মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

তিনি বলেন, ১৯৭১ সালে ভারত বাঙালিদের সহায়তা নয় বরং পাকিস্তানকে দুর্বল করতেই কাজ করেছিল। তিনি আরও অভিযোগ করেন, গত ১৫ বছর ধরে ভারত বাংলাদেশকে শোষণ করেছে এবং দেশটির সাথে একটি উপনিবেশের মতো আচরণ করেছে।

বুধবার (২৫ নভেম্বর) ইসলামাবাদের পার্লামেন্ট ভবন পরিদর্শনে যান হাফিজ উদ্দিন আহমেদ। সেখানেই সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তার বক্তব্য পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

বিবিসি উর্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে, হাফিজ উদ্দিন বলেছেন, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় ভারত বাঙালি জনগণকে সহায়তা করেনি, বরং তারা পাকিস্তানকে দুর্বল করার লক্ষ্যে কাজ করেছিল।

স্পিকার আরও জানান, ভারত যদি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দিতে (প্রত্যর্পণ করতে) অস্বীকার করে, তবে ঢাকা আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দ্বারস্থ হতে পারে।

প্রসঙ্গত, হাফিজ উদ্দিন আহমেদ একসময় পাকিস্তান সেনাবাহিনীতে ক্যাপ্টেন ছিলেন। তিনি ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে সম্মুখসারিতে ছিলেন। যুদ্ধে সাহসিকতা ও অসামান্য অবদানের জন্য তিনি বির বিক্রম উপাধি পান। এবার সেই যুদ্ধেই ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তার বক্তব্য, ১৯৭১ সালে বাঙালিরা গণতন্ত্রের দাবি জানিয়েছিলেন। কিন্তু তাদের সেই অধিকার দেওয়া হয়নি।

স্পিকার বলেন, ১৯৭৫ সালে বাংলাদেশে একদলীয় শাসনব্যবস্থা চালু হয়েছিল। দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত না হওয়ায় আক্ষেপও প্রকাশ করেন তিনি। তবে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে নিয়ে হাফিজ উদ্দিন বলেন, তিনি (শেখ হাসিনা) বাংলাদেশে ফিরলে তাকে সরাসরি জেলে পাঠানো হবে। তবে আগামী অন্তত ১০ বছর হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাবনা নেই বলে জানান স্পিকার।

ভারতে আশ্রয় নেওয়ার জন্যও হাসিনাকে আক্রমণ করেছেন তিনি। তার ভাষ্য, হাসিনা এমন একটি দেশে আশ্রয় নিয়েছেন, যে দেশ মুসলিমদের প্রতি বিরূপ।

বাংলাদেশ সরকার একাধিকবার ভারতের কাছে হাসিনাকে প্রত্যর্পণের দাবি জানিয়েছে। এ বিষয়ে স্পিকার বলেন, ভারত যদি হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে না দেয়, তাহলে আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথা ভাবতে পারে ঢাকা।

কাশ্মির ইস্যুতেও পাকিস্তানের অবস্থানকে সমর্থন করেছেন হাফিজ উদ্দিন। তার মতে, জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী কাশ্মির সমস্যার সমাধান হওয়া উচিত।

এছাড়া ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন বা আইপিইউর কার্যনির্বাহী কমিটিতে বাংলাদেশের প্রার্থীর পাশে দাঁড়ানোর জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন স্পিকার। ঢাকা ও ইসলামাবাদের সম্পর্ক আগামিদিনে আরও মজবুত হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।

সূত্র: আজতক বাংলা

The post একাত্তরে বাঙালিদের সাহায্য নয়, পাকিস্তানকে দুর্বল করতেই কাজ করেছে ভারত: স্পিকার মেজর (অব.) হাফিজ appeared first on Newsflash24bd.com.