দিল্লিতে | Newsflash24bd.com

দিল্লিতে বিজিবি-বিএসএফ সম্মেলন আজ শুরু, যা আলোচনা হতে পারে
বেশ কয়েকটি সীমান্তে দিয়ে নারী-পুরুষ ও শিশুদের বাংলাদেশে পুশইনের (ঠেলে পাঠানো) চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধার মুখে প্রবেশ করতে পারেননি তারা। কয়েকটি সীমান্তে অনেকে এখনও শূন্যরেখায় অবস্থান করছেন।

সীমান্তের এমন পরিস্থিতির মধ্যে ভারতের রাজধানী নয়াদিল্লিতে আজ সোমবার দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সম্মেলন শুরু হচ্ছে। এবারের সম্মেলনে পুশইন বন্ধে কার্যকর পদক্ষেপ চাইবে বাংলাদেশ। বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের চার দিনব্যাপী এ সম্মেলন আগামী বৃহস্পতিবার শেষ হবে।

রোববার ঢাকায় সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, এই বৈঠকে সীমান্ত পরিস্থিতি, দ্বিপক্ষীয় সহযোগিতা এবং বিশেষ করে অবৈধ পুশইনের বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরা হবে। বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক নিয়মিতভাবে একবার বাংলাদেশে এবং পরেরবার ভারতে অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, সেখানে সব বিষয় নিয়ে আলোচনা হবে। আমরা কূটনৈতিক চ্যানেলে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি এবং আমাদের সীমান্তরক্ষী বাহিনী সতর্ক রয়েছে। সরকার সব ধরনের অবৈধ পুশইনের চেষ্টা প্রতিহত করতে প্রস্তুত। তবে এসব সমস্যা প্রাথমিকভাবে কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সমাধান করা উচিত।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিয়ে দুই দেশের মধ্যে নিয়মিত সংলাপ চলমান রয়েছে এবং আসন্ন বৈঠকেও এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।

বৈঠকে যা আলোচনা হতে পারে

বিজিবি সূত্র জানায়, এবারের সম্মেলনে বিএসএফ, ভারতীয় নাগরিক বা দুষ্কৃতকারীদের হাতে সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের ব্যাপারে আলোচনা হবে। এ ছাড়া অবৈধ অনুপ্রবেশ রোধ, ভারত থেকে বাংলাদেশে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, অস্ত্র ও অন্যান্য নিষিদ্ধ পণ্যের চোরাচালান রোধ, মানব পাচার প্রতিরোধ, আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে কাঁটাতারের বেড়াসহ অন্যান্য অননুমোদিত অবকাঠামো নির্মাণ বন্ধের বিষয় থাকছে। এ ছাড়া চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজের নিষ্পত্তি, তিন বিঘা করিডোর দিয়ে পাটগ্রাম থেকে দহগ্রাম পর্যন্ত অপটিক্যাল ফাইবার কেবল স্থাপনের বিষয় নিয়ে আলোচনা হবে। আগরতলা থেকে আখাউড়াগামী চারটি খালের বর্জ্য পানি নিষ্কাশনের জন্য প্লান্ট স্থাপন, মুহুরীর চর এলাকায় স্থায়ী সীমান্ত পিলার নির্মাণ, আন্তঃসীমান্ত নদীগুলোর তীর সংরক্ষণ কার্যক্রম, আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর সম্ভাব্য অবস্থান ও তাদের কর্মকাণ্ড সম্পর্কিত তথ্য আদান-প্রদানের বিষয় এজেন্ডায় আছে।

এদিকে সীমান্ত ব্যবস্থাপনা ও সীমান্ত-সম্পর্কিত সমস্যা সমাধানে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা কার্যকরভাবে বাস্তবায়ন, আকাশসীমা লঙ্ঘন করে অবৈধ ড্রোন বা হেলিকপ্টার উড্ডয়ন বন্ধের বিষয়টি তোলা হবে। এ ছাড়া ভারতীয় গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে বাংলাদেশ ও সীমান্তবর্তী অঞ্চল সম্পর্কে নেতিবাচক অপপ্রচার বন্ধ এবং উভয় বাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ফলপ্রসূ উদ্যোগ নেওয়ার বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বন্দুক দেখিয়ে নারী-শিশুদের ঢোকাচ্ছে বিএসএফ

পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বিএসএফ বাংলাদেশি সন্দেহে অনেক মানুষকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে ভারতের পশ্চিমবঙ্গের প্রধান মানবাধিকার সংগঠন অ্যাসোসিয়েশন ফর প্রটেকশন অব ডেমোক্রেটিক রাইটস (এপিডিআর)। এই ঘটনায় এপিডিআর ১১ জুন মালদা শহরে একটি প্রতিবাদ মিছিল আহ্বান করেছে বলে জানিয়েছে সংগঠনের সহসভাপতি রঞ্জিত শূর।

পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসা বিজেপি তাদের নির্বাচনী ইশতেহারে লিখেছিল, ক্ষমতায় এলে তারা ‘ডিটেক্ট, ডিপোর্ট, ডিলিট’-এর (চিহ্নিতকরণ, ফেরত পাঠানো এবং মুছে ফেলা) নীতি নেবে। ক্ষমতা গ্রহণের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিএসএফকে জমি হস্তান্তরের পাশাপাশি কথিত বাংলাদেশিদের চিহ্নিত করে সেখানে পাঠানোর জন্য আটক কেন্দ্র চালু করেন। পাশাপাশি শুরু হয় বাংলাদেশে ‘পুশব্যাক’। এর জেরে অসংখ্য মানুষ দুই দেশের মধ্যবর্তী অঞ্চলে আটকে রয়েছেন বলে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এপিডিআর।

এই ঘটনাকে গভীর উদ্বেগজনক হিসেবে বর্ণনা করে মানবাধিকার সংগঠনটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএসএফ রাজ্যের বিভিন্ন প্রান্তে বাংলাদেশি সন্দেহে অনেক মানুষকে, বিশেষত নারী ও শিশুদের বিভিন্ন জেলার সীমান্তে নিয়ে গিয়ে জোর করে বন্দুকের ভয় দেখিয়ে বাংলাদেশের দিকে ঠেলে ঢুকিয়ে দিচ্ছে। তবে বিজিবি তাদের ভেতরে ঢুকতে দিচ্ছে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এপিডিআর বলেছে, এর ফলে সীমান্তের বহু জায়গায় ‘নোম্যান্স ল্যান্ডে’ দিনের পর দিন এই মানুষরা পড়ে থাকতে বাধ্য হচ্ছেন। এদের মধ্যে অন্তঃসত্ত্বা নারী ও শিশু রয়েছেন। তারা খাবার ও পানি পাচ্ছেন না। রোদ, বৃষ্টি ও ঝড়ে এক ভয়ংকর অবস্থায় দিন কাটাচ্ছে তারা। ভয়ংকর এক অমানবিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

বিএসএফ ঠেলে নোম্যান্স ল্যান্ডে ঢুকিয়ে দিয়ে দায়িত্ব অস্বীকার করছে জানিয়ে মানবাধিকার সংগঠনটি বলেছে, ওরা বাংলাদেশি, তাই বিএসএফের কোনো দায়িত্ব থাকতে পারে না। অন্যদিকে বিজিবি বলছে, ওরা যে বাংলাদেশি তার কোনো প্রমাণ নেই। বিজিবির মতে, ওরা ভারতীয়। ফলে তাদের কোনো দায়িত্ব নেই। ফলে দুই দেশের সশস্ত্র বাহিনীর বন্দুকের সামনে খাবার ও পানীয় জলহীন এক ভয়ংকর জীবন কাটাতে বাধ্য হচ্ছে বেশ কিছু মানুষ।

ভারত-বাংলাদেশ সীমান্তের বেশ কয়েকটি জায়গায় এই অবস্থা বলে জানিয়ে এপিডিআর বলছে, আমরা মনে করি, ভারতের ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট (থ্রিডি) নীতিটাই অসাংবিধানিক, বেআইনি এবং সংবিধানবিরোধী। এই নীতিই বর্তমান সংকটের উৎস।

রঞ্জিত শূর বলেন, জিরো পয়েন্টে বিএসএফের ফেলে আসা সব মানুষকে অবিলম্বে ফিরিয়ে নিতে হবে। আমরা চাই, মানবতার বিরুদ্ধে অপরাধ সৃষ্টিকারী পুশব্যাক নীতি অবিলম্বে বাতিল করুক ভারত সরকার। আমরা এই বিষয়ে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের (ইউএনএইচআরসি) দৃষ্টি আকর্ষণ করছি এবং হস্তক্ষেপের দাবি জানাচ্ছি।

জাতিসংঘ ও আইওএমের হস্তক্ষেপ আহ্বান

পঞ্চগড় সীমান্তের শূন্যরেখায় বিএসএফের ঠেলে দেওয়া নারী-শিশুসহ ১০ জনের ৬০ ঘণ্টারও বেশি সময় ধরে অমানবিকভাবে আটকে থাকার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তাদের খাদ্য, পানি ও আশ্রয় নিশ্চিতে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী এবং আইওএমের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ও বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম গতকাল রোববার এক বিবৃতিতে এ দাবি জানান।

তিনি আরও বলেন, আমি ভারতীয় কর্তৃপক্ষের কাছে অবৈধ পুশইনের এই অমানবিক প্রবণতা বন্ধের জোর আহ্বান জানাই। একই সঙ্গে দুই দেশের প্রতি অনুরোধ করছি, পরিচয় ও দায় নির্ধারণের প্রশ্ন মীমাংসার আগেই যেন এই মানুষগুলোর কাছে অবিলম্বে ও নিরবচ্ছিন্নভাবে খাদ্য, বিশুদ্ধ পানি, জরুরি আশ্রয় ও চিকিৎসা পৌঁছানো নিশ্চিত করা হয়।

The post দিল্লিতে বিজিবি-বিএসএফ সম্মেলন আজ শুরু, যা আলোচনা হতে পারে appeared first on Newsflash24bd.com.

দিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বৈঠক ও একান্ত আলোচনা খলিলুর রহমানের
পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথম ভারত সফরে গিয়ে দিল্লিতে এস জয়শঙ্কর-এর সঙ্গে বৈঠক করেছেন খলিলুর রহমান।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে হায়দরাবাদ হাউস-এ অনুষ্ঠিত আনুষ্ঠানিক বৈঠকের পর দুই পররাষ্ট্রমন্ত্রী একান্ত আলোচনায় মিলিত হন।

কূটনৈতিক সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিকের পাশাপাশি আঞ্চলিক বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির-ও উপস্থিত ছিলেন, যিনি সফরসঙ্গী হিসেবে দিল্লিতে গেছেন।

২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দুই দেশের সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছিল, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর নতুন সরকার গঠনের মাধ্যমে সেই সম্পর্ক স্বাভাবিক হওয়ার ইঙ্গিত মিলছে। তারেক রহমান-এর নেতৃত্বাধীন সরকারের প্রথম মন্ত্রী হিসেবে এই সফরে ভারত গেছেন খলিলুর রহমান।

সফরের অংশ হিসেবে বুধবার সকালে তিনি ভারতের জ্যেষ্ঠ সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে প্রাতঃরাশ বৈঠকে অংশ নেন। এছাড়া বিকেলে ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হারদীপ সিং পুরি-এর সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে।

এর আগে সফরের প্রথম দিনেই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল-এর সঙ্গে বৈঠক করেন খলিলুর রহমান।

উল্লেখ্য, পররাষ্ট্রমন্ত্রী হওয়ার আগে অন্তর্বর্তী সরকারের সময় তিনি নিজেও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করেছিলেন।

ভারত সফর শেষে হুমায়ুন কবির-কে সঙ্গে নিয়ে আগামীকাল মরিশাসের উদ্দেশে রওনা হবেন খলিলুর রহমান। সেখানে ১১ ও ১২ এপ্রিল ভারত মহাসাগরীয় সম্মেলন অনুষ্ঠিত হবে রাজধানী পোর্ট লুইসে।

The post দিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বৈঠক ও একান্ত আলোচনা খলিলুর রহমানের appeared first on Newsflash24bd.com.

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ, সংঘর্ষ
ময়মনসিংহে পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে ‘বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)’। এ সময় তাদের কয়েকজন পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে সংঘর্ষে জড়ায়।

প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, কয়েক’শ বিক্ষোভকারীকে বাধা দিতে ব্যারিকেড তৈরি করে পুলিশ। কিন্তু বিক্ষোভকারীরা এক পর্যায়ে ব্যারিকেড ভেঙে ফেলে। পরে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ভিএইচপি এই কর্মসূচির ডাক দিলে হাইকমিশনের সামনে নিরাপত্তা জোরদার করেছিল দিল্লি পুলিশ। আর দ্য হিন্দু জানায়, এলাকাটিতে তিন স্তরের ব্যারিকেড বসিয়ে অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়।

ভারতের আরেক গণমাধ্যম এনডিটিভি লিখেছে, কঠোর নিরাপত্তা ব্যবস্থা সত্ত্বেও একাধিক বিক্ষোভকারীকে ব্যারিকেড ভেঙে কূটনৈতিক স্থাপনার দিকে এগোতে দেখা যায়। তারা অন্তত দুই স্তরের ব্যারিকেড ভাঙে। এ সময় অনেককে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে দেখা যায়।

এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে দ্য হিন্দু লিখেছে, অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রয়োজনীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

গতকাল সোমবার কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন ও শিলিগুড়িতে ভিসা সেন্টারের সামনে বিক্ষোভ করে বেশ কয়েকটি সংগঠন। এর পরিপ্রেক্ষিতে শিলিগুড়ি ও আগরতলায় ভিসা সেন্টার সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। একইদিন ভিসা সেবা সাময়িক বন্ধ ঘোষণা করে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ফটকে নোটিশ টানানো হয়।

কলকাতায় সোমবার বিক্ষোভ হয় তিন দফায়। এর একটিতে বিজেপি এবং পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে জড়ো হন ‘হিন্দু সনাতনীরা’। পুলিশ বাধা দিলে তারা ধস্তাধস্তিতে জড়ান। আর শিলিগুড়িতে ভিসা সেন্টারের সামনে জড়ো হয়ে বিক্ষোভকারীরা বাংলাদেশের পতাকা সম্মিলিত ফ্লেক্স টেনে ছিঁড়ে ফেলেন। এরপর সেই ফ্লেক্স ও প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকায় আগুন দেন। কয়েকজন পুলিশের সঙ্গে ভেতরে গিয়ে ভিসা সেন্টার বন্ধ রাখার হুমকি দেন দায়িত্বরত কর্মীদের।

The post দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ, সংঘর্ষ appeared first on Newsflash24bd.com.

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নিরাপত্তাবেষ্টনী ভাঙার চেষ্টা হয়নি: জয়সওয়াল
নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে জমায়েত নিয়ে একটি বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, সেখানে নিরাপত্তাবেষ্টনী ভাঙার চেষ্টা হয়নি।

ময়মনসিংহে পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদে শনিবার নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে জড়ো হয়েছিলেন বেশ কয়েকজন যুবক। রোববার এ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘এই ঘটনা নিয়ে বাংলাদেশের কিছু গণমাধ্যমে বিভ্রান্তিকর প্রচার লক্ষ্য করা গেছে। বাস্তবতা হলো, হাইকমিশনের সামনে প্রায় ২০-২৫ জন যুবক জড়ো হয়ে দিপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের প্রতিবাদে স্লোগান দেন। একই সঙ্গে বাংলাদেশে সব সংখ্যালঘুর নিরাপত্তার দাবি জানান।’

মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ‘কোনো পর্যায়েই তারা (প্রতিবাদকারীরা) নিরাপত্তাবেষ্টনী ভাঙার চেষ্টা করেননি। ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা কয়েক মিনিটের মধ্যেই প্রতিবাদকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এসব ঘটনার ভিজ্যুয়াল প্রমাণ সর্বসাধারণের জন্য উন্মুক্ত আছে।’

ভারত ভিয়েনা কনভেনশন অনুযায়ী বিদেশি মিশন ও পোস্টগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। তবে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন রোববার সাংবাদিকদের বলেছেন, শনিবার দিল্লিতে হাইকমিশনারকে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। ভারতের পক্ষ থেকে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা হয়নি।

বিবৃতিতে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশে চলমান পরিস্থিতির ওপর ভারত নজর রাখছে। কর্মকর্তারা বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন। সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানানো হয়েছে। আহ্বান জানানো হয়েছে, দিপু দাস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার।

The post দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নিরাপত্তাবেষ্টনী ভাঙার চেষ্টা হয়নি: জয়সওয়াল appeared first on Newsflash24bd.com.

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব
বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে নয়া দিল্লিতে তলব করেছে ভারত। এটি করা হয়েছে ঢাকায় ভারতের হাইকমিশনে ‘সাম্প্রতিক হুমকি’ এবং কিছু বাংলাদেশি রাজনৈতিক নেতাদের ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের প্রতিবাদ জানাতে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। বিষয়টি নিশ্চিত করেছে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন। এর আগে সোমবার ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এনডিটিভি লিখেছে, এই তলবের পেছনে রয়েছে বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহর মন্তব্য। এনডিটিভি লিখেছে, তিনি হুমকি দিয়েছেন যে, ঢাকা এমন শক্তিকে আশ্রয় দেবে যা দিল্লির বিরুদ্ধে কার্যকর এবং ভারতের ‘সেভেন সিস্টারস’ (উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্য) দেশ থেকে আলাদা করার চেষ্টা করবে।

হাসনাত আব্দুল্লাহ এই উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন বাংলাদেশের ৫৫তম বিজয় দিবস উদযাপনের সময়। এক প্রতিবাদ সভায় তিনি বলেন, ‘সেভেন সিস্টারসকে ভারত থেকে আলাদা করা হবে।’ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আমরা আশা করি, বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন প্রশাসন অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে, শান্তিপূর্ণ নির্বাচনের জন্যও।

The post দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব appeared first on Newsflash24bd.com.

দিল্লিতে লালকেল্লার সামনে বিস্ফোরণে ২২ গাড়ি ভষ্ম, নিহত ১৩
দিল্লিতে লালকেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। সেই বিস্ফোরণে লালকেল্লা মেট্রো গেটেও আগুন ধরে এবং আশপাশে ছড়িয়ে অন্তত ২২ গাড়ি ভষ্ম হয়েছে। এ ঘটনার পরই দিল্লিতে রেড অ্যালার্ড জারি করা হয়েছে।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে চাদনি চক মেট্রো স্টেশনের সামনে এ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দিল্লি পুলিশ জানায়, এটি খুবই শক্তিশালী বিস্ফোরণের ঘটনা। ঘটনাস্থলে গাড়ির ধ্বংসাবশেষ এদিক-সেদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো জঙ্গি সংগঠন এই বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে’, জানায় দিল্লি পুলিশ।

দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থলে অন্তত দশটি অগ্নিনির্বাপণ গাড়ি পাঠানো হয়েছে। পুলিশ এলাকা ঘিরে রেখেছে।

দিল্লি ফায়ার সার্ভিসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, বিস্ফোরণটি লাল কেল্লা মেট্রোস্টেশনের ১ নম্বর গেটের কাছে পার্ক করা একটি গাড়িতে হয়েছে। বিস্ফোরণের তীব্রতা ছিল ব্যাপক। অনেকে আহত হওয়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানায়, এই বিস্ফোরণের তীব্রতায় আশপাশের বাড়ি-ঘর ও দোকানের জানালার কাঁচ ভেঙে গেছে। ঘরবাড়িও কেঁপে ওঠেছে।

ঘটনার ছবি-ভিডিওতে দেখা গেছে, জ্বলন্ত গাড়ি থেকে ধোঁয়া উড়ছে। বিস্ফোরণের পর বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে এই বিস্ফোরণের ঘটনার কয়েক ঘণ্টার আগে দিল্লির অদূরে ফরিদাবাদ থেকে ৩৬০ কিলোগ্রামের বেশি বিস্ফোরক পদার্থ অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করে জম্মু ও কাশ্মীর পুলিশ।

The post দিল্লিতে লালকেল্লার সামনে বিস্ফোরণে ২২ গাড়ি ভষ্ম, নিহত ১৩ appeared first on Newsflash24bd.com.

হাসিনা দিল্লিতে পালিয়েছে, আ.লীগের প্রেতাত্মারা রয়ে গেছে: রাশেদ খান
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, এখনো আওয়ামী লীগের প্রেতাত্মারা রয়েছে, তাদের চিহ্নিত করতে হবে। শুধু শেখ হাসিনা দিল্লিতে পালিয়েছে, কিন্তু আওয়ামী লীগের যে প্রেতাত্মারা দেশে রয়ে গেছে, তাদের নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের প্রেতাত্মাদের নিষিদ্ধের দাবিতে আমরা যমুনা ঘেরাও করব।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে শুক্রবার (৩০ আগস্ট) রাত সাড়ে ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, নুরের ওপর হামলার ঘটনায় আমরা সরকারকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছি।

তিনি আরও বলেন, এই হামলার সময় বলা হয়েছে জুলাই ভরে দেওয়া হবে।

শুক্রবার সন্ধ্যার দিকে একই জায়গায় জাতীয় পার্টি ও গণপরিষদ নেতাকর্মীদের সংঘর্ষ ও পালটাপালটি ধাওয়ার ঘটনা ঘটে। এর পর শুক্রবার রাত সোয়া ৮টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে গণঅধিকার পরিষদ নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে নুরুল হক নুরসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় পরে রক্তাক্ত অবস্থায় নুরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান নেতাকর্মীরা।

খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য ছুটে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। রাত ৯টা পর্যন্ত সংঘর্ষ চলতে থাকে।

গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে ইটপাটকেল নিক্ষেপ ও সড়কে আগুন জ্বালিয়ে দেন। পুলিশ ও সেনাসদস্যরা উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন।

এদিকে গুরুতর আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার (ওসিসি) থেকে নুরকে আইসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি আইসিইউর ৯ নম্বর বেডে চিকিৎসাধীন আছেন।

ঢামেক হাসপাতালের ওসিসির এক চিকিৎসক জানান, সংঘর্ষের পর আহত নুরুল হক নুর প্রথমে ওসিসির এক নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন। তার নাকে ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত আইসিইউতে নেওয়া হয়েছে।

চিকিৎসকরা জানান, ৪৮ ঘণ্টা না গেলে তার শারীরিক অবস্থার বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাবে না।

The post হাসিনা দিল্লিতে পালিয়েছে, আ.লীগের প্রেতাত্মারা রয়ে গেছে: রাশেদ খান appeared first on Newsflash24bd.com.