দিবসে বর্ণাঢ্য | Newsflash24bd.com

শহীদ বুদ্ধিজীবী দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানায়নি জামালপুর জেলা প্রশাসন, স্তম্ভিত জেলাবাসী
মহান স্বাধীনতার ৫৪ বছর অতিক্রান্ত হলেও এই প্রথমবারের মতো জামালপুরে শহীদ বুদ্ধিজীবী দিবসে জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানানো হয়নি। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদ বীর মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভ, ফৌতি কবরস্থান ও মহাশ্মশানে শ্রদ্ধা নিবেদন না করায় জেলায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

প্রতিবছর এই দিনে জেলা প্রশাসনের উদ্যোগে ভোরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে বিভিন্ন স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও শ্রদ্ধা নিবেদন কর্মসূচি অনুষ্ঠিত হয়ে আসলেও চলতি বছর তার ব্যতিক্রম দেখা গেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে শুধুমাত্র জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

এ ঘটনায় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী এবং সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। অনেকেই এটিকে শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের প্রতি অবমূল্যায়ন বলে মন্তব্য করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মুক্তিযোদ্ধা বলেন, “শহীদ বুদ্ধিজীবীরা আমাদের জাতির মেরুদণ্ড। তাদের স্মরণে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা না জানানো অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই৷

একজন শিক্ষক বলেন, “আলোচনা সভা অবশ্যই প্রয়োজন, কিন্তু শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানানো তো ন্যূনতম দায়িত্ব। এটা না হওয়ায় নতুন প্রজন্মের কাছে ভুল বার্তা যাবে।”
এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর
সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের জানান, “কেন্দ্রীয়ভাবে যে নির্দেশনা পাওয়া গেছে, সেভাবেই শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। নির্দেশনার বাইরে গিয়ে কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি।”
তবে জেলা প্রশাসনের এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন অনেকেই। তাদের মতে, কেন্দ্রীয় নির্দেশনা থাকলেও শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো একটি রাষ্ট্রের নৈতিক দায়িত্ব, যা কোনোভাবেই এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবসের মতো গুরুত্বপূর্ণ জাতীয় দিবসে এমন সিদ্ধান্তের ব্যাপারে ভবিষ্যতে পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা। তারা আশা প্রকাশ করেন, আগামী দিনে শহীদদের আত্মত্যাগের প্রতি যথাযথ সম্মান জানিয়ে সব কর্মসূচি পালন করবেন জেলা প্রশাসন।

The post শহীদ বুদ্ধিজীবী দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানায়নি জামালপুর জেলা প্রশাসন, স্তম্ভিত জেলাবাসী appeared first on Newsflash24bd.com.

কুয়াকাটায় বিশ্ব পর্যটন দিবসে বর্ণাঢ্য র‌্যালি
‘টেকসই উন্নয়নে পর্যটন’ এ প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর কুয়াকাটায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত হয়েছে। শনিবার সকাল ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে কুয়াকাটা পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সৈকত এলাকা হয়ে পর্যটন হলিডে হোমসে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

র‌্যালিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী, শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। এতে উৎসব মুখর হয়ে ওঠে কুয়াকাটা।

পরে পর্যটন হলিডে হোমসে দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসীন সাদেক। প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসুদ উল আলম, কুয়াকাটা টুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, কুয়াকাটা পৌর বিএনপি’র সভাপতি আলহাজ্ব আব্দুল আজিজ মুসুল্লী এবং কুয়াকাটা হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি আব্দুল মোতালেব শরীফ প্রমূখ।

সভায় বক্তারা বলেন, কুয়াকাটা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র। তাই এখানে পর্যটকদের নিরাপত্তা, যোগাযোগ ব্যবস্থা, আবাসন ও বিনোদন সুবিধা উন্নত করার পাশাপাশি পরিবেশবান্ধব পর্যটন শিল্প গড়ে তুলতে হবে।

পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা এ সময় কুয়াকাটার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। তারা বলেন, সমুদ্র সৈকতের সৌন্দর্য সংরক্ষণ, সড়ক যোগাযোগ উন্নয়ন এবং আধুনিক পর্যটন অবকাঠামো গড়ে তুললে কুয়াকাটা শুধু জাতীয় নয়, আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশকে পরিচিত করতে সক্ষম হবে।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী আশ্বাস দিয়ে বলেন, কুয়াকাটার উন্নয়নে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। পর্যটন শিল্পকে টেকসই উন্নয়নের অংশ হিসেবে গড়ে তুলতে সকল সমস্যা সমাধানে প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।

The post কুয়াকাটায় বিশ্ব পর্যটন দিবসে বর্ণাঢ্য র‌্যালি appeared first on Newsflash24bd.com.