দাবি | Newsflash24bd.com

খলিলুর রহমানকে মন্ত্রিসভা থেকে বের করে দেওয়ার দাবি জামায়াতের
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মন্ত্রিসভা থেকে বের করে দেওয়ার দাবি তুলেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

বৃহস্পতিবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

নায়েবে আমির বলেন, “একটা সুষ্ঠু নির্বাচনের জন্য এ জাতির জন্য অত্যন্ত প্রয়োজন ছিল, তাদের মনের আকাঙ্ক্ষা ছিল, মনের দাবি ছিল, গত ৫৬ বছরে এ জাতি কোনো নির্বাচন পায়নি। আমরা সকলে চেষ্টা করেছিলাম, যে একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং এই নির্বাচনের মাধ্যমে যারাই নির্বাচিত হয় তারাই সরকার গঠন করবে।”

তিনি উল্লেখ করেন, এই জাতির সাথে নির্বাচন নিয়ে ‘দালালি, গাদ্দারি করা হয়েছে’। পররাষ্ট্রমন্ত্রীকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে দাবি করেন তিনি।

আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “এতোবড় আকাঙ্ক্ষা সুষ্ঠু নির্বাচনের জন্য এটা ভণ্ডুল করে দিয়েছে এই মীরজাফররা। সুতরাং এই মীরজাফরদেরকে, খলিলুর রহমানকে আমি দাবি করবো, সরকার যদি স্বচ্ছতা কিছুটা হলেও …। খলিলুর রহমান ডিফেন্স অ্যাডভাইজার ছিল, নিরাপত্তার অ্যাডভাইজার ছিল, তো তাকে মন্ত্রিসভা থেকে বের করে দেওয়া উচিত এবং তাকেও জিজ্ঞাসাবাদে এনে ষড়যন্ত্র কীভাবে হয়েছে সেটাকে বের করা উচিত।”

তিনি বলেন, “আর রিজওয়ানা (সাবেক অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান) তো নিজেকেই বলছেন রাজসাক্ষী হয়েছেন নিজে নিজেই এবং তার কাছ থেকেও এই সত্য উদঘাটন করা উচিত।”

উল্লেখ্য, খলিলুর রহমান অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে বিএনপি সরকার গঠন করলে তাকে মন্ত্রিসভায় ঠাঁই দেয়। খলিলুর রহমান বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী।

The post খলিলুর রহমানকে মন্ত্রিসভা থেকে বের করে দেওয়ার দাবি জামায়াতের appeared first on Newsflash24bd.com.

ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির তিন প্রার্থীর রংপুর ডিসি কার্যালয় ঘেরাও
রংপুর সদর, কাউনিয়া-পীরগাছা ও পীরগঞ্জ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং ও ভোট কারচুপির অভিযোগ করেছেন বিএনপির তিন প্রার্থী। রোববার জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং অফিসার কার্যালয় ঘেরাও করে তিন প্রার্থীসহ দলীয় নেতাকর্মীরা ফল পুনর্গণনার দাবি জানান। প্রায় তিন ঘণ্টা কার্যালয় অবরুদ্ধ করে রাখেন তারা। ভোট পুনর্গণনা না করা হলে টানা আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ করেন। বিক্ষুব্ধ নেতাকর্মীরা ‘রাজাকার-আলবদর এ মুহূর্তে বাংলা ছাড়, এ দেশে রাজাকারদের ঠাঁই নাই, চোর চোর ভোট চোর, এনসিপি ভোট চোর,’ ইত্যাদি স্লোগান দেন। ‘শহীদ জিয়া মরে নাই, আমরা আছি লাখো ভাই-তারেক জিয়া ভয় নাই, আমরা আছি জেগে সবাই’ স্লোগান দেওয়া হয়। জেলা প্রশাসককে ভোট চোর উল্লেখ করেও তারা স্লোগান দেন। দুপুর ২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলে। এক পর্যায়ে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের সঙ্গে দেখা করতে বিএনপির তিন প্রার্থী তার কার্যালয়ে যান।

রংপুর-৩ আসনে বিএনপি প্রার্থী সামসুজ্জামান সামু, রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে এমদাদুল হক ভরসা এবং রংপুর-৬ আসনে সাইফুল ইসলাম ভোট পুনর্গণনার দাবি জানিয়ে আসছেন। তারা অভিযোগ করেন- নিয়মতান্ত্রিকভাবে অভিযোগ দিতে ভোটের পরের দিন জেলা প্রশাসকের সঙ্গে আমরা দেখা করতে তার বাংলোয় গিয়েছিলাম। কয়েক ঘণ্টা বসিয়ে রেখেও তিনি দেখা করেননি। এমন পরিস্থিতিতে রোববার দুপুরে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীকে সঙ্গে নিয়ে তারা বিক্ষোভ করেন। তারা বলেন, ষড়যন্ত্র করে জনগণের রায় ছিনিয়ে নেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি ভোট চুরি করে বিএনপি প্রার্থীদের পরাজিত করেছে।

জেলা প্রশাসককে এমদাদুল হক ভরসা বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে আপনার ওপরে আমরা আস্থা রেখেছিলাম। কিন্তু বিভিন্ন কেন্দ্রে মব সৃষ্টি করে ফল কারচুপি করা হয়েছে। এ ব্যাপারে আপনি প্রশ্রয় দিয়েছেন। শুধু তাই নয়-আমরা অভিযোগ দিলেও আপনার ঈঙ্গিতে প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা চাই-ভোট পুনর্গণনা করে জনগণ যার পক্ষে রায় দিয়েছে তা জানানো হোক। তিনি বলেন, তার ৮ হাজার ৫০০ ভোট বাতিল করা হয়েছে। কি কারণে বাতিল করা হয়েছে তা স্পষ্ট করা হয়নি।

The post ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির তিন প্রার্থীর রংপুর ডিসি কার্যালয় ঘেরাও appeared first on Newsflash24bd.com.

বাংলাদেশিদের ভিসা দেয়ার দাবি নয়াদিল্লির
বাংলাদেশের নাগরিকদের এখন ‘উল্লেখযোগ্য পরিমাণ’ ভারতীয় ভিসা দেয়া হচ্ছে বলে দাবি করেছে নয়াদিল্লি।

বৃহস্পতিবার (১৭ জুলাই) নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘আমরা তো ভিসা দিচ্ছি (বাংলাদেশে)। নানা কারণে ভিসা দেয়া হচ্ছে, উল্লেখযোগ্য পরিমাণে দেয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘যেসব কারণে ভিসা দেয়া হচ্ছে, তার মধ্যে বিভিন্ন ভ্রমণ, মেডিকেল ইমার্জেন্সি, স্টুডেন্ট (ভিসা) ইত্যাদি আছে।’

তবে ভারত সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশিদের ঠিক কত সংখ্যক ভিসা দিয়েছে, তা নির্দিষ্ট করে বলতে পারেননি জয়সওয়াল।

এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা আমাকে জেনে বলতে হবে।’

সংবাদ সম্মেলনে গোপালগঞ্জের সহিংসতার ঘটনাকে ভারত কীভাবে দেখছে, তা নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘আমাদের অঞ্চলে যে কোনো ডেভেলপমেন্টের দিকেই আমরা সতর্ক নজর রাখি, সেটা আমলে নিই এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের যা করণীয় সেটাও করা হয়।’

প্রসঙ্গত, গত বছরের জুলাই-আগস্ট থেকে বাংলাদেশে ভারতের স্বাভাবিক ভিসা কার্যক্রম কার্যত বন্ধ হয়ে যায়।

সূত্র: বিবিসি, এএনআই

The post বাংলাদেশিদের ভিসা দেয়ার দাবি নয়াদিল্লির appeared first on Newsflash24bd.com.

ইরান নিয়ে ‘ভুল তথ্য’ দিয়েছেন গ্যাবার্ড, দাবি ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার এয়ার ফোর্স ওয়ানের পাশে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তাকে প্রশ্ন করা হয়, ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে, এমন কোন গোয়েন্দা তথ্য তার কাছে আছে কিনা, অথচ তার গোয়েন্দা সংস্থা আগেই বলেছে যে তাদের কাছে এমন কোন প্রমাণ নেই।

ট্রাম্প জবাব দেন, “তা হলে আমার গোয়েন্দা সংস্থা ভুল। গোয়েন্দা সংস্থায় কে এটা বলেছে?”

সাংবাদিক বলেন, ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক তুলসি গ্যাবার্ড।

ট্রাম্প সঙ্গে সঙ্গে বলেন, “সে ভুল বলেছে।”

গত মার্চ মাসে গ্যাবার্ড কংগ্রেসকে বলেছিলেন, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মতে ইরান ২০০৩ সালে স্থগিত করা তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচি আবার শুরু করেনি। যদিও তখন ইরানের কাছে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ, যা পারমাণবিক অস্ত্র তৈরির একটি উপাদান, সর্বোচ্চ পর্যায়ে ছিল।

The post ইরান নিয়ে ‘ভুল তথ্য’ দিয়েছেন গ্যাবার্ড, দাবি ট্রাম্পের appeared first on Newsflash24bd.com.

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল যমুনা
আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্র-জনতা।

এরই মধ্যে এ কর্মসূচিতে যোগ দিয়েছে এনসিপি, ইসলামী ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইনকিলাব মঞ্চ, আপ বাংলাদেশ, অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশন, জুলাই ঐক্যসহ বিভিন্ন সংগঠন। বর্তমানে ‘ব্যান আওয়ামী লীগ’ স্লোগানে উত্তাল যমুনার আশপাশ।

বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টার পর থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ নেতৃত্বে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা।

এসময় অবস্থান কর্মসূচিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তারমধ্যে ‘ব্যান করো ব্যান করো, আওয়ামী লীগ ব্যান করো’, ‘দিল্লি না, ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘গোলামি না আজাদী, আজাদী আজাদী’ ‘নাহিদ, আক্তার আসছে, রাজপথ কাঁপছে’, ‘একটা একটা ছাত্রলীগ ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও ঘুরিয়ে দাও’, ‘২৪ বাংলায়, আওয়ামী লীগের ঠাঁই নাই’, ‘লীগ ধর, জেলে ভর’, প্রভৃতি বলে স্লোগান দেওয়া হচ্ছে। এই কর্মসূচির কারণে যমুনার সামনের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

The post আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল যমুনা appeared first on Newsflash24bd.com.

আফতাবনগরে পশুর হাট না বসানোর দাবিতে বিক্ষোভ
আফতাবনগরে আবাসিক এলাকায় পশুর হাট না বসানোর দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলছেন, ব্যক্তিগত জায়গা সিটি কর্পোরেশন ইজারা দিয়ে হাট বসাতে চায়। কোনোভাবেই আবাসিক এলাকায় পশুর হাট বসতে দেওয়া হবে না।

শুক্রবার জুমার নামাজ শেষে রাজধানীর আফতাবনগরের মসজিদগুলো থেকে বের হয়ে বাসিন্দারা জড়ো হন আড্ডার মোড়ে। সেখানে তাদের হাতে ছিল ব্যানার, ফেস্টুন।

এতে লেখা ছিল- ‘কোনোভাবেই আফতাবনগরে গরুর হাট বসানো যাবে না’, ‘আবাসিক এলাকায় গরুর হাট মানি না মানব না’ ইত্যাদি। এসময় তারা হাট না বসানোর দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

আফতাবনগর সচেতন নাগরিক সমাজের ব্যানারে বাসিন্দারা মানববন্ধনে অংশ নেন। পরে তারা একটি মিছিল বের করেন। সেটি আফতাবনগরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে স্থায়ী বাসিন্দা কাজী আলমগীর বলেন, সিটি কর্পোরেশনের কাছে আমাদের প্রশ্ন, এই জায়গা তো ব্যক্তি মালিকানার, প্লট, ফ্ল্যাট মালিক আমরা এলাকাবাসী। আমাদের ব্যক্তিগত জায়গায় সিটি কর্পোরেশন কীভাবে হাট বসাতে চায়। এখানে হাট বসলে পরবর্তী ছয় মাস পর্যন্ত আমাদের নানা সমস্যা পোহাতে হয়। নোংরা, দুর্গন্ধে আমরা টিকতে পারি না।

তিনি বলেন, আফতাবনগরে ৮ হাজার প্লট রয়েছে, এর মধ্যে ৫ হাজার প্লটে মানুষ বসবাস করছে। বাকিগুলো নির্মাণাধীন, কাজ শুরুর অপেক্ষায় আছে। এখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়সহ প্রায় ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠান, মাদ্রাসা, এতিমখানা, হাসপাতাল আছে। এখানে কেন হাট বসবে। তাও আবার ব্যক্তি মালিকানাধীন জায়গায়। অন্যবার হাট বসানোর পরে এমন অবস্থা হয়েছে– মানুষ অসুস্থ হয়েছে কিন্তু সেই রোগীকে হাসপাতালে নেওয়ার অবস্থা থাকত না। সবমিলিয়ে আমরা কোনোভাবেই এবার আফতাবনগরে কোরবানির পশুর হাট বসতে দেবো না।

স্থানীয় এক মসজিদ কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, অন্যবার গরুর হাটের অপরিকল্পিত পানির লাইনের সংযোগ এবং পরে সেগুলো সঠিকভাবে মেরামত না করার কারণে এলাকাবাসীকে সারা বছর ময়লা পানি ব্যবহার করতে হয়েছে। গরুর হাট শেষ হওয়ার পরও ময়লা আবর্জনা মাসের পর মাস পরিষ্কার না করায় এলাকাবাসীকে দুর্গন্ধ ও মশার অত্যাচারে দুর্বিষহ জীবনযাপন করতে হয়েছে। তাছাড়া রামপুরা ব্রিজ প্রধান সড়কের সঙ্গে সংযুক্ত থাকায় ভয়াবহ যানজট সৃষ্টি হয়। তাই আমরা এলাকাবাসী আমাদের ব্যক্তিগত জায়গায় এবার গরুর হাট বসতে দেবো না।

আফতাবনগর সোসাইটির নেতা মাসুম বিল্লাহ বলেন, আমরা এবার কোনোভাবেই হাট বসতে দেবো না। আমরা এলাকাবাসী একতাবদ্ধ, তাই হাট বসানোর পাঁয়তারা করলে আমরা সম্মিলিতভাবে চক্রান্ত রুখে দেবো। আমরা কোনোভাবেই আফতাবনগরকে নোংরা, অপরিচ্ছন্ন ও বসবাসের অনুপযোগী হতে দেবো না।

মানববন্ধনে এলাকার বাসিন্দারা বলেন, বাড্ডা থানাধীন আফতাবনগর জহুরুল ইসলাম সিটি, ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি বৃহৎ আবাসিক এলাকা। বর্তমানে এখানে প্রতি ব্লকে প্রচুর পরিমাণ ইমারত নির্মিত হয়েছে এবং বিচারপতি, প্রশাসনের ঊর্ধ্বতন ব্যক্তি, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনজীবীসহ প্রায় তিন লাখ মানুষ বসবাস করেন। এখানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ইম্পেরিয়াল কলেজসহ অনেক শিক্ষাপ্রতিষ্ঠান, হোস্টেল, মাদ্রাসা, সুপারশপ, বিভিন্ন অফিস, ব্যাংক ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। অতীতে এখানে বাড়িঘর ও লোকসংখ্যা কম ছিল বলে গরুর হাট দেওয়া হয়েছিল। কিন্তু এতে করে ছাত্রছাত্রী ও এলাকাবাসীকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে।

তারা বলেন, এ অবস্থায় আফতাবনগরবাসীর দুরবস্থার কথা বিবেচনায় নিয়ে জহুরুল ইসলাম সিটি সোসাইটি ২০২৪ এর ঈদুল আজহার আগে উচ্চ আদালতে রিট পিটিশন দাখিল করতে বাধ্য হয়। আদালত বিস্তারিত শুনে আফতাবনগর আবাসিক এলাকায় গরুর হাট বসানোর ওপর স্টে-অর্ডার দেন। যার কারণে ২০২৪ সালের কোরবানির ঈদের আগে দুই সিটি কর্পোরেশনই আফতাবনগর আবাসিক এলাকায় গরুর হাটের টেন্ডার বাতিল করে। আদালতের আদেশের প্রতি সম্মান প্রদর্শন করে আসন্ন কোরবানির ঈদ উপলক্ষ্যে আফতাবনগর আবাসিক এলাকায় গরু-ছাগলের হাট বসানোর অনুমতি না দেওয়ার জন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আবেদন জানাচ্ছি।

মানববন্ধনে মামুনুর রশিদ, আবু তাহের কোরাইশি, দেলোয়ার হোসেনসহ আফতাবনগরের হাজারো বাসিন্দা অংশ নেন।

The post আফতাবনগরে পশুর হাট না বসানোর দাবিতে বিক্ষোভ appeared first on Newsflash24bd.com.

যুক্তরাজ্যে জটিলতা নিরসনের রাষ্ট্রপতির কাছে দাবি জানালেন প্রবাসী বাংলাদেশীরা
ব্রিটেনে বসবাসরত ব্রিটিশ বাংলাদেশিরা বাংলাদেশী সরকারি পরিষেবা গ্রহণে আইডির বৈধতা, নো ভিসা এবং পাসপোর্ট ইস্যু নিয়ে জটিলতা নিরসনসহ কয়েকটি দাবি পেশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে।

বিদেশে চিকিৎসার অংশ হিসেবে রাষ্ট্রপতি হামিদের লন্ডন সফরকালে যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিরা “যুক্তরাজ্য আওয়ামী লীগ ইউনিট”-এর ব্যানারে ১৬ নভেম্বর লন্ডনের পার্কলেন হোটেলে প্রবাসীদের বিভিন্ন দাবি সম্বলিত একটি আবেদন রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করেন। দাবিগুলির মধ্যে রয়েছে : বাংলাদেশী বংশোদ্ভুত যুক্তরাজ্যের নাগরিকদের বাংলাদেশী পাসপোর্ট ধারণ, বাংলাদেশী ভিসা সংক্রান্ত জটিলতা নিরসন, বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ড এবং বাংলাদেশে থাকা অর্থ- সম্পদের রক্ষণাবেক্ষণ বা তদারকির জন্য কাউকে পাওয়ার অব অ্যাটর্নি দেয়ার ক্ষমতা প্রদান।

যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ বাসসকে জানান, ব্রিটেনে বসবাসরত ব্রিটিশ বাংলাদেশীদের সংখ্যা প্রায় এক মিলিয়ন। তিনি বলেন, স্বাধীনতা উত্তর বাংলাদেশে ব্রিটেন প্রবাসীরা পাওয়ার অব অ্যাটর্নি সম্পাদনে আইডি হিসেবে বাংলাদেশী পাসপোর্ট ব্যবহার করে আসছেন। সাম্প্রতিকালে বাংলাদেশ হাই কমিশন থেকে শুধুমাত্র বৈধ বাংলাদেশীদেরই বাংলাদেশী পাসপোর্ট ব্যবহার করার ঘোষণা দিয়েছে। এতে বিপাকে পড়েছেন অনেকেই। আর বৈধ বাংলাদেশী পাসপোর্টের অভাবে অনেকের মধ্যেই এখন সম্পত্তি হারানোর ভয় ও সঙ্কা তৈরি হচ্ছে।

দাবিগুলো সম্পর্কে সংগঠনের তথ্য ও গবেষণা সম্পাদক ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী জানান, এই জটিলতার কারণে একদিকে তারা বাংলাদেশে গিয়ে এনআইডির অভাবে সম্পত্তি হস্তান্তরের কাজ করতে পারছেন না, অপরদিকে বৈধ পাসপোর্টের অভাবে বিদেশ থেকে যেটুকু করা যেত সেটুকু এখন বন্ধ হয়ে গেছে। তিনি সমস্যাগুলোর প্রতিকারের জন্য সরকারকে শীঘ্রই কার্যকার পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এ সময় যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম উপস্থিত ছিলেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার সভাপতি মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী প্রমুখ।

The post যুক্তরাজ্যে জটিলতা নিরসনের রাষ্ট্রপতির কাছে দাবি জানালেন প্রবাসী বাংলাদেশীরা appeared first on Newsflash24bd.com.