দলগুলোর | Newsflash24bd.com

আইনশৃঙ্খলায় কঠোরতা চেয়েছে দলগুলো, সরকার চেয়েছে ঐক্য: আসিফ নজরুল
দেশের বিদ্যমান পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের দৃঢ় অবস্থান ব্যক্ত করেছে, অপরদিকে প্রধান রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি, জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলার কঠোর প্রয়োগ আশা করেছে।

মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সংবাদ সম্মেলনে এসব কথা জানান।

তিনি বলেন, দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টা চারটি রাজনৈতিক দলকে ডেকেছিলেন। আজকের আলোচনা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে। প্রতিটি রাজনৈতিক দল বলেছে, ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের প্রশ্নে তাদের মধ্যে কোনো মত ভিন্নতা নেই।

আইন উপদেষ্টা বলেন, দলগুলোর কোনো কোনোটি বলেছে- রাজনীতির প্রশ্নে মাঠে আমরা একে অন্যের বিরুদ্ধে কথা বলতে পারি। এর মানে এই নয় যে তারা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ, তারা আমাদের রাজনৈতিক সহযোগী। রাজনীতির মাঠে মাঝে মাঝে এরকম কিছু কথা বলা হবে।

রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দুটি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে উল্লেখ করে আসিফ নজরুল বলেন, ‘আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার ক্ষেত্রে আমরা যেন আরও শক্ত অবস্থান নিই। এক্ষেত্রে আমাদের কিছুটা ঘাটতি আছে, এটা ওনারা বলেছেন। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে- নির্বাচন প্রক্রিয়ার দিকে আমাদের সুষ্ঠুভাবে অগ্রসর হওয়া উচিত’।

প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে আসিফ নজরুল বলেন, ‘বৈঠকে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলেন, আপনাদের মধ্যে যে ঐক্য আছে, সেটা আরেকটু দৃশ্যমান হলে ভালো হয়। গঠনমূলক কোনো কর্মসূচি দিয়ে হোক, অথবা যেকোনো ভাবে হোক, আপনার যদি একসঙ্গে থাকেন, তাহলে মানুষের মনে স্বস্তি আসবে। ঐক্যের প্রমাণ হিসেবে রাজনৈতিক দলগুলো উপস্থাপন করে যে, মাঠে উনারা নিজেদের মধ্যে যাই বলুন না কেন, প্রধান উপদেষ্টা ডাকলে সবাই একসঙ্গে হাজির হন। ঐক্য থাকার আরেকটা প্রমাণ হচ্ছে যে দলগুলো জাতীয় ঐক্যমত কমিশনের মিটিংয়ে নিয়মিত যাচ্ছে।

তিনি বলেন, দলগুলো একটা বিষয় খুব জোর দিয়ে বলেছে, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য নিয়ে আমাদের মধ্যে কোনো হতাশা বা দুশ্চিন্তা থাকার কোন প্রয়োজন নেই। দলগুলো একটি বিষয় বলার চেষ্টা করেছে, নিষিদ্ধ দল, ফ্যাসিস্টদের সহযোগীরা মাঝেমধ্যে দেশের এখানে সেখানে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। উনারা আমাদেরকে বলেছেন প্রশাসনিকভাবে ব্যবস্থা নিতে। আমরা উনাদেরকে বলেছি- রাজনৈতিক দলগুলোর ঐক্যটা মাঠে আরও বেশি দৃশ্যমান করুন।

সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত থাকলেও তিনি কোনো বক্তব্য দেননি।

The post আইনশৃঙ্খলায় কঠোরতা চেয়েছে দলগুলো, সরকার চেয়েছে ঐক্য: আসিফ নজরুল appeared first on Newsflash24bd.com.

নির্বাচনে রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তা যাচাই হবে : ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একটি রাজনৈতিক দলের জনপ্রিয়তা জনসমাবেশ দ্বারা প্রমাণিত হয় না, তবে নির্বাচনে এর জনপ্রিয়তা যাচাই হয়।

কুমিল্লা সেনানিবাসে এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘বিএনপি তাদের জনসভায় মিথ্যাচার করছে, মানুষ জড়ো করে নিজেদের জনপ্রিয়তা প্রমাণের চেষ্টা করছে। কিন্তু আগামী নির্বাচনই প্রমাণ করবে দেশে কোন দল বেশি জনপ্রিয়।’

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তৃতায় ওবায়দুল কাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কথা স্মরণ করেন।

তিনি বলেন, সশস্ত্র বাহিনী জাতীয় পর্যায়ে যে কোনো দুর্যোগ মোকাবেলা, অবকাঠামো নির্মাণ, মানবতার সেবা এবং পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে তাদের পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি, বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান ছাড়াও দেশের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে অবদান রাখছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনী জাতিসংঘ শান্তি মিশনে বিশ্বস্ততার সঙ্গে দায়িত্ব পালন করে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে।

তিনি বলেন, সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন, সম্প্রসারণ ও যুগোপযোগি করার লক্ষ্যে বর্তমান সরকার আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ সামরিক সরঞ্জাম দিয়ে শক্তিশালী করছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, রাজী মোহাম্মদ ফখরুল, এডভোকেট আবুল হাসেম খান, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, নাসিমুল আলম চৌধুরী, মো. নুরুল আমিন রুহুল, নিজাম হাজারী, আঞ্জুম সুলতানা সীমা, এ্যারোমা দত্ত ও উম্মে ফাতেমা নাজমা বেগম এবং কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুফিজুর রহমান বাবলু, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদসহ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ সেনা সদস্যদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

The post নির্বাচনে রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তা যাচাই হবে : ওবায়দুল কাদের appeared first on Newsflash24bd.com.