তেল বিক্রি | Newsflash24bd.com

আনুষ্ঠানিকভাবে ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করল যুক্তরাষ্ট্র
আনুষ্ঠানিকভাবে ভেনেজুয়েলার জ্বালানি তেল বিক্রি শুরু করেছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা বলেন, ৫০ কোটি ডলার মূল্যের ভেনেজুয়েলার তেলের প্রথম চালান বিক্রি করা হয়েছে।

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে গতকাল বৃহস্পতিবার সিবিএস নিউজ এ খবর জানায়। কর্মকর্তা বলেন, তারা আগামী সপ্তাহগুলোতে আরও তেল বিক্রির প্রত্যাশা করছেন। প্রেসিডেন্ট ট্রাম্প জানান, মার্কিন কোম্পানিগুলোর সঙ্গে অংশীদারিত্বে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তিন কোটি থেকে পাঁচ কোটি ব্যারেল তেল বিক্রি করবে।

হোয়াইট হাউসের মুখপাত্র টেলর রজার্স এক বিবৃতিতে বলেন, নিকোলাস মাদুরোর গ্রেপ্তারের পর ট্রাম্প ‘ভেনেজুয়েলার সঙ্গে একটি ঐতিহাসিক জ্বালানি চুক্তি করেছেন, যা যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার জনগণের জন্য উপকারী হবে।’ তিনি বলেন, ট্রাম্পের প্রতিনিধিরা তেল কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা করেছেন। কোম্পানিগুলো ভেনেজুয়েলার তেল অবকাঠামো পুনরুদ্ধারের জন্য বিনিয়োগ করতে প্রস্তুত ও ইচ্ছুক বলে জানিয়েছে।

গত সপ্তাহে হোয়াইট হাউসে মার্কিন তেল কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ট্রাম্প তাঁর চাহিদা ও উদ্বেগ নিয়ে আলোচনা করার জন্য সাক্ষাৎ করেন। ওই বৈঠকে হোয়াইট হাউস লাখ লাখ ব্যারেল অনুমোদিত ভেনেজুয়েলার তেল বিক্রি করার ও আয় নিয়ন্ত্রণের একটি কৌশল উপস্থাপন করে। হোয়াইট হাউস জানিয়েছে, ওই তেল বিক্রি থেকে প্রাপ্ত অর্থ ভেনেজুয়েলা, মার্কিন কোম্পানি ও মার্কিন সরকারের মধ্যে ভাগ করে নেবে।
হোয়াইট হাউসে মাচাদোর সঙ্গে সাক্ষাৎ করবেন ট্রাম্প

বার্তা সংস্থা এপি জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে ভেনেজুয়েলার বিরোধী দলের নেতা মারিয়া কোরিনা মাচাদোর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। মাচাদোর রাজনৈতিক দল ২০২৪ সালের নির্বাচনে জয়ী বলে ব্যাপকভাবে বিবেচিত হয়, যা তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো প্রত্যাখ্যান করেন। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়। ভেনেজুয়েলায় হামলার জন্য ট্রাম্পে প্রশাসনের প্রতি আহ্বানও জানান মাচাদো।

কারাকাস থেকে মাদুরো ও তাঁর স্ত্রীকে উঠিয়ে আনার পর দুই সপ্তাহের মধ্যেই ট্রাম্প ও মাচাদো এ বৈঠক করতে যাচ্ছেন। এর আগে তিনি ভেনেজুয়েলার নেতৃত্ব দেওয়ার জন্য মাচাদোর পর্যাপ্ত গ্রহণযোগ্যতা নেই বলে বর্ণনা করেছিলেন। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র সরাসরি দেশটির শাসন করবে বলেও জানিয়েছিলেন। তবে সম্প্রতি সুর পাল্টান ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, ‘তিনি একজন খুব ভালো নারী। আমি তাঁকে টেলিভিশনে দেখেছি। আমার মনে হয়, আমরা কেবল মৌলিক বিষয়গুলো নিয়ে কথা বলব।’

The post আনুষ্ঠানিকভাবে ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করল যুক্তরাষ্ট্র appeared first on Newsflash24bd.com.