ঢাকায় | Newsflash24bd.com

৩ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে বাংলাদেশ ট্রাভেল মার্ট
দেশের পর্যটন শিল্পকে বৈশ্বিক বাজারের সঙ্গে সংযুক্ত করা এবং আন্তর্জাতিক ট্রাভেল ট্রেড প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি ব্যবসায়িক সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ট্রাভেল মার্ট (বিটিএম) ২০২৬’ আগামী ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার ঢাকায় শুরু হচ্ছে।

এই ট্রাভেল মার্টের আয়োজক বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন (বিওটিওএ) আজ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত প্রধান অতিথি হিসেবে আগামী ৩ সেপ্টেম্বর অনুষ্ঠানের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।

আগামী ৩ থেকে ৫ সেপ্টেম্বর ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এ মেলায় প্রায় ১০০টি প্রদর্শক প্রতিষ্ঠান, ৬০ জন ট্রেড ক্রেতা এবং ১৫ হাজার দর্শনার্থী অংশ নেবেন বলে আশা করছেন আয়োজকরা ।

বাংলাদেশ ও বিদেশের ট্যুর অপারেটর, ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানি (ডিএমসি), এয়ারলাইনস, ট্রাভেল এজেন্সি, পর্যটন সংস্থা এবং বিভিন্ন ট্রাভেল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এতে অংশ নেবে।

বিওটিওএ সভাপতি সৈয়দ গোলাম মোহাম্মদ বলেন, এই ট্রাভেল মার্টকে শুধু প্রদর্শনী হিসেবে নয়, বরং বাংলাদেশের পর্যটন শিল্প ও আন্তর্জাতিক ট্রাভেল মার্কেটের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনের একটি ব্যবসাকেন্দ্রিক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে দেশি-বিদেশি ক্রেতা, বিক্রেতা ও পর্যটনসেবা প্রদানকারীদের একই ছাদের নিচে নিয়ে এসে বাস্তব ব্যবসায়িক সুযোগ সৃষ্টি করা।’

তিনি বলেন, বাংলাদেশের পর্যটন খাতে এখনও ব্যাপক সম্ভাবনা কাজে লাগানো সম্ভব হয়নি। আন্তর্জাতিক পর্যটন ব্যবসার সঙ্গে আরও ঘনিষ্ঠ যোগাযোগ নতুন বাজার সৃষ্টি, বিনিয়োগ আকর্ষণ এবং পর্যটন, আতিথেয়তা ও এভিয়েশন খাতে সহযোগিতা সম্প্রসারণে সহায়ক হতে পারে।

আয়োজকরা জানান, বিটিএম ২০২৬-এর অন্যতম গুরুত্বপূর্ণ আকর্ষণ হবে পূর্বনির্ধারিত ‘বিজনেস-টু-বিজনেস (বিটুবি) ক্রেতা-বিক্রেতা বৈঠক’। নেটওয়ার্কিংয়ের সুযোগকে সরাসরি ব্যবসায়িক সম্পৃক্ততায় রূপ দিতে এ ব্যবস্থা রাখা হয়েছে।

নিবন্ধিত ক্রেতা ও বিক্রেতারা অনলাইন ‘প্রি-শিডিউলড অ্যাপয়েন্টমেন্ট (পিএসএ) সিস্টেমের’ মাধ্যমে সম্ভাব্য ব্যবসায়িক অংশীদার চিহ্নিত করে মেলা শুরুর আগেই বৈঠকের সময় নির্ধারণ করতে পারবেন।

এর মাধ্যমে লক্ষ্যভিত্তিক ব্যবসায়িক আলোচনা, নতুন পর্যটন পণ্য ও গন্তব্য উন্নয়ন, বিভিন্ন প্যাকেজ বিনিময় এবং বাণিজ্যিক চুক্তি ও দীর্ঘমেয়াদি অংশীদারিত্বের সম্ভাবনা যাচাই করা যাবে।

বিটিএমের প্রধান সমন্বয়ক মোহসিন ইকবাল বলেন, এই ব্যবস্থার মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের ব্যবসায়িক আগ্রহ অনুযায়ী সম্ভাব্য অংশীদারদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং মেলায় তাদের সময় আরও কার্যকরভাবে কাজে লাগাতে পারবেন।

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে বিটিএম ২০২৬-এ অংশগ্রহণকারীরা শুধু নেটওয়ার্কিংয়ের যোগাযোগ নিয়ে নয়, বরং বাস্তব ব্যবসায়িক সম্ভাবনা, নতুন অংশীদার এবং ভবিষ্যৎ বাজার সম্প্রসারণের সুযোগ নিয়ে ফিরবেন।’

মেলায় ‘বিজনেস-টু-বিজনেস (বিটুবি)’ এবং ‘বিজনেস-টু-কনজিউমার (বিটুসি)’—দুটি পৃথক অংশ থাকবে। এর মাধ্যমে পর্যটন খাতের পেশাজীবী ও সাধারণ ভ্রমণকারী উভয়েই উপকৃত হবেন।

বিটুবি অংশে ট্রাভেল ট্রেড পেশাজীবীরা দেশি-বিদেশি ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে সরাসরি বৈঠক, ব্যবসায়িক নেটওয়ার্ক তৈরি এবং নতুন অংশীদারত্বের সুযোগ খুঁজে নিতে পারবেন।

অন্যদিকে, বিটুসি অংশে দর্শনার্থীরা অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ করে দেশি-বিদেশি ট্যুর প্যাকেজ, এয়ারলাইন টিকিট, হোটেল ও রিসোর্ট বুকিং, ভিসা সেবা, বিভিন্ন গন্তব্যের তথ্য এবং বিশেষ ভ্রমণ অফার সম্পর্কে জানতে ও তুলনা করতে পারবেন।

বিওটিওএর মহাসচিব মো. শরিফুল ইসলাম শরিফ বলেন, সংগঠনটি এমন একটি আন্তর্জাতিক মানের ট্রাভেল ট্রেড প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করতে চায়, যেখানে প্রদর্শনীর পাশাপাশি কার্যকর বাণিজ্যিক সম্পৃক্ততা ও ফলপ্রসূ বিটুবি বৈঠক অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, ‘আমরা এমন একটি আন্তর্জাতিক মানের ট্রাভেল ট্রেড প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, যেখানে প্রদর্শনীর পাশাপাশি প্রকৃত ব্যবসায়িক সম্পৃক্ততা ও ফলপ্রসূ বিটুবি আলোচনা/বৈঠক হবে।’

তিনি বলেন, অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ও বিভিন্ন গন্তব্যের অফার সরাসরি দেখা, যাচাই ও তুলনা করার সুযোগও পাবেন ভ্রমণকারীরা।

আয়োজকরা জানান, ভবিষ্যতে ‘বাংলাদেশ ট্রাভেল মার্ট’কে তিন দিনের বার্ষিক আয়োজনের গণ্ডি পেরিয়ে একটি নিয়মিত আন্তর্জাতিক ট্রেড প্ল্যাটফর্মে পরিণত করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে বৈশ্বিক পর্যটন বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে বলে তারা আশা করছেন।

আয়োজকদের প্রত্যাশা, আন্তর্জাতিক ক্রেতা, বিক্রেতা ও স্থানীয় পর্যটন ব্যবসার মধ্যে সরাসরি যোগাযোগ নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি, বাজার সম্প্রসারণ এবং দেশের পর্যটন, আতিথেয়তা ও এভিয়েশন খাতে আন্তর্জাতিক সহযোগিতা আরও গভীর করতে সহায়ক হবে।

The post ৩ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে বাংলাদেশ ট্রাভেল মার্ট appeared first on Newsflash24bd.com.

ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ প্রধান এখন ঢাকায়
দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ এর প্রধান পরাগ জৈন।

সরকারের একটি সূত্র একটি গণমাধ্যমকে জানিয়েছে, বাংলাদেশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমন্ত্রণে এই সফরে পরাগ জৈন চার সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। তবে ভারতীয় প্রতিনিধি দলের এই সফরের বিষয়ে কোনো দেশই আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।

পরাগ জৈন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (আরএডব্লিউ বা র) সেক্রেটারির দায়িত্ব পালনের পাশাপাশি স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজির স্পেশাল সেক্রেটারির দায়িত্বে রয়েছেন।

ঢাকা সফরে তার সঙ্গে রয়েছেন অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি এবং শৈবাল রায় চৌধুরী। এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে রোববার দুপুরে তারা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এই সফরে ঢাকার একটি হোটেলে তারা থাকবেন বলে সরকারি ওই সূত্র নিশ্চিত করেছে। এর আগে বাংলাদেশে আসার পূর্বে চীন সফর করেছেন ‘র’ প্রধান পরাগ জৈন।

The post ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ প্রধান এখন ঢাকায় appeared first on Newsflash24bd.com.

ঢাকায় এলেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর তিনদিনের সফরে ঢাকায় এসেছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকায় মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এই তথ্য জানানো হয়।

পোস্টে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, ‘আমার বন্ধু, দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরকে বাংলাদেশে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। তার এই সফর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত অংশীদারিত্ব, আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতাকে আরও শক্তিশালী করবে।’

সফরের প্রথম দিনে সার্জিও গোর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে আলোচনা করবেন। কূটনৈতিক সূত্রে জানা গেছে, শুক্রবার তার কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি সরেজমিন দেখার কথা রয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফর, বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক যুক্ততা এবং সাম্প্রতিক আঞ্চলিক কূটনৈতিক তৎপরতার প্রেক্ষাপটে এই সফরকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা।

গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর সার্জিও গোর হচ্ছেন ওয়াশিংটন থেকে ঢাকা সফরকারী যুক্তরাষ্ট্রের তৃতীয় জ্যেষ্ঠ কর্মকর্তা। এর আগে মার্চে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এবং মে মাসে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ বাংলাদেশ সফর করেন।

কূটনৈতিক সূত্রগুলোর মতে, সার্জিও গোরের সফরে বাংলাদেশের পররাষ্ট্রনীতির বর্তমান অগ্রাধিকার, আঞ্চলিক কৌশলগত অবস্থান এবং ঢাকা–ওয়াশিংটন সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা গুরুত্ব পাবে। বিশেষ করে জুনে প্রধানমন্ত্রীর চীন সফর, একই মাসে পররাষ্ট্রমন্ত্রীর মস্কো সফর এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের পর বাংলাদেশের কৌশলগত অবস্থান নিয়ে আন্তর্জাতিক মহলে যে আগ্রহ তৈরি হয়েছে, সেই প্রেক্ষাপটে ওয়াশিংটনের মূল্যায়নও এ সফরে প্রতিফলিত হতে পারে। প্রয়োজনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বার্তাও তিনি বাংলাদেশের নেতৃত্বের কাছে তুলে ধরতে পারেন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের আগস্টে ব্যবসায়ী, রাজনীতিবিদ ও হোয়াইট হাউসে প্রেসিডেন্ট দপ্তরের সাবেক কর্মকর্তা সার্জিও গোরকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ দেন। ওই পদে নিয়োগের পর থেকে তিনি ওয়াশিংটনের আঞ্চলিক কূটনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে আবির্ভূত হয়েছেন।

চলতি বছরের জানুয়ারিতে সার্জিও গোর দিল্লিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে কাজ শুরু করেছেন। নয়াদিল্লিকে কার্যক্রমের কেন্দ্র হিসেবে রেখে তিনি ভারতের পাশাপাশি বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, ভুটানসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্ক এগিয়ে নেওয়ার দায়িত্ব পালন করছেন। বিশেষ দূত হিসেবে দায়িত্ব নেওয়ার পর গোরের নেপাল ও শ্রীলঙ্কা সফর সেই আঞ্চলিক কৌশলেরই প্রতিফলন।

The post ঢাকায় এলেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর appeared first on Newsflash24bd.com.

দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি ফিরলেন ঢাকায়
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ফ্লাইট স্থগিত হওয়ায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি দেশে ফিরেছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৭টা ৭ মিনিটে তাদেরকে নিয়ে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

এর আগে দুবাইয়ের আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে বুধবার (৪ মার্চ) প্রথম ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে উড্ডয়ন করে। পরে ফ্লাইটটি দুবাই থেকে স্থানীয় সময় রাতে ঢাকার উদ্দেশে রওনা হয়।

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে ঢাকা–দুবাই–ঢাকা রুটে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা।

অপর ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫ মিনিটে দুবাইয়ের উদ্দেশে রওনা হবে। একই ফ্লাইট আটকে পড়া বাংলাদেশিদের নিয়ে দুবাই থেকে স্থানীয় সময় রাত ১০টায় ঢাকার উদ্দেশে রওনা হবে।

The post দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি ফিরলেন ঢাকায় appeared first on Newsflash24bd.com.

ঢাকায় পৌঁছালো ওসমান হাদির মরদেহ
সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ বহনকারী ফ্লাইটটি ঢাকায় পৌঁছেছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাদির মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৫৮৫ ফ্লাইটটি অবতরণ করে।

এর আগে বাংলাদেশ সময় দুপুর ২টা ‌৩ মিনিটে ফ্লাইটটি চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়।

এদিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে জানানো হয়, শহীদ ওসমান হাদিকে বহনকারী বিমানটি ঢাকায় অবতরণের পর মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নেয়া হবে।

The post ঢাকায় পৌঁছালো ওসমান হাদির মরদেহ appeared first on Newsflash24bd.com.

ঢাকায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ১৪ ভবনের তালিকা প্রকাশ
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে ঢাকা জেলায় ১৪টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতিগ্রস্ত ভবনের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস।

শুক্রবার (২১ নভেম্বর) রাতে ঢাকা জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসার মো. সালাহ উদ্দীন-আল-ওয়াদুদ স্বাক্ষরিত তালিকা প্রকাশ করা হয়।

ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা: মালিবাগ চৌধুরী পাড়া-১টি, আরমানিটোলা-১টি, স্বামীবাগ, সূত্রাপুর-১টি, বনানী-১টি, কলাবাগান-১টি, বসুন্ধরা-১টি, নদ্দা-১টি, দক্ষিণ বনশ্রী-১টি, মোহাম্মদপুর-১টি, খিলগাঁও-১টি, বাড্ডা-১টি, সিপাহী পাড়া (খিলগাঁও) ১টি, মধুবাগ (মগবাজার) ১টি ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ১টি ভবন।

জেলা প্রশাসন জানিয়েছে, এটি প্রাথমিক তালিকা। ভবিষ্যতে আরও বিশদ জরিপের মাধ্যমে ক্ষয়ক্ষতির সঠিক হিসাব প্রকাশ করা হবে।

The post ঢাকায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ১৪ ভবনের তালিকা প্রকাশ appeared first on Newsflash24bd.com.

ঢাকায় বজ্রবৃষ্টি হতে পারে
ঢাকার আজ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে ঢাকার আকাশ আজ মেঘলা থেকে মেছাচ্ছন্ন থাকতে পারে।

শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, ঢাকার আকাশ আজ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি বা বজ্রবৃষ্টি। এ ছাড়া তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ। বৃহস্পতিবারে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে সবশেষ সারা দেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে-রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

The post ঢাকায় বজ্রবৃষ্টি হতে পারে appeared first on Newsflash24bd.com.

ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকায় পৌঁছেছেন ।
তিন দিনের এক সফরে তিনি ঢাকা আসেন।

শনিবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। এর মধ্য দিয়ে ১৩ বছর পর পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর ঢাকায় সরকারি সফরে এলেন।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারকে স্বাগত জানান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।

কূটনৈতিক সূত্র বলছে, ঢাকা-ইসলামাবাদের মধ্যে গত দুই দশকের শীতল সম্পর্ককে পুনরুজ্জীবিত করতে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালোচ গত এপ্রিলেই ঢাকা সফর করেন। সেই প্রচেষ্টার ধারাবাহিকতায় এবার ইসহাক দার এসেছেন।

তিনি দ্বিপক্ষীয় রাজনৈতিক সম্পর্ককে পুনরায় সক্রিয় করার পাশাপাশি ঘনিষ্ঠ রাজনৈতিক যোগাযোগের বিষয়ে আলোচনা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এই সফর পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, কারণ প্রায় ১৩ বছর পর কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করছেন।

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের আমন্ত্রণে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ২৩-২৪ আগস্ট বাংলাদেশে একটি সরকারি সফর করবেন। ঢাকায় উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন।

এই বৈঠকগুলোতে দ্বি-পাক্ষিক সম্পর্কের সম্পূর্ণ পরিসর এবং বেশ কয়েকটি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করা হবে।

জানা গেছে, ঢাকা সফরকালে ইসহাক দার বাংলাদেশের রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। তারই অংশ হিসেবে দার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের বাসায় দেখা করতে যাবেন। পাশাপাশি জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে দারের।

The post ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী appeared first on Newsflash24bd.com.

ঢাকায় গণতন্ত্র প্রতিষ্ঠায় ট্রাম্প প্রশাসনের ‘আগ্রহ খুবই সীমিত’: কুগেলম্যান
বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা বা রাষ্ট্রগঠনে সহায়তার বিষয়ে ট্রাম্প প্রশাসনের ‘আগ্রহ খুবই সীমিত’ বলে মন্তব্য করেছেন ওয়াশিংটনভিত্তিক দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক মাইকেল কুগেলম্যান। তার মতে, বর্তমান হোয়াইট হাউজ ঢাকার সঙ্গে সম্পর্ককে মূলত বাণিজ্যিক স্বার্থ এবং ভূরাজনৈতিক প্রতিযোগিতার চোখে দেখছে।

কুগেলম্যান বলেন, বাইডেন প্রশাসনের শেষ দিকে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন কারিগরি সহায়তা ও উন্নয়ন প্রতিশ্রুতি দেখা গেলেও ট্রাম্প প্রশাসনের নীতিতে সে ধরনের অগ্রাধিকার নেই। গত আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর দেশে অন্তর্বর্তী সরকারের মাধ্যমে যে গণতান্ত্রিক পরিবেশ গঠনের চেষ্টা চলছিল, তা নতুন প্রশাসনের কাছে মূল এজেন্ডা নয়।

তিনি বলেন, “ওয়াশিংটনের দৃষ্টিতে এখন বাংলাদেশ শুধু বাণিজ্যিক সুযোগ ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা প্রতিযোগিতার একটি অংশ মাত্র।” কুগেলম্যান মনে করেন, যুক্তরাষ্ট্র এখন চীন মোকাবিলার কৌশলের অংশ হিসেবেই বাংলাদেশকে বিবেচনা করছে।

তিনি আরও জানান, সম্প্রতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যকার ফোনালাপেই স্পষ্ট—এই মুহূর্তে ট্রাম্প প্রশাসনের অগ্রাধিকার বাণিজ্য ও নিরাপত্তা। তারা অর্থনৈতিক অংশীদারত্ব এবং ইন্দো-প্যাসিফিক নিরাপত্তা ইস্যুতে আলোচনা করেছেন, যেখানে গণতন্ত্র বিষয়টি ছিল গৌণ।

বাংলাদেশের জন্য এতে জটিলতা বাড়তে পারে বলেও সতর্ক করেন কুগেলম্যান। কারণ, বাণিজ্য চুক্তি না হলে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের বাজারে ৩৭ শতাংশ শুল্ক গুনতে হতে পারে। অন্যদিকে, দেশের দীর্ঘদিনের জোটনিরপেক্ষ পররাষ্ট্রনীতিও হুমকির মুখে পড়তে পারে।

তিনি বলেন, “বাংলাদেশ এখন একটি স্পর্শকাতর কূটনৈতিক মোড়ে দাঁড়িয়ে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রাখতে হলেও চীনের সঙ্গে ভারসাম্য রক্ষা করা জরুরি।” মার্কো রুবিওর সঙ্গে ইউনূসের ফোনালাপকে তিনি দ্বিতীয় ট্রাম্প প্রশাসনের আমলে ঢাকা-ওয়াশিংটনের সম্পর্কের ভবিষ্যতের প্রতিচ্ছবি হিসেবেও দেখছেন।

The post ঢাকায় গণতন্ত্র প্রতিষ্ঠায় ট্রাম্প প্রশাসনের ‘আগ্রহ খুবই সীমিত’: কুগেলম্যান appeared first on Newsflash24bd.com.

চাকা খুলে পড়া বিমানের ঢাকায় জরুরি অবতরণ
কক্সবাজার থেকে আসা চাকা খুলে পড়া বাংলাদেশ বিমানের উড়োজাহাজটি ঢাকায় নিরাপদে অবতরণ করেছে। ড্যাশ এর (বিজি ৪৩৬) ফ্লাইটে শিশুসহ মোট ৭‌১ জন যাত্রী ছিল।

শুক্রবার (১৬ মে) বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, দুপুর ১টা ২০ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করে বিজি ৪৩৬ (ড্যাশ ৮-৪০০) ফ্লাইটটি। উড্ডয়নের পরপরই পাইলট ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) জানান, তিনি জরুরি অবতরণ করতে চাচ্ছেন। পাইলটের বার্তা পাওয়ার পরপরই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর জরুরি অবতরণের প্রস্তুতি নেয়। প্রস্তুত রাখা হয় ফায়ার সার্ভিস।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবীর জানান, কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে থেকে আকাশে ওড়ার পরই পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায়। পরে ফ্লাইটটিকে ইমার্জেন্সি ঘোষণা করা হয়।

বিমানের বিশেষজ্ঞ দল জানিয়েছে, পেছনের এক চাকাতেও বিমান জরুরি অবতরণ করতে পারে। পরে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি নিরাপদেই ঢাকায় অবতরণ করে।

The post চাকা খুলে পড়া বিমানের ঢাকায় জরুরি অবতরণ appeared first on Newsflash24bd.com.