ডিসি সম্মেলন | Newsflash24bd.com

‘দেশের স্বার্থে সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে সেনাবাহিনী’
সরকার সামরিক বাহিনীকে আরও জনমুখী করতে দায়বদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা ড. এ কে এম শামছুল ইসলাম। তিনি বলেছেন, দেশের স্বার্থে ভবিষ্যতে সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে সামরিক বাহিনী।

মঙ্গলবার (৫ মে) জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনের অধিবেশনে তিনি এসব কথা বলেন। তিনি আরও জানান, পেশাদারিত্ব ও দেশপ্রেমে উদ্বুদ্ধ একটি শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তুলতে নিয়োগ প্রক্রিয়ায় জেলা প্রশাসকদের সহযোগিতা চাওয়া হয়েছে।

ড. শামছুল ইসলাম বলেন, বিগত নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জেলা প্রশাসকরা সন্তোষ প্রকাশ করেছেন। দেশের স্বার্থে ভবিষ্যতেও সিভিল প্রশাসন ও সামরিক বাহিনীর মধ্যে নিবিড় সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশনা দেয়া হয়েছে ডিসিদের।

গত ৩ মে চার দিনব্যাপী ডিসি সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাঠ প্রশাসনে সরকারের মুখপাত্র হিসেবে এবারের সম্মেলনকে গুরুত্বপূর্ণ মনে করছেন সংশ্লিষ্টরা। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, ৬ মে শেষ হওয়া এ সম্মেলনে আট বিভাগের বিভাগীয় কমিশনার ও ৬৪ জেলার জেলা প্রশাসক অংশ নিচ্ছেন।

ডিসিদের কাছ থেকে পাওয়া এক হাজার ৭২৯টি প্রস্তাবের মধ্যে ৪৯৮টি প্রস্তাব সম্মেলনে উপস্থাপন করা হচ্ছে। স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, আইনশৃঙ্খলা, অবকাঠামো উন্নয়ন, ভূমি ব্যবস্থাপনা ও ই-গভর্ন্যান্স এবারের সম্মেলনের প্রধান আলোচ্য বিষয়। এ ছাড়া রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশনের সঙ্গে ডিসিদের মতবিনিময় ও কার্য-অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে।

The post ‘দেশের স্বার্থে সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে সেনাবাহিনী’ appeared first on Newsflash24bd.com.

ডিসি সম্মেলন রোববার শুরু, ৩৪ অধিবেশন, ৪৯৮ প্রস্তাব নিয়ে হবে আলোচনা
বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের বর্তমান মেয়াদের প্রথম ডেপুটি কমিশনার (ডিসি) সম্মেলন শুরু হচ্ছে আজ। আগামি বুধবার ৬ মে পর্যন্ত চলবে এবারের ডিসি সম্মেলন। সম্মেলনের উদ্বোধন করবেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানের পর ৩ মে দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর সঙ্গে মুক্ত আলোচনায় অংশ নেবেন বিভাগীয় কমিশনার ও ডিসিরা। নিয়মানুযায়ী মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গণি ডিসি সম্মেলনে সভাপতিত্ব করবেন।

রাজধানীর ওসমান মিলনায়তনে অনুষ্ঠিতব্য এবারের সম্মেলনে মোট ৩৪টি অধিবেশন অনুষ্ঠিত হবে, আর ইতোমধ্যে এ সম্মেলনের জন্য বিভিন্ন জেলার ডিসিদের পাঠানো প্রস্তাবগুলোর মধ্য থেকে মন্ত্রিপরিষদ বিভাগের বাছাই করা ৪৯৮টি প্রস্তাব নিয়ে আলোচনা-পর্যালোচনা হবে। সম্মেলনে এসব প্রস্তাবের বিষয়ে সরকারের নীতিনির্ধারকেরা ডিসিদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ সম্মেলনে দেশের ৬৪ জেলার ডিসিদের পাশাপাশি ৮ বিভাগীয় কমিশনারও অংশ নেবেন।

এদিকে, ইরান এবং আমেরিকা-ইসরাইল যুদ্ধের কারণে বিশ^ব্যাপী জ্বালানি সংকট পরিস্থিতি, দেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং জনকল্যণমুখী মাঠ প্রশাসন গড়ে তোলা নতুন সরকারের জন্য বড় চ্যলেঞ্জ বলে মনে করেন বিশেষজ্ঞরা। এ অবস্থায় এবারের ডিসি সম্মেলন বিশেষ তাৎপর্যপুর্ণ বলে মনে করেন তারা।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সম্মেলনে ডিসিরা দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সুশাসনের বিষয়ে সরকারের পরামর্শ চাইবেন। এবারের ডিসি সম্মেলনে পর্যায়ক্রমে রাষ্ট্রপতি, স্পিকার ও প্রধান বিচারপতি তাদের জন্য নির্ধারিত অধিবেশনে বক্তব্য রাখবেন।

উল্লেখ্য, বাৎসরিক এই সম্মেলনে মাঠপ্রশাসন পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং প্রয়োজনীয় কার্যক্রম নিয়ে সরকারের নীতিনির্ধারকদের কাছে বিভিন্ন প্রস্তাব দিয়ে থাকেন ডিসিরা। আর ডিসিদের দেওয়া প্রস্তাবগুলো আলোচনা-পর্যালোচনা করে এসব বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন সরকার। ডিসি সম্মেলনের কার্য-অধিবেশনগুলোতে মন্ত্রী-প্রতিমন্ত্রিরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত থাকেন।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, এবারের ডিসি সম্মেলনে ভূমি ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা সংকট, রাস্তঘাট, অবকাঠোমো ও সেতু নির্মাণ, পর্যটন শিল্পের বিকাশ, আইন শৃংখলা পরিস্থিতি, শিক্ষা কার্যক্রম, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম বেশি গুরুত্ব পাচ্ছে। সম্মেলনের আয়োজক মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানান, সরকারের ৫৬টি নীতি-নির্ধারক প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয়ে এবারের সম্মেলনে ৩৪টি কার্য-অধিবেশন অনুষ্ঠিত হবে। ডিসি সম্মেলনে সম্পৃক্ত একাধিক কর্মকর্তার সঙ্গে আলাপ করে জানা গেছে, মাঠ প্রশাসনের কর্মকর্তারা নতুন সরকারের কর্মকান্ড বোঝার চেষ্টা করছেন। বিগত আওয়ামী সরকারের সময় ডিসিরা ছিলেন কিছুটা নির্ভার। তখন কর্মকর্তারা অধীনস্থদের দায় নিতেন, পরামর্শ দিতেন। ব্যক্তিগত গুরুতর অপরাধ ছাড়া যে কোনো বিষয়ে ডিসিরা সিনিয়রদের সহায়তা, পরামর্শ ও সার্বিক সহায়তা পেয়েছেন। এখন দেশে নতুন সরকার, নতুন প্রশাসন। এছাড়া অধিকাংশ ডিসির সঙ্গে শীর্ষ কর্মকর্তাদের পরিচয় নেই, এ সম্মেলনের মাধ্যমে তারা পরিচিত হবেন।

কর্মকর্তারা জানান, সরকার কি করতে চায়, নির্বাচনি মাঠে জনগণকে দেওয়া সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে এ সম্মেলনে সার্বিক আলোচনা হবে। মাঠ প্রশাসনে ডিসিরা আইনশৃঙ্খলাসহ ১২০টি কমিটির সভাপতি। তাদের নেতৃত্বে চলে দেশের তৃণমূলের প্রশাসন, জনসেবা এবং সরকারের উন্নয়ন কর্মকান্ড। সম্মেলনে ডিসিরা জনগণের চাহিদা সরকারের কাছে তুলে ধরবেন। সরকার এবং বিরোধী দলের সংসদ-সদস্যদের আচরণ তুলে ধরবেন। এ ছাড়া সরকারদলীয় স্থানীয় নেতাকর্মীরা কী চান বা কী ধরনের আচরণ করেন তাও তুলে ধরবেন।

তারা আরো জানান, সরকার চায় ডিসিরা জনকল্যাণে মাঠ প্রশাসন তাদের সহায়তা করবে এবং সরকারের উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করবে। পাশাপাশি সারাদেশে সুশাসন প্রতিষ্ঠায় সরকারের হয়ে কাজ করবে। এ ক্ষেত্রে প্রতিবন্ধকতা থাকলে তা সরকারের উপদেষ্টা, মন্ত্রী-প্রতিমন্ত্রী, সিনিয়র সচিব ও সচিবরা জানতে চাইবেন। আর মাঠ পর্যায়ের বাস্তব ও প্রকৃত অবস্থা সরকারের কাছে তুলে ধরার সুযোগ পাবেন ডিসিরা। সরকারের পক্ষ থেকে তাদের দেওয়া হবে প্রয়োজনীয় নির্দেশনা ও পরামর্শ। এতে ডিসিরা সরকারের বার্তা নিয়ে মাঠে ফিরবেন।

জানা গেছে, এ সম্মেলন উপলক্ষে বিভাগীয় কমিশনার ও ডিসিরা এবার সারাদেশ থেকে ১ হাজার ৭২৯টি প্রস্তাব পাঠিয়েছিলেন। আর গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপির নেতৃত্বাধীন নতুন জোটের নতুন সরকার গঠনের পর এটিই প্রথম ডিসি সম্মেলন।

সূত্র জানায়, সম্মেলনের প্রথম দিনে প্রধানমন্ত্রীর কার্যালয় ও আওতাধীন সংস্থা, স্বাস্থ্য, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা এবং আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। প্রথমদিনের অধিবেশন শেষে ডিসি এবং ব্ভিাগীয় কমিশনাররা বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

দ্বিতীয় দিন সোমবার অর্থ মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ-সম্পর্কিত আলোচনা হবে। এ ছাড়া এদিন জাতীয় সংসদ ভবনে জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় অংশ নেবেন তারা।

তৃতীয় দিন ৫ মে মঙ্গলবার সশস্ত্র বাহিনী বিভাগ, বিদ্যুৎ বিভাগ, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগসহ কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগ সম্পর্কিত প্রস্তাবগুলো নিয়ে আলোচনা হবে। একই দিনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবনে প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ডিসি ও বিভাগীয় কমিশনাররা।

এদিন নির্বাচন কমিশন-সংক্রান্ত বিষয়েও আলোচনার কথা রয়েছে। আর ৬ মে বুধবার সম্মেলনের শেষ দিনে স্বরাষ্ট্র, জনপ্রশাসন মন্ত্রণালয়সহ বেশ কয়েকটি মন্ত্রণালয়-সম্পর্কিত বিষয়ের প্রস্তাবনাগুলো নিয়ে আলোচনা হবে। এ এছাড়া এদিন রাতে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন-বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত হবে। সেখানে বিভাগীয় কমিশনার ও ডিসিরাসহ প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সঙ্গে রাতের খাবার খাবেন।

এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, এবারের ডিসি সম্মেলনে দ্রব্যমূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয় নিয়ে আলোচনা করবেন বাণিজ্যমন্ত্রী। বৈশ্বিক সঙ্কটের প্রভাবে দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় ইতোমধ্যে বাজারে নিত্যপণ্যের দাম বাড়তে শুরু করেছে। এই সুযোগে অসাধু ব্যবসায়ীদের তৎপরতা বাড়ছে বলে উদ্বেগ রয়েছে সরকারের। এ প্রেক্ষাপটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে জেলা প্রশাসকদের বিশেষ সক্রিয় ভূমিকা পালনের পরামর্শ দেওয়া হবে।

জানা গেছে, দেশে নিত্যপণ্যের অবৈধ মজুতদারি ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ এবং নিয়মিত বাজার মনিটরিং নিশ্চিত করার জন্য ডিসিদের প্রতি বিশেষ নির্দেশনা দেওয়া হবে। এছাড়া আসন্ন কোরবানির ঈদ সামনে রেখে সারাদেশে নিত্যপণ্য এবং ভোজ্যতেল ও মসলাপাতির দাম নিয়ে অসাধু ব্যবসায়ীদের অপতৎপরতা বন্ধে ডিসিদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হবে। জানা গেছে, সারা দেশে কাঁচা চামড়ার ন্যায্য দাম নিশ্চিত ও সঠিক সংরক্ষণে ডিসিদের কঠোর ভূমিকা পালনের নির্দেশনা দিতে যাচ্ছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী এ বিষয়ে বিস্তারিত দিক নির্দেশনা দেবেন।

পাশাপাশি চামড়ার সরকারি নির্ধারিত মূল্য বাস্তবায়নে কঠোর নজরদারি নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হবে। এ লক্ষ্যে জেলা প্রশাসকদের অধীন থানা ও ইউনিয়ন পর্যায়ে মনিটরিং ব্যবস্থা জোরদার করতে বলা হবে। স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় গাইডলাইন দিয়ে মাঠপর্যায়ে কার্যকর তদারকি নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে সরকারের। আর এজন্য কোরবানির আগেই যাতে প্রয়োজনীয় প্রস্ততি নেওয়া সম্ভব হয়, সে বিষয়ে এবার আগে থেকেই প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। ইতোমধ্যে ডিসি সম্মেলনের জন্য মন্ত্রীর নির্দেশনামুলক বক্তব্য তৈরির কাজ শেষ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

সূত্র জানায়, দেশে কোরবানির ঈদে প্রতি বছর বিপুল পরিমাণ গবাদি পশু জবাইয়ের ফলে বিপুল সংখ্যক কাঁচা চামড়া উৎপাদিত হয়। এ চামড়ার সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে জেলা প্রশাসকদের সক্রিয় ভূমিকা রাখার ওপর বিশেষ জোর দিয়েছেন বাণিজ্যমন্ত্রী।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ মে কোরবানির ঈদ অনুষ্ঠিত হতে পারে সারাদেশে। চামড়া শিল্প দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রপ্তানি খাত এবং প্রতিবছর কোরবানির সময় অধিকাংশ কাচা চামড়া সংগৃহীত হয়। এজন্য এ খাতের সুরক্ষা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে ডিসিদের প্রতি বিশেষ নির্দেশনা থাকছে এবারের সম্মেলনে। ডিসি সম্মেলনের বিষয়ে সাবেক অর্থ সচিব মাহবুব আহমেদ আলোর ঠিকানা’কে বলেন, মাঠ পর্যায়ে সরকারের কার্যক্রমকে গতিশীল রাখা এবং দেশের সার্বিক উন্নয়নে ডিসি সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, সারাদেশে দ্রব্যমূল্য এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন মন্ত্রণালয় এবং সরকারের প্রয়োজনীয় নির্দেশনা মূলত ডিসি সম্মেলন থেকে দেওয়া হয়ে থাকে। ডেপুটি কমিশনাররা (ডিসি) নিজ নিজ জেলায় সরকারের এসব নির্দেশনা বাস্তবায়নে সচেষ্ট থাকেন। জ্বালানি পরিস্থিতি মোকাবেলা এবং মূল্যস্ফীতি সামাল দেওয়ার মাধ্যমে জনগণের আকাঙ্খা পূরণই এ সময়ে সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন সাবেক এই সচিব।

তিনি বলেন, নতুন সরকারের ইমেজ বৃদ্ধি এবং দেশের সার্বিক উন্নয়নে মাঠ পর্যায়ের প্রশাসনকে গতিশীল ও জনকল্যাণমুখী করা অত্যন্ত জরুরি। এছাড়া মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকে শুনে সরকারের অনেক গুরুত্বপুর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি হয়। অনেক সময় সরকার তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারে। কারণ ডিসিরা মাঠপর্যায় থেকে সব দপ্তরের সঙ্গে যোগাযোগ করে তথ্য নিয়ে এ সম্মেলনে আসেন। এ পরিস্থিতিতে এবারের ডিসি সম্মেলন ‘বিশেষ তাৎপর্যপুণর্’ বলেও উল্লেখ করেন তিনি।

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানান, দেশে মাদকের ভয়াবহ বিস্তার, কিশোর গ্যাং, দলবদ্ধ অপরাধ, ডাকাতি, খুন, ধর্ষণ কেন বাড়ছে-এসব বিষয় এবারে ডিসি সম্মেলনের আলোচনায় স্থান পাবে। এছাড়া সরকারের নেওয়া সেবা কার্যক্রম জনগণের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যেসব সমস্যা ও বাধা তৈরি হয় -সেসব বিষয় নিয়েও সম্মেলনে আলোচনা হবে। পাশাপাশি সরকারের রাজস্ব আদায় বৃদ্ধিতে উপজেলা ও জেলা পর্যায়ের প্রভাবশালীদের ট্যাক্সের আওতায় আনার বিষয়ও সম্মেলনে তুলে ধরবেন তারা।

উল্লেখ্য, মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে প্রতিবছর এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে মন্ত্রী ও সচিবদের উপস্থিতিতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ-সংক্রান্ত বিষয়ে ডিসিদের দেওয়া প্রস্তাব নিয়ে আলোচনা হয় এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মাঠপর্যায়ে সরকারের প্রতিনিধি হিসেবে ডিসিরা নীতিনির্ধারণ, উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন এবং বিভিন্ন কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব পালন করেন। ফলে তাঁদের প্রস্তাবগুলো এই সম্মেলনে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে সরকার।

The post ডিসি সম্মেলন রোববার শুরু, ৩৪ অধিবেশন, ৪৯৮ প্রস্তাব নিয়ে হবে আলোচনা appeared first on Newsflash24bd.com.

প্রধান অতিথি বলায় কষ্ট পেয়েছি, যেন আমাকে খেলার মাঠ থেকে বাইরে রাখা হলো: প্রধান উপদেষ্টা
জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে তাকে সম্বোধন করা হয়েছে প্রধান অতিথি হিসেবে। এতে ‘কষ্ট পেয়েছেন’ তিনি। নিজের বক্তব্যের সেই কষ্টের কথা প্রকাশ করেছেন ড. ইউনূস।

তিনি বলেছেন, ‘প্রধান অতিথি বলায় কষ্ট পেয়েছি। যেন আমাকে খেলার মাঠ থেকে বাইরে রাখা হলো।’

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে এ সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, ‘আমাকে প্রধান অতিথি বলাতে আমি একটু কষ্ট পেলাম। যেন আমাকে বাইরে রাখা হলো এ খেলার মাঠ থেকে। হওয়া উচিত ছিল আমি খেলার ক্যাপ্টেন। কিন্তু আমাকে করলেন অতিথি। আমি অতিথি হিসেবে বক্তব্য দিতে চাই না। আমি ক্যাপ্টেন হিসেবে বক্তব্য দিতে চাই।’

উদাহরণ হিসেবে তিনি বলেন, বাংলাদেশে যা কিছু করণীয়, সেই করণীয়ের দায়িত্বে আমরা সবাই আছি, এমনভাবে যেমন চিন্তা করুন আমরা একটা খেলার—ক্রিকেট বা ফুটবল খেলার খেলোয়াড়। আমাদের আজকে এ খেলোয়াড়দের সমাবেশ। প্রস্তুতি নেওয়া, যে আমাদের স্ট্র্যাটেজি কী হবে, অবজেকটিভ কী হবে, আমাদের কার কী করণীয়—এসব ঠিক করা।

মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে প্রতিবছর সরকারের নীতিনির্ধারক ও জেলা প্রশাসকদের মধ্যে সরাসরি মতবিনিময় ও প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিতে জেলা প্রশাসক সম্মেলনের আয়োজন করা হয়। এর অংশ হিসেবে এবারের সম্মেলনে উপদেষ্টা-সচিবদের উপস্থিতিতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ সম্পর্কে ডিসিদের দেওয়া প্রস্তাব নিয়েও আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

জেলা প্রশাসকরা সরকারের মাঠ পর্যায়ের প্রতিনিধি হিসেবে কাজ করে থাকেন। ফলে সরকারের নীতিনির্ধারণী বিষয় ছাড়াও উন্নয়ন কর্মসূচিসহ অন্যান্য বিষয় মাঠপর্যায়ে বাস্তবায়নে জেলা প্রশাসকরা সমন্বয়কের দায়িত্ব পালন করে থাকেন।

The post প্রধান অতিথি বলায় কষ্ট পেয়েছি, যেন আমাকে খেলার মাঠ থেকে বাইরে রাখা হলো: প্রধান উপদেষ্টা appeared first on Newsflash24bd.com.

সিভিল প্রশাসনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে কাজ করছে সেনাবাহিনী: সেনাপ্রধান
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, সিভিল প্রশাসনের সঙ্গে সেনাবাহিনী সমন্বয় করে কাজ করতে চায়। বর্তমানে সিভিল প্রশাসেনর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে কাজ করছে সেনাবাহিনী।

সেনাপ্রধান বলেন, ডিসিদের এটাই বলা হয়েছে যে, সেনাবাহিনী চাইছে বেসামরিক বা সিভিল প্রশাসনের সঙ্গে আরও নিবিড় সমন্বয়ের মাধ্যমে কাজ করতে। কর্মপদ্ধতির ভিন্নতা রয়েছে, কিন্তু আমাদের উদ্দেশ্য এক। জেলা প্রশাসকদের পক্ষ থেকে সেনাবাহিনীর সহায়তাও চাওয়া হয়েছে।

বেসামরিক প্রশাসনের সঙ্গে সেনাবাহিনী আন্তরিকভাবে কাজ করছে’ মন্তব্য করে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, ‘কয়েক জন জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার স্পষ্ট করে কয়েকটি উদহারণ দিয়ে বলেছেন যে, সেনাবাহিনী কত ভালো কাজ করেছে এবং তারা (ডিসিরা) কত খুশি।’

আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনে অংশে নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সেনাপ্রধান। তিনি বলেন, ‘আমি গতবারও ব্যক্তিগতভাবে এখানে এসেছি। এবারও এলাম। কোনো প্রতিনিধি পাঠাইনি। আমার সশরীরে ডিসি সম্মেলনে পরপর দুই বছর উপস্থিতি হওয়া এটিই প্রমাণ করে যে, এটিকে (ডিসি সম্মেলন) কতটা গুরুত্ব আমি দিয়েছি।’

সেনাপ্রধান বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, প্রশাসনের সঙ্গে মাঠপর্যায়ে যারা সবচেয়ে বেশি ভূমিকা রাখেন, তারা হলেন জেলা প্রশাসক। এ ছাড়াও বিভাগীয় কমিশনররা আছেন। এদিকে, বাংলাদেশ সেনাবাহিনী সরকারের অনেক দায়িত্ব পালন করে, যেগুলো কিন্তু বেসামরিক প্রশাসনের আওতায়।’

তিনি বলেন, ‘আমরা যেসব বেসামরিক কাজ করি, তা বেসামরিক প্রশাসনের পূর্ণ সহযোগিতা ছাড়া অসম্ভব। সেনাবাহিনী চায়, বেসামরিক প্রশাসনের সঙ্গে আন্তরিকভাবে কাজ করে সরকার প্রদত্ত যেকোনো দায়িত্ব সুন্দরভাবে শেষ করতে। তাদের (বেসামরিক প্রশাসন) সঙ্গে কাজ করে আগের চেয়ে অনেক বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছি। কেননা আমাদের উদ্দেশ্য একই। দেশ ও দেশের মানুষের সেবা।’

The post সিভিল প্রশাসনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে কাজ করছে সেনাবাহিনী: সেনাপ্রধান appeared first on Newsflash24bd.com.

ডিসি সম্মেলন শুরু হচ্ছে আজ,উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
জেলাপ্রশাসক (ডিসি) সম্মেলন আজ ঢাকায় শুরু হচ্ছে। আজ মঙ্গলবার সকালে তিন দিনের ডিসি সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মুক্ত আলোচনায় যোগ দেবেন জেলা প্রশাসকরা। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়-সংক্রান্ত বিষয়গুলো নিয়ে প্রথম কার্য অধিবেশনটিও প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হবে। এরপর বাকি সব কার্য অধিবেশন অনুষ্ঠিত হবে সচিবালয়ের বিপরীত পাশে অবস্থিত ওসমানী মিলনায়তনে। এবারের ডিসি সম্মেলনে ২৪৫টি প্রস্তাবনা নিয়ে আলোচনা হবে।

﻿জানাগেছে, সম্মেলনে উপজেলায় হস্তান্তর করা সকল উন্নয়ন প্রকল্প উপজেলা পরিষদের মাধ্যমে বাস্তবায়ন করার প্রস্তাব ডিসিরা। বর্তমানে উপজেলা পরিষদের কাছে হস্তান্তরিত ১৭ দপ্তরের অনেক উন্নয়ন কাজ পরিষদের কর্তৃত্বে বাস্তবায়ন হচ্ছে না। এতে করে উপজেলার সার্বিক কার্যাবলির ওপর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ইউএনওদের তদারকি নেই। আলোচ্য প্রস্তাবের মাধ্যমে এ-সংক্রান্ত কাজে উপজেলা পরিষদের কর্তৃত্ব বহালের সুপারিশ করা হয়েছে।

সাতক্ষীরার ডিসি হুমায়ুন কবির বিভিন্ন বাহিনীর নামে প্রতারণা বন্ধ করতে মোবাইল কোর্ট আইন-২০০৯-এ দণ্ডবিধির ১৭০, ১৭১ ও ৪১৯ ধারা তফশিলভুক্ত করার প্রস্তাব করেছেন। বিশেষ কোনো ব্যক্তি পদে অধিষ্ঠিত না হয়েও সেই পদের পরিচয় দেয় এবং বিভিন্ন বাহিনীর নামে প্রতারণা করে, যা দণ্ডবিধিতে এ ধারাগুলো অনুযায়ী অপরাধ। মোবাইল কোর্ট আইনে উল্লিখিত ধারাগুলো যুক্ত করলে এ-সংক্রান্ত অপরাধ দমন সহজ হবে বলে মনে করেন তাঁরা।

পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেনারেল প্রসিকিউটর (জিপি) নিয়োগের ক্ষেত্রে ডিসিদের সুপারিশ নিতে বলা হয়েছে। এক্ষেত্রে ডিসিদের নিয়ন্ত্রণ না থাকায় সরকারি মামলা-সংক্রান্ত বিষয়ে পিপি, জিপিদের প্রত্যাশিত সহযোগিতা পাওয়া যায় না বলে ডিসিদের সুপারিশে অভিযোগ করা হয়েছে। তাই তাদের নিয়োগের ক্ষেত্রে ডিসিদের সুপারিশ থাকলে এ-সংক্রান্ত কাজে গতি আসবে।

তিন পার্বত্য জেলার উপজেলাগুলোতে রাজস্ব আয় নেই। তাই এই তিন জেলাতে নির্দিষ্ট হারে থোক বরাদ্দ দেওয়ার প্রস্তাব এসেছে।

অন্যদিকে, জেলা পর্যায়ে রাজস্ব আদায় বাড়াতে সমন্বয় কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন গোপালগঞ্জের ডিসি। সীমান্তের ৮ কিলোমিটারের বাইরে বিজিবির সদস্যরা ফায়ার করলে নির্বাহী তদন্তের মাধ্যমে তার যৌক্তিকতা যাচাইয়ের সুপারিশ করেছেন খাগড়াছড়ির ডিসি। এসব ঘটনায় নির্বাহী তদন্তের সুযোগ না থাকায় এ-সংক্রান্ত ঘটনা নিষ্পত্তি না হয়ে ঝুলে থাকছে বলে প্রস্তাবে বলা হয়েছে।

বঙ্গীয় জুয়া আইন যুগোপযোগী করার প্রস্তাব করেছেন নরসিংদীর ডিসি। বন্দিদের আত্মীয়স্বজনের সঙ্গে ভিডিওকলে কথা বলার সুযোগ দিতে প্রস্তাব করেছেন মৌলভীবাজারের ডিসি। এর যুক্তিতে তিনি বলেছেন, এতে করে কারাগারে দর্শনার্থীর ভিড় কম হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে উন্নয়ন প্রকল্পে বরাদ্দকৃত টাকার আয়-ব্যয় কর্মকর্তার দায়িত্ব চান ডিসিরা। এসব প্রকল্পের মধ্যে রয়েছে- সার্কিট হাউস, ডিসি হাউস, বিভাগীয় কমিশনারের ভবন ও বিভাগীয় পর্যায়ের ১২ তলা সার্কিট হাউসসহ এসব ক্ষেত্রে দায়িত্ব গণপূর্ত মন্ত্রণালয়ের। ফলে এগুলোর গুণগত মান বজায় থাকছে না বলে মনে করছেন ডিসিরা।

পার্বত্য জেলাগুলোর ডিসিরা জেলার ব্যবস্থাপনা সভা-সংশ্নিষ্ট জেলার ডিসিরা করতে চান। বর্তমানে এ-সংক্রান্ত সভাগুলো জেলা পরিষদের নেতৃত্বে হয়। নদী, খাল ও বিলের অবৈধ উচ্ছেদে আলাদা বরাদ্দ চান ডিসিরা। বর্তমানে এ-সংক্রান্ত কাজের জন্য ডিসিদের পৃথক কোনো বরাদ্দ নেই।

সীমান্তবর্তী নদনদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ মেরামতের কাজ নির্বিঘ্ন করতে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তির প্রস্তাব দিয়েছেন ডিসিরা। ভারতীয় সীমান্তরক্ষীদের আপত্তির কারণে সীমান্তবর্তী নদনদীর বাঁধ মেরামতে সমস্যা হয়। এতে বন্যার সময় অনেক এলাকা অপ্রত্যাশিতভাবে প্লাবিত হয়ে যায়। এ পরিস্থিতি উত্তরণে উভয় দেশের সম্মতিক্রমে দেড়শ গজের মধ্যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ মেরামতে দ্বিপক্ষীয় চুক্তি করতে প্রস্তাব দিয়েছেন সাতক্ষীরার ডিসি।

বৈধভাবে বিদেশ যাওয়ার জন্য জব ফেয়ার আয়োজনের প্রস্তাব এসেছে বরগুনা জেলার ডিসির কাছ থেকে। প্রতিটি জেলায় এ-সংক্রান্ত মেলার আয়োজন করলে মানুষ বৈধভাবে বিদেশ যেতে উদ্বুদ্ধ হবে। অন্যদিকে দালালদের দৌরাত্ম্য কমবে বলে প্রস্তাবের যুক্তিতে বলা হয়েছে।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে পোষ্য কোটা বাতিলের প্রস্তাব করেছেন কুড়িগ্রামের জেলা প্রশাসক। অধিকতর যোগ্য প্রার্থী থাকার পরও পোষ্য কোটার কারণে তুলনামূলক দুর্বল প্রার্থী চাকরি পেয়ে যান, শিক্ষার মান কমে যায়, একই পরিবারের চাকরিজীবীর সংখ্যা বেড়ে যাওয়ায় দরিদ্র পরিবার এবং মেধাবী প্রার্থীরা বঞ্চিত হয়। প্রতি পরিবারে চাকরি দেওয়ার ক্ষেত্রে সরকারের যে নীতি, সেটা ব্যাহত হয়।

বেসরকারি এমপিওভুক্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য সরকারি কর্মচারী আচরণ বিধিমালার মতো সুনির্দিষ্ট আচরণ বিধিমালা প্রণয়নের প্রস্তাব দিয়েছেন ঝিনাইদহের ডিসি। বিধিমালা না থাকায় সরাসরি রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন শিক্ষকরা। এতে শ্রেণি কার্যক্রমে তাঁদের দায়সারা আচরণ দেখা দেয়। এ ধরনের সুনির্দিষ্ট নীতিমালা থাকলে শিক্ষকতা পেশা থেকে রাজনৈতিক সুবিধা নেওয়া বন্ধ হবে।

The post ডিসি সম্মেলন শুরু হচ্ছে আজ,উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী appeared first on Newsflash24bd.com.

নির্বাচনে সহযোগিতায় অভিজ্ঞতা ও ঐতিহ্যকে কাজে লাগাবে প্রশাসন : মন্ত্রিপরিষদ সচিব
মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেছেন, আগামী জাতীয় নির্বাচনেও অভিজ্ঞতা ও ঐতিহ্যের আলোকে সহযোগিতা করা হবে।

আজ রোববার দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আগামী ২৪ জানুয়ারি থেকে শুরু হওয়া তিনদিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতীয় নির্বাচনে মাঠপ্রশাসনের সহযোগিতা করা নিয়ে করা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সম্মেলনে সরকারপ্রধান থেকে শুরু করে সরকারের মন্ত্রী ও সচিবগণ সরাসরি উপস্থিত থেকে ডিসিদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন দিকনির্দেশনা দেন। বিভিন্ন মন্ত্রণালয় থেকে পাওয়া ২৪৫টি প্রস্তাবনার আলোকে আলোচনা হবে এবারের সম্মেলনে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনদিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেবন জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘দেশের সব নির্বাচনেই প্রশাসনের তরফ থেকে সহযোগিতা করা হয়েছে। আগামী নির্বাচনের বিষয়েও আমাদের অবস্থান পরিষ্কার।’

মাহবুব হোসেন আরো বলেন, নির্বাচনে সহযোগিতা করার জন্য তাঁদের ঐতিহ্য ও অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতা ও ঐহিত্যকে কাজে লাগাবে প্রশাসন এবং সেই অভিজ্ঞতার আলোকেই নির্বাচনে সহযোগিতা করা হবে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) থেকে তিনদিনব্যাপী এই সম্মেলন ২৬ জানুয়ারি পর্যন্ত চলবে। জাতীয় নির্বাচনের আগে এটাই শেষ ডিসি সম্মেলন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগামী জাতীয় নির্বাচনের আগে হয়তো এটাই শেষ ডিসি সম্মেলন। নির্বাচনের আগে ডিসি সম্মেলন আর নাও হতে পারে। তবে, বছরে একাধিকবার ডিসি সম্মেলনের নজির আছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকার পরিচালনায় ও মাঠ প্রশাসনে সিদ্ধান্ত বাস্তবায়নের নানা চ্যালেঞ্জ মোকাবেলায় দিক নির্দেশনা নিয়ে কথা হবে জেলা প্রশাসক সম্মেলনে।

তিনি বলেন, ভূমি ব্যবস্থাপনা, আইন শৃঙ্খলা, শিক্ষার মান উন্নয়ন, সেই সাথে আসন্ন রমজান উপলক্ষে দ্রব্যমূল্য সহনীয় রাখতে দিক নির্দেশনা থাকবে এবারের সম্মেলনে।

মন্ত্রিপিরষদ সচিব বলেন, গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সম্মেলনের উদ্বোধন করেছিলেন। এবার সরাসরি উপস্থিত থেকে প্রধানমন্ত্রী ডিসি সম্মেলন উদ্বোধন করবেন। গত বছরের মতো এবার জেলা প্রশাসক সম্মেলনের মূল ভেন্যু রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের সম্মলেনে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ সম্পর্কে আলোচনার জন্য ২৪৫টি প্রস্তাব দিয়েছেন ডিসিরা। এর মধ্যে এই সম্মেলনে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, স্বাস্থ্য, ভূমি ব্যবস্থাপনা ও শিক্ষার মতো কিছু বিষয় বেশি গুরুত্ব পাবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনদিনব্যাপী এই সম্মলেন ২৪ জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ে উদ্বোধন করবেন। উদ্বোধনের পর প্রধানমন্ত্রীর সঙ্গে মুক্ত আলোচনায় অংশ নেবেন ডিসিরা। ডিসিরা সরাসরি প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন বিষয় তুলে ধরবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুষ্ঠানের পরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মন্ত্রণালয় ও বিভাগভিত্তিক কার্য অধিবেশন হবে। সম্মেলনের দ্বিতীয় দিনে (২৫ জানুয়ারি) জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সঙ্গে এবং তৃতীয় দিনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে ডিসিরা সৌজন্য সাক্ষাৎ করবেন। এতে উপস্থিত থাকবেন বিভাগীয় কমিশনারাও।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বছরের ডিসি সম্মেলনে মোট ২৪২টি প্রস্তাব গ্রহণ করা হয়েছিল, অর্থাৎ সিদ্ধান্ত হয়েছিল। এর মধ্যে ১৭৭টি সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে। বাস্তবায়নের হার ৭৩ শতাংশ। বাকি ৬৬ টি প্রস্তাব এখনো বাস্তবায়নাধীন।

The post নির্বাচনে সহযোগিতায় অভিজ্ঞতা ও ঐতিহ্যকে কাজে লাগাবে প্রশাসন : মন্ত্রিপরিষদ সচিব appeared first on Newsflash24bd.com.