ট্রাম্পকে | Newsflash24bd.com

ইরান যুদ্ধ থেকে ট্রাম্পকে দ্রুত সরে আসার পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা
ইরান ইস্যু নিয়ে মার্কিন প্রশাসনের ভেতরে নানামুখী আলোচনা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেশ কয়েকজন উপদেষ্টা তাকে এই যুদ্ধ থেকে দ্রুত বেরিয়ে আসার পথ খোঁজার পরামর্শ দিচ্ছেন।

দীর্ঘস্থায়ী সংঘাতের ফলে বিশ্ববাজারে তেলের দাম অস্বাভাবিক বৃদ্ধি এবং রাজনৈতিকভাবে বিরূপ প্রতিক্রিয়ার আশঙ্কায় তারা এই তাগিদ দিচ্ছেন।

উপদেষ্টাদের মতে, ইরানের বিরুদ্ধে এই অভিযানের প্রাথমিক ও মূল উদ্দেশ্যগুলো ইতিমধ্যে অর্জিত হয়েছে। তাই সংঘাত আর দীর্ঘায়িত না করে একটি সম্মানজনক প্রস্থানের পথ তৈরি করা প্রয়োজন। গত সোমবার খোদ প্রেসিডেন্ট ট্রাম্পও প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, ইরানের বিরুদ্ধে চলমান এই সামরিক অভিযান শিগগিরই সম্পন্ন হবে।

তবে উপদেষ্টাদের এই অবস্থানের বিপরীতে ভিন্ন সুরও পাওয়া যাচ্ছে ট্রাম্প প্রশাসনের ভেতর থেকে। এক উচ্চপদস্থ কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন, তেহরান যতদিন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তাদের হামলা অব্যাহত রাখবে এবং ইসরায়েল যতদিন ইরানের নিশানায় আঘাত হানতে প্রস্তুত থাকবে, তত দিন এই যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্রের সহজে বেরিয়ে আসার সম্ভাবনা ক্ষীণ।

ওই কর্মকর্তা আরও উল্লেখ করেন, নিজের মনমতো পূর্ণাঙ্গ বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধ থামানোর পক্ষে নন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, তীব্র সামরিক চাপের মুখেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দেওয়া শর্তগুলো মেনে নিতে ইরানের অনীহা দেখে ট্রাম্প কিছুটা বিস্মিত হয়েছেন। ফলে যুদ্ধ শেষ করার ইচ্ছা থাকলেও মাঠের বাস্তবতায় এখনই তার সমাধান দেখছে না হোয়াইট হাউস।

The post ইরান যুদ্ধ থেকে ট্রাম্পকে দ্রুত সরে আসার পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা appeared first on Newsflash24bd.com.

ট্রাম্পকে নোবেল পুরস্কারের মেডেল ‘উপহার’ দিলেন মাচাদো
ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো ২০২৫ সালে পাওয়া তার নোবেল শান্তি পুরস্কারের মেডেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘উপহার’ দিয়েছেন বলে জানিয়েছেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে একান্ত বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। তবে ট্রাম্প সেই মেডেল গ্রহণ করেছেন কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

হোয়াইট হাউস থেকে বেরিয়ে সমর্থকদের উদ্দেশে মাচাদো বলেন, ‘আজ আমাদের জন্য ঐতিহাসিক একটি দিন।’ পরে সাংবাদিকদের তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা জানাতেই তিনি নোবেল শান্তি পুরস্কারের মেডেলটি উপহার দিয়েছেন। তার ভাষ্য, এটি ছিল ভেনেজুয়েলার স্বাধীনতার পক্ষে ট্রাম্পের ‘বিশেষ অঙ্গীকারের স্বীকৃতি’। খবর বিবিসির

২০২৫ সালে ভেনেজুয়েলায় গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকার জন্য মাচাদো নোবেল শান্তি পুরস্কার পান। নরওয়েজিয়ান নোবেল কমিটি ও নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট যৌথভাবে বলেছে, ‘একবার নোবেল পুরস্কার ঘোষণা করা হলে তা প্রত্যাহার করা যায় না, ভাগাভাগি করা যায় না বা অন্য কারও কাছে হস্তান্তর করা যায় না। এ সিদ্ধান্ত চূড়ান্ত এবং চিরকালের জন্য বহাল থাকে।’

মাচাদো বলেন, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়া এক মার্কিন জেনারেল সিমন বলিভারকে একটি মেডেল দিয়েছিলেন- যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার জনগণের মধ্যে বন্ধুত্বের নিদর্শন হিসেবে। সেই ইতিহাস স্মরণ করেই তিনি ট্রাম্পকে মেডেল দিয়েছেন।

বৈঠকের আগে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, মাচাদো ভেনেজুয়েলার জনগণের জন্য ‘একটি সাহসী কণ্ঠস্বর’। প্রেসিডেন্ট ট্রাম্প তার কাছ থেকে সরাসরি মাঠপর্যায়ের বাস্তবতা জানতে আগ্রহী।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর দেশটিতে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়। যুক্তরাষ্ট্র বর্তমানে মাদুরোর সাবেক ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে মেনে নিয়ে কাজ করছে। তবে মাচাদোর নেতৃত্বাধীন বিরোধী জোট ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনে নিজেদের বিজয় দাবি করে আসছে।

এদিকে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেল খাত পুনর্গঠনে দ্রুত পদক্ষেপ নিচ্ছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম দফায় ভেনেজুয়েলার তেল বিক্রি করে প্রায় ৫০ কোটি ডলার আয় হয়েছে। একই সঙ্গে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগও চলছে।

ডেলসি রদ্রিগেজও যুক্তরাষ্ট্র সফরের আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, প্রয়োজনে তিনি ওয়াশিংটনে যাবেন ‘মাথা উঁচু করে’।

এই প্রেক্ষাপটে মাচাদোর ট্রাম্পকে নোবেল মেডেল উপহার দেওয়া ঘটনাটি ভেনেজুয়েলার ভবিষ্যৎ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা।

The post ট্রাম্পকে নোবেল পুরস্কারের মেডেল ‘উপহার’ দিলেন মাচাদো appeared first on Newsflash24bd.com.