জুলাই সনদের | Newsflash24bd.com

জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন নয়: জামায়াত আমির
গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার দাবি জানিয়ে আসা জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘আমাদের দাবি কম, কিন্তু খুব সুস্পষ্ট। জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে। জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে। এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই।’

‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজন’সহ ৫ দফা দাবিতে মঙ্গলবার বিকেলে রাজধানীর পল্টন মোড়ে জামায়াতসহ আন্দোলনরত ৮ দলের সমাবেশে এসব কথা বলেন তিনি।

জামায়াতের আমির বলেন, ২০২৬ সালে নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে। যারা জুলাই বিপ্লব মানবেন না, তাদের জন্য ২৬ সালে কোনো নির্বাচন নেই।

শফিকুর রহমান দাবি করেন, দেশের জনগণ নির্বাচনের আগে গণভোট চায়। গণভোটের বিষয়ে সব দল একমত উল্লেখ করে তিনি বলেন, তাহলে তারিখ নিয়ে এই বায়নাবাজি কেন?

দলগুলো একমত হয়ে যখন জুলাই সনদে সাক্ষর করেছে, তখন গণভোট আগে হওয়াই যুক্তিযুক্ত মন্তব্য করে জামায়াতের আমির বলেন, ‘এর ভিত্তিতে আগামী নির্বাচন হলে কোনো সন্দেহ-সংশয় থাকবে না।’ একইসঙ্গে তিনি বলেন, জামায়াতসহ আট দল আগামী ফেব্রুয়ারিতে রোজার আগে জাতীয় নির্বাচন চায়। এটা নিয়ে কেউ যাতে ধূম্রজাল সৃষ্টির পাঁয়তারা না করে।

জামায়াত আমির বলেন, সংখ্যাগরিষ্ঠ দলের মতামতের ভিত্তিতে জুলাই সনদ প্রণীত হয়েছে। গণতন্ত্রের কথা হলো সংখ্যাগরিষ্ঠরা যা বলবে, বাকিদের তাই মেনে নিতে হবে। কিন্তু কেউ কেউ সেটি মেনে নিতে রাজি নন। জুলাই সনদেই যদি কেউ গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা না দেখায়, জাতীয় নির্বাচনের প্রতি তারা শ্রদ্ধা কীভাবে দেখাবে?

কোনো দলের নাম উল্লেখ না করে জামায়াতের আমির বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের ভাষা বুঝতে হবে। (আগামী নির্বাচনে) কোনো দলের নয়, জনতার বিজয় হবে। জনতা কী চায়, কান পেতে বোঝার চেষ্টা করতে হবে। যারা এটি বুঝতে ব্যর্থ হবেন, নিজের পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে।

শফিকুর রহমান বলেন, ‘দলগুলো ভদ্র ভাষায় কথা বলছে। ভদ্র ভাষায়ই কথা বলবে। তবে দাবির ব্যাপারে হিমালয়ের মতো অনড় থাকবে। কারণ এ দাবি জনগণের দাবি, কোনো দলের দাবি নয়।’

আট দলের নেতা-কর্মীদের উদ্দেশে জামায়াতের আমির বলেন, ‘তৈরি হোন। যতক্ষণ পর্যন্ত জনগণের দাবি আদায় না হবে, আমাদের আন্দোলন দুর্বার গতিতে চলতে থাকবে, ইনশাআল্লাহ।’

দ্রুততম সময়ের মধ্যে নতুন কর্মসূচির ঘোষণা আসবে জানিয়ে তিনি বলেন, সমাবেশের পর আট দলের শীর্ষ নেতারা বৈঠকে মিলিত হবেন। দ্রুতই পরবর্তী কর্মসূচি জানিয়ে দেওয়া হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। সঞ্চালনা করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব আহমাদ আবদুল কাইয়ুম ও সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ।

সমাবেশে বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুছ আহমাদ, জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য মুজাদ্দিদ বিল্লাহ আল মাদানী, খেলাফত মজলিসের আমির আবদুল বাসিত আজাদ ও যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, মহাসচিব জালালুদ্দিন আহমদ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির সরওয়ার কামাল আজিজি, মহাসচিব মুসা বিন ইযহার, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির হাবিবুল্লাহ মিয়াজী, মহাসচিব ইউসুফ সাদিক হক্কানী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান, সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি আনোয়ারুল ইসলাম চাঁন, সাধারণ সম্পাদক কাজী নিজামুল হক প্রমুখ।

The post জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন নয়: জামায়াত আমির appeared first on Newsflash24bd.com.

জুলাই সনদের আইনিভিত্তি না থাকায়, স্বাক্ষর অনুষ্ঠানে যায়নি এনসিপি: আখতার
বহুল প্রতীক্ষিত জুলাই সনদ স্বাক্ষর হয়ে গেল। জুলাই গণঅভ্যুত্থানের মূল শক্তি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এই চুক্তিতে স্বাক্ষর করেনি। তারা অনুষ্ঠানেও যায়নি।

কেন এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করেনি এ বিষয়ে জানিয়েছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন।

শনিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, জুলাই সনদের আইনিভিত্তি না থাকায় এবং বাস্তবায়নের সঠিক পন্থা না দেখানোয় জুলাই স্বাক্ষর অনুষ্ঠানে যায়নি এনসিপি। জুলাই যোদ্ধাদের ওপর হামলার নিন্দা ও বিচার দাবি করেন আখতার।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলামসহ সিনিয়র নেতারা। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যাওয়া নিয়ে নিজেদের বক্তব্য জানাতে এই সম্মেলনের আয়োজন করা হয়।

এর আগে শুক্রবার দলটির পক্ষ থেকে বলা হয়, ‘এনসিপি জুলাই সনদকে স্রেফ রাজনৈতিক সমঝোতার দলিল কিংবা ফাঁকা প্রতিশ্রুতি মনে করে না। এনসিপি মনে করে জুলাই সনদের প্রধানতম কাজ হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের স্বৈরতান্ত্রিক ভিত্তি নির্মূল এবং গণতান্ত্রিক রূপান্তর। এ কারণে এই সনদের সুস্পষ্ট আইনি ও সাংবিধানিক ভিত্তি থাকতে হবে বলে এনসিপি মনে করে।’

জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং বাস্তবায়ন পদ্ধতির পূর্ণাঙ্গ রূপরেখা দেখার পর সনদে সই করবে বলেও দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

গতকাল এক বিবৃতিতে এনসিপি জানিয়েছে, রাজনৈতিক দলগুলো দীর্ঘ এক বছর ঐকমত্য কমিশনের সঙ্গে কাজ করে জুলাই সনদ এবং বাস্তবায়ন পদ্ধতি প্রশ্নে একমত হয়েছে। জুলাই সনদ আদেশ, গণভোট ও এরপর সংবিধানের মৌলিক পরিবর্তনে সক্ষম গাঠনিক ক্ষমতা সম্পন্ন আগামী সংসদ (দ্বৈত ভূমিকা), এই প্রক্রিয়ায় সনদ বাস্তবায়ন হবে, এ ব্যাপারে সকল রাজনৈতিক দল একমত হয়েছে।

‘অথচ সনদের অঙ্গীকারনামায় বাস্তবায়ন পদ্ধতির উল্লেখ নেই। এনসিপি মনে করে, বাস্তবায়ন পদ্ধতির উল্লেখ ছাড়া সনদে স্বাক্ষর করা জনগণের সঙ্গে প্রতারণার শামিল। কারণ অতীতে রাজনৈতিক দলগুলো নিজেদের করা প্রতিশ্রুতি নিজেরাই ভঙ্গ করেছে।’

The post জুলাই সনদের আইনিভিত্তি না থাকায়, স্বাক্ষর অনুষ্ঠানে যায়নি এনসিপি: আখতার appeared first on Newsflash24bd.com.

জুলাই সনদ বাস্তবায়ন: গণভোটে সম্মত বিএনপিও, সময় নিয়ে ভিন্নমত
গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদে থাকা সাংবিধানিক সংস্কারের সিদ্ধান্তগুলো অনুমোদনে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। তবে গণভোট আয়োজনের সময় নিয়ে তাদের মধ্য মতভিন্নতা আছে। বিশেষজ্ঞদের পরামর্শে প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন ঐকমত্য কমিশন প্রস্তাব করেছে, সাংবিধানিক আদেশে সংস্কার কার্যকরের পর তা গণভোটের মাধ্যমে অনুমোদন করা হবে। সংসদ নির্বাচনের দিন একসঙ্গে এই গণভোটও অনুষ্ঠিত হবে।

জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণের জন্য গতকাল বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে তৃতীয় দফার সংলাপ হয়। সেখানে কমিশন সর্বশেষ এই প্রস্তাব দেয়।

এতদিন গণভোটের বিষয়ে আগ্রহ না থাকলেও গতকাল বিএনপি গণভোটের পক্ষে মত দিয়েছে। তবে তারা চায় সংস্কার বাস্তবায়নে পরবর্তী সংসদে সংবিধান সংশোধন করা হবে এবং পরে তা গণভোটে দিয়ে জনমত যাচাই করা হবে।

জামায়াতে ইসলামী সংসদ নির্বাচনের আগে এই গণভোট চায়। এনসিপি গণভোটের বিষয়ে মতামত দেয়নি। তারা সংস্কার বাস্তবায়নে সাংবিধানিক আদেশের পক্ষে।

এখন এ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনার সময় দিয়ে কমিশন সংলাপ মুলতবি করেছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ অধিবেশন শেষে দেশে ফেরার পর আগামী মাসের প্রথম দিন শেষ দফার সংলাপ হবে। কমিশন জানিয়েছে, ঐকমত্যের জন্য এ সময় তারা দলগুলোর সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা চালিয়ে যাবে।

কমিশনের প্রস্তাবে সংবিধান আদেশ, গণভোট

গত ১১ সেপ্টেম্বর ঐকমত্য কমিশন জুলাই সনদ চূড়ান্ত করে তা স্বাক্ষরের জন্য সংলাপে অংশে নেওয়া রাজনৈতিক দল এবং জোটকে দিয়েছে। সংস্কারের ৮৪টি প্রস্তাবে সংখ্যাগরিষ্ঠ দল একমত হয়েছে। ১১টি প্রস্তাবে বিভিন্ন দলের নোট অব ডিসেন্ট (আপত্তি) রয়েছে। পিআর পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ গঠন, তত্ত্বাবধায়ক সরকারের গঠন পদ্ধতি, দুদকের নিয়োগ পদ্ধতিসহ ৯টি সিদ্ধান্তে বিএনপি নোট অব ডিসেন্ট দিয়েছে। দলটি জানিয়েছে, ক্ষমতায় গেলে তারা এগুলো বাস্তবায়ন করবে না।

জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলনসহ কয়েকটি দল সংস্কার বাস্তবায়ন চায় নির্বাচনের আগে। তারা জুলাই সনদের আইনি ভিত্তিও চায়। তবে সংবিধান সংশোধন করতে হবে না–এমন সংস্কারগুলোর নির্বাচনের আগে বাস্তবায়নে দলগুলো একমত হয়েছে।

জট খুলছে না সংবিধান সংশোধন করতে হবে এমন সংস্কারগুলোর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে। বিএনপির অবস্থান সংসদ ছাড়া সংবিধান সংশোধন সম্ভব না। জামায়াত, এনসিপিসহ বেশি সংখ্যক দল নির্বাচনের আগে সাংবিধানিক আদেশে সংস্কার বাস্তবায়ন চায়।

জুলাই সনদ বাস্তবায়নে ঐকমত্য কমিশনের বিশেষজ্ঞ প্যানেল সংসদের বাইরে সংবিধান সংশোধনে সাংবিধানিক আদেশ জারির পক্ষে মতামত দিয়েছে। গতকাল সংলাপে এই প্রস্তাব তোলে কমিশন। এতে বলা হয়, অন্তর্বর্তী সরকার জুলাই সনদ ২০২৫-এ মূল সংস্কারগুলোকে অন্তর্ভুক্ত করে জুলাই ঘোষণাপত্রের ২২ অনুচ্ছেদের ক্ষমতাবলে একটি ‘সংবিধান আদেশ’ (কনস্টিটিউশনাল অর্ডার) জারি করতে পারে। এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। এতে গণভোটের বিধান অন্তর্ভুক্ত করা যেতে পারে। সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট হবে। জনগণের অনুমোদন পেলে তা জারির তারিখ থেকে কার্যকর বলে গণ্য হবে।

বিশেষজ্ঞদের মতামত সরকারের কাছে পাঠানো হবে জানিয়ে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর মতামতে ছয়টি পদ্ধতি আসে। বিশেষজ্ঞরা চারটি পদ্ধতি দিয়েছেন। সংবিধান সংস্কারে সংবিধান আদেশ ও গণভোটের পরামর্শ দিয়েছে। অনেক দল একে সমর্থন করেছে। কেউ কেউ এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে এবং ভিন্নমতও প্রকাশ করেছেন।

অন্তর্বর্তী সরকার সাংবিধানিক আদেশ জারি করতে পারে কিনা–এ বিষয়ে সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নেওয়ার প্রস্তাব একাধিক দল দিয়েছে বলে জানান আলী রীয়াজ। তিনি বলেন, দলগুলো এ বিষয়ে পারস্পরিক আলোচনা করতে পারে।

নানা দলের নানা মত

সনদের আইনি ভিত্তি দিতে সুপ্রিম কোর্টের মতামত নেওয়াকে ভালো বিকল্প বলে মনে করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সংলাপে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার সকলের সমর্থিত। তাহলে সরকার কেন মতামত নিতে আত্মবিশ্বাস পাচ্ছে না?

জুলাই ঘোষণাপত্রের ২২ ধারা অনুযায়ী, সাংবিধানিক আদেশ জারির প্রস্তাবের বিরোধিতা করে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ঘোষণাপত্রের ২৫ দফায় বলা আছে নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদই সাংবিধানিক সংস্কার করবে। ২৭ নম্বর অনুচ্ছেদেও একই কথা বলা হয়েছে। ঘোষণাপত্র এখনও কার্যকর নয়; যা কার্যকর নয়, তার ক্ষমতাবলে কীভাবে সাংবিধানিক আদেশ জারি হবে–এমন প্রশ্ন তুলে সালাহউদ্দিন আহমেদ সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী উচ্চ আদালতের মতামত গ্রহণের প্রস্তাব করেন। তিনি বলেন, সাংবিধানিক আদেশ বা অন্য কোনো পদ্ধতিতে পরিবর্তন আনা সম্ভব কিনা, তা স্পষ্ট করতে হবে।

সংলাপে সালাহউদ্দিন আহমেদ বলেন, একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন ভালো। যে দল বা জোট জয়ী হবে, তাদের পক্ষেই গণভোটের রায় আসবে। কিন্তু যেসব সংস্কার প্রস্তাব করা হচ্ছে, সেগুলো সংসদে পাস হলে পরবর্তী সময়ে গণভোট ছাড়া তা বাস্তবায়ন সম্ভব নয়। তাই একাধিক গণভোট করার চেয়ে, নির্বাচনের পর একবারেই গণভোট করা ভালো।

আদালতের মতামত নেওয়ার বিরোধিতা করে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, এখানে স্বার্থের দ্বন্দ্ব আছে। কারণ, তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তন হচ্ছে। সেখানে থাকবেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি। আবার কেউ কেউ পদ পেতে প্রভাবিত হতে পারেন। সংবিধানের ১০৬ অনুচ্ছেদ সমাধান নয়। সংসদ সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন করতে পারবে না, তাই নির্বাচনের আগে গণভোট হওয়া উচিত।

দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত জানানোর কথা জানিয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন। তিনি বলেন, এনসিপি আদালতের মতামত নেওয়ার বিপক্ষে। এতে জুলাই সনদ আটকে যাওয়ার আশঙ্কা রয়েছে। সর্বোত্তম পন্থা গণপরিষদ।

অবশ্যই গণভোট নিতে হবে: বিএনপি

সংলাপ শেষে সালাহউদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদে এমন অনেক সংস্কার প্রস্তাব আছে, সেগুলো বাস্তবায়ন করতে সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন করতে হবে। এ জন্য অবশ্যই গণভোট লাগবে। তবে গণভোট সংসদ নির্বাচনের পরে করতে হবে। মৌলিক বিষয়ে সংশোধনী আসবে বলে রাষ্ট্রপতির সইয়ের আগে অবশ্যই রেফারেন্ডাম (গণভোট) নিতে হবে।

অন্তর্বর্তী সরকার সাংবিধানিক নাকি বিপ্লবী–গতকালের সংলাপে এই বিতর্কও হয়। ড. মুহাম্মদ ইউনূসের শপথের আগে রাষ্ট্রপতি ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী আপিল বিভাগের মতামত নেন। কিন্তু সংবিধান অনুযায়ী, প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া তিনি এমন মতামত নিতে পারেন না। শেখ হাসিনার পতনের পর রাষ্ট্রপতি কার পরামর্শে মতামত নিয়েছিলেন এ প্রশ্ন তোলে এবি পার্টি। দলটির অভিমত, এ কারণে অন্তর্বর্তী সরকার সাংবিধানিক নয়, বরং গণঅভ্যুত্থানে গঠিত। এই বক্তব্যকে সমর্থন করে জামায়াত ও এনসিপি।

সংলাপের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ বলেন, রাষ্ট্রপতি কার পরামর্শে মতামত চেয়েছেন–সুপ্রিম কোর্ট তো এ প্রশ্ন তোলেননি। ফলে সংবিধানের ১০৬ অনুচ্ছেদ নিয়ে প্রশ্ন নেই। জনগণ এবং রাষ্ট্রের নিরাপত্তা সর্বোচ্চ আইন। এই আইন বলে আদালত মতামত দিয়েছেন।

একই আইন বলে সরকার সাংবিধানিক আদেশ জারির মাধ্যমে সংবিধানে পরিবর্তন আনতে পারে কিনা–এমন প্রশ্নে সালাহউদ্দিন আহমেদ বলেন, এই জন্যই ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী আদালতের মতামত নেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি। আদালতই বলুক, সরকার তা পারবে কিনা। তিনি বলেন, জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি সমাধানের জন্য প্রস্তাব দিয়ে যাচ্ছি। একমত হলে অসাংবিধানিক পদ বন্ধ হবে। সনদের জন্য নির্বাচন ঝুলিয়ে রাখলে ফ্যাসিবাদীরা লাভবান হবে।

জুলাই ঘোষণাপত্রের ২২ ধারায় সাংবিধানিক আদেশের বিরোধিতা করে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘ঘোষণাপত্রে বলা হয়েছে, সবই হবে। হয়েছে নয়। যা হয়নি, তার ক্ষমতা বলে কিছু করা যায় না।’

আলোচনা চলমান থাকা অবস্থায় পিআরের দাবিতে জামায়াতসহ ৭ দলের যুগপৎ আন্দোলনকে স্ববিরোধী বলে আখ্যা দেন সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, বিএনপি রাজনৈতিক বক্তব্যের জবাব রাজনৈতিক বক্তব্যেই দেবে।

জামায়াতের প্রশ্ন, বিএনপি কেন ঘোষণাপত্র মানছে না

গত ৫ আগস্ট প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র পাঠ করার পর একে অপূর্ণাঙ্গ বলেছিল জামায়াত। কার্যকরের সময় উল্লেখ না থাকায় সমালোচনা করেছিল। বিএনপি অভিনন্দন জানিয়েছিল। হামিদুর রহমান আযাদ সংলাপের পর সাংবাদিকদের বলেন, ‘যারা জুলাই ঘোষণাপত্রকে অভিনন্দন জানিয়েছিল, তারা এখন ঘোষণাপত্র অনুযায়ী সাংবিধানিক আদেশ জারি মানছে না কেন?’

জামায়াতের সহকারী সেক্রেটারি বলেন, ছাত্রসংসদ নির্বাচনে প্রমাণিত হয়েছে, জুলাই সনদ বিরোধীরা প্রত্যাখ্যাত হবে। সাংবিধানিক আদেশের মাধ্যমে সংবিধানসংক্রান্ত সংস্কার কার্যকর করে নির্বাচনের আগে গণভোট দিতে হবে। তারপর সংসদ নির্বাচন হবে। গণভোট আয়োজন করতে সর্বোচ্চ ১৫ দিন লাগবে। নির্বাচনের এখনও পাঁচ মাস বাকি।

গণভোটে সংস্কার প্রস্তাব জনগণের অনুমোদন না পেলে কী হবে–এমন প্রশ্নে জামায়াতের আরেক সহকারী সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান জানান, জনগণ প্রত্যাখ্যান করলে বিনাপ্রশ্নে মেনে নেব।

সংবিধানের ১০৬ অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের মতামত নেওয়ার বিরোধিতা করে জামায়াত নেতা হামিদুর রহমান বলেন, আদালতকে বিতর্ক মুক্ত রাখতে সংলাপে ঐকমত্য হয়েছে। তাহলে রাজনৈতিক বিষয় নিয়ে কেন আদালতে যাব? সংবিধানের ১০৬ অনুচ্ছেদে অন্তর্বর্তী সরকার গঠন ভুল ছিল।

হামিদুর রহমান নির্বাচনের আগে গণভোটের পক্ষে যুক্তি দিয়ে বলেন, অতীতে সংসদের পাস করা সংবিধানের কয়েকটি সংশোধনী টেকেনি মৌলিক কাঠামো পরির্বতন হয়েছিল বলে। সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তনের এখতিয়ার সংসদের নেই। সে কারণে জিয়াউর রহমানের মতো সাংবিধানিক আদেশে সংসদের বাইরে সংবিধান সংশোধন করে, তা গণভোটে অনুমোদন নেওয়াই ভালো পন্থা।

গণঅধিকারের পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, এবি পার্টির আবদুল হক সানীও জুলাই সনদের আইনি ভিত্তি এবং নির্বাচনের আগে গণভোট চান।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় সংলাপে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার।

The post জুলাই সনদ বাস্তবায়ন: গণভোটে সম্মত বিএনপিও, সময় নিয়ে ভিন্নমত appeared first on Newsflash24bd.com.

জুলাই সনদের প্রাথমিক খসড়া তৈরি: আলী রীয়াজ
বহুল কাঙ্ক্ষিত জুলাই সনদের প্রাথমিক খসড়া তৈরি হয়েছে।

এ কথা জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।

আজ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ১৯ তম বৈঠকের শুরুতে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

আলী রীয়াজ বলেন, ‘কমিশন ইতোমধ্যে একটি খসড়া প্রস্তুত করেছে এবং বিবেচনার জন্য আগামীকালের মধ্যে সকল রাজনৈতিক দলের কাছে একটি করে খসড়া প্রেরণ করা হবে। সেটি নিয়ে আপনারা নিজেদের রাজনৈতিক দলের সাথে আলোচনা করার মাধ্যমে আমাদেরকে মতামত জানালে সেগুলো এতে সন্নিবেশিত করা হবে।’

এ সময় তিনি জানান যে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বড় ধরনের কোন মৌলিক আপত্তির বিষয় উত্থাপিত না হলে সেটি নিয়ে বৈঠকে আর আলোচনা করা হবে না।

তিনি জানান, সকলের মতামত পাওয়ার পর সেগুলোকে সন্নিবেশিত করে চূড়ান্ত জুলাই সনদের পটভূমি, প্রাথমিক বক্তব্য সমূহ, অঙ্গীকার এবং প্রক্রিয়ার বিষয় বস্তুগুলো অন্তর্ভুক্ত করে তা রাজনৈতিক দলগুলোর সামনে তুলে ধরা হবে।

সময়ের স্বল্পতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি সকলকে বলেন, আমাদের আলোচনা যে কোনোভাবে ৩১ জুলাইয়ের মধ্যে শেষ করতে হবে। আলোচনা শেষ করার মাধ্যমে এই প্রক্রিয়া শেষ করার পরবর্তী ধাপে অগ্রসর হতে চাই। এক্ষেত্রে জানিয়ে রাখি, ১০টি বিষয়ে আমরা একধরনের ঐকমত্যে পৌঁছেছি, কিছু কিছু ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট আছে এবং সাতটি বিষয়ে আলোচনা হয়েছে কিন্তু তা অসমাপ্ত রয়েছে। এবং তিনটি বিষয়ে এখন পর্যন্ত কোন আলোচনা হয়নি।

আজকের আলোচ্য সূচীতে পূর্বের আলোচিত দুটি অসমাপ্ত বিষয় ও পাশাপাশি একটি নতুন বিষয়কে রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, জাতীয় সনদে স্বাক্ষর করার লক্ষ্যকে সামনে রেখে আমরা অত্যন্ত সুস্পষ্ট ভাবে আলোচনা করতে চাই, যেন প্রক্রিয়াটাকে নিয়ে সমাপ্তির দিকে অগ্রসর হতে পারি।

উল্লেখ্য, আজকের বৈঠকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণের প্রস্তাব, পুলিশ বাহিনীর পেশাদারিত্ব ও দায়বদ্ধতা নিশ্চিতের লক্ষ্যে ‘স্বাধীন পুলিশ কমিশন’ গঠনের প্রস্তাবের বিষয়ে আলোচনা হবে।

জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আজকের আলোচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টি-সহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিগণ অংশগ্রহণ করছেন।

এ আলোচনায় কমিশনের সদস্য হিসেবে বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত রয়েছেন।

কমিশন সূত্রে জানা গেছে, জুলাই সনদ দ্রুত প্রণয়নের লক্ষ্যে রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ অমীমাংসিত সকল বিষয়ে ঐকমত্য গড়তে আগামী কিছুদিন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা চলমান থাকবে।

The post জুলাই সনদের প্রাথমিক খসড়া তৈরি: আলী রীয়াজ appeared first on Newsflash24bd.com.