জুলাই যোদ্ধা | Newsflash24bd.com

তিন দফা সনদ দাবিতে স্বাক্ষরের মঞ্চের সামনে অবস্থান জুলাই যোদ্ধাদের
তিন দাবিতে সংসদ ভবন এলাকায় প্রবেশ করে জুলাই সনদ স্বাক্ষরের জন্য আয়োজিত মঞ্চের সামনে অবস্থান নিয়েছেন জুলাই যোদ্ধারা। তাদের তিনটি দাবি হলো-জুলাই সনদ সংশোধন করতে হবে, সনদকে স্থায়ীভাবে সংবিধানে অন্তর্ভূক্ত করতে হবে এবং জুলাই সনদে জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দিতে হবে।

শুক্রবার (১৭ অক্টোবর) সাড়ে দশটার দিকে তারা সংসদ ভবনের ফটক টপকে মঞ্চের সামনে অবস্থান নেয়। বৃহস্পতিবার রাত থেকেই সংসদ ভবনের মূল ফটকের বাইরে অবস্থান নিয়ে আন্দোলন করছিলেন তারা।

ফটক টপকে ভেতরে ঢুকে মঞ্চের সামনে সাজানো চেয়ারগুলোতে বসে পড়েন জুলাই যোদ্ধারা। এরপর মাইক হাতে নিয়ে তাদেরকে শান্ত হওয়ার অনুরোধ করেন একজন প্রতিনিধি। খবর পেয়ে ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম উপস্থিত হয়েছে।

প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা এবং ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের এই সনদে সই করার কথা রয়েছে। তবে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার সকালে দলটি বলেছে, আইনি ভিত্তি ছাড়া এবং আদেশের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করলে সেটা মূল্যহীন হবে।

অন্যদিকে ঐকমত্য কমিশন আশা করছে, সব দলই জুলাই সনদে সই করবে। আজকের পরও সনদে সই করার সুযোগ থাকবে। কমিশনের মেয়াদের (৩১ অক্টোবর) মধ্যেই জুলাই সনদ বাস্তবায়নের একটি সুস্পষ্ট ও পূর্ণাঙ্গ সুপারিশ অন্তর্বর্তী সরকারের কাছে উপস্থাপন করা হবে বলে জানিয়েছে তারা।

তবে জুলাই যোদ্ধাদের এমন অনড় অবস্থানের কারণে এখন জনমনে প্রশ্ন উঠেছে, আসলেই সনদ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করা যাবে কি না!

The post তিন দফা সনদ দাবিতে স্বাক্ষরের মঞ্চের সামনে অবস্থান জুলাই যোদ্ধাদের appeared first on Newsflash24bd.com.