জিয়াউর রহমানের | Newsflash24bd.com

জিয়াউর রহমানের শাসনকাল ও ক্ষমতার সংহতি
জিয়াউর রহমান ১৯৭৫ থেকে ১৯৮১ সাল পর্যন্ত ধাপে ধাপে তাঁর রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতা সংহত করেন। প্রাথমিক পর্যায়ে সামরিক আইন প্রশাসনের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হলেও তিনি ধীরে ধীরে বেসামরিক রাজনৈতিক কাঠামোর দিকে অগ্রসর হওয়ার উদ্যোগ গ্রহণ করেন। ১৯৭৭ সালের গণভোট এবং পরবর্তীকালে রাষ্ট্রপতি নির্বাচন তাঁর নেতৃত্বকে একটি প্রাতিষ্ঠানিক রূপ প্রদান করে।

আমেরিকান রাষ্ট্রবিজ্ঞানী ও দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ Craig Baxter তাঁর Bangladesh: From Nation to State গ্রন্থে উল্লেখ করেন যে, জিয়াউর রহমানের অন্যতম কৌশল ছিল “controlled democratization”—অর্থাৎ সীমিত পরিসরে গণতান্ত্রিক চর্চার মাধ্যমে রাজনৈতিক বৈধতা অর্জন (Baxter, 1997, p. 102)। নিয়ন্ত্রিত গণতন্ত্র এমন একটি রাজনৈতিক কাঠামো, যেখানে শাসকগোষ্ঠী গণতান্ত্রিক প্রতিষ্ঠানের আংশিক বিকাশ ঘটালেও রাষ্ট্রীয় ক্ষমতার প্রধান নিয়ন্ত্রণ নিজেদের হাতে সংরক্ষণ করে। বিশ শতকের দ্বিতীয়ার্ধে বিভিন্ন উন্নয়নশীল রাষ্ট্রে এ ধরনের রাজনৈতিক মডেল পরিলক্ষিত হয়।

তবে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় Craig Baxter-এর এই ব্যাখ্যার কিছু সীমাবদ্ধতা রয়েছে বলে মনে করা যেতে পারে। কারণ বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী পরিস্থিতি, রাষ্ট্রীয় পুনর্গঠনের প্রয়োজনীয়তা এবং রাজনৈতিক অস্থিরতা অন্যান্য দেশের অভিজ্ঞতা থেকে ভিন্ন ছিল।

জিয়ার পূর্ববর্তী ও সমসাময়িক বিশ্বরাজনীতিতে নিয়ন্ত্রিত গণতন্ত্রের বিভিন্ন উদাহরণ পাওয়া যায়। পাকিস্তানে আইয়ুব খানের “Basic Democracies”, ইন্দোনেশিয়ায় সুহার্তোর “New Order”, দক্ষিণ কোরিয়ায় পার্ক চুং-হির উন্নয়নমুখী কর্তৃত্ববাদ এবং ফিলিপাইনে ফের্দিনান্দ মারকোসের শাসনব্যবস্থায় নির্বাচন ও রাজনৈতিক কাঠামো বজায় থাকলেও প্রকৃত ক্ষমতা শাসকের হাতে কেন্দ্রীভূত ছিল। এই মডেলগুলোর সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে রাজনৈতিক স্থিতিশীলতার নামে গণতান্ত্রিক প্রক্রিয়ার নিয়ন্ত্রণ, বিরোধী শক্তির সীমাবদ্ধতা এবং রাষ্ট্রীয় বৈধতা অর্জনের জন্য নির্বাচনের ব্যবহার উল্লেখযোগ্য।

তবে জিয়াউর রহমানের মডেল এই ধারার মধ্যে থেকেও কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে স্বাতন্ত্র্য প্রদর্শন করে। প্রথমত, তাঁর শাসন প্রত্যক্ষ সামরিক শাসন থেকে ধীরে ধীরে বেসামরিকীকরণের দিকে অগ্রসর হওয়ার প্রচেষ্টা প্রদর্শন করে। তিনি শুধুমাত্র সামরিক প্রশাসন বজায় রাখেননি; বরং রাজনৈতিক অংশগ্রহণের একটি কাঠামো তৈরির উদ্যোগ গ্রহণ করেন।

জাগদল (জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল) ২২ ফেব্রুয়ারি ১৯৭৮ সালে গঠিত হয়, যা জিয়াউর রহমানের সমর্থক রাজনৈতিক শক্তিগুলোকে একত্রিত করার একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। পরবর্তীকালে ১ সেপ্টেম্বর ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠিত হয়। বিএনপির প্রতিষ্ঠার মাধ্যমে তিনি রাষ্ট্রীয় ক্ষমতাকে একটি দলীয় ও প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে নিয়ে আসার চেষ্টা করেন।

দ্বিতীয়ত, জিয়ার নিয়ন্ত্রিত গণতন্ত্র আদর্শিক পুনর্গঠনের সঙ্গেও সম্পর্কিত ছিল। “বাংলাদেশী জাতীয়তাবাদ” ধারণার মাধ্যমে তিনি রাষ্ট্রীয় পরিচয়কে নতুনভাবে সংজ্ঞায়িত করার উদ্যোগ গ্রহণ করেন। এই ধারণায় বাংলাদেশের নাগরিকত্বকে জাতীয় পরিচয়ের অন্যতম প্রধান ভিত্তি হিসেবে উপস্থাপন করা হয়। এর পক্ষে যুক্তি ছিল যে, বাংলাদেশের সকল নাগরিক একই জাতিগত পরিচয়ের অন্তর্ভুক্ত নন; বরং বিভিন্ন নৃগোষ্ঠী ও সাংস্কৃতিক গোষ্ঠীর মানুষও রাষ্ট্রের সমান নাগরিক। এভাবে রাষ্ট্রভিত্তিক জাতীয় পরিচয়ের ওপর গুরুত্ব আরোপ করা হয়।

তৃতীয়ত, জিয়ার শাসনামলে নির্বাচন তুলনামূলকভাবে অংশগ্রহণমূলক রাজনৈতিক পরিবেশ সৃষ্টিতে ভূমিকা রাখে। এর ফলে রাজনৈতিক অংশগ্রহণের একটি সীমিত কিন্তু কার্যকর ক্ষেত্র তৈরি হয়। এই দৃষ্টিকোণ থেকে তাঁর শাসনব্যবস্থাকে একটি “hybrid political structure” বা সংকর রাজনৈতিক কাঠামো হিসেবে চিহ্নিত করা যেতে পারে, যেখানে গণতান্ত্রিক এবং কর্তৃত্ববাদী উভয় বৈশিষ্ট্যের সহাবস্থান লক্ষ্য করা যায়।

চতুর্থত, জিয়াউর রহমান তাঁর রাজনৈতিক কাঠামোর সঙ্গে অর্থনৈতিক নীতির ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেন। বাজারমুখী অর্থনীতি, বেসরকারি খাতের সম্প্রসারণ এবং গ্রামীণ উন্নয়নকে অগ্রাধিকার প্রদান তাঁর শাসনামলের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল। উন্নয়নকে রাজনৈতিক বৈধতার উৎস হিসেবে ব্যবহার করার প্রবণতা তাঁর রাজনৈতিক কৌশলের একটি উল্লেখযোগ্য দিক হিসেবে বিবেচিত হতে পারে।

তাত্ত্বিকভাবে, জিয়ার শাসনব্যবস্থাকে “semi-authoritarian” অথবা “electoral authoritarian” কাঠামোর আলোকে বিশ্লেষণ করা সম্ভব। তবে কিছু বিশ্লেষকের মতে, এই শ্রেণিবিন্যাস তাঁর শাসনের পূর্ণাঙ্গ বৈশিষ্ট্য ব্যাখ্যা করার জন্য যথেষ্ট নয়। সমর্থক বিশ্লেষকদের দৃষ্টিতে, তাঁর ক্ষেত্রে গণতান্ত্রিক কাঠামো কেবল রাজনৈতিক বৈধতা অর্জনের উপকরণ ছিল না; বরং রাষ্ট্রীয় স্থিতিশীলতা ও প্রাতিষ্ঠানিক বিকাশের বৃহত্তর কৌশলের অংশ ছিল।

অন্যদিকে, সমালোচনামূলক বিশ্লেষণে বিরোধী রাজনৈতিক শক্তির ওপর নিয়ন্ত্রণ, সামরিক প্রতিষ্ঠানের প্রভাব এবং রাজনৈতিক স্বাধীনতার সীমাবদ্ধতাকে এই মডেলের অন্তর্নিহিত দুর্বলতা হিসেবে চিহ্নিত করা হয়েছে। ফলে জিয়াউর রহমানের “controlled democratization” একটি জটিল রাজনৈতিক প্রক্রিয়া হিসেবে বিবেচিত হতে পারে, যেখানে সামরিক প্রভাব, রাজনৈতিক দলীয়করণ, আদর্শিক পুনর্গঠন এবং সীমিত গণতান্ত্রিক অংশগ্রহণ একযোগে কার্যকর ছিল।

সার্বিকভাবে বলা যায়, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় জিয়াউর রহমানের শাসনব্যবস্থা একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য ধারণ করে। বাংলাদেশের পরবর্তী রাজনৈতিক বিকাশ বিশ্লেষণ করলে দেখা যায় যে, তাঁর শাসনামলে প্রবর্তিত রাজনৈতিক কাঠামো, দলীয় সংগঠন এবং নিয়ন্ত্রিত রাজনৈতিক অংশগ্রহণের মডেল পরবর্তী রাজনৈতিক প্রক্রিয়ার ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। এই দৃষ্টিকোণ থেকে তাঁর শাসনকালকে বাংলাদেশের রাজনৈতিক প্রতিষ্ঠানায়ন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচনা করা যেতে পারে।

লেখক: মো: হাফিজ-আল-আসাদ , সাবেক ছাএ দল নেতা, লেখক, গবেষক ও প্রচার সম্পাদক ইতিহাস এলামনাই এসাসিয়েশন (CUHADA)।

The post জিয়াউর রহমানের শাসনকাল ও ক্ষমতার সংহতি appeared first on Newsflash24bd.com.

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ
বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি-বিদেশি চক্রান্তে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য তাকে হত্যা করে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপি গত ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত আট দিনব্যাপী বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত সারা দেশে বিশেষ পোস্টার প্রকাশ করা হচ্ছে এবং দলীয় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করছেন। এছাড়া বিভিন্ন সংবাদপত্র ও অনলাইন পোর্টালে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে।

আগামীকাল ৩০ মে শনিবার ভোর ৬টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের সকল স্তরের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন করা হবে।

একই দিন সকাল ১১টায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের জাতীয় নেতৃবৃন্দ এবং সর্বস্তরের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করবেন। জিয়ারত শেষে মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এছাড়া দিবসটি উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের প্রতিটি থানায় এবং দেশের অন্যান্য ইউনিটে অসচ্ছল ও দুঃস্থ মানুষের মাঝে কাপড়, চাল, ডালসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।

একইভাবে দেশের সব জেলা, মহানগর ও অন্যান্য ইউনিটেও ৩০ মে ভোর ৬টায় দলীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন করা হবে। স্থানীয় সুবিধা অনুযায়ী আলোচনা সভা, দোয়া মাহফিল এবং দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচিও পালন করা হবে।

পরদিন ৩১ মে রোববার বেলা ২টায় রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। তিনি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির প্রতিষ্ঠাতা। তার প্রতিষ্ঠিত বিএনপি বর্তমানে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে।

জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন। এজন্য তাকে বহুদলীয় গণতন্ত্রের জনক বলা হয়। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার সাতটি দেশ নিয়ে গঠিত সার্ক প্রতিষ্ঠারও স্বপ্নদ্রষ্টা ছিলেন তিনি। জাতীয়তাবাদভিত্তিক একটি কালজয়ী রাজনৈতিক দর্শন প্রতিষ্ঠা করে গেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

তার প্রতিষ্ঠিত বিএনপি গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে। শহীদ জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান বর্তমানে বিএনপির চেয়ারম্যান এবং নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

দেশের মানুষের বিপুল আস্থা ও সমর্থন নিয়ে এবারসহ বিএনপি এ পর্যন্ত পাঁচবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে।

প্রতি বছর দিনটি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী হিসেবে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পালন করে আসছে।

The post শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ appeared first on Newsflash24bd.com.

জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি
বাংলাদের মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করতে এবং সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনন্য ভূমিকা পালন করেছিল বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

মঙ্গলবার (২৪ মার্চ) ২৫ মার্চের ভয়াল‘গণহত্যা দিবস’ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, ‘২৫ মার্চ আমাদের জাতীয় জীবনে সবচেয়ে নৃশংস ও বেদনাবিধুর অধ্যায়। এই গণহত্যায় পুরো জাতি বাকরুদ্ধ ও স্তব্ধ হয়ে পড়েছিল। ওই দিন দিবাগত রাতে চট্টগ্রামের ইস্ট বেঙ্গল রেজিমেন্টে গণহত্যার বিরুদ্ধে বিদ্রোহ ও সশস্ত্র প্রতিরোধ এবং এর অব্যবহিত পর কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তদানীন্তন মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা অসীম সাহসী করে তোলে মুক্তিকামী মানুষকে। এর মাধ্যমেই শুরু হয় রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ, যা দীর্ঘ ৯ মাস পর লাখো প্রাণের বিনিময়ে গৌরবময় বিজয় বয়ে আনে।’

ভয়াল সেই রাতের স্মৃতিচারণ করে রাষ্ট্রপতি বলেন, ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি দখলদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’ নামে নিরস্ত্র ও ঘুমন্ত দেশবাসীর ওপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালায়। রাজারবাগ পুলিশ লাইনস, তৎকালীন ইপিআর সদস্যসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ও দেশের বিভিন্ন স্থানে ছাত্র-শিক্ষক, বুদ্ধিজীবী ও অগণিত নিরপরাধ মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়। এই গণহত্যা দিবসে রাষ্ট্রপতি সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তাদের অসামান্য অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।

তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে ইতিহাসের এই নিষ্ঠুর বর্বরতা সম্পর্কে যেমন জানতে হবে, তেমনি জাতি হিসেবে আমাদের বীরত্ব ও গৌরবগাঁথা সম্পর্কেও স্পষ্টভাবে অবহিত হতে হবে। শহীদদের আত্মত্যাগ থেকে অনুপ্রাণিত হয়ে একটি বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান জানান তিনি।

বাণীতে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও কথা বলেন। তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে বহু বছর পর জনগণের বহুকাঙ্ক্ষিত ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা পেয়েছে। বর্তমানে জনরায়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যারা একটি বৈষম্যহীন, মানবিক ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ শুরু করেছে।

The post জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি appeared first on Newsflash24bd.com.

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ
বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ। ১৯৩৬ সালের ১৯শে জানুয়ারি বগুড়ার গাবতলীর বাগবাড়ীর এক বনেদি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতা রসায়নবিদ মনসুর রহমান ও মা জাহানারা খাতুন রানী। পাঁচ ভাইয়ের মধ্যে দ্বিতীয় জিয়াউর রহমানের ডাক নাম কমল। ১৯৫৩ সালে তিনি যোগ দেন তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীতে। মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার হিসেবে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেন জিয়াউর রহমান। দায়িত্ব পালন করেন মুক্তিযুদ্ধের একটি স্বতন্ত্র সেক্টরের। তার নামে গড়ে উঠে জেড ফোর্স। ’৭৫ সালের ১৫ই আগস্ট সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাজনৈতিক পটপরিবর্তনের পর ২৫শে আগস্ট তিনি সেনাবাহিনী প্রধান নিযুক্ত হন। ’৭৫ সালের ৭ই নভেম্বর রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অধিষ্ঠিত হন জিয়াউর রহমান। ’৭৬ সালের ২৯শে নভেম্বর প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে নিযুক্ত হন তিনি। এরপর জিয়াউর রহমান ৭৭ সালের ২১শে এপ্রিল প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। ১৯৮১ সালের ৩০শে মে চট্টগ্রাম সার্কিট হাউজে বিপথগামী একদল সেনাসদস্যের হাতে নিহত হন জিয়াউর রহমান।

ওদিকে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দু’দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ সকাল ১১টায় দিবসটি উপলক্ষে জিয়াউর রহমানের শেরেবাংলা নগরস্থ মাজারে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্যসহ সকল পর্যায়ের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। আগামীকাল বেলা ১১টায় কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশের মাল্টিপারপাস মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হবে। সভায় বিএনপি’র জাতীয় নেতৃবৃন্দসহ দেশের বরেণ্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখবেন।

এ ছাড়া বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন এবং দলের ও অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে দেশের সকল জেলা, মহানগর, উপজেলা, থানা ও বিভিন্ন ইউনিটসমূহে স্থানীয় সুবিধা অনুযায়ী আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করবে।

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল এক বাণীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শহীদ জিয়া ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা রাষ্ট্রনায়ক। মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মুক্তিযুদ্ধে জেড ফোর্সের অধিনায়ক, বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনের প্রবক্তা ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক শহীদ জিয়াউর রহমান বীরউত্তমের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতি জানাই গভীর শ্রদ্ধা। তার আত্মার মাগফিরাত কামনা করি।
তিনি বলেন, মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য জিয়াউর রহমানকে উপাধিতে ভূষিত করা হয়। তিনি ছিলেন তার জীবদ্দশায় সকল ক্রান্তিকাল উত্তরণে অন্যতম দিশারী। রণনায়ক হিসেবে জিয়াউর রহমান ছিলেন দেশবাসীর কাছে সমাদৃত ও সম্মানিত। ১৯৭১ সালের ২৫শে মার্চ হানাদার বাহিনীর নৃশংস গণহত্যার বিরুদ্ধে তিনি সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। ২৬শে মার্চ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জিয়া বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। স্বাধীনতার ঘোষণা দিয়ে তিনি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। দীর্ঘ ৯ মাস অসীম বীরত্বে দেশমাতৃকার মুক্তির জন্য লড়াই চালিয়ে যান। স্বাধীনতা-উত্তর ক্ষমতাসীন মহল যখন মানুষের বাক-ব্যক্তি ও মত প্রকাশের স্বাধীনতাকে হরণ করে গণতন্ত্রকে মাটিচাপা দিয়েছিল, দেশকে ঠেলে দিয়েছিল দুর্ভিক্ষের করালগ্রাসে, বাংলাদেশ পরিচিতি লাভ করে তলাবিহীন ঝুড়ি হিসেবে, জাতির এরকম এক মহাসংকটকালে ৭ই নভেম্বর সৈনিক জনতার ঐতিহাসিক বিপ্লবে শহীদ জিয়া রাষ্ট্রক্ষমতার কেন্দ্রে চলে আসেন। একজন সৈনিক হিসেবে কর্মজীবন শুরু করলেও তার জীবনের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে দেশের সকল সংকটে তিনি ত্রাণকর্তা হিসেবে বারবার অবতীর্ণ হয়েছেন। ক্ষমতায় এসেই তিনি অর্থনৈতিক, সামাজিক ন্যায়বিচার, সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়ে বহুদলীয় গণতন্ত্রকে মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করেন।

The post জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ appeared first on Newsflash24bd.com.

জিয়াউর রহমানের সমাধিতে কোরআন তেলাওয়াত ও দোয়া করলেন খালেদা জিয়া
বিএনপির প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে কোরআন তেলাওয়াত ও দোয়া প্রার্থনা করেছেন দলের বর্তমান চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

এসময় তাঁর সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বুধবার (৮ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে রাজধানীর গুলশানের ভাড়া বাসা থেকে বের হন বেগম জিয়া। পরে শেরে-বাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের মাজারে গিয়ে কোরআন তেলাওয়াত ও দোয়া করেন।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে গণমাধ্যমকে অবহিত করেন।

The post জিয়াউর রহমানের সমাধিতে কোরআন তেলাওয়াত ও দোয়া করলেন খালেদা জিয়া appeared first on Newsflash24bd.com.