জামায়াতের | Newsflash24bd.com

খলিলুর রহমানকে মন্ত্রিসভা থেকে বের করে দেওয়ার দাবি জামায়াতের
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মন্ত্রিসভা থেকে বের করে দেওয়ার দাবি তুলেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

বৃহস্পতিবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

নায়েবে আমির বলেন, “একটা সুষ্ঠু নির্বাচনের জন্য এ জাতির জন্য অত্যন্ত প্রয়োজন ছিল, তাদের মনের আকাঙ্ক্ষা ছিল, মনের দাবি ছিল, গত ৫৬ বছরে এ জাতি কোনো নির্বাচন পায়নি। আমরা সকলে চেষ্টা করেছিলাম, যে একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং এই নির্বাচনের মাধ্যমে যারাই নির্বাচিত হয় তারাই সরকার গঠন করবে।”

তিনি উল্লেখ করেন, এই জাতির সাথে নির্বাচন নিয়ে ‘দালালি, গাদ্দারি করা হয়েছে’। পররাষ্ট্রমন্ত্রীকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে দাবি করেন তিনি।

আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “এতোবড় আকাঙ্ক্ষা সুষ্ঠু নির্বাচনের জন্য এটা ভণ্ডুল করে দিয়েছে এই মীরজাফররা। সুতরাং এই মীরজাফরদেরকে, খলিলুর রহমানকে আমি দাবি করবো, সরকার যদি স্বচ্ছতা কিছুটা হলেও …। খলিলুর রহমান ডিফেন্স অ্যাডভাইজার ছিল, নিরাপত্তার অ্যাডভাইজার ছিল, তো তাকে মন্ত্রিসভা থেকে বের করে দেওয়া উচিত এবং তাকেও জিজ্ঞাসাবাদে এনে ষড়যন্ত্র কীভাবে হয়েছে সেটাকে বের করা উচিত।”

তিনি বলেন, “আর রিজওয়ানা (সাবেক অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান) তো নিজেকেই বলছেন রাজসাক্ষী হয়েছেন নিজে নিজেই এবং তার কাছ থেকেও এই সত্য উদঘাটন করা উচিত।”

উল্লেখ্য, খলিলুর রহমান অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে বিএনপি সরকার গঠন করলে তাকে মন্ত্রিসভায় ঠাঁই দেয়। খলিলুর রহমান বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী।

The post খলিলুর রহমানকে মন্ত্রিসভা থেকে বের করে দেওয়ার দাবি জামায়াতের appeared first on Newsflash24bd.com.

জামায়াতের সঙ্গে ঐক্য সরকার করবে না বিএনপি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর জামায়াতে ইসলামীর সঙ্গে ঐকমত্যের সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে আত্মবিশ্বাসের সঙ্গে তিনি বলেছেন, বিএনপি এককভাবেই সরকার গঠন করতে পারবে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নিজের দলীয় কার্যালয়ে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এ অবস্থান জানান তারেক রহমান। একই সঙ্গে তিনি কথা বলেন চীনের সঙ্গে সম্পর্ক বাড়ানো, জেনজিদের ভোট ও রোহিঙ্গা ইস্যুতে।

আসন্ন নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে ধরা হচ্ছে জামায়াতে ইসলামীকে। দলটি আগে নিষিদ্ধ থাকলেও এখন আবার রাজনৈতিক শক্তি হিসেবে দেখা দিচ্ছে। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি ও জামায়াত জোট সরকার পরিচালনা করেছিল। জামায়াত জানিয়েছে, তারা দেশকে স্থিতিশীল করতে একটি ঐক্য সরকার গঠনের মাধ্যমে আবারও অংশীদারিত্বে আগ্রহী।

২০২৪ সালের আগস্ট থেকে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর বাংলাদেশ একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে পরিচালিত হচ্ছে। হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন, যেখানে তিনি দীর্ঘদিনের মিত্র দেশের সুরক্ষায় রয়েছেন।

তবে রয়টার্সকে জোট সরকার গঠনের বিষয়ে পাল্টা প্রশ্ন করেছেন তারেক রহমান, ‘আমি কীভাবে আমার রাজনৈতিক প্রতিপক্ষদের সঙ্গে সরকার গঠন করব? তাহলে বিরোধীদলই বা কে হবে?’

বিএনপি চেয়ারম্যান বলেন, ‘আমি জানি না তারা কতটি আসন পাবে। তবে যদি তারা বিরোধীদলে থাকে, আমি আশা করি তারা একটি ভালো বিরোধীদল হবে।’

বিএনপি সংসদের ৩০০টি আসনের মধ্যে দুই-তৃতীয়াংশেরও বেশি আসনে জয়লাভে আত্মবিশ্বাসী। দলটি ২৯২টি আসনে প্রার্থী দিয়েছে, আর বাকি আসনগুলোতে তাদের মিত্ররা প্রার্থী দিয়েছে।

তারেক রহমান নির্দিষ্ট সংখ্যা জানাননি, তবে বলেন, আমরা আত্মবিশ্বাসী যে সরকার গঠনের জন্য আমাদের যথেষ্ট আসন থাকবে।

সাম্প্রতিক সময়ে করা মতামত জরিপগুলোতে সাধারণভাবে বিএনপির জয় অনুমান করা হয়েছে। যদিও সেখানে জামায়াত-নেতৃত্বাধীন জোটের শক্ত চ্যালেঞ্জের কথাও বলা হয়েছে। এই জোটে জেনজি প্রজন্মের একটি দলও রয়েছে, যারা যুব-নেতৃত্বাধীন শেখ হাসিনা বিরোধী আন্দোলন থেকে উঠে এসেছে।

শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ভারতের সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত সম্পর্ককে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। গত বছর ঢাকার একটি আদালত হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। এই পরিস্থিতি বাংলাদেশে চীনের বিনিয়োগ ও রাজনৈতিক প্রভাব বাড়ানোর সুযোগ তৈরি করেছে।

নির্বাচিত হলে বাংলাদেশ ভারতের দিক থেকে সরে চীনের দিকে ঝুঁকবে কি না—এমন প্রশ্নে তারেক রহমান বলেন, প্রায় ১৭ কোটি ৫০ লাখ মানুষের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে সক্ষম এমন অংশীদার প্রয়োজন বাংলাদেশের।

তিনি বলেন, আমরা যদি সরকারে আসি, আমাদের তরুণদের জন্য চাকরি দিতে হবে। দেশে ব্যবসা আনতে হবে, যাতে কর্মসংস্থান তৈরি হয় এবং মানুষ ভালো জীবন পায়। সুতরাং বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করে যে দেশ বা পক্ষ আমাদের জনগণ ও দেশের জন্য উপযোগী প্রস্তাব দেবে। তাদের সঙ্গেই আমাদের বন্ধুত্ব হবে—কোনো নির্দিষ্ট দেশের সঙ্গে নয়।

শেখ হাসিনার সন্তানরা বিদেশ থেকে ফিরে রাজনীতিতে অংশ নিতে পারবেন কি না—এ প্রশ্নে তিনি বলেন, যদি কেউ জনগণের কাছে গ্রহণযোগ্য হন, যদি মানুষ তাকে স্বাগত জানায়, তাহলে রাজনীতি করার অধিকার সবারই আছে।

The post জামায়াতের সঙ্গে ঐক্য সরকার করবে না বিএনপি appeared first on Newsflash24bd.com.

নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি
জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দীকা বলেছেন, ‘নারীরা জামায়াতের শীর্ষ পদে আসতে পারবেন না-এটি মেনেই আমরা রাজনীতি করি’।

রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।

কোরআনের ব্যাখ্যা তুলে ধরে নুরুন্নেসা সিদ্দীকা বলেন, “নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী। নারীদের পরিচালনা করবে পুরুষ। ইসলাম ধর্ম অনুযায়ী পুরুষ হলো নারীর পরিচালক। যেহেতু জামায়াত একটি ইসলামী সংগঠন, তাই কোনো ইসলামী সংগঠনে নারীরা পরিচালক হতে পারবেন না, শীর্ষ পদে যেতে পারবেন না।”

তিনি আরও বলেন, “শীর্ষ পদে (আমির) নারী আসার বিষয়টি আমাদের কাছে মুখ্য নয়। মুখ্য হলো নারীর অধিকার আদায় হচ্ছে কি না। গত ৫৪ বছরে দেশে দুজন নারী প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু নারীদের নিরাপত্তা কি বেড়েছে? আমরা এমন নেতৃত্ব চাই যারা মানবিক হবে।”

তিনি আরও জানান, জামায়াতে ইসলামীর মজলিসে শুরার উপদেষ্টা কমিটিতে প্রায় ৪৩ শতাংশ নারী প্রতিনিধি রয়েছে এবং স্থানীয় নির্বাচনেও তারা বিপুলভাবে অংশগ্রহণ করছেন।

এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান নির্বাচন কমিশনে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় যাদের নাম যুক্ত, শুধুমাত্র সেসব প্রতিষ্ঠানই যেন নির্বাচনে দায়িত্ব পালন করে। তিনি অভিযোগ করেন, বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার নামে শান্তি কমিটি গঠন করা হচ্ছে, যদিও নির্বাচন কমিশন জানিয়েছে-এ বিষয়ে তারা অবগত নয়। বিএনপির এই অভিযোগ প্রসঙ্গে নুরুন্নেসা সিদ্দীকা বলেন, “সুস্থ কোনো দল এবং সুস্থ কোনো মানুষ শান্তি কমিটি নিয়ে কথা বলতে পারে না।”

নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেত্রীরা ও মহিলা বিভাগের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন সেক্রেটারি জেনারেল (মহিলা বিভাগ) নেসা সিদ্দিকা, সহকারী সেক্রেটারি সাইদা রহমান এবং রাজনৈতিক বিষয়ক দায়িত্বপ্রাপ্ত ডা. হাবিবা চৌধুরী।

বৈঠক শেষে ডা. হাবিবা চৌধুরী বলেন, দেশের মোট ভোটারের ৫০ শতাংশ নারী। আমরা একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে চাই। বিগত ১৫-১৬ বছর আমাদের মা-বোনেরা ভোট দিতে পারেননি। এবার সেই সুযোগ নষ্ট করতে একটি মহল গভীর ষড়যন্ত্র করছে। দেশের ১৫টি স্থানে নারীদের ওপর হামলার সচিত্র নথিপত্র আমরা কমিশনে জমা দিয়েছি। তিনি বলেন, আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। নারীরা অবলা নয়, আমরা সাহসী। যেখানে বাধা আসবে, সেখানে প্রতিরোধ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ।

দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জামায়াতের নারী কর্মীরা ভোটের প্রচারণায় গেলে বিভিন্ন ধরনের হুমকির মুখে পড়ছেন। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনের কাছে দাবি জানানো হয়েছে। তিনি আরও বলেন, জামায়াত আমির ডা. শফিকুর রহমানের একাউন্ট হ্যাকের বিষয়টিও গ্রহণযোগ্য নয় বলে তারা নির্বাচন কমিশনকে জানিয়েছেন।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “জামায়াত আমির যখন নারীদের শিক্ষাসহ বিভিন্ন অধিকার নিয়ে কথা বলছেন, তখনই একাউন্ট হ্যাক করে অপপ্রচার চালানো হচ্ছে। এতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ইসি ও সরকারের দায়িত্ব।”

প্রসঙ্গত, গত শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড ‘এক্স’ (সাবেক টুইটার) হ্যান্ডেলে নারীদের নিয়ে অবমাননাকর একটি পোস্ট দেওয়া হয়। তবে জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, একাউন্ট হ্যাক করে ওই পোস্ট দেওয়া হয়েছিল।

এ ঘটনায় শনিবার ভোররাতে রাজধানীর হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন দলটির নির্বাচন প্রচারণা টিমের সদস্য ও ছাত্র শিবিরের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম।

The post নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি appeared first on Newsflash24bd.com.

ঢাকা-২ আসনে জামায়াতের আব্দুল হকের মনোনয়নপত্র বাতিল
ঢাকা-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল হকের মনোনয়নপত্র ঋণ খেলাপি হওয়ায় বাতিল ঘোষণা করা হয়েছে।

শনিবার রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম এ ঘোষণা দেন।

মনোনয়নপত্র বাছাই কার্যক্রম সভায় আব্দুল হকের উদ্দেশে রেজাউল বলেন, ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) রিপোর্ট অনুযায়ী, ঋণ খেলাপি করেছেন আপনি। আপনার এই ইস্যুগুলো থাকলে সিআইবি থেকে আপডেট করা উচিত ছিল।

রেজাউল করিম বলেন, আপনি অফিসিয়ালি ঋণ খেলাপি হিসেবে বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত ঋণ খেলাপি। আপনার মনোনয়নপত্র এই মুহূর্তে গ্রহণ করার সুযোগ আমাদের নেই। তবে আপনার আপিল করার সুযোগ আছে।

রিটার্নিং কর্মকর্তা বলেন, আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন টেন বি ফর্ম জমা দেওয়া হয়নি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিও দেননি। এছাড়াও আপনি প্রস্তাবকারী ও সমর্থনকারীদের তথ্য দেননি।

ঢাকা-২ আসনে তিনজন মনোনয়নপত্র দাখিল করেন। আব্দুল হক ছাড়া বাকি দুজন হলেন- বিএনপির আমানউল্লাহ আমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের জহিরুল ইসলাম। এ দুজনের মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করা হয়েছে।

বিএনপি নেতা আমানউল্লাহ আমানের উদ্দেশে রিটার্নিং কর্মকর্তা বলেন, শুরুতে আপনার বিরুদ্ধে মামলার তথ্য সম্পর্কিত কাগজপত্রে ঘাটতি ছিল, এখন পুরোটাই আমরা মিলিয়ে নিতে পেরেছি। একটা মামলায় পুলিশের রিপোর্ট ছিল, কিন্তু মামলার আদেশটি বাতিল হয়েছিল কি না, এটা ছিল না। এখন আমাদের হাতে এসেছে। আপনার মামলা সম্পর্কিত জটিলতা কেটেছে। আপনার মনোনয়ন বৈধ হিসেবে গ্রহণ করা হলো।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল ২৯ ডিসেম্বর। পরদিন থেকে বাছাই শুরু হওয়া এ কার্যক্রম চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। মনোনয়নপত্র বাতিল হলে নিয়ম অনুযায়ী আপিলের সুযোগ পাবেন আগ্রহী প্রার্থীরা। বাছাইয়ে বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল দাখিল করতে পারবেন। আপিল নিষ্পত্তির পর কমিশনের নির্দেশনা অনুযায়ী চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

ইসি ঘোষিত তপশিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

The post ঢাকা-২ আসনে জামায়াতের আব্দুল হকের মনোনয়নপত্র বাতিল appeared first on Newsflash24bd.com.

জামায়াতের সঙ্গে জোট চান না জানিয়ে এনসিপির ৩০ নেতার চিঠি
জামায়াতে ইসলামীর সঙ্গে রাজনৈতিক জোট বা আসন সমঝোতার সম্ভাবনা নিয়ে আপত্তি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির ৩০ জন সদস্য।

এ বিষয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে শনিবার একটি স্মারকলিপি দিয়েছেন তারা।

‘জুলাই গণঅভ্যুত্থানের দায়বদ্ধতা ও দলীয় মূল্যবোধের আলোকে সম্ভাব্য জোট বিষয়ে নীতিগত আপত্তি সংক্রান্ত স্মারকলিপি’–শিরোনামের এই চিঠিতে বলা হয়, স্বাক্ষরকারীরা দলের প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে একটি ‘গুরুত্বপূর্ণ নীতিগত বিষয়ে তাদের ‘গভীর উদ্বেগ ও অবস্থান’ সামনে আনতে চান।

“সম্প্রতি জামায়াতে ইসলামীসহ আট দলীয় জোটের সঙ্গে রাজনৈতিক জোট বা আসন সমঝোতার সম্ভাবনা নিয়ে যে আলোচনা সামনে এসেছে, সে বিষয়ে আমরা স্পষ্টভাবে আমাদের আপত্তি জানাচ্ছি,” লেখা হয়েছে এতে।

জামায়াতে ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবিরের বিরুদ্ধে বেশকিছু অভিযোগ তুলেছেন তারা। তাদের “বিভাজনমূলক রাজনৈতিক কর্মকাণ্ড, অন্যান্য দলের ভেতরে গুপ্তচরবৃত্তি ও স্যাবোটেজ, এনসিপির ওপর বিভিন্ন অপকর্মের দায় চাপানোর অপচেষ্টা”র কথা বলা হয়েছে।

এছাড়া, ছাত্র সংসদ নির্বাচনগুলোতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) এবং পরবর্তীতে ছাত্রশক্তি বিষয়ে মিথ্যাচার ও অপপ্রচার, অনলাইন ফোর্সের মাধ্যমে এনসিপি ও দলটির নারী সদস্যদের ‘চরিত্রহননের’ চেষ্টা, ‘ধর্মকে কেন্দ্র করে সামাজিক ফ্যাসিবাদের উত্থানের আশঙ্কা’র কথাও বলেছেন এনসিপির এই নেতারা।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় জামায়াতের স্বাধীনতাবিরোধী ভূমিকা, গণহত্যায় সহযোগিতা এবং সে সময় সংঘটিত বিভিন্ন অপরাধ প্রশ্নে তাদের অবস্থান বাংলাদেশের গণতান্ত্রিক চেতনা ও এনসিপির মূল্যবোধের সঙ্গে মৌলিকভাবে সাংঘর্ষিক বলে তারা মনে করছেন।

তারা বলেছেন, “জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো ধরনের জোট এই নৈতিক অবস্থানকে দুর্বল করবে এবং আমাদের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলবে”।

৩০০ আসনে প্রার্থী দেওয়া, দেড় হাজার জন ব্যক্তির কাছে মনোনয়নপত্র বিক্রি, পরে ১২৫ জন প্রার্থী ঘোষণা এবং এখন ‘অল্প কিছু আসনের’ জন্য জোটে যাওয়ার বিষয়গুলো ‘জাতির সাথে প্রতারণার সামিল’ বলেও তারা মনে করছেন।

সবশেষে, জামায়াতের সঙ্গে কোনো রাজনৈতিক জোটে না যাওয়ার বিষয়ে স্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানান তারা।

The post জামায়াতের সঙ্গে জোট চান না জানিয়ে এনসিপির ৩০ নেতার চিঠি appeared first on Newsflash24bd.com.

জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বর ২০২৫ এর মধ্যেই গণভোট আয়োজনসহ ৫ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে আজ বাংলাদেশজামায়াতে ইসলাম, জামালপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি পিটিআই মোড় থেকে শুরু হয়ে জামালপুর পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলেএবং সমাবেশের সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিশে সূরার
সদস্য ও জামালপুর জেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার। জামালপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ সুলতান মাহমুদ এর সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি এডভোকেট আব্দুল আওয়াল, জেলা সিনিয়র সহকারী সেক্রেটারি মাওলানা নুরুল হক জামালী, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট আছিমুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা কুদরতে খোদা, জামালপুর শহর শাখার আমীর আল ইমরান, সদর উপজেলার আমীর মাওলানা শরিফুল ইসলাম, সদর সেক্রেটারি রেজাউল করিম নোমান, মেলান্দহ উপজেলার সেক্রেটারি মুহাম্মদ আলী ফরাজী, ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি আসাদুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, হাজারো ছাত্র-জনতার রক্তের বিনিময়ে ফ্যাসিবাদের পতন ও গণঅভ্যুত্থানের পরও গণদাবির জন্য আমাদেরকে রাজপথে আন্দোলন করতে হচ্ছে। যা জাতির জন্য দুঃখজনক। যেনতেন ভাবে জুলাই সনদে স্বাক্ষরের পর এর আইনী ভিত্তি নিয়ে কালক্ষেপন চলছে। এ নিয়ে কূটকৌশল গণঅভ্যুত্থানে শহীদদের সাথে প্রতারণার শামিল। জুলাই সনদের আইনী ভিত্তি নিয়ে কোন টালবাহানা ছাত্র-জনতা মেনে নিবেনা। নভেম্বরে গণভোট আয়োজনে অন্তরবর্তী সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অবিলম্বে জুলাই অধ্যাদেশ জারি করতে হবে। অন্যথায় আমাদের আন্দোলন চলবে।

গণভোট ও পিআর পদ্ধতি নিয়ে একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারামস্করা ও আপত্তিকর বক্তব্য প্রদান করছেন। যা গণদাবির সাথে তামাশার শামিল। সরকারের কতিপয় উপদেষ্টা ও কতিপয় কর্মকর্তা একটি দলের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছেন। ফলে দেশে নিরপেক্ষ নির্বাচন নিয়ে শঙ্কা সৃষ্টি হচ্ছে।

বক্তারা আরো বলেন , দেশের মানুষ জামায়াতের পক্ষে গণজোয়ার সৃষ্টি করেছে। একটি দল এই গণজোয়ার দেখে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আকাঙ্খা পূরণে জামায়াত অঙ্গিকারাবদ্ধ। তাই

জুলাই সনদের আইনী ভিত্তি ও নভেম্বরের মধ্যেই গণভোট এবং জামায়াত ঘোষিত ৫ দফা গণদাবি পূরণে অন্তরবর্তী সরকারের এমন টালবাহানায় জনগণ উদ্বিগ্ন। গণদাবির প্রতি শ্রদ্ধাশীল হয়ে অন্তরবর্তী সরকারকে দ্রুত ৫ দফা দাবি বাস্তবায়নের পরামর্শ দেন বক্তারা।

The post জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত appeared first on Newsflash24bd.com.