জাতীয় নির্বাচন | Newsflash24bd.com

জাতীয় নির্বাচন: নিরাপত্তাবিঘ্নসহ বহুমাত্রিক ঘটনায় রাজনীতি গভীর সংকট!
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এক জটিল তাৎপর্যপূর্ণ ঘটনাপ্রবাহে অগ্রসর হচ্ছে। আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনীতি, নিরাপত্তা, প্রশাসনিক প্রস্তুতি এবং আন্তর্জাতিক দৃষ্টি মিলিয়ে একটি বহুমাত্রিক ও মনস্তাত্ত্বিকভাবে সংবেদনশীল অবস্থা তৈরি করেছে।

সাম্প্রতিক সময়ের পাঁচটি বিষয়-বিএনপির ২৩৭ আসনে প্রার্থী মনোনয়ন ও নির্বাচনী মাঠে সক্রিয়তা, সেনাবাহিনীর আংশিক প্রত্যাহার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি, আওয়ামী লীগের ১০ থেকে ১৩ তারিখ মাঠে নামার ঘোষণা, জামায়াত নেতার ‘সোজা আঙুলে ঘি না উঠলে বাঁকা করতে হবে’ মন্তব্য, এবং চট্টগ্রামে বিএনপি নেতার গুলিবিদ্ধ হওয়ার ঘটনা-এগুলো একত্রে বাংলাদেশের রাজনীতির গভীর সংকটকে স্পষ্ট করে তুলেছে। এই ঘটনাগুলোর মধ্যে একটি ধারাবাহিকতা আছে, যা কেবল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং জাতির সামগ্রিক মনস্তত্ত্ব ও গণতান্ত্রিক পরিণতির প্রতিফলন।

বর্তমান পরিস্থিতির সূচনা মূলত বিএনপির নির্বাচনী সক্রিয়তা থেকেই। বহুদিনের আন্দোলন, গ্রেফতার, বিক্ষোভ ও অনিশ্চয়তার পর দলটি যখন ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করে, তখন সেটি শুধু রাজনৈতিক ঘোষণা নয় এটি একপ্রকার মানসিক যুদ্ধের অংশ। এই পদক্ষেপে দলের ভেতরে নতুন প্রাণসঞ্চার ঘটে, দীর্ঘদিন ধরে নিস্তেজ কর্মীরা আবার মাঠে নেমে আসে, নির্বাচনী গ্রাম ও মহল্লায় আবার রাজনৈতিক আলাপ শুরু হয়। ফলে দেশে একটি নির্বাচনী আবহ সৃষ্টি হয়-যা ক্ষমতাসীন দল থেকে শুরু করে সাধারণ জনগণ পর্যন্ত সবাইকে নির্বাচনের চিন্তার পরিসরে টেনে আনে। পাশাপাশি একটি অনিবার্য বাস্তবতা সামনে আসে যখন একটি বড় দল মাঠে নামে, তখন ছোট দলগুলোর জায়গা সংকুচিত হয়। এই প্রেক্ষাপটে রাজনৈতিক বৈচিত্র্য কিছুটা ম্রিয়মান হতে শুরু করে, কারণ ভোটের কেন্দ্রবিন্দুতে ফিরে আসে দুই প্রধান শক্তি-আওয়ামী লীগ ( স্থগিত) ও বিএনপি।

বিএনপির মাঠে নামার সাথে সাথে নিরাপত্তা ও প্রশাসনিক বাস্তবতা নতুনভাবে আলোচনায় আসে। নির্বাচনের প্রস্তুতি পর্যায়ে সেনাবাহিনী “প্রশিক্ষণ” বা “নিয়মিত কার্যক্রম”-এর কারণে তাদের একটি বড় অংশ ক্যান্টনমেন্টে ফিরিয়ে নেয়, যা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন প্রশ্ন তোলে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নির্বাচনের সময় সেনাবাহিনী সাধারণত স্থিতিশীলতার প্রতীক হিসেবে দেখা হয়। তাদের উপস্থিতি অনেক সময়ই ভোটারদের নিরাপত্তা ও নিরপেক্ষতার অনুভূতি জাগায়। তাই, যখন এই বাহিনী আংশিকভাবে প্রত্যাহার করা হয়, তখন জনগণের মনে এক ধরনের শঙ্কা তৈরি হয়-নির্বাচনী সহিংসতা বা প্রশাসনিক পক্ষপাতিত্ব কি বেড়ে যাবে? রাজনৈতিক দিক থেকে এটি একটি মনস্তাত্ত্বিক টার্নিং পয়েন্ট, কারণ মাঠে থাকা কর্মীরা সাহসী হলেও নিরাপত্তার নিশ্চয়তা না থাকলে তারা আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।

এই উদ্বেগের মধ্যেই আওয়ামী লীগও মাঠে নামার ঘোষণা দেয় ১০ থেকে ১৩ তারিখের কর্মসূচি। এই ঘোষণা হয়তো তাৎক্ষণিক রাজনৈতিক প্রতিক্রিয়া হিসেবে এসেছে, কিন্তু বাস্তবে এটি একটি কৌশলগত পদক্ষেপ। বিএনপির নির্বাচনী উত্তেজনা ও মাঠে আধিপত্য প্রতিষ্ঠার প্রচেষ্টার বিপরীতে আওয়ামী লীগ দেখাতে চায় তারা এখনও সংগঠিত, তারা এখনও ফুরিয়ে বা হারিয়ে যায়নি।

জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে এই ঘোষণা দলীয় মনোবল বাড়ানোর পাশাপাশি একটি বার্তা দেয় যে, আওয়ামী লীগও নির্বাচনী প্রক্রিয়ায় নিজেদের অবস্থানে যেতে চায়। এটি ক্ষমতাসীন সরকারের দৃষ্টিতে উদ্বেগের কারণ নির্বাচনী মাঠে প্রতিপক্ষের দৃশ্যমান উপস্থিতি জনগণের মধ্যে “ক্ষমতার পরিবর্তন হতে পারে”-এর ধারণা জাগাতে পারে, যা সরকার-পক্ষের জন্য মনস্তাত্ত্বিক চ্যালেঞ্জ।

অন্যদিকে আজ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এর করা মন্তব্যে-“সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হবে” এটা রাজনীতির মনস্তাত্ত্বিক উত্তাপকে আরও বাড়িয়ে দিলো। এই বক্তব্য নিছক হুমকি নয়, এটি মূলত বর্তমান রাজনৈতিক কাঠামোর প্রতি একপ্রকার হতাশা ও প্রতিরোধের ইঙ্গিত। এতে বোঝা যায়, নির্বাচনী প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা থাকলে বিকল্প পন্থায় চাপ প্রয়োগের সম্ভাবনা বাড়ছে। গণভোট বা বিকল্প প্রস্তাবের মতো ভাবনা সেই হতাশারই বহিঃপ্রকাশ। এই অবস্থায় রাষ্ট্রীয় নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতা-উভয়ই এক অনিশ্চিত ভারসাম্যে দাঁড়িয়ে যায়। কারণ যদি মূলধারার দলগুলো অংশগ্রহণমূলক রাজনীতিতে আস্থা হারায়, তবে চরমপন্থা, সহিংসতা বা অরাজনৈতিক আন্দোলনের প্রবণতা বাড়তে পারে।

এহেন পরিস্থিতিতে চট্টগ্রামের নির্বাচনী সভায় বিএনপি প্রার্থীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনা এই আশঙ্কার বাস্তব রূপ। একটি প্রচারণায় গুলিবর্ষণ শুধু নিরাপত্তা ব্যর্থতা নয়, এটি নির্বাচনী সহিংসতার সাংকেতিক সূচনা। এই ধরনের ঘটনা ভোটারদের মনে ভয় তৈরি করে-তারা প্রশ্ন করতে শুরু করে, “এই ভোটে অংশ নেওয়া কি নিরাপদ?” রাজনৈতিক সহিংসতা যত বাড়ে, অংশগ্রহণ তত কমে, এবং শেষ পর্যন্ত নির্বাচন “অংশগ্রহণমূলক” না হয়ে “প্রদর্শনমূলক” হয়ে পড়ে। এই দৃষ্টিকোণ থেকে চট্টগ্রামের ঘটনাটি কেবল একটি বিচ্ছিন্ন অপরাধ নয়, বরং সামগ্রিক নির্বাচনী মনস্তত্ত্বের উপর প্রভাব বিস্তারকারী বার্তা।

ধারাবাহিক এই ঘটনাপ্রবাহে রাষ্ট্র, রাজনীতি ও জনগণের সম্পর্ক নতুনভাবে সংজ্ঞায়িত হচ্ছে। একদিকে বড় দলগুলো নিজেদের টিকে থাকা ও ক্ষমতার প্রতিযোগিতায় লিপ্ত, অন্যদিকে জনগণ চাইছে একটি শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক (inclusive) নির্বাচন-যেখানে তারা ভয়হীনভাবে ভোট দিতে পারবে। আন্তর্জাতিক মহলও এই দিকেই দৃষ্টি রাখছে, কারণ বাংলাদেশ দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ভারসাম্যে একটি গুরুত্বপূর্ণ দেশ। সেনাবাহিনীর ভূমিকা, ইসির নিরপেক্ষতা, ছোট দলগুলোর অংশগ্রহণ এবং রাজনৈতিক সহনশীলতা-এই চারটি উপাদান এখন একসূত্রে গাঁথা। এর যেকোনো একটি দুর্বল হলে গোটা নির্বাচন প্রক্রিয়াই প্রশ্নবিদ্ধ হতে পারে।

অতএব, বিএনপির মাঠে নামা থেকে শুরু করে আওয়ামী লীগের প্রতিক্রিয়া, জামায়াতের বক্তব্য থেকে শুরু করে চট্টগ্রামের সহিংসতা-সবকিছু মিলিয়ে একটি স্পষ্ট বার্তা পাওয়া যায়: বাংলাদেশ এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে গণতন্ত্রকে প্রক্রিয়াগত নয়, বরং মানসিকভাবে পুনর্গঠন করতে হবে। সেনাবাহিনীর সঠিক ভারসাম্য, প্রশাসনের নিরপেক্ষতা, রাজনৈতিক দলের সহনশীলতা এবং নাগরিক সমাজের সক্রিয় অংশগ্রহণ-এই চারটি শক্তি যদি একত্রে কাজ না করে, তাহলে নির্বাচনের ফলাফল যেমনই হোক, তা দেশের গণতান্ত্রিক মানসিকতায় স্থায়ী দাগ ফেলে যাবে। যদি এই উপাদানগুলো পারস্পরিক আস্থার ভিত্তিতে সমন্বিত হয়, তাহলে এই নির্বাচন শুধু একটি রাজনৈতিক প্রতিযোগিতা নয়, বরং জাতির গণতান্ত্রিক পুনর্জাগরণের এক নতুন অধ্যায় হয়ে উঠতে পারে।

লেখক: হাফিজ আল আসাদ , বিশ্লেষক ও সমাজ ভিক্তিক উন্নয়ন পরামর্শক সাবেক সিনিয়র কনসালটেন্ট, এমডিসি বাংলাদেশ।
ডিরেক্টর, আর্থ ফাউন্ডেশন।

The post জাতীয় নির্বাচন: নিরাপত্তাবিঘ্নসহ বহুমাত্রিক ঘটনায় রাজনীতি গভীর সংকট! appeared first on Newsflash24bd.com.

বাংলাদেশের জাতীয় নির্বাচন: সম্ভাবনা, সংকট ও উত্তরণ
বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চারদিকে চলছে নানা আলোচনা। কেউ বলছেন-এবার একটা সুষ্ঠু ভোট হবে, কেউ বলছেন-সব আগের মতোই চলবে, আবার কেউ ভয় পাচ্ছেন-নির্বাচন না হলে বড়ো সঙ্কট তৈরি হতে পারে। প্রশ্ন হচ্ছে, সামনে কী হতে পারে? দেশ কি নতুন করে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে পাবে, নাকি আরও বিভাজনের দিকে যাবে? রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে সাধারণভাবে তিনট প্রকারের মতামত পরিলক্ষিত হচ্ছে।

প্রথমত, যদি নির্বাচনটা সুষ্ঠু হয়, সব দল অংশ নিতে পারে, পুলিশ ও প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করে, তাহলে একটা নতুন আস্থা ফিরে আসবে। মানুষ বিশ্বাস করবে-ভোট দিয়েই পরিবর্তন আনা যায়।

দ্বিতীয়ত, যদি নির্বাচনে কিছুটা অংশগ্রহণমূলক হয় কিন্তু প্রশাসনের আচরণ একপেশে থাকে, তাহলে ফলাফল বৈধ হলেও মানুষের মধ্যে সন্দেহ থাকবে। তখন সরকার টিকে যাবে, কিন্তু আস্থার সংকট থেকেই যাবে।

তৃতীয়ত, যদি নির্বাচনই না হয় বা বিরোধী দল অংশ নিতে না পারে, তাহলে সেটা বড় রাজনৈতিক ও সাংবিধানিক সঙ্কটে রূপ নিতে পারে। আন্তর্জাতিক মহলেও তখন বাংলাদেশের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হবে।

আমি মনে করি-নির্বাচন শুধু ভোটের দিন নয়, তার আগের সময়টাও সমান গুরুত্বপূর্ণ। প্রশাসন, পুলিশ, মিডিয়া-সব জায়গায় যদি পক্ষপাত দেখা যায়, তাহলে ভোটের ফল যেমনই হোক, মানুষ বিশ্বাস করবে না।

সরকারকে অবশ্যই দ্বৈতনীতি পরিহার করতে হবে। একদিকে “অংশগ্রহণমূলক নির্বাচন চাই” বলা, অন্যদিকে কম পছন্দের রাজনৈতিক দলগুলোর ওপর চাপ দেওয়া-এই নীতি জনগণের আস্থা ধ্বংস করে।

অন্যদিকে, রাজনৈতিক দলকেও শুধু আন্দোলনের ভেতর সীমাবদ্ধ না থেকে গঠনমূলক রাজনীতি করতে হবে। যদি সত্যিই তারেক রহমান দেশে ফেরেন, সেটি রাজনৈতিকভাবে একটি বড় পরিবর্তনের সূচনা হতে পারে। কিন্তু সেটা হতে হবে শান্তিপূর্ণ ও আইনি কাঠামোর ভেতরে, যাতে সংঘর্ষ না বাড়ে।

নির্বাচনের সময়ে পুলিশের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। তাদের হাতে ক্ষমতা থাকবে, কিন্তু সেই ক্ষমতার ব্যবহার হতে হবে দায়িত্বশীল ও স্বচ্ছভাবে। মানুষকে মনে করাতে হবে-পুলিশ রাষ্ট্রের নয়, জনগণের পক্ষে। শক্তি প্রয়োগের আগে জবাবদিহিতা থাকতে হবে। না হলে ভোটের মাঠ ভয় আর সন্দেহে ভরে যাবে।

নির্বাচন না হলে দেশ বড়ো সমস্যায় পড়বে। অর্থনীতি আরও দুর্বল হবে, বিদেশি বিনিয়োগ কমবে, তরুণদের মধ্যে হতাশা বাড়বে। এ অবস্থায় সরকার ও বিরোধী উভয় পক্ষেরই দরকার আলোচনায় বসা। রাজনৈতিক পক্ষের শর্ত মেনে না নিয়েও আলোচনার রাস্তা খোলা রাখা যায়-যদি দুপক্ষই দেশকে আগে রাখে, দলকে নয়।

সঙ্কট থেকে বেরোনোর পথ

১. আলোচনার টেবিল খোলা রাখতে হবে। বিরোধী দলকে দমন না করে সংলাপে আনতে হবে। সংলাপ মানে দুর্বলতা নয়-বরং দায়িত্ববোধ।

২. নির্বাচন কমিশনের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। যদি মানুষ দেখে কমিশন সরকারের নিয়ন্ত্রণে, তাহলে ভোটের ওপর বিশ্বাস থাকবে না।

৩. আন্তর্জাতিক পর্যবেক্ষক ও মিডিয়ার স্বাধীনতা বজায় রাখতে হবে। বাইরের দুনিয়াকে দেখাতে হবে-বাংলাদেশ নিজেই ন্যায়সংগতভাবে নির্বাচন আয়োজন করতে পারে।

৪. প্রশাসনের জবাবদিহিতা বাড়াতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী বা সরকারি কর্মকর্তাদের কাজে স্বচ্ছতা না থাকলে, নির্বাচনের বিশ্বাসযোগ্যতা হারাবে।

৫. রাজনৈতিক নেতাদের সহনশীল হতে হবে। দল বদল নয়, মনোভাব বদল-এটাই দরকার। একে অপরকে শত্রু না ভেবে প্রতিদ্বন্দ্বী ভাবতে শিখতে হবে।

উপসংহার

বাংলাদেশের গণতন্ত্র অনেক কঠিন সময় পার করছে। এখন প্রয়োজন সহনশীলতা, সংলাপ ও আস্থার রাজনীতি। নির্বাচন হোক-সেটা যেন হয় অংশগ্রহণমূলক, নিরাপদ ও বিশ্বাসযোগ্য।
কারণ, সুষ্ঠু নির্বাচন শুধু সরকারের পরিবর্তন আনে না, মানুষের মনেও আশা ফিরিয়ে আনে।
আর যদি নির্বাচন না হয়, তাহলে সেই আশা হারিয়ে যাবে-যা কোনো দেশেই ভালো ফল দেয় না।

লেখক পরিচিতি: হাফিজ আল আসাদ । বিশ্লেষক ও সমাজ ভিক্তিক উন্নয়ন পরামর্শক, সাবেক সিনিয়র কনসালটেন্ট, এমডিসি বাংলাদেশ ডিরেক্টর আর্থ ফাউন্ডেশন

The post বাংলাদেশের জাতীয় নির্বাচন: সম্ভাবনা, সংকট ও উত্তরণ appeared first on Newsflash24bd.com.

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবেই: প্রধান উপদেষ্টা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে হবেই বলে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতে হবেই। উৎসবমুখর পরিবেশে হবে। তার জন্য যা যা করতে হয়, সাধ্য অনুযায়ী আমরা সবকিছু করব। এর সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা হবে না।

রাজনৈতিক দলের প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আপনাদের দীর্ঘদিনের আলোচনার ফসল জুলাই সনদ। আপনার অনেক ভেবেচিন্তে মতামত দিয়ে জুলাই সনদকে একটি চূড়ান্ত পর্যায়ে এনেছেন। এতে আপনার ইতিহাসের অংশ হয়ে গেছেন। হয়তো প্রক্রিয়ার মধ্যে থাকায় আপনার বিষয়টি অনুধাবন করতে পারছেন না।

বৈঠকে অংশ নেন বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণসংহতি আন্দোলন, জেএসডি (রব), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

The post ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবেই: প্রধান উপদেষ্টা appeared first on Newsflash24bd.com.

ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন: সিইসি
ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

শনিবার বিকালে তিনি এ তথ্য জানান।

এরআগে সকালে রংপুর বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার বলেন, বিগত নির্বাচন প্রক্রিয়ায় জড়িতদের বাদ দিয়ে নতুন লোক নেওয়া হবে। ভোটে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় নির্বাচন কমিশন প্রস্তুত আছে।

সিইসি বলেন, নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে। এছাড়া বিগত সময়ে যারা নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলেন, তাদের যথা সম্ভব বাদ দিয়ে নতুন লোক নির্বাচন প্রক্রিয়ায় যোগ করা হবে। জাতির কাছে দেওয়া প্রধান উপদেষ্টার সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি রক্ষা করতেই কাজ করছে ইসি।

এরইমধ্যে নির্বাচন প্রচারণায় এআইর ব্যবহার মোকাবিলাতেও নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া, ভোটের তারিখ নির্ধারণ হওয়ার দু’মাস আগেই তফশিল ঘোষণা করা হবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।

২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এ চিঠির মাধ্যমে নির্বাচন আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে অনুরোধের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

বুধবার (৬ আগস্ট) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বরাবর পাঠানো এক চিঠিতে উল্লিখিত সময়ে প্রত্যাশিত মানের অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।

গত ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া তার ভাষণে আগামী বছর ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার কথা বলেন। তারই ধারাবাহিকতায় ওই চিঠি পাঠায় প্রধান উপদেষ্টার কার্যালয়।

জাতির উদ্দেশে দেওয়া ভাষণের কথা উল্লেখ করে চিঠিতে বলা হয়, প্রধান উপদেষ্টা তার ভাষণে অবিলম্বে এক্ষেত্রে সব প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজন শুরুর কথা বলেছেন। বিগত পনের বছরে নাগরিকদের ভোট দিতে না পারার প্রেক্ষাপটে আগামী নির্বাচন যেন মহাআনন্দের ভোট উৎসবের দিন হিসেবে স্মরণীয় হয়, তেমন আয়োজনের ওপর প্রধান উপদেষ্টা জোর দিয়েছেন বলে উল্লেখ করা হয়।

প্রধান উপদেষ্টা তার ভাষণে নির্বাচন আনন্দ-উৎসবে, শান্তি-শৃঙ্খলায়, ভোটার উপস্থিতিতে, সৌহার্দ ও আন্তরিকতায় অবিস্মরণীয় হয়ে ওঠার যে প্রত্যাশা করেছেন তা উল্লেখ করা হয়। নির্বাচন আয়োজনে যথোপযুক্ত প্রযুক্তি ব্যবহারের গুরুত্বারোপের পাশাপাশি একটি প্রত্যাশিত সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ, উৎসবমুখর নির্বাচন আয়োজনে সরকারের সর্বাত্মক সহযোগিতার প্রত্যয়ের কথাও নির্বাচন কমিশনকে জানানো হয়।

শেষে প্রধান উপদেষ্টার ঘোষণার ভিত্তিতে উল্লেখিত সময়ে জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব।

The post ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন: সিইসি appeared first on Newsflash24bd.com.

জাতীয় নির্বাচন নিয়ে কমিশনের প্রস্তুতির বিষয়ে জানতে চেয়েছেন প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘‘জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতির বিষয়ে প্রধান উপদেষ্টা জানতে চেয়েছেন। আমরা বলেছি, নির্বাচন কমিশন ‘ফুল গিয়ারে’ প্রস্তুতি নিচ্ছে।’’

আলোচিত ওই বৈঠকে কী আলাপ হয়েছিল সে বিষয়ে মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

সিইসি বলেন, ‘প্রধান উপদেষ্টা চান-ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন। উনি সুষ্ঠু ভোট করতে অনেক আন্তরিক।’

তবে নির্বাচনের নির্দিষ্ট তারিখের বিষয়ে কোনো আলোচনা হয়নি উল্লেখ করে এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘তারিখ নির্ধারিত হলে নির্বাচন কমিশনের মাধ্যমেই আপনারা জানতে পারবেন।’

তিনি বলেন, ‘যখন সময় আসবে তখন নির্বাচনের তারিখ অবশ্যই জানাবো আমরা। একটু অপেক্ষা করতে হবে। ধৈর্যের বাঁধ ভেঙে গেলে হবে না।’

‘সৌজন্য সাক্ষাতের মাধ্যমে আমিও বুঝতে পেরেছি উনি (প্রধান উপদেষ্টা) অত্যন্ত আন্তরিক, যাতে একটা ডেমোক্রেটিক ট্রানজিশন এবং নিরপেক্ষ নির্বাচন হয়’ উল্লেখ করেন সিইসি।

The post জাতীয় নির্বাচন নিয়ে কমিশনের প্রস্তুতির বিষয়ে জানতে চেয়েছেন প্রধান উপদেষ্টা appeared first on Newsflash24bd.com.

২০২৬ সালের এপ্রিলে জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টা
ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে এ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানালেন তিনি।

শুক্রবার (০৬ জুন) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন।

প্রধান উপদেষ্টা বলেন, বিচার, সংস্কার ও নির্বাচনসংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি, আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমরা এমন নির্বাচন চাই- যা দেখে অভ্যুত্থানের শহীদদের আত্মা তৃপ্তি পাবে, তাদের আত্মা শান্তি পাবে। আমরা চাই আগামী নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার, সবচেয়ে বেশি প্রার্থী ও দল অংশ নিক। এটা সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হিসেবে জাতির কাছে স্মরণীয় থাকুক।

তিনি বলেন, দেড়যুগ পরে দেশে সত্যিকারের একটি জনপ্রতিনিধিত্বশীল সংসদ গঠিত হবে। বিপুল তরুণ গোষ্ঠী এবার জীবনে প্রথম ভোট দেওয়ার সুযোগ পাবে। এসব লক্ষ্যে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়ার জন্য আমরা জাতির কাছে অঙ্গীকারাবদ্ধ।

The post ২০২৬ সালের এপ্রিলে জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টা appeared first on Newsflash24bd.com.