জাতিসংঘের | Newsflash24bd.com

জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে আনুষ্ঠানিকভাবে এ অধিবেশন শুরু হয়।

প্রধান উপদেষ্টার সঙ্গে রয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ।

প্রধান উপদেষ্টা আজ নিউইয়র্ক সফরের দ্বিতীয় দিনে কমপক্ষে ১০টি কর্মসূচিতে যোগ দেবেন।

উদ্বোধনী অধিবেশন শেষে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় প্রধান উপদেষ্টা বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালকের সঙ্গে বৈঠক করবেন। এরপর সকাল ১১টায় বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে।

সকাল ১১টা ৩০ মিনিটে নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমার সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর দুপুর ১২টা ৩০ মিনিটে তিনি অংশ নেবেন ‘ফ্যাশন ফর ডেভেলপমেন্ট (এফ৪ডি) : ১৩তম বার্ষিক অফিশিয়াল ফার্স্ট লেডিস লাঞ্চন’-এ।

দুপুর ২টা ৪৫ মিনিটে তিনি যোগ দেবেন ‘সামাজিক উদ্ভাবনের মাধ্যমে অর্থায়ন : সরকারি ও বেসরকারি খাতের নেতাদের বৈঠক’ শীর্ষক এক আলোচনায়।

দিনশেষে সন্ধ্যা ৭টায় প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আয়োজিত এক সংবর্ধনায় অংশগ্রহণ করবেন।

The post জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা appeared first on Newsflash24bd.com.

ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেয়ার প্রস্তাব পাশ জাতিসংঘের সনদ ছিড়লেন ইসরাইলি রাষ্ট্রদূত
ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেয়ার জন্য নিরাপত্তা পরিষদের প্রতি আহবান জানিয়ে একটি প্রস্তাব পাস হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে।

এর ফলে সাধারণ পরিষদ জাতিসংঘের ভেতরে ফিলিস্তিনের অধিকারসীমা আরও বাড়িয়েছে এবং সদস্য হিসেবে তাদের অন্তর্ভুক্তির দাবিকে আরও জোরালো করেছে।

ফিলিস্তিন ২০১২ সাল থেকেই জাতিসংঘের অ-সদস্য পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে মর্যাদা পাচ্ছে। কিন্তু এর ফলে তারা পূর্ণ সদস্যের সুযোগ সুবিধা পায় না।

কিন্তু এই সদস্য পদের বিষয়টি শুধুমাত্র নির্ধারণ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

সম্প্রতি তাদের পূর্ণ সদস্য হওয়ার এক দফা চেষ্টায় ভেটো দিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে শুক্রবার সাধারণ অধিবেশনে যে ভোট হয়েছে সেটাকে দেখা হচ্ছে ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদ প্রাপ্তির পক্ষে সমর্থন হিসেবে।

ভোটের আগে জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের দূত রিয়াদ এইচ. মানসুর বলেন, “আমরা শান্তি চাই, আমরা স্বাধীনতা চাই, একটা হ্যাঁ ভোট ফিলিস্তিনের অস্তিত্বের ভোট, এটা কোন রাষ্ট্রের বিপক্ষে নয়।”

সাধারণ পরিষদে বেশ বড় ব্যবধানেই ভোটের মাধ্যমে ফিলিস্তিনকে নতুন “অধিকার ও সুবিধা” দিয়েছে জাতিসংঘ এবং একই সঙ্গে জাতিসংঘের ১৯৪তম সদস্য হিসেবে ফিলিস্তিনের অন্তর্ভুক্তির দাবিকে পুনরায় বিবেচনা করতে বলা হয়েছে।

আরব ও ফিলিস্তিনের আনীত এই প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ১৪৩ টি, আর বিপক্ষে ভোট দিয়েছে ৯টি রাষ্ট্র। যাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ছাড়াও আছে আর্জেন্টিনা, হাঙ্গেরি, মাইক্রোনেশিয়া, পালাউ, পাপুয়া নিউ গিনি ও চেক প্রজাতন্ত্র।

এছাড়া ২৫ টি রাষ্ট্র ভোট প্রদানে বিরত থাকে।

জাতিসংঘের এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি বলছেন, এটা নিরাপত্তা পরিষদে আবারও ভোটের জন্য যে চেষ্টা তাদের, সেটাকে সমর্থন করবে।

“ফিলিস্তিন জাতিসংঘের পূর্ণ সদস্য পদ পাওয়ার চেষ্টা চালিয়ে যাবে,” এক বিবৃতিতে বলেন তিনি।

জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদের সমর্থনে একটি প্রস্তাব পাস করার ঠিক আগে জাতিসংঘের সনদটি ছিড়ে টুকরো টুকরো করে দিলেন ইসরাইলি রাষ্ট্রদূত গিলাদ এরদান।

সাধারণ সভায় ভোটাভুটিতে ফিলিস্তিনের পক্ষে ভোট দেয় ১৪৩টি দেশ। যার মধ্যে ছিল ইসরাইলের ‘বন্ধু’ ভারতও। অন্যদিকে ২৫টি দেশ এই ভোটদান থেকে বিরত থাকে। আমেরিকা ও ইসরাইল-সহ ৯টি দেশ বিপক্ষে ভোট দেয়। কিন্তু অধিকাংশ ভোট নিয়ে প্রস্তাবটি পাস হয়ে যায়।

যার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে ইসরাইলের রাষ্ট্রদূত গিলাদ এরদান বলেন, আজকের এই দিনটা অন্যতম কালো দিন হিসাবে লেখা থাকবে। ইসরাইলি রাষ্ট্রদূত এরদান এই প্রস্তাবটিকে জাতিসংঘ সনদের একটি ‘স্পষ্ট লঙ্ঘন’ বলে অভিহিত করেছেন এবং বলেছেন যে এটি গত মাসে নিরাপত্তা পরিষদে মার্কিন ভেটোকে নস্যাৎ করেছে। এখানেই থেমে থাকেননি ইসরাইলি রাষ্ট্রদূত।

তিনি বলেন, আমি একটা আয়না দেখাতে চাই আপনাদের।

The post ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেয়ার প্রস্তাব পাশ জাতিসংঘের সনদ ছিড়লেন ইসরাইলি রাষ্ট্রদূত appeared first on Newsflash24bd.com.

জাতিসংঘের ইরান বিষয়ক তথ্যানুসন্ধান কমিশন প্রধান সারা হোসেন
ইরানে মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগগুলো তদন্তে ৩ সদস্যের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন পাঠাচ্ছে জাতিসংঘ। মানবাধিকার কাউন্সিলের প্রেসিডেন্ট রাষ্ট্রদূত ফেদেরিকো ভিলেগাসের অনুমোদন সাপেক্ষে মঙ্গলবার জেনেভা থেকে প্রচারিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মিশনের গঠন ও কার্যপ্রণালীর বিস্তারিত তুলে ধরা হয়।

বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী ও মানবাধিকার কর্মী ব্যারিস্টার সারা হোসেনকে প্রধান করে গঠিত ওই কমিটির অন্য দুই সদস্য হলেন- পাকিস্তানের মিজ শাহীন সরদার আলী এবং আর্জেন্টিনার মিজ ভিভিয়ানা ক্রিস্টিসেভিচ। বহুমাত্রিক প্রতিভার অধিকারী ব্যারিস্টার সারা হোসেন বাংলাদেশের মহান সংবিধানের অন্যতম প্রণেতা ড. কামাল হোসেন এবং দেশে সর্বজনীন মানবাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দেয়া ড. হামিদা হোসেনের জ্যেষ্ঠ কন্যা।

জেনেভার সংবাদ বিজ্ঞপ্তি মতে, ইসলামী প্রজাতন্ত্র ইরানে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলো স্বাধীনভাবে তদন্তে সমপ্রতি প্রতিষ্ঠিত ৩ সদস্যের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের চেয়ার হিসেবে মিজ সারা দায়িত্ব পালন করবেন।

২৪শে নভেম্বর ২০২২-এ গৃহীত এস-৩৫/১ রেজ্যুলেশনে মানবাধিকার কাউন্সিল স্বাধীন আন্তর্জাতিক ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন গঠনের সিদ্ধান্ত নেয়, যা মানবাধিকার কাউন্সিল প্রেসিডেন্ট চূড়ান্তভাবে অনুমোদন করেন।

ওই মিশন ১৬ই সেপ্টেম্বর ২০২২ থেকে ইরানে চলমান বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত অধিকার লঙ্ঘন, বিশেষ করে নারী ও শিশুদের সম্মানের বিষয়গুলো তদন্ত করবে। তারা কথিত মানবাধিকার লঙ্ঘনের তথ্য ও পরিস্থিতির প্রমাণ সংগ্রহ, একত্রীকরণ, বিশ্লেষণ এবং যথাযথ আইনি প্রক্রিয়ার সুপারিশ করবে।

হাইলি কোয়ালিফাইড এবং নিরপেক্ষ ব্যক্তিত্বের সমন্বয়ে ইরান বিষয়ক ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন গঠনে স্টেকহোল্ডারদের সুপারিশ ও পরামর্শ প্রেসিডেন্ট বিবেচনায় নিয়েছেন জানিয়ে জেনেভার বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মিশনটি ইরানের সরকার, জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়, মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিবেদকসহ সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করবে। জাতিসংঘ, মানবাধিকার সংস্থা এবং নাগরিক সমাজের সঙ্গেও কথা বলবে।

মিশন ২০২৩ সালের জুনে মানবাধিকার কাউন্সিলের ৫০তম অধিবেশনের ইন্টারেক্টিভ সেশনে তদন্তের প্রাথমিক ফল জানাবে, যার চূড়ান্ত রিপোর্ট তৈরিতে ২০২৪ সাল পর্যন্ত কাজ করার সুযোগ পাবে মিশন।

সারা হোসেনসহ জাতিসংঘ ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন সদস্যদের পরিচয়: জাতিসংঘের সংবাদ বিজ্ঞপ্তি মতে, ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন প্রধান মিজ হোসেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন ব্যারিস্টার যিনি সংবিধান, জনস্বার্থ এবং পারিবারিক আইন বিশেষজ্ঞ।

The post জাতিসংঘের ইরান বিষয়ক তথ্যানুসন্ধান কমিশন প্রধান সারা হোসেন appeared first on Newsflash24bd.com.