জাকসুর | Newsflash24bd.com

জাকসুর নির্বাচন কমিশন সদস্য মাফরুহী সাত্তারের পদত্যাগ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচন কমিশন সদস্য ও ফার্মেসি বিভাগের অধ্যাপক মাফরুহী সাত্তার পদত্যাগ করেছেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) কলাভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

অধ্যাপক মাফরুহী সাত্তার বলেন, ‘গতকাল অনুষ্ঠিত নির্বাচনের ভোট গণনা চলমান। এ অবস্থায় নানা কথা ও গুজব ছড়াচ্ছে। নির্বাচন নিয়ে নানা প্রশ্নও উঠেছে। একজন শিক্ষক ও নির্বাচন কমিশনার হিসেবে আমার মতামত প্রকাশ করে কমিশনকে সঠিক পদক্ষেপ নিতে সহায়তা করা উচিত বলে মনে করেছি।’

তিনি অভিযোগ করেন, ‘আমাদের প্রত্যাশা ছিল ৩৩ বছর পর জাকসু নির্বাচন। নির্বাচন হয়েছে। শিক্ষার্থীরা এখন ফলাফল চাচ্ছে। কিন্তু নির্বাচনের সমগ্র প্রক্রিয়াকে যেভাবে বিতর্কিত করা হয়েছে এবং ত্রুটিগুলো সংশোধনের যে সুপারিশগুলো দেয়া হয়েছিল, তা গ্রহণ করা হয়নি। আমার দেয়া অনেক মতামত পরিবর্তন করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমি অনেক অনিয়ম ও মারাত্মক ত্রুটি দেখেছি, যা পুরো নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে। আজ বিকেল ৪টায় প্রধান নির্বাচন কমিশনারের আহ্বানে অনুষ্ঠিত সভায় ভোট গণনা আপাতত স্থগিত করার প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু বিশেষ কিছু কারণে আমার মতামত গ্রহণে তারা অপারগতা প্রকাশ করেছেন।’

এ নির্বাচন কমিশন সদস্য বলেন, ‘নির্বাচন কমিশন আমার মতামতের সুরাহা না করেই ভোট গণনা শুরু করে, তখন আমি আমার মতামত লিখিতভাবে জানিয়েছি। সময় খুব কম হওয়ায় আমার পক্ষে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা সম্ভব নয়। সে কারণে আমি নির্বাচন কমিশন থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি।’

এদিকে রাতে এক বিবৃতিতে জাকসু সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম জানিয়েছেন, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জাকসু ও হল সংসদ নির্বাচন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যথানিয়মে অনুষ্ঠিত হয়। বলা প্রয়োজন, ম্যানুয়াল পদ্ধতিতে নির্বাচনের ভোট গণনা করা হচ্ছে। ইতোমধ্যে ২১টি হল সংসদের মধ্যে ১৯টি হল সংসদের ভোট গণনা কার্যক্রম শেষ হয়েছে। অবশিষ্ট ২টি হল সংসদের কার্যক্রম চলমান রয়েছে।

পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) এর ভোট গণনা চলছে এবং নিরবচ্ছিন্নভাবে এই গণনা কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত চলবে। জাকসু নির্বাচন কমিশন আশা করছে, রাতের মধ্যে ভোট গণনা সম্পন্ন হবে এবং যথারীতি ফলাফল ঘোষণা করা হবে।

এবার জাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৮৪৩। ভোটাধিকার প্রয়োগ করেছেন প্রায় ৮ হাজার শিক্ষার্থী। অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বয়কট করেছে ছাত্রদলসহ ৫ প্যানেল ও ৫ স্বতন্ত্র প্রার্থী।

The post জাকসুর নির্বাচন কমিশন সদস্য মাফরুহী সাত্তারের পদত্যাগ appeared first on Newsflash24bd.com.

আপাতত বন্ধ জাকসুর ভোট গণনা
আপাতত বন্ধ রয়েছে জাকসু নির্বাচনের ভোট গণনা কার্যক্রম। ওএমআর নাকি ম্যানুয়াল, কোন পদ্ধতিতে ভোট গণনা হবে তা নিয়ে চলছে রির্টানিং কর্মকর্তাদের জরুরি সভা।

জরুরি এ সভা শেষে জানানো হবে সিদ্ধান্ত। ওএমআর পদ্ধতিতে গোনা না হলে, বাকি ৩টি হলের গণনা বন্ধ থাকবে। ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা নিয়ে ক্ষোভ জানিয়েছে শিক্ষার্থী এবং পদপ্রার্থীরাও।

এর আগে, গতকাল সকাল ৯ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ওএমআর পদ্ধতিতে গণনার কথা থাকলেও ছাত্রদলসহ কয়েকটি প্যানেলের আপত্তিতে তা ম্যানুয়ালি করা হয়।

এ কারণে নির্বাচনের প্রায় ২০ ঘণ্টা বেরিয়ে গেলেও হল সংসদের ভোট গণনা শেষ করতে পারেনি নির্বাচন কমিশন।

The post আপাতত বন্ধ জাকসুর ভোট গণনা appeared first on Newsflash24bd.com.

জাকসুর ভোট গ্রহণের সময় দিনভর অভিযোগ
প্রায় ৩৩ বছর পর হওয়া জাকসু নির্বাচনের দিনটি কাটলো প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে। ভোট গ্রহণ শুরুর ৬ ঘণ্টা পর সংবাদ সম্মেলন করে বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদলের প্যানেল। আর পোলিং এজেন্টেসহ কয়েকটি বিষয়ে অসঙ্গতি পাওয়ার অভিযোগ তুলেছে ছাত্রশিবিরের প্যানেল।

সমন্বিতভাবে ওঠা বাকি অভিযোগগুলোর মধ্যে আছে নির্বাচন কমিশনের প্রতি ছাত্র ইউনিয়নের (একাংশ) প্যানেলের অনাস্থা। তাদের অভিযোগ, এই নির্বাচন যথাযথ প্রক্রিয়া মেনে হচ্ছে না। এই অনিয়ম শুরু হয়েছে সম্প্রীতির ঐক্যের ভিপি প্রার্থী অমর্ত রায়ের প্রার্থিতা জোরপূর্বক এবং ষড়যন্ত্রমূলকভাবে বাতিল করার মধ্য দিয়ে।

ছাত্রদলের তোলা অভিযোগগুলোর মধ্যে আছে, তাজউদ্দীন হলে ঢুকতে না দেওয়া। একই ভোটারের বারবার ভোট দেওয়া, তালিকায় ভোটারদের ছবি না থাকা, ২১ নম্বর হলে মব সৃষ্টি করা, জাহানারা ইমাম হলে স্বতন্ত্র প্রার্থীর গায়ে হাত তোলা।

প্যানলটির জিএস প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী বলেছেন, এই নির্বাচন নিরপেক্ষতা হারিয়েছে। জামায়াত নেতার সরবরাহকৃত ওএমআর মেশিন তারা চাননি। কিন্তু ওই প্রতিষ্ঠানের সরবরাহকৃত ব্যালটেই ভোট হচ্ছে।

ব্যালট পেপার এবং ওএমআর মেশিন নিয়ে অভিযোগ তুলেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের প্যানেলও। জিএস প্রার্থী আবু তৌহিদ মো. সিয়াম বলেছেন, প্রার্থীদের ভোটকেন্দ্র পরিদর্শনে বাধা দেওয়া হয়েছে। ছাপানো হয়েছে প্রয়োজনের অতিরিক্ত ব্যালট পেপার। ভোট শুরু হওয়ার পর ছাত্রদল ও ছাত্রশিবিরের প্যানেলের প্রার্থীরা বিভিন্ন কেন্দ্রের সামনে প্রকাশ্যে লিফলেট বিতরণ করলেও দায়িত্বরত কর্মকর্তারা ছিলেন নির্বিকার।

ছাত্রদলের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছে ছাত্র শিবিরের প্যানেল। এর মধ্যে আছে, ক্যাম্পাসে ছাত্রদলের আধিক্য, বিভিন্ন স্থানে ও হলে ছাত্রদলের সাবেক নেতাদের উপস্থিতি, তাদের দ্বারা বিভিন্ন কেন্দ্রে ভোটারদের প্রভাবিত করা।

নির্বাচনে বিচ্ছিন্নভাবে ওঠা বাকি অভিযোগগুলোর মধ্যে আছে, দেরিতে ভোটগ্রহণ শুরু হওয়া, ব্রেইল না থাকায় দৃষ্টিপ্রতিবন্ধীদের ভোট অন্যজনের দেওয়ায় বিপত্তি, বিভিন্ন হলে আধা ঘণ্টার মতো ভোট গ্রহণ বন্ধ থাকা, ভোটারদের সারি থাকার পরও কয়েক ঘণ্টায়ও প্রত্যাশিত সংখ্যক ভোট না পড়া, ভোটদানের পর আঙুলে অমোচনীয় দাগ না দেওয়া।

এ ছাড়া, প্রশাসনের বিরুদ্ধে অসংগতি, গাফিলতি, স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ভোটে দায়িত্ব পালন থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের তিন শিক্ষক। তাদের মধ্যে ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নাহরীন ইসলাম খান সংবাদ সম্মেলনে বলেছেন, প্রশাসন শুরু থেকেই দায়িত্বজ্ঞানহীন কাজ করছে। নানা অনিয়ম, কারসাজি করছে। এরকম একটা নির্বাচনের দায়ভার আমাদের নেওয়া উচিত না। প্রতিবাদের জায়গা থেকে আমরা দায়িত্বশীল শিক্ষকরা এই নির্বাচনকে বর্জন করলাম।

The post জাকসুর ভোট গ্রহণের সময় দিনভর অভিযোগ appeared first on Newsflash24bd.com.