জয় | Newsflash24bd.com

২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জয়
দীর্ঘ ২১ বছরের অপেক্ষার অবসান। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে যেন এক বিশাল বাধা ছিল অজিরা, যা টপকাতে পারছিল না বাংলাদেশ। অবশেষে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সেই অসাধ্য সাধন করলেন টাইগাররা। চার বছর পর দলে ফেরা মোসাদ্দেক হোসেন সৈকতের অলরাউন্ড পারফরম্যান্সে অস্ট্রেলিয়াকে ডিএল মেথডে ৮৬ রানে হারিয়ে এক স্মরণীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও সুখকর ছিল না বাংলাদেশের। দলীয় ৫ রানেই সাইফ হাসান বিদায় নেন। তবে তানজিদ তামিমের ৫৪ এবং নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত ৬৭ রানের ইনিংসে ভিত পায় বাংলাদেশ। কিন্তু মাঝপথে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়েছিল টাইগাররা। সেই পরিস্থিতি সামাল দিয়ে দলকে ২৮৪ রানের লড়াকু পুঁজি এনে দেন মোসাদ্দেক হোসেন। ক্যারিয়ার সেরা অপরাজিত ৮৬ রানের ইনিংস খেলে তিনি প্রমাণ করেছেন, দলে তার ফেরার মাহাত্ম্য কতটা। লোয়ার অর্ডারে তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন তাসকিন আহমেদ, যিনি ১৬ বলে করেছেন ২০ রান।

২৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপাকে পড়ে অস্ট্রেলিয়া। দলীয় ২ রানের মাথায় তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান ফিরিয়ে দেন ম্যাথু শট ও মার্নাস ল্যাবুশেনকে। এরপর অজিদের মিডল অর্ডার গুঁড়িয়ে দেন পেসার রানা। তিনি ৪১ রান খরচায় শিকার করেন ৪টি উইকেট। বল হাতে মোসাদ্দেকও ছিলেন দুর্দান্ত; ৩৭ রান দিয়ে তার ঝুলিতে জমা পড়ে ২ উইকেট। ক্যামেরুন গ্রিন এক প্রান্ত আগলে রেখে ৫২ রান করলেও, বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগে অস্ট্রেলিয়া ১৯১ রান তুলতেই ৯ উইকেট হারিয়ে ফেলে। এরপর আর খেলা না গড়ালে ডিএল মেথডে জয়ের উল্লাসে মাতে বাংলাদেশ।

২০০৫ সালের পর এই প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেল বাংলাদেশ। এতদিন ওয়ানডে ক্রিকেটে অজিরা ছিল বাংলাদেশের জন্য এক কঠিন ধাঁধা। সেই ধাঁধার জট খুলে মোসাদ্দেক হোসেনের এই প্রত্যাবর্তন ম্যাচটি ক্রিকেট ইতিহাসের পাতায় নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে। অজিদের বিপক্ষে এই জয়টি বাংলাদেশের ক্রিকেটে নতুন আত্মবিশ্বাস যোগাবে, বিশেষ করে বিশ্বকাপের আগে যা দলের জন্য অত্যন্ত ইতিবাচক।

The post ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জয় appeared first on Newsflash24bd.com.

কিউইদের বিপক্ষে হৃদয়-শামীমের ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশের জয়
নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮২ রান তাড়া করে দারুণ জয় পেল বাংলাদেশ। টানা ৩ উইকেট হারিয়ে দল যখন বিপর্যয়ে ছিল, সেই সময়ে পাল্টা আক্রমণ করে বাংলাদেশকে ৬ উইকেটের জয় এনে দিয়েছেন হৃদয়,পারভেজ ও শামীম।

১৮৩ রানের লক্ষ্যে বাংলাদেশের শুরুটা খুব একটা ভালো ছিল না। উইকেট হারায়নি, তবে দ্রুত রানও তুলতে পারেনি। প্রথম ১০.১ ওভারে ৩ উইকেটে বাংলাদেশের রান ছিল ৭৭। টপ অর্ডারের ব্যর্থতায় পড়ে যায় ভীষণ চাপে।

তবে এরপর আর পিছে ফিরে তাকাতে হয়নি। পরের ৮ ওভারে ১১২ রান তুলে ১২ বল হাতে রেখেই জিতেছে বাংলাদেশ। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা।

রান তাড়ায় ৪১ রানের উদ্বোধনী জুটিতে ৪১ রান যোগ করেন সাইফ হাসান ও তানজিদ তামিম। ৫.৩ ওভারে ১৬ বলে ১৭ করে সাইফ আউট হলে ভাঙে জুটি। তিনে নামেন লিটন দাস।

কিন্তু থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। ১৫ বলে ২১ রান করে ইশ সোধির শিকার তিনি। শুরু থেকে ব্যাট করা তানজিদ তামিমও সুবিধা করতে পারেননি (২৫ বলে ২০)।

প্রথম ১০.১ ওভারে ৩ উইকেটে বাংলাদেশের রান ছিল ৭৭। এরপরই হৃদয় আর ইমন মিলে খেলার চেহারা পাল্টে দেন। তাদের জুটি থেকে আসে ২৮ বলে ৫৭ রান। ইমন আউট হন ১৪ বলে ২৮ করে।

তবে তার অভাব বুঝতে দেননি শামীম। হৃদয়ের সাথে শামীমের জুটি থেকে আসে ২১ বলে অবিচ্ছেদ্য ৪৯ রান। শামীম অপরাজিত থাকেন ১৩ বলে ৩১ রানে, ২৭ বলে ৫১ রান করেন হৃদয়।

এর আগে বল হাতে শুরুটা তেমন ভালো হয়নি বাংলাদেশের। ১.২ ওভারে ১১ রানে উদ্বোধনী জুটি ভেঙে রান আউট হয়ে রবিনসন (০) ফিরলেও পাওয়ার প্লেতে ৬১ রান যোগ করে কিউইরা।

ক্লার্ক ও ডিন ক্লেভার মিলে ৫০ বলে ৮৮ রানের জুটি গড়েন তারা। দুজনেই তুলে নেন ফিফটি। যদিও এরপর আর ইনিংস বড় হয়নি। তাদের আর এগোতে দেননি রিশাদ হোসেন।

৯.৪ ওভারে দলীয় ৯৯ রানে ক্লেভারে ফিরিয়ে জুটি ভাঙেন রিশাদ। ২৮ বলে ৫১ করে এলবিডব্লু হয়ে ফেরেন ক্লেভার। আর পরের ওভারে এসে ৩৭ বলে ৫১ করা ক্লার্ককে তাওহীদ হৃদয়ের ক্যাচ বানান রিশাদ।

পরপর দুই থিতু হয়ে যাওয়া ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে যায় কিউইরা। সেই চাপ ধরে রেখে দ্রুত আরো ২ উইকেট তুলে নেয় বাংলাদেশ। তানজিম সাকিবের শিকার হন জ্যাকব (১)। শেখ মেহেদী ফেরান ডিন ফক্সক্রফ্টকে (৩)।

১৫ ওভারে ১৩০ রানে ৫ উইকেট হারায় নিউজিল্যান্ড। তবে অধিনায়ক নিক কেলির ব্যাটেই দেড় শ’ পেরিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস । ২৭ বলে ৩৯ রান করেন কেলি। জশ ক্লার্কসন ১৪ বলে যোগ করেন ২৭* রান।

অন্যদিকে বল হাতে ৩২ রানে ২ উইকেট নেন রিশাদ হোসেন। এই ম্যাচ দিয়ে মূল আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়ে রিপন মণ্ডলের। তবে ৪ ওভার বল করে ৩৯ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন তরুণ এই পেসার।

The post কিউইদের বিপক্ষে হৃদয়-শামীমের ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশের জয় appeared first on Newsflash24bd.com.

বগুড়ায় বিপুল ভোটে ধানের শীষের প্রার্থীর জয়
বগুড়া-৬ সদর আসনে উপনির্বাচনে ১ লাখ ৩৩ হাজার ৯৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। তার নিকটতম প্রতিদ্বন্ধী জামায়াত মনোনীত প্রার্থী ও শহর জামায়াতে আমীর আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৫৭ হাজার ১৫৯ ভোট। আসনটিতে শতকরা ৪২ দশমিক ৫৮ শতাংশ ভোট পড়েছে। অপর প্রার্থী বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল-আমিন তালুকদার ফুলকপি প্রতীকে পেয়েছেন ৫২৬ ভোট।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ৯টায় ভোট গণনা শেষে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোঃ ফজলুল করিম গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, ১ লাখ ৩৩ হাজার ৯৩১ ভোট পেয়ে ধানের প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

জানা যায়, উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট চলাকালীন সময় কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোরভাবে দায়িত্ব পালন করেছেন। এদিকে সকাল থেকে ভোটারদের উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সাথে সাথে তা বাড়তে থাকে। তবে কেন্দ্রগুলোতে আগের নির্বাচনের তুলনায় ভোটারদের সংখ্যা কম দেখা যায়। এই আসনে ১৫০টি ভোটকেন্দ্রে ১ লাখ ৯৩ হাজার ৩২৬ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
জেলা অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা মোছাঃ আছিয়া খাতুন শিউলী জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

The post বগুড়ায় বিপুল ভোটে ধানের শীষের প্রার্থীর জয় appeared first on Newsflash24bd.com.

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়
পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। বোলাররা অর্ধেক কাজ আগেই করে রেখেছিলেন। মোস্তাফিজ-তাসকিনের তোপের মুখে অল্প রানেই গুটিয়ে যায় পাকিস্তান। রান তাড়ায় শুরুতেই জোড়া উইকেট হারালেও পারভেজ হোসেন ইমন আগলে রাখেন একপ্রান্ত। তাকে সঙ্গ দেন তাওহীদ হৃদয় ও শেষে জাকের আলী। তাতে শেষ পর্যন্ত দাপুটে জয় পায় টাইগাররা। ৯ বছর পর টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারালো বাংলাদেশ।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারায় বাংলাদেশ। টস হেরে ব্যাটিং করতে নেমে ১১০ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে ৪.৩ ওভার বাকি রেখে জয়ের বন্দরে পৌছে যায় লিটনের দল। এতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো স্বাগতিকরা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৯ বলে ৫৬ রানে অপরাজিত থাকেন ইমন।

রান তাড়ায় শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। ৩ ওভারের মধ্যে ফিরে যান তানজীদ হাসান তামিম ও লিটন কুমার দাস। এরপর তাওহীদ হৃদয়কে নিয়ে এগোতে থাকেন হৃদয়। দুজনে মিলে গড়েন ৭৩ রানের জুটি। ৩৭ বলে ৩৬ রান করা হৃদয় ফিরে গেলেও জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন ইমন। শেষদিকে ১০ বলে ১৫ রান করেন জাকের।

এর আগে শুরুতেই বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে পাকিস্তান। পাওয়ার প্লেতেই সফরকারীদের ৪ উইকেট তুলে নেন টাইগার বোলাররা। দুই ওভার পর মোহাম্মদ নেওয়াজ রান আউট হয়ে দলকে আরও বিপদে ফেলেন। শুরুতেই দুইবার জীবন পাওয়া ফখর জামান একাই রানের চাকা সচল রাখছিলেন। রান আউটে কাটা পড়ার আগে ৩৪ বলে ৪৪ রান করেন ফখর। ৭০ রানে ৬ উইকেট হারানোর পর খুশদিল শাহ ও আব্বাস আফ্রিদি মিলে ৩৩ রান যোগ করেন। এই জুটি ভেঙেছেন মোস্তাফিজুর রহমান। শেষ ওভারে ৩ উইকেট হারায় পাকিস্তান, দুই উইকেট নেন তাসকিন আর বাকিটা রান আউট। বাংলাদেশের হয়ে ৩ উইকেট নেন তাসকিন আর ২ উইকেট নেন মোস্তাফিজ।

The post পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয় appeared first on Newsflash24bd.com.

রংপুর জেলা আ. লীগের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি, ১ নম্বর সদস্য জয়
রংপুর জেলা আওয়ামী লীগের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে একজন আহ্বায়ক ও তিনজনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। বাকি ৯৭ জন সদস্য এই কমিটিতে। কমিটির এক নম্বর সদস্য হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।

সজীব ওয়াজেদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত পূর্ণাঙ্গ কমিটি শনিবার (১১ ফেব্রুয়ারি) ঘোষণা করা হয়।

গত ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হোসনে আরা লুৎফার ভরাডুবির চার দিন পর ১ জানুয়ারি রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে দুই সদস্যবিশিষ্ট জেলা ও মহানগরের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে আহ্বায়ক হলেন- ছায়াদত হোসেন (বকুল), তিনজন যুগ্ম আহ্বায়ক হলেন মাজেদ আলী (বাবলু), জয়নাল আবেদীন ও আনোয়ারুল ইসলাম। নতুন আহ্বায়ক কমিটির এক নম্বর সদস্য হয়েছেন সজীব ওয়াজেদ। এছাড়া রংপুর-৩ (মিঠাপুকুর) আসনের সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমান, রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের সংসদ সদস্য টিপু মুনশি, সাবেক সংসদ সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া, রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য এ কে এম আহসানুল হক চৌধুরী সদস্য হিসেবে আছেন।

এছাড়া সদস্য হিসেবে জেলা আওয়ামী লীগের বিলুপ্ত কমিটির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন আহমেদ ও রেজাউল করিম। সেই সঙ্গে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলুও সদস্য হিসেবে আছেন।

যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী গণমাধ্যমকে বলেন, শনিবার কমিটি ঘোষণা করা হলেও রোববার তা তিনি জানতে পারেন। ১০১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি পরবর্তী সময়ে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করবে। তবে কবে সম্মেলন হতে পারে, তা তিনি জানাতে পারেননি।

The post রংপুর জেলা আ. লীগের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি, ১ নম্বর সদস্য জয় appeared first on Newsflash24bd.com.

আর্জেন্টিনার দারুণ জয়
টানা ৩৬ ম্যাচে অপরাজিত থেকে বিশ্বকাপ খেলতে এসেছিল দুইবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে প্রথম ম্যাচেই বড় ধাক্কা খায় মেসিরা, হেরে যায় সৌদি আরবের কাছে। গ্রুপ ‘সি’র মারপ্যাচে আজকের ম্যাচটি আর্জেন্টিনার জন্য ছিল বাঁচা-মরার লড়াই। সেই ম্যাচে সফলভাবেই উতড়ে গেছে আর্জেন্টিনা।

কাতারের লুসাইল স্টেডিয়ামে মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনা জিতেছে ২-০ গোলে।
প্রথমার্ধে দুদলই গোলের বেশ কিছু সুযোগ তৈরি করলেও কাঙ্খিত গোলের দেখা পায়নি কোনো দলই। বিরতির আগ মুহূর্তে ভেগার দুর্দান্ত ফ্রি কিক রুখে দেন আর্জেন্টাইন গোলরক্ষক এমি মার্তিনেস। একটু এদিক সেদিক হলেই গোল হজম করে বসতো আর্জেন্টিনা। এর আগে ৩৪তম মিনিটে গোলপোস্টের ডান দিক থেকে নেওয়া মেসির ফ্রি কিক রুখে দেন মেক্সিকান গোলরক্ষক ওচোয়া।

৬৪তম মিনিটে গোলের দেখা পায় আর্জেন্টিনা। অ্যাঙ্গেল ডি মারিয়ার পাসে বাঁ পায়ের দারুণ শটে গোল করেন মেসি। ঝাপিয়ে পড়েও বল আটকাতে পারেননি ওচোয়া। ৮৭তম মিনিটে ফের দৃশ্যপটে মেসি, বামদিক থেকে বল বাড়িয়ে দেন এনজো ফার্নান্দেজকে। ডান পায়ের দারুণ শটে মেক্সিকোর জালে বল জড়ান এনজো। ম্যাচের বাকি সময় আর গোল না হওয়ায় ২-০ গোলের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে মেসিবাহিনী।

এই জয়ের ফলে ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের দুই নম্বরে রয়েছে আর্জেন্টিনা। সমান পয়েন্ট সৌদি আরবেরও। তবে তারা মেসিদের চেয়ে ২ গোলে পিছিয়ে আছে। ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে পোল্যান্ড।

The post আর্জেন্টিনার দারুণ জয় appeared first on Newsflash24bd.com.

প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের জয়
যুক্তরাষ্ট্রে রিপাবলিকান দল প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেল। এনবিসি ও সিএনএনের খবরে বুধবারের ঘোষিত ফলাফল উল্লেখ করে বলা হয়েছে, দেশটির মধ্যবর্তী নির্বাচনে নিম্নকক্ষের ২১৮টি আসনে রিপাবলিকান দলের প্রার্থীরা জয়ী হয়েছেন। কংগ্রেসের ৪৩৫ আসনের প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতার জন্য ২১৮টি আসনই প্রয়োজন ছিল।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা কংগ্রেসের উভয়কক্ষের নিয়ন্ত্রণ নিচ্ছে বলে দাবি করলেও প্রত্যাশিত ফল তারা পায়নি। সিনেটের নিয়ন্ত্রণ ডেমোক্রেটদের হাতেই রয়েছে। এর ফলে রিপাবলিকানরা তেমন একটা সুবিধা করতে পারবে না।

তবে রিপাবলিকানরা এই সংখ্যা গরিষ্ঠতার জোরে নিম্নকক্ষে ডেমোক্রেটদলীয় প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদের বাকি দুই বছর তাঁর এজেন্ডা বাস্তবায়ন ঠেকানোর প্রচেষ্টা চালানোর সুযোগ পাচ্ছে।

এদিকে জো বাইডেন প্রতিনিধি পরিষদে জয়ী রিপাবলিকান পার্টিকে অভিনন্দন জানিয়েছেন। তিনি প্রতিনিধি পরিষদে দলটির শীর্ষ নেতা কেভিন ম্যাককার্থিকে অভিনন্দন জানিয়ে বলেছেন, তিনি ‘শ্রমজীবী পরিবারের জন্য রিপাবলিকানদের সঙ্গে কাজ করতে প্রস্তুত’।

এদিকে প্রতিনিধি পরিষদে নিয়ন্ত্রণ নেয়ার খবরের একদিন আগে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান দল থেকে ২০২৪ সালের হোয়াইট হাউস দৌড়ে অংশ নেয়ার ঘোষণা দিয়েছেন।

The post প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের জয় appeared first on Newsflash24bd.com.

ক্যাশলেস সমাজ প্রতিষ্ঠা সরকারের লক্ষ্য : জয়
প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, শতভাগ মানুষকে ব্যাংক অ্যাকাউন্ট সেবার আওতায় নিয়ে আসার অংশ হিসেবে আগামী তিন-চার বছরের মধ্যে ক্যাশলেস সমাজ প্রতিষ্ঠা সরকারের লক্ষ্য। বর্তমানে প্রায় ৫/৬ কোটি গ্রামবাসীর ব্যাংক অ্যাকাউন্ট নেই। আমাদের সরকারের পরবর্তী মেয়াদে তারা ক্যাশলেস সমাজে বাস করবেন।’

রোববার রাজধানীর একটি হোটেলে ইন্টারঅপারেবল ডিজিটাল ট্রানজেশন প্লাটফরম (আইডিটিপি) ‘বিনিময়’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য একটি ক্যাশলেস সমাজ প্রতিষ্ঠা।’

সজীব বলেন, নেটওয়ার্ক অবকাঠামো গড়ে তোলা হয়েছে, সরকারের সেবা ডিজিটালাইজড হয়েছে, প্রযুক্তি উন্নত হয়েছে, বাংলাদেশে বৃহৎ আইটি কোম্পানি গড়ে উঠেছে। এখন দেশেই ল্যাপটপ, মোবাইল ফোন সেট ও কম্পিউটার মেমোরি চিপস উৎপাদিত হচ্ছে এবং এগুলোর রপ্তানি শুরু হতে যাচ্ছে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘এখন আমাদের লক্ষ্য হচ্ছে একটি ক্যাশলেস সমাজ প্রতিষ্ঠা করা। আমরা ইতোমধ্যেই এ ব্যাপারে কাজ শুরু করে দিয়েছি। কিন্তু, এতে ৩ থেকে ৪ বছর সময় লাগবে।’

তিনি আরো বলেন, সবার হাতে স্মার্ট ফোন থাকায় ভবিষ্যতে গোটা বিশ্ব ক্যাশলেস হবে।
সজীব ওয়াজেদ জয় ক্যাশ বা নগদ অর্থে লেনদেনের সমস্যা তুলে ধরে মানুষের জীবনকে সহজ ও গতিশীল করতে ক্যাশলেস সমাজ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, ‘বাংলাদেশের অধিকাংশ মানুষ, বিশেষত গ্রামের বাসিন্দারা নগদ অর্থে লেনদেন করে। কিন্তু নগদ অর্থে লেনদেনে সমস্যা রয়েছে। একটি সমস্যা হলো নগদ অর্থ চুরি-ছিনতাই হতে পারে। আরেকটি সমস্যা হচ্ছে সাধারণ মানুষ নগদ অর্থে সরকারি সেবা বা ভাতা পেতে হয়রানির শিকার হয়। এছাড়াও সন্ত্রাসবাদে ও দুর্নীতিতে নগদে অর্থায়ন করা হয়।’

দেশের আইসিটি ক্ষেত্রে অসামান্য সাফল্যের কথা তুলে ধরে তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের পরিকল্পনা থেকে শুরু করে বাস্তবায়ন সবকিছুই আমাদের নিজস্ব উদ্যোগে সম্পন্ন হয়েছে। ‘ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে কোন বিদেশী সংস্থা কোন ধরনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা, সংক্ষিপ্ত বা প্রকল্প পরিকল্পনা করেনি। সবকিছুই আমরা নিজেরাই করেছি।’

প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আরো বলেন, ‘কিছু প্রকল্প বিদেশী সংস্থা বাস্তবায়ন করেছে, কিন্তু প্ল্যানিং ও প্রকল্প ব্যবস্থাপনা আমরাই করেছি। ফাইবার অপটিক ক্যাবল দেশব্যাপী প্রায় সকল ইউনিয়ন পর্যায়ে পৌঁছে গেছে।’
তিনি উল্লেখ করেন, এই পদক্ষেপের জন্য বাংলাদেশ প্রশংসিত হয়েছে। বিশ্বের কোন দেশই ইউনিয়ন পর্যায় পর্যন্ত ফাইবার অপটিক ক্যাবল নিয়ে যেতে পারেনি।

তিনি আরো বলেন, এখন ৫০ শতাংশ সরকারি সেবা ডিজিটাইজেশনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং আশা করি কয়েক বছরের মধ্যেই শতভাগ সরকারি সেবা ডিজিটাইজড হয়ে যাবে।
সজীব ওয়াজেদ বলেন, ‘বাংলাদেশের প্রায় ৯০ থেকে ৯৫ শতাংশ অ্যাপস ও ওয়েবসাইট দেশীয় কোম্পানির মাধ্যমে তৈরি করা হয়েছে।’

আজ সকালে এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এনএম জিয়াউল আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক মেজবাউল হক এই প্লাটফর্মের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করে একটি উপস্থাপনা পরিবেশন করেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিনিময়’ ডিজিটাল আর্থিক লেনদেনের জন্য একটি যুগান্তকারী প্লাটফর্ম যা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে সরকারের একটি সময়োচিত ও সুদূর প্রসারী পদক্ষেপ।

সরকার সাম্প্রতিক বছরগুলোতে সকল ব্যাংক, এমএফএস অপারেটর ও পিএসপি অ্যাকাউন্টকে ইন্টারঅপারেবল করতে পদক্ষেপ গ্রহণ করেছে। এর ফলে ভোক্তা, ব্যবসায়ী, পিএসপি, ই-ওয়ালেটস, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, সরকারি সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন সহজ হবে।

বিনিময় সব ধরনের আর্থিক লেনদেন ব্যয়-সাশ্রয়ী, সহজ ও স্বচ্ছতা নিশ্চিত করবে। এছাড়াও এর মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের বেতন প্রদান, রেমিটেন্স পাঠানো, ট্যাক্স/ভ্যাট পরিশোধ, বিভিন্ন ইউটিলিটি বিল পরিশোধ ও ই-কমার্স লেনদেন করা যাবে।

ওয়েব-ভিত্তিক প্লাটফর্ম বিনিময় ব্যাংকের বিভিন্ন অ্যাপস, মোবাইল আর্থিক সেবা ও পেমেন্ট সিস্টেম প্রোভাইডারের মধ্যে সমন্বয় সাধন করবে।

আইসিটি ডিভিশন এবং বাংলাদেশ ব্যাংকের ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনরশিপ ডেভেলপমেন্ট অ্যাকাডেমি (আইডিইএ) প্রোগ্রামের অংশ হিসেবে ভেলওয়্যার লিমিটেড, মাইক্রোসফট বাংলাদেশ ও অরিয়ন ইনফর্মেটিকস লিমিটেড এই প্লাটফর্মটি তৈরিতে সহায়তা করেছে।
বিনিময় প্লাটফর্মের দায়িত্ব সমন্বয় করবে ভেলওয়্যার লিমিটেড।

বাংলাদেশ ব্যাংক গত বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে ইন্টারঅপারেবল ডিজিটাল লেনদেন প্লাটফর্ম (আইডিপিটি)’র খরচ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

এতে বলা হয়েছে, বিকাশ এবং রকেটে টাকা পাঠাতে প্রতি হাজারে খরচ হবে ৫ টাকা। আর এমএফএস সেবা (বিকাশ, রকেট ইত্যাদি) থেকে ব্যাংকে টাকা পাঠাতে (প্রতি হাজারে) খরচ হবে ১০ টাকা। অপরদিকে এমএফএস থেকে পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের (পিএসপি) অ্যাকাউন্টে টাকা পাঠাতো খরচ হবে হাজারে ৫ টাকা।

এতে আরো জানানো হয়, সোমবার থেকে এই প্লাটফর্মে লেনদেন করা যাবে।

The post ক্যাশলেস সমাজ প্রতিষ্ঠা সরকারের লক্ষ্য : জয় appeared first on Newsflash24bd.com.

আদালতে সাক্ষ্য দিলেন প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়
অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের অভিযোগে দায়ের করা মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও তার তথ্য-প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আদালতে সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্যগ্রহণ শেষে বিকেল ৪টায় আদালত ত্যাগ করেন তিনি।

রোববার বিকাল ৩টা ১৭ মিনিটে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুরের আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্য দেন জয়। প্রধানমন্ত্রীপুত্রের আদালতে সাক্ষ্য দেওয়াকে ঘিরে আজ রোববার নশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

এ মামলায় মোট ১৫ জন সাক্ষীর মধ্যে ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। জয়সহ এ মামলায় ১০ জনের সাখ্ষ্য শেষ হলো।

মামলার আসামিরা হলেন, দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, সাংবাদিক শফিক রেহমান, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সহসভাপতি মোহাম্মদ উল্লাহ মামুন, তার ছেলে রিজভী আহাম্মেদ ওরফে সিজার এবং যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়া।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১১ সালের সেপ্টেম্বরের আগে যেকোনো সময় থেকে এ পর্যন্ত বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের সহসভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনসহ বিএনপি ও বিএনপির নেতৃত্বাধীন জোটভুক্ত অন্যান্য দলের উচ্চপর্যায়ের নেতারা রাজধানীর পল্টনের জাসাস কার্যালয়ে, আমেরিকার নিউ ইয়র্ক শহরে, যুক্তরাজ্য ও বাংলাদেশের বিভিন্ন এলাকার আসামিরা একত্র হয়ে যোগসাজশে প্রধানমন্ত্রীর ছেলে ও তার প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে আমেরিকায় অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করেন।

আরো জানা যায়, ঘটনায় ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান ২০১৫ সালের ৩ আগস্ট বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলাটি করেন। ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি সাংবাদিক শফিক রেহমানসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

The post আদালতে সাক্ষ্য দিলেন প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় appeared first on Newsflash24bd.com.

বাংলাদেশের তরুণরা রোবটিক হাব বানাচ্ছেন : জয়
প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, বাংলাদেশের তরুণরা রোবটিক হাব বানাচ্ছেন। এটা অসাধারণ। আমার নিজেরই আনন্দ লাগে। মেধা, পরিশ্রম ও আত্মবিশ্বাস দিয়ে তরুণরাই বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে।

শনিবার সাভারের শেখ হাসিনা যুব উন্নয়ন ইন্সটিটিউটে সিআরআইয়ের অঙ্গ প্রতিষ্ঠান ইয়াং বাংলার উদ্যোগে দেশের তরুণ সংগঠকদের ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে একথা বলেন সজীব ওয়াজেদ জয়।

বাংলাদেশের মানুষ নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে পারে মন্তব্য করে তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে বর্তমান বিশ্বে যে সংকট সৃষ্টি হয়েছে, তা বাংলাদেশের তরুণরা সমাধান করে দেশকে এগিয়ে নিয়ে যাবে।

তিনি বলেন, ‘আমার এই বিশ্বাসটাই আছে যে বাংলার মানুষ, আমরা নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে পারি। আপনারা জানেন যে এখন সারাবিশ্বেই অনেক সংকট চলছে, যুদ্ধ চলছে, সমস্যা চলছে। এই একটি কোভিড মোকাবিলা করলাম আমরা দুবছর আগে। কোভিড যেতে না যেতে এখন যুদ্ধ, সন্ত্রাস, সবকিছুর দাম বেড়ে যাচ্ছে। অর্থনৈতিক চাপ পড়ছে।’

তিনি প্রশ্ন তোলেন, অনেকেই এখন ভয়ে ভয়ে থাকে যে, এই সমস্যা আমাদের দেশ কীভাবে মোকাবিলা করবে?

উত্তরে সজীব ওয়াজেদ বলেন, ‘এই কথাটা কেন বলছি এখানে। আপনারাই (তরুণ উদ্যোক্তারা) সেই সমস্যা সমাধাণের উদাহরণ। দেখেন সমস্যার কোনোদিন শেষ থাকে না। এই ১৪ বছর যে আওয়ামী লীগ ক্ষমতায়, এর মধ্যে আমরা কী কী সমস্যা দেখেছি? প্রথমেই ছিল বিদ্যুতের সমস্যা। এই যে লোডশিডং হয়, এটা আমরা কীভাবে সমাধান করবো ? তারপর অর্থনীতির। এত মানুষকে কীভাবে খাওয়ানো হবে। এই অর্থনীতিকে কীভাবে আগানো যায় ? এগুলো আমরা সমাধান করে দেখিয়েছি।

২০২০ সালে সারাবিশ্বে কোভিড মহামারীর কথা উল্লেখ করে জয় বলেন, ‘আসলো কোভিড। এটা নিয়ে সবাই ভয়ে ছিল। সবাই আতংকে। সারাবিশ্বেই আতংক। তবে কী দেখা গেল? আমরা বাংলাদেশে, নিজেদের মতো করে, নিজেদের পরিকল্পনায়, এই কেভিডকে কিন্তু বিশ্বের বেশিরভাগ দেশের তুলনায় এমনকি সব থেকে ধনীর দেশের চাইতেও ভালভাবে মোকাবিলা করেছি।

প্রধানমন্ত্রী তথ্য-প্রযুক্তি উপদেষ্টা বলেন, ‘আমার নিজেরই আনন্দ লাগে যে, যখন দেখি আমাদেরই দেশে আপনারা (তরুণরা) রোবটিক হাব বানাচ্ছেন, এটা অসাধারণ।

আমাদের দেশ থেকে আপনারা ক্লাইমেট চেঞ্জ-এর জন্য দাবি করতে ইউএন-এতে প্রতিনিধি পাঠাচ্ছেন, এটা অসাধারণ’। সবাই অসাধারণ কাজ করছেন- মন্তব্য করে তিনি বলেন, ‘আপনারা অসাধারণ। আমাদের দেশটি একটি অসাধারণ দেশ। নিজেরা লড়াই করে, রক্ত দিয়ে এই দেশকে আমরা স্বাধীন করেছি। এই ১৬ কোটি মানুষকে আমরা খাওয়াতে সক্ষম হয়েছি। এই ১৬ কোটি মানুষের দেশকে ১০ থেকে ১৫ বছরের মধ্যে দরিদ্র থেকে মধ্যম আয়ের দেশে পরিণত করেছি।’

তরুণদেরকে দেশের ভবিষ্যত উল্লেখ করে সজীব ওয়াজেদ বলেন, আর এই তরুণ-তরুণীরা, এই ইয়াং বাংলার পুরস্কারজয়ীরা- আপনারাই হচ্ছেন ভবিষ্যৎ। আপনারা তরুণরাই বাংলাদেশের ভবিষ্যৎ। আপনারাই বাংলাদেশকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবেন। আমার আশা আছে, বিশ্বাস আছে, আপনারাই বাংলাদেশকে মধ্য আয়ের দেশ থেকে একটি উন্নত দেশে পরিণত করবেন। আর এটা আমাদের জীবনের মধ্যেই হবে।

তিনি বলেন,“আমরা নিজেদের পরিশ্রমে করবো। নিজেদের মেধা দিয়ে করবো, নিজেদের সমস্যা আমরা নিজেরাই সমাধান করবো। আসলে নিজের মধ্যে যদি আত্মবিশ্বাস থাকে আর দেশপ্রেম থাকে তাহলে কিন্তু নিজের দেশের জন্য সবকিছু করা, নিজের দেশের মানুষের জন্য সবকিছু করা সম্ভব। নিজের মধ্যে যদি দেশপ্রেম আর স্বাধীনতার চেতনা না থাকে তাহলে আমি দেশের ভালো আমি কীভাবে চাইতে পারি ?

তরুণরা ভবিষ্যতের বাংলাদেশকে গড়ে তুলবেন, এগিয়ে নিয়ে যাবেন- এ আশা ব্যক্ত করে জয় বলেন, ‘আজকে একটি শব্দেই অনুভুতি জানাতে চাই যে, ’অসাধারণ’। আজকে যারা পুরস্কৃত হয়েছে শুধু তারাই নন, যারা ফাইনালিস্ট এবং এই যে ৬০০ জন অংশ নিয়েছেন, আপনারা সকলেই আজকে বিজয়ী।

পুরস্কারপ্রাপ্তদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি উপদেষ্টা এবং সিআরআইয়ের চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয় বলেন, ‘নিঃসন্দেহে আপনারা দেশের ও দেশের মানুষের জন্য যেভাবে সেবা করছেন, এটা আমাদের সকল নাগরিকের এবং বিশ্বের জন্য একটা উদাহরণ। আপনাদের মত তরুণ-তরুণীরা নিজের প্রচেষ্টায় কারো কাছে হাত না পেতে নিজের মেধায়, নিজের চিন্তাধারায় কাজ শুরু করে দিয়েছেন, আপনারা কারো জন্য বসে নেই, এটাই হলো আমাদের চেতনা। এটাই আমাদের বিশ্বাস।

বেলা ৩টা জাতীয় সংগীতের মাধ্যমে ষষ্ঠবারের মত জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রদাণ অনুষ্ঠান শুরু হয়। শুরুতেই ইয়াং বাংলার কার‌্যক্রম নিয়ে একটি তথ্যচিত্র দেখানো হয়। এবারের পুরস্কারের জন্য প্রায় ৬ শতাধিক প্রতিষ্ঠান আবেদন করেছিল। তাদের মধ্য থেকে ২৮ জনকে চুড়ান্ত পর্বের জন্য বাছাই করা হয়। ৫টি ক্যাটগরিতে পুরস্কৃত করা হয় ১০ প্রতিষ্ঠানকে। এছাড়া দুইজনকে দেয়া হয় আজীবন সন্মাননা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ও সিআরআইয়ের ট্রাস্ট্রি নসরুল হামিদ বিপু।

তিনি বলেন, দেখতে দেখতে ছয় বছর কেটে গেল। আজকে ইয়াং বাংলার সদস্যসংখ্যা প্রায় সাড়ে তিন লাখ। তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, দুর দুরান্ত থেকে তারা নিজেদের প্রচেষ্টায় অনেক কিছু করেছেন। তিনি সবাইকে ধন্যবাদ জানান।

The post বাংলাদেশের তরুণরা রোবটিক হাব বানাচ্ছেন : জয় appeared first on Newsflash24bd.com.