চীনের ৬৪ শতাংশ | Newsflash24bd.com

চীনের ৬৪ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত: গবেষণা
চীনের প্রায় ৬৪ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত। এমন ধারণা করেছে দেশটির পেকিং বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়টির এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে- গত ১১ জানুয়ারি পর্যন্ত চীনের প্রায় ৯০ কোটি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।

চীনের শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত হয় পেকিং বিশ্ববিদ্যালয়। মূলত বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করে থাকে তারা। দেশটির কোন কোন প্রদেশে করোনার সংক্রমণ বেশি, তার একটি তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছে ওই প্রতিবেদনে।

এতে বলা হয়েছে- গানসু প্রদেশের মানুষ সবচেয়ে বেশি করোনায় সংক্রমিত হয়েছেন। সেখানে সংক্রমণের হার ৯১ শতাংশ। এছাড়া ইউনান প্রদেশে ৮৪ ও কিনঘাই প্রদেশে ৮০ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত।

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে এর আগেও সতর্কবার্তা দিয়েছিলেন চীনের রোগতত্ত্ববিদ জেং গুয়াং। চীনের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থার (সিডিসি) মুখ্য বিজ্ঞানী ছিলেন তিনি। গুয়াং ওই সময় বলেছিলেন, লুনার নিউ ইয়ারে চীনের প্রত্যন্ত অঞ্চলে করোনা ছড়িয়ে পড়তে পারে। এখন প্রত্যন্ত অঞ্চলের দিকে নজর দেওয়ার সময় এসেছে।

২৩ জানুয়ারি লুনার নিউ ইয়ার। এর আগে ও পরে ছুটি থাকে। চীনের অনেকেই এ সময় ঘুরতে যান। অনেকে আবার ছুটি কটাতে পরিবারের কাছে যান কিন্তু ২০২০ সালে করোনাভাইরাসের মহামারি শুরুর পর থেকে চীনের ‘জিরো কোভিড’ নীতির কারণে এমন ভ্রমণে নিষেধাজ্ঞা ছিল। চীন ওই ‘জিরো কোভিড’ নীতি থেকে বেরিয়ে এসেছে। ধারণা করা হচ্ছে- এবার কোটি কোটি মানুষ লুনার নিউ ইয়ারের ছুটি কাটাতে গ্রামে ফিরবেন। ঠিক এ সময়ে করোনার সংক্রমণ বৃদ্ধির খবর আসছে।

The post চীনের ৬৪ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত: গবেষণা appeared first on Newsflash24bd.com.