চট্টগ্রামের ডিসি | Newsflash24bd.com

সব আন্দোলনে প্রেরণার উৎস নজরুল: চট্টগ্রামের ডিসি
ভবিষ্যৎ প্রজন্মকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হলে তাদের সামনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের চেতনা তুলে ধরতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেন, কবি নজরুলকে তাঁর প্রাপ্য সম্মানের জায়গায় ফিরিয়ে আনতে হবে।

আজ বুধবার ( ১১ শে মার্চ) নগরীর ডিসি হিলে জাতীয় কবির নামে নির্মিত “নজরুল স্কয়ার” সংস্কার শেষে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, “আমরা চাই নতুন প্রজন্ম জানুক—কার গান গেয়ে তারা উদ্দীপ্ত হয়, কার লেখনী তাদের আন্দোলিত করে এবং কার চেতনা তাদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শক্তি দেয়। সেই লক্ষ্যেই নজরুল স্কয়ারকে নতুনভাবে সাজানো হয়েছে।”

তিনি বলেন, ভবিষ্যতে সমাজে কোনো অন্যায় বা অবিচার দেখা দিলে তরুণ প্রজন্ম আবারও নজরুলের চেতনাকে সামনে রেখেই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে—এমন প্রত্যাশা থেকেই ডিসি হিলের নজরুল স্কয়ারকে নতুনভাবে সংস্কার করা হয়েছে।

তিনি বলেন, বাংলা সাহিত্য ও সংগীতের ক্ষেত্রে কাজী নজরুল ইসলামের অবদান অসামান্য। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, এমনকি ১৯৯০ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানেও
তাঁর চেতনা মানুষকে অনুপ্রাণিত করেছে। “বিদ্রোহী” কবিতার মাধ্যমে তিনি যে প্রতিবাদের চেতনা জাগিয়ে তুলেছিলেন, প্রায় এক শতাব্দী পরও সেই চেতনা সমানভাবে প্রাসঙ্গিক।

জাহিদুল ইসলাম আরও বলেন, ১৯২৫ সালে রচিত ‘নারী’ কবিতাও আজকের সমাজে সমানভাবে প্রাসঙ্গিক। আবার রমজান মাস এলেই যে গান গেয়ে মানুষ ঈদের আনন্দ উদ্‌যাপন করে—“…. রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ”—সেটিও জাতীয় কবির সৃষ্টি।

তিনি বলেন, বিদ্রোহ, সাম্য ও গণজাগরণের কবি নজরুলের সাহিত্যকর্ম যুগে যুগে তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। বাংলাদেশের নানা অর্জনের পেছনেও তাঁর চিন্তা ও চেতনার গভীর প্রভাব রয়েছে।

জেলা প্রশাসক জানান, ডিসি হিলের এই এলাকাটি মূলত একটি সাংস্কৃতিক কেন্দ্র। এখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে ২০০৫ সালে “নজরুল স্কয়ার” স্থাপন করা হয়। তবে পরবর্তী সময়ে আশপাশের সড়কের উচ্চতা বাড়ার ফলে স্কয়ারের মনুমেন্টটি তুলনামূলক নিচু হয়ে পড়ে এবং স্থানটি ধীরে ধীরে অন্ধকারাচ্ছন্ন ও জীর্ণশীর্ণ অবস্থায় চলে যায়।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

The post সব আন্দোলনে প্রেরণার উৎস নজরুল: চট্টগ্রামের ডিসি appeared first on Newsflash24bd.com.

দুস্থ ও চিকিৎসা সংকটে পড়া মানুষের পাশে চট্টগ্রামের ডিসি জাহিদ
সরকারি দপ্তরের আনুষ্ঠানিকতা আর কাগুজে প্রক্রিয়ার বাইরে গিয়ে মানুষের পাশে দাঁড়ানোর এক মানবিক উদাহরণ হয়ে উঠেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা। সাপ্তাহিক গণশুনানিতে আসা অসহায়, দুস্থ ও চিকিৎসা সংকটে পড়া মানুষদের কথা ধৈর্য সহকারে শুনে তাৎক্ষণিক সহায়তা দিয়ে তিনি হয়ে উঠেছেন অনেকের শেষ আশ্রয়স্থল।

চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহায়ক মোঃ তারেক হোসেনের একমাত্র মেয়ে প্রায় দুই মাস ধরে ভয়াবহ চর্মরোগে ভুগছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে তাকে বৃদ্ধ পিতামাতা ও ভাইবোনের দায়িত্বও বহন করতে হয়। অল্প বেতনে সংসার চালিয়ে মেয়ের চিকিৎসা করাতে হিমশিম খাওয়ার কথা আজ বুধবার ( মার্চ ৪) জানালে জেলা প্রশাসক তার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সুচিকিৎসার জন্য আর্থিক সহায়তা ও ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন। আবেগাপ্লুত তারেক বলেন, “স্যার একজন মানবিক ডিসি। তিনি এখানে আসার পর থেকে তার কাজগুলো দেখে-শুনে আমার খুব ভালো লেগেছে।”

একই গণশুনানিতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী মোঃ আলাউদ্দিন তার অসুস্থ স্ত্রী হেনা আক্তারের চিকিৎসা ব্যয়ের সংকটের কথা তুলে ধরেন। প্রতিদিন প্রায় দুইশত টাকা ওষুধ বাবদ খরচ হয়, যা বর্তমান বাজার পরিস্থিতিতে তার জন্য কষ্টসাধ্য। দুই মেয়ে ও এক ছেলের পড়াশোনার খরচসহ সংসার চালাতে হিমশিম খাওয়া এই কর্মচারীকেও নিরাশ করেননি জেলা প্রশাসক। আলাউদ্দিন বলেন, “স্যার দীর্ঘক্ষণ আমার কথা শুনেছেন এবং তাৎক্ষণিকভাবে সহায়তা করেছেন।”

আকবরশাহ থানার পূর্ব ফিরোজশাহ কলোনীর মোঃ রিয়াজ, যিনি অসুস্থতার কারণে দিনমজুরির কাজ করতে পারছেন না—তার আবেদনেও সাড়া দেন জেলা প্রশাসক। একই এলাকার অসুস্থ মোঃ হাশেমও পেয়েছেন আর্থিক সহায়তা।

ডবলমুরিং থানার পশ্চিম মাদারবাড়ী এলাকার সৃজন মিয়া দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে কর্মক্ষমতা হারিয়েছেন। তার স্ত্রী আর্থিক সহায়তার আবেদন নিয়ে আসলে জেলা প্রশাসক চিকিৎসা ও সংসার খরচের বিষয়টি বিবেচনায় নিয়ে সহায়তার হাত বাড়িয়ে দেন।

রাঙ্গুনিয়ার সরফভাটা গ্রামের নাভিদ আনজুম, চট্টগ্রাম কলেজের ডিগ্রি (পাস) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। স্বল্প আয়ের কৃষক পিতার পক্ষে তার পড়াশোনার ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছে। বই-পুস্তক, পরীক্ষার ফি ও অন্যান্য শিক্ষাব্যয় মেটাতে সহযোগিতা চান তিনি। জেলা প্রশাসক তাৎক্ষণিক সহায়তা প্রদান করলে নাভিদ বলেন, “এই জেলা প্রশাসকের সবচেয়ে বড় গুণ হচ্ছে তিনি অসহায় মানুষের কথা ধৈর্য সহকারে শুনেন এবং পাশে দাঁড়ান।”

নেত্রকোণা সদর থানার মদনপুর গ্রামের মোঃ ফয়সাল, যিনি বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল পরীক্ষায় অংশ নিতে গিয়ে দুর্ঘটনায় হাঁটুর লিগামেন্ট ইনজুরিতে আক্রান্ত হন, জরুরি অস্ত্রোপচারের প্রয়োজন নিয়ে জেলা প্রশাসকের কাছে আসেন। তিনি আর্থিক সহায়তা পেলেও প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল বলে জানান এবং সমাজের স্বচ্ছল ব্যক্তিদের সহযোগিতা কামনা করেন।

ডবলমুরিংয়ের পশ্চিম মাদারবাড়ীর বিধবা মোছাম্মৎ ফাতিমা বেগম মানুষের বাড়িতে কাজ করে দুই সন্তানকে নিয়ে জীবিকা নির্বাহ করছেন। ঈদের আগে সন্তানদের পোশাকের জন্য সহায়তা চাইলে জেলা প্রশাসক হাসিমুখে তার আবেদন মঞ্জুর করেন।

এদিন গণশুনানিতে মোট ২০ জন সেবাপ্রত্যাশীর আবেদন শোনা হয়। অসুস্থ আটজন নাগরিক ও এক শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি পাঁচজন দুস্থ মহিলাকে নগদ সহায়তার পাশাপাশি চাল, ডাল, তেল, চিনি, লবণ, মরিচ, হলুদ ও ধনিয়া গুঁড়া সম্বলিত ত্রাণসামগ্রী দেওয়া হয়। বিভিন্ন আবেদন ও অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক নির্দেশনা দিয়ে দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়।

চট্টগ্রামে জেলা প্রশাসকের গণশুনানি যেন এখন কেবল একটি প্রশাসনিক কর্মসূচি নয়, বরং অসহায় মানুষের আশ্রয়স্থল। মানবিক দৃষ্টিভঙ্গি, ধৈর্য এবং দ্রুত সিদ্ধান্ত—এই তিন গুণে জাহিদুল ইসলাম মিঞা হয়ে উঠেছেন অনেকের কাছে ভরসার আরেক নাম।

The post দুস্থ ও চিকিৎসা সংকটে পড়া মানুষের পাশে চট্টগ্রামের ডিসি জাহিদ appeared first on Newsflash24bd.com.