ঘোষণা | Newsflash24bd.com

বাংলাদেশ ব্যাংকের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা
দেশের বন্ধ কারখানা পুনরায় চালু করার লক্ষ্যে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা, উৎপাদন বৃদ্ধি, রপ্তানি সম্প্রসারণ, বেসরকারি খাতের উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিই এ উদ্যোগের মূল লক্ষ্য।

শনিবার (২৩ মে) মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে গভর্নর ড. মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, এই প্যাকেজের আওতায় মোট ৬০ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে ৪১ হাজার কোটি টাকা বন্ধ ও আংশিক সচল কারখানা পুনঃচালুর জন্য পুনঃঅর্থায়ন হিসেবে ব্যবহার করা হবে। বাংলাদেশ ব্যাংক নিজস্ব তহবিল থেকে আরও ১৯ হাজার কোটি টাকা সরবরাহ করবে।

গভর্নর আরও জানান, গ্রাহক পর্যায়ে বড় শিল্পের ক্ষেত্রে ঋণের সুদের হার ৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ক্ষুদ্র ঋণগ্রহীতাদের ক্ষেত্রে সুদের হার কিছুটা বেশি হতে পারে।

এই তহবিল থেকে বৃহৎ শিল্পের পাশাপাশি কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) এবং কৃষিখাতেও অর্থায়ন করা হবে।

ব্রিফিংয়ে জানানো হয়, এই উদ্যোগের মাধ্যমে প্রায় ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মতে, এই প্রণোদনা প্যাকেজ বাস্তবায়িত হলে বন্ধ কারখানা পুনরায় চালু হবে, নতুন উৎপাদন সক্ষমতা তৈরি হবে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং রেমিট্যান্স প্রবাহও বাড়বে। পাশাপাশি সবুজ বিনিয়োগ ও গ্রামীণ অর্থনৈতিক কার্যক্রম সম্প্রসারিত হবে, যা জিডিপি প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে।

বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, কোভিড-পরবর্তী সংকট, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং বৈদেশিক মুদ্রাবাজারের অস্থিরতার কারণে যেসব প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো এই সুবিধার আওতায় আসবে।

তিনি আরও জানান, যেসব প্রতিষ্ঠানের বাজারে চাহিদা ও নিশ্চিত ক্রয়াদেশ রয়েছে, তাদের অগ্রাধিকার দেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে বাণিজ্য সংগঠন ও ব্যাংকগুলোর মাধ্যমে তথ্য সংগ্রহ করে ১ হাজার ২০০টির বেশি বন্ধ ও আংশিক চালু শিল্প ইউনিট চিহ্নিত করেছে।

The post বাংলাদেশ ব্যাংকের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা appeared first on Newsflash24bd.com.

নেইমারকে নিয়েই ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা
২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দীর্ঘ আড়াই বছর জাতীয় দলের বাইরে থাকার পর আবারও ব্রাজিলের ঐতিহ্যবাহী হলুদ জার্সিতে ফিরছেন ফরোয়ার্ড নেইমার জুনিয়র। নেইমার ছাড়াও নতুন ঘোষিত স্কোয়াডে রয়েছে একাধিক চমক।

মঙ্গলবার (১৯ মে) ব্রাজিলের রিও ডি জেনিরোর ঐতিহাসিক মিউজিয়াম অব টুমরো-তে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সেলেসাওদের এই স্কোয়াড আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন দলটির প্রধান কোচ কার্লো আনচেলত্তি।

২০২৩ সালের অক্টোবরে হাঁটুর গুরুতর চোটে পড়ার পর আর হলুদ জার্সি গায়ে চাপাতে পারেননি নেইমার। আসন্ন বিশ্বকাপে নেইমার দলে জায়গা পাবেন কিনা না নিয়েও অনিশ্চয়তা ছিল ভীষণ। তবে নেইমারের দলে ফেরা যে তার নিজের হাতেই ছিল এ কথা কার্লো আনচেলত্তি বারবার বলেছেন।

আনচেলত্তি স্পষ্ট করে দিয়েছিলেন, পুরোপুরি ফিট ও ভালো ছন্দে থাকলেই কেবল বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার বিবেচনায় আসবেন নেইমার। বারবার উপেক্ষিত হওয়ার পর অবশেষে কোচের মন জয় করতে পারলেন জনপ্রিয় এই তারকা ফুটবলার। তবে দলে জায়গা না পাওয়া বড় চমকগুলোর মধ্যে অন্যতম হলেন রদ্রিগো। শেষ পর্যন্ত দলে থাকার আলোচনায় ছিলেন থিয়াগো সিলভার মতো অভিজ্ঞ মুখও।

দলে বড় চমক হিসেবে রাখা হয়েছে রিয়াল মাদ্রিদ থেকে লোনে অলিম্পিক লিও-তে গিয়ে দুর্দান্ত খেলা এনদ্রিক ও ম্যানচেস্টার ইউনাইটেড তারকা কাসেমিরো।

এবারের বিশ্বকাপে সি গ্রুপে থাকা ব্রাজিলের প্রতিপক্ষ মরক্কো, পানামা ও স্কটল্যান্ড। ​তারা মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। প্রতিযোগিতার প্রথম ম্যাচে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে ব্রাজিলকে। পরের দুই ম্যাচ হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে ।

২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াডে যারা রয়েছেন-

গোলরক্ষক: আলিসন বেকার, এডারসন মোয়ারেস, ওয়েভারটন
ডিফেন্ডার: আলেক্স সান্দ্রো, ব্রেমার, দানিলো, দগলাস সান্তোস, গাব্রিয়েল, ইবানিয়েজ, লিও পেরেইরা, মার্কিনিয়োস, ওয়েসলি
মিডফিল্ডার: ব্রুনো গিমারায়েস, কাসেমিরো, দানিলো, ফাবিনিয়ো, লুকাস পাকেতা
ফরোয়ার্ড: এনদ্রিক, গাব্রিয়েল মার্টি‌নেল্লি, ইগর থিয়াগো, লুইজ এনরিকে, মাতিউস কুনিয়া, নেইমার জুনিয়র, রাফিনিয়া, রায়ান, ভিনিসিয়ুস জুনিয়র।

The post নেইমারকে নিয়েই ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা appeared first on Newsflash24bd.com.

বিসিবি নির্বাচনের তফশিল ঘোষণা
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তফশিল ঘোষণা। আজ (শনিবার) আসন্ন নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে। তফশিল অনুযায়ী আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন।

আগামী ২০ ও ২১ মে মনোনয়নপত্র বিক্রি করা হবে। আগ্রহী প্রার্থীরা এই দুই দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে বিসিবি কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত পর্ষদ ভেঙে তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

এনএসসি জানায়, আগামী তিন মাসের মধ্যে ক্রিকেট বোর্ডে নির্বাচনের আয়োজন করবে তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি। নির্ধারিত সময়ের মধ্যেই ক্রিকেট বোর্ডের নির্বাচনের ব্যবস্থা করে যাচ্ছেন তামিম ইকবালের নেতৃত্বাধীন এডহক কমিটি।

প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত হয়েছিল বিসিবির নির্বাচন। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ বয়স ছয় মাস হওয়ার মধ্যেই বিলুপ্ত করা হয়। দায়িত্ব গ্রহণের পর থেকেই অবশ্য চরম বিরোধিতার মুখে পড়েছেন বুলবুল। বুলবুলের নেতৃত্বে কমিটি গঠনের পর পদত্যাগ করেন ৭ জন পরিচালক।

The post বিসিবি নির্বাচনের তফশিল ঘোষণা appeared first on Newsflash24bd.com.

চুড়ান্ত দ্বারপ্রান্তে বগুড়া সিটি কর্পোরেশন ঘোষণা-প্রতিমন্ত্রী মীর শাহে আলম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, চুড়ান্ত দ্বারপ্রান্তে বগুড়া সিটি কর্পোরেশন ঘোষণার বিষয়টি। যেহেতু বগুড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের জেলা তাই সিটি কর্পোরেশনের বিষয়ে তিনিই সিদ্ধান্ত নিবেন। তাঁর সঙ্গে কথা বলে বিষয়টি চুড়ান্ত করা হবে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার সরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের অংশগ্রহণে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, বগুড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান। সাবেক প্রধানমন্ত্রী জননন্দিত নেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া বগুড়ার বৌ-মা। বর্তমান বাংলাদেশের ইতিহাসে সবচাইতে জনপ্রিয় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই বগুড়ার সন্তান। এই বগুড়া থেকে তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। পরে রাজনৈকি সিদ্ধান্তের কারণে তিনি বগুড়া সদর আসনটি ছেড়ে দিয়েছেন। বগুড়ার মানুষ সবকটি আসনে বিপুল ভোটে বিএনপি মনোনীত প্রার্থীদের বিজয়ী করেছেন। বগুড়ার মানুষের প্রচুর আশা-আকাঙ্খা রয়েছে। আমাদের বঞ্চনা রয়েছে। বঞ্চিত দায়ভার রয়েছে। সবকিছু মিলে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে সুন্দর বগুড়া গড়ার জন্য যা যা প্রয়োজন আমরা সব এমপি মিলে কাজ করবো। দীর্ঘ ১৭ বছর উন্নয়ন থেকে বঞ্চিত বগুড়া। বঞ্চিত বগুড়ায় কাঙ্খিত উন্নয়নে কাজ করা হবে।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়া সফরের সম্ভাব্য কর্মসূচীটি এখনও চুড়ান্ত হয়নি। দু’একদিনের মধ্যে এ বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
এর আগে প্রতিমন্ত্রী মীর শাহে আলম মতবিনিময় সভায় অংশ নিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে পৌঁছালে স্থানীয় সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে জেলা প্রশাসক তৌফিকুর রহমান তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

জেলা প্রশাসক তৌফিকুর রহমান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন, বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিলটন, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এসময় জেলা পুলিশ প্রশাসন এবং সরকারের বিভিন্ন দপ্তরের জেলা পর্যায়ের শীর্ষ কর্মকর্তা ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

The post চুড়ান্ত দ্বারপ্রান্তে বগুড়া সিটি কর্পোরেশন ঘোষণা-প্রতিমন্ত্রী মীর শাহে আলম appeared first on Newsflash24bd.com.

আমেরিকাকে ৩ থেকে ৫ কোটি ব্যারেল তেল দেবে ভেনেজ়ুয়েলা, ঘোষণা ট্রাম্পের
আমেরিকার তরফে যতই দাবি করা হোক না কেন তারা ভেনেজ়ুয়েলা দখল করতে চায় না, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বার বার বুঝিয়ে দিয়েছেন সে দেশের উপর নিয়ন্ত্রণ থাকবে তাঁর প্রশাসনের হাতেই। এমনটা মনে করছেন অনেকে।

ভেনেজ়ুয়েলার থেকে তেল আমদানি করতে চায় তাঁর প্রশাসন। আগেই তা ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বার তিনি জানিয়ে দিলেন, কত পরিমাণ তেল ভেনেজ়ুয়েলা থেকে পাবে আমেরিকা। ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ভেনেজ়ুয়েলার অন্তর্বর্তিকালীন প্রশাসন আমেরিকাকে ৩ থেকে ৫ কোটি ব্যারেল ‘উচ্চমানের’ তেল দেবে, যা বিক্রি হবে বাজারমূল্যে! তিনি এ-ও ঘোষণা করেন, তেল বিক্রি করে যা টাকা আসবে তার নিয়ন্ত্রণ থাকবে তাঁর হাতে। কেন তিনি এমন চান, তার ব্যাখ্যাও দিয়েছেন ট্রাম্প।

আমেরিকার তরফে যতই দাবি করা হোক না কেন তারা ভেনেজ়ুয়েলা দখল করতে চায় না, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বার বার বুঝিয়ে দিয়েছেন সে দেশের উপর নিয়ন্ত্রণ থাকবে তাঁর প্রশাসনের হাতেই। এমনটা মনে করছেন অনেকে। ভেনেজ়ুয়েলার থেকে তেল নেওয়ার বিষয় দ্রুত চূড়ান্ত করতে চান ট্রাম্প। তিনি বলেন, ‘‘আমি জ্বালানিসচিব ক্রিস রাইটকে অবিলম্বে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে বলেছি।’’ কী ভাবে ভেনেজ়ুয়েলা থেকে তেল আসবে আমেরিকায়, তা-ও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর কথায়, ‘‘স্টোরেজ জাহাজে করে তেল এনে সরাসরি আমেরিকার বন্দরে নামানো হবে।’’

ভেনেজ়ুয়েলা বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তৈলভান্ডার। এই দেশের সংরক্ষণে রয়েছে ৩০ হাজার কোটি ব্যারেল তেল। অনেকের দাবি, ট্রাম্পের নজর আসলে রয়েছে ভেনেজ়ুয়েলার বিপুল তৈলভান্ডারে। আর সেই কারণে ভেনেজ়ুয়েলায় সাম্প্রতিক অভিযান মার্কিন সেনার। ভেনেজ়ুয়েলার গদিতে নিকোলাস মাদুরো থাকলে তা সম্ভব হচ্ছিল না। তাই তাঁকে তুলে এনে বন্দি করা হয়েছে। মাদুরোকে সরিয়ে আসলে তা অধিগ্রহণ করতে চান মার্কিন প্রেসিডেন্ট। ভেনেজ়ুয়েলার কুর্সিতে আপাতত তিনি এমন একজনকে বসাবেন, যিনি আমেরিকার ‘হাতের পুতুল’। সেই সুযোগেই দেশটির তৈলভান্ডারে অবাধে রাজত্ব করতে চায় ওয়াশিংটন। যদিও প্রথম থেকেই আমেরিকা সেই দাবি নস্যাৎ করছে।

The post আমেরিকাকে ৩ থেকে ৫ কোটি ব্যারেল তেল দেবে ভেনেজ়ুয়েলা, ঘোষণা ট্রাম্পের appeared first on Newsflash24bd.com.

সারাদেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) সিলিন্ডারের বিক্রি আজ বৃহস্পতিবার থেকে সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমিতি। দাবি আদায় না হওয়া পর্যন্ত সারাদেশে এলপিজি সিলিন্ডারের সরবরাহ ও বিক্রি বন্ধ থাকবে বলে জানিয়েছে তারা।

বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় সমগ্র দেশের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের জন্য সমিতি একটি নোটিশ জারি করে। নোটিশে বলা হয়েছে, সব কোম্পানির প্লান্ট থেকে এলপিজি উত্তোলনও বন্ধ থাকবে।

এর আগে কমিশন বৃদ্ধি, জরিমানা বন্ধসহ ছয় দফা দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিল এলপি গ্যাস ব্যবসায়ী সমিতি।

সমিতির সভাপতি সেলিম খান বলেন, বৃহস্পতিবার সকাল থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ থাকবে। বেলা তিনটায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সঙ্গে তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে দাবি মানা হলে এলপিজি সিলিন্ডার বিক্রি শুরু হবে। আর না হলে বিক্রি বন্ধ থাকবে।

বুধবার কমিশন বৃদ্ধি, জরিমানা বন্ধসহ ছয় দফা দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। দাবি না মানলে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সরবরাহ ও বিপণন বন্ধের হুমকি দেয় সংগঠনটি।

সাম্প্রতিক সময়ে এলপিজির দাম নিয়ে চরম নৈরাজ্যের মধ্যেই বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি দেওয়া হয়।

তবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ বলেছেন, এলপিজি পরিবেশক আমাদের লাইসেন্সি না হওয়ায় আইনগতভাবে তাদের দাবি আমলে নেওয়ার সুযোগ নেই। প্রস্তাব আসতে হবে লাইসেন্সির (আমদানিকারক) দিক থেকে। আমদানিকারক আবেদন করলে যাচাই-বাছাই শেষে গণশুনানি করে তারপর সিদ্ধান্ত দিতে হবে। গণশুনানিতে তাদের যৌক্তিকতা প্রমাণ করতে হবে।

বর্তমানে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকটময় মুহূর্ত চলছে বলে দাবি করেছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। সংগঠনটি বলছে, ২৭টি কোম্পানির সাড়ে ৫ কোটি সিলিন্ডার বাজারজাত করা হয়েছে। এর মধ্যে মাত্র ১ কোটি ২৫ লাখ সিলিন্ডারে গ্যাস রিফিল (পুনরায় গ্যাস ভরা) হচ্ছে। তার মানে বাকি ৪ কোটি ২৫ লাখ সিলিন্ডার খালি পড়ে আছে।

গত মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সাংবাদিকদের বলেন, এলপিজি নিয়ে কোনো ঘাটতি নেই। বাজারে যে সংকট দেখা যাচ্ছে, তা মূলত ‘কারসাজির’ ফল। বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কাজ করছে জানিয়ে তিনি বলেন, বিভিন্ন জায়গায় জরিমানাও করা হচ্ছে।

The post সারাদেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা appeared first on Newsflash24bd.com.

হাদির মৃত্যুতে শনিবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
ওসমান হাদির মৃত্যুতে শনিবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এমনটি জানান প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টা জানিয়েছেন, হাদির হত্যার সাথে যাদের নাম আসবে তাদের কঠোর শাস্তির আওতায় আনা হবে। তিনি সবাইকে ধৈর্য্য ধারণের আহ্বান জানিয়েছেন। তিনি আরও জানান ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্বে নেবে রাষ্ট্র।

ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন শনিবার সরকারি আধা সরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি মারা যান।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

হাদির সংগঠন ইনকিলাব মঞ্চও রাত ৯টা ৪৬ মিনিটে তাদের ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তারপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন ওসমান হাদি।.

The post হাদির মৃত্যুতে শনিবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা appeared first on Newsflash24bd.com.

২৩৭ আসনে বিএনপির প্রার্থীদের নাম ঘোষণা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ২৩৭ আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে দলীয় প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়।

মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারিতে মাসে আমরা গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। সেই নির্বাচন প্রায় ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা দেওয়া হচ্ছে। আর যেসব আসনে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের প্রার্থী ঘোষণা করবে, সেটি বিএনপি সমন্বয় করে নেবে।

দলটির চেয়ারপারসন খালেদা জিয়া বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন। মির্জা ফখরুল নিজে ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

অন্যান্য আসনে প্রার্থী হলেন যারা

ঢাকা-১ খন্দকার আবু আশফাক; ঢাকা-২ আমানউল্লাহ আমান; ঢাকা-৩ গয়েশ্বর চন্দ্র রায়; ঢাকা-৪ তানভীর আহমেদ রবিন; ঢাকা-৫ নবী উল্লাহ নবী; ঢাকা-৫ ইশরাক হোসেন; ঢাকা-৮ মির্জা আব্বাস; ঢাকা-১২ সাইফুল আলম নীরব; ঢাকা-১৪ সানজিদা তুলি; ঢাকা-১৬ আমিনুল হক।

চট্টগ্রাম-১ নুরুল আমিন; চট্টগ্রাম-২ সরোয়ার আলমগীর; চট্টগ্রাম-৪ কাজী সালাউদ্দিন; চট্টগ্রাম-৫ মীর হেলাল উদ্দিন; চট্টগ্রাম-৭ হুম্মাম কাদের চৌধুরী; চট্টগ্রাম-৮ এরশাদ উল্লাহ; চট্টগ্রাম-১০ আমীর খসরু মাহমুদ চৌধুরী; চট্টগ্রাম-১২ এনামুল হক; চট্টগ্রাম-১৩ সরোয়ার জামাল নিজাম; চট্টগ্রাম-১৬ মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

কক্সবাজার-১ সালাহউদ্দিন আহমেদ; কক্সবাজার-৩ লুৎফুর রহমান কাজল; কক্সবাজার-৪ শাহজাহান চৌধুরী; বান্দরবন- সাচিং প্রু; রাঙামাটি- দীপেন দেওয়ান; খাগড়াছড়ি- আবদুল ওয়াদুদ ভুঁইয়া।

বরিশাল-১ জহির উদ্দিন স্বপন; বরিশাল-২ সরদার সরসুদ্দিন আহমেদ সান্টু; বরিশাল-৪ মোঃ রাজীব আহসান; বরিশাল-৫ মো: মজিবুর রহমান সরোয়ার; বরিশাল-৬ আবুল হোসেন খান।

কুমিল্লা-১ ডঃ খন্দকার মোশাররফ হোসেন; কুমিল্লা-৩ কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ; কুমিল্লা-৪ মঞ্জুরুল আহসান মুলী; কুমিল্লা-৫ মোঃ জসিম উদ্দিন; কুমিল্লা-৬ মোঃ মনিরুল হক চৌধুরী; কুমিল্লা-৮ জাকারিয়া তাহের; কুমিল্লা-৯ মোঃ আবুল কালাম; কুমিল্লা-১০ মোঃ আব্দুল গফুর জুঁইয়া; কুমিল্লা-১১ মোঃ কামরুল হুদা।

নোয়াখালী-১ এ এম মাহবুব উদ্দিন; নোয়াখালী-২ জয়নাল আবেদীন ফারুক; নোয়াখালী-৩ মোঃ বরকত উল্লাহ বুলু; নোয়াখালী-৪ মোঃ শাহজাহান; নোয়াখালী-৫ মোহাম্মদ ফখরুল ইসলাম; নোয়াখালী-৬ মোহাম্মদ মাহবুবের রহমান শামীম।

ময়মনসিংহ-১ সৈয়দ এমরান সালেহ; ময়মনসিংহ-২ মোতাহের হোসেন তালুকদার; ময়মনসিংহ-৩ এম ইকবাল হোসেইন; ময়মনসিংহ-৪ মোঃ আবু ওয়াহাব আখন্দ ওয়ালিদ; ময়মনসিংহ-৫ মোহাম্মদ জাকির হোসেন; ময়মনসিংহ-৬ মোঃ আখতারুল আলম; ময়মনসিংহ-৭ ডাঃ মোঃ মাহবুবুর রহমান; ময়মনসিংহ-৮ লুতফুল্লাহেল সাজেদ; ময়মনসিংহ-৯ ইয়াসের খাঁন চৌধুরী; ময়মনসিংহ-১১ ফকর উদ্দিন আহমেদ।

পঞ্চগড়-১ ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ অসির; পঞ্চগড়-২ ফরহাদ হোসেন আজাদ; ঠাকুরগাঁও-১ মির্জা ফখরুল ইসলাম আলমগীর; ঠাকুরগাঁও-৩ মোঃ জাহিদুর রহমান জাহিদ; দিনাজপুর-১ মোঃ মনজুরুল ইসলাম; দিনাজপুর-২ সোঃ সাদিক রিয়াজ; দিনাজপুর-৩ বেগম খালেদা জিয়া; দিনাজপুর-৪ সোঃ আকারুজ্জামান মিয়া; দিনাজপুর-৬ অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

নীলফামারী-২ এ এইচ মোঃ সাইফুল্লাহ রুবেল; নীলফামারী-৪ মোঃ আব্দুল গফুর সরকার; লালমনিরহাট – ১ মোঃ হাসান রাজিব প্রধান; লালমনিরহাট -৩ আসাদুল হাবিব দুলু; রংপুর – ১ মোঃ মোকাররম হোসেন সুজন; রংপুর-২ মোহাম্মদ আলী সরকার; রংপুর-৩ মোঃ সামসুজ্জামান সামু; রংপুর -৪ মোহাম্মদ এমদাদুল হক ভরসা; রংপুর-৫ মোঃ গোলাম রব্বানী; রংপুর-৬ মোঃ সাইফুল ইসলাম।

কুড়িগ্রাম-১ সাইফুল ইসলাম রানা; কুড়িগ্রাম – ২ মোঃ সোহেল হোসেন কায়কোবা; কুড়িগ্রাম-৩ তাজভীর উল ইসলাম; কুড়িগ্রাম-৪ মোঃ আজিজুর রহমান; গাইবান্ধা-১ খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী; গাইবান্ধা-২ মোঃ আনিসুজ্জামান খান বাবু; গাইবান্ধা-৩ অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিক; গাইবান্ধা -৪ মোহাম্মদ শামীম কায়সার; গাইবান্ধা-৫ মোঃ ফারুক আলম সরকার।

জয়পুরহাট-১ মোঃ মাসুদ রানা প্রধান; জয়পুরহাট-২ আব্দুল বারী; বগুড়া-১ কাজী রফিকুল ইসলাম; বগুড়া-৩ আব্দুল মুহিত তালুকদার; বগুড়া-৪ মোঃ মোশারফ হোসেন; বগুড়া-৫ গোলাম মোহাম্মদ সিরাজ; বগুড়া-৬ তারেক রহমান; বগুড়া-৭ বেগম খালেদা জিয়া; চাঁপাইনবাবগঞ্জ-১ মোঃ সাজাহান মিয়া; চাঁপাইনবাবগঞ্জ-২ মোঃ আমিনুল ইসলাম; চাঁপাইনবাবগঞ্জ -৩ মোঃ হারুনর রশিদ।

নওগাঁ-১ মোঃ মোস্তাফিজুর রহমান; নওগাঁ-২ মোঃ সামসুজোহা খান; নওগাঁ-৩ মোঃ ফজলে হুদা বাবুল; নওগাঁ-৪ ইকরামুল বারী টিপু; নওগাঁ-৬ শেখ মোঃ রেজাউল ইসলাম; রাজশাহী -১ মোঃ শরীফ উদ্দীন; রাজশাহী -২ মোঃ মিজানুর রহমান মিনু; রাজশাহী -৩ মোহাম্মদ শফিকুল হক মিলন; রাজশাহী-৪ ডি.এম.ডি. জিয়াউর রহমান; রাজশাহী -৫ অধ্যাপক নজরুল ইসলাম; রাজশাহী-৬ আবু সাঈদ চাঁদ।

নাটোর-১ ফারজানা শারমিন; নাটোর-২ রুহুল কুদ্দুস তালুকদার দুলু; নাটোর-৪ মোঃ আব্দুল আজিজ; সিরাজগঞ্জ -২ ইকবাল হাসান মাহমুদ টুকু; সিরাজগঞ্জ-৩ ভিপি আয়নুল হক; সিরাজগঞ্জ-৪ এম আকবর আলী; সিরাজগঞ্জ-৫ মোঃ আমিরুল ইসলাম খান; সিরাজগঞ্জ-৬ এম এ মুহিত; পাবনা-২ এ কে এম সেলিম রেজা হাবিব; পাবনা-৩ মোঃ হাসান জাফির তুহিন; পাবনা-৪ হাবিবুর রহমান হাবিব; পাবনা-৫ মোঃ শামসুর রহমান শিমুল বিশ্বাস।

মেহেরপুর-১ মাসুদ অরুন; মেহেরপুর-২ মোঃ আমজাদ হোসেন; কুষ্টিয়া -১ রেজা আহম্মেদ; কুষ্টিয়া-২ রাগীব রউফ চৌধুরী; কুষ্টিয়া-৩ মোঃ জাকির হোসেন সরকার; কুষ্টিয়া-৪ সৈয়দ মেহেদী আহমেদ রুমি; চুয়াডাঙ্গা-১ মোঃ শরীফুজ্জামান; চুয়াডাঙ্গা-২ মাহমুদ হাসান খান; ঝিনাইদহ-৩ মোহাম্মদ মেহেদী হাসান; যশোর-১ মোঃ মফিকুল হাসান তৃপ্তি; যশোর-২ মোছাঃ সাবিরা সুলতানা; যশোর-৩ অনিন্দ্য ইসলাম অমিত; যশোর-৪ টি.এস. আইয়ুব; যশোর-৬ কাজী রওনকুল ইসলাম।

মাগুরা-১ মোঃ মনোয়ার হোসেন; মাগুরা-২ নিতাই রায় চৌধুরী; নড়াইল-১ বিশ্বাস জাহাঙ্গীর আলম; খুলনা -২ নজরুল ইসলাম মঞ্জু; খুলনা-৩ রকিবুল ইসলাম বকুল; খুলনা-৪ আজিজুল বারী হেলাল; খুলনা-৫ মোহাম্মদ আলী আসগর; খুলনা-৬ মনিরুল হাসান বাপ্পী; সাতক্ষীরা -১ মোঃ হাবিবুল ইসলাম হাবিব; সাতক্ষীরা-২ আব্দুর রউফ; সাতক্ষীরা-৩ কাজী আলাউদ্দীন; সাতক্ষীরা-৪ মোঃ মনিরুজ্জামান।

বরগুনা-১ মোঃ নজরুল ইসলাম মোল্লা; বরগুনা-২ নুরুল ইসলাম মনি; পটুয়াখালী – ১ এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী; পটুয়াখালী – ৪ এ বি এম মোশাররফ হোসেন; ভোলা- ১ গোলাম নবী আলমগীর; ভোলা – ২ মোঃ হাফিজ ইব্রাহীম; ভোলা- ৩ মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীর বীক্রম; ভোলা – ৪ মোঃ নুরুল ইসলাম নয়ন।

ঝালকাঠি – ২ ইসরাত সুলতানা ইলেন ভুট্ট; পিরোজপুর-২ আহমেদ সোহেল মঞ্জুর; পিরোজপুর ৩ মোঃ রুহুল আমিন দুলাল; টাংগাইল -১ ফকির মাহবুব আনাম স্বপন; টাংগাইল-২ আব্দুস সালাম পিন্টু; টাংগাইল-৩ এসএম ওবায়দুল হক নাসির; টাংগাইল-৪ মোঃ লুৎফর রহমান মতিন; টাংগাইল-৬ মোঃ রবিউল আউয়াল লাবলু; টাংগাইল-৭ আবুল কালাম আজাদ সিদ্দিকী; টাংগাইল-৮ আহমেদ আজম খান; জামালপুর-১ এম রশিদুজ্জামান মিল্লাত; জামালপুর-২ এ ই সুলতান মাহমুদ বাবু; জামালপুর-৩ মোঃ মুস্তাফিজুর রহমান বাবুল; জামালপুর-৪ মোঃ ফরিদুল কবির তালুকদার শামীম; জামালপুর-৫ শাহ মোঃ ওয়ারেস আলী মামুন।

শেরপুর-১ সানসিলা জেবরিন; শেরপুর-২ মোহাম্মদ ফাহিম চৌধুরী; শেরপুর-৩ মোঃ মাহমুদুল হক রুবেল; ময়মনসিংহ-১ সৈয়দ এমরান সালেহ; ময়মনসিংহ-২ মোতাহের হোসেন তালুকদার; ময়মনসিংহ-৩ এম ইকবাল হোসেইন; ময়মনসিংহ-৫ মোহাম্মদ জাকির হোসেন; ময়মনসিংহ-৬ মোঃ আখতারুল আলম; ময়মনসিংহ-৭ ডাঃ মোঃ মাহবুবুর রহমান; ময়মনসিংহ-৮ লুতফুল্লাহেল মাজেদ; ময়মনসিংহ-৯ ইয়াসের খাঁন চৌধুরী; ময়মনসিংহ-১১ ফকর উদ্দিন আহমেদ।

নেত্রকোনা-১ ব্যারিস্টার কায়সার কামাল; নেত্রকোনা-২ মোঃ আনোয়ারুল হক; নেত্রকোনা-৩ রফিকুল ইসলাম হিলালী; নেত্রকোনা-৪ মোঃ লুৎফুজ্জামান বাবর; নেত্রকোনা-৫ মোঃ আবু তাহের তালুকদার; কিশোরগঞ্জ-২ এডভোকেট মোঃ জালাল উদ্দিন; কিশোরগঞ্জ-৩ ডঃ ওসমান ফারুক; কিশোরগঞ্জ-৪ মোঃ ফজলুর রহমান; কিশোরগঞ্জ-৫ মোঃ শরীফুল আলম; মানিকগঞ্জ-২ মঈনুল ইসলাম খাঁন; মানিকগঞ্জ-৩ আফরোজা খান রিতা; মুন্সীগঞ্জ-১ শেখ মোঃ আবদুল্লাহ; মুন্সীগঞ্জ-২ মিজানুর রহমান সিনহা; গাজীপুর -২ এম মঞ্জুরুল করিম রনি; গাজীপুর-৩ অধ্যাপক ডাঃ এসএম রফিকুল ইসলাম বাচ্চু; গাজীপুর-৪ শাহ রিয়াজুল হান্নান; গাজীপুর -৫ ফজলুল হক মিলন।

নরসিংদী-১ খায়রুল কবির খোকন; নরসিংদী-২ ডঃ আব্দুল মঈন খান; নরসিংদী-৩ সরদার মোঃ সাখাওয়াত হোসেন; নরসিংদী-৪ ইঞ্জিঃ মোঃ আশরাফ উদ্দিন বকুল; নরসিংদী-৫ মোস্তাফিজুর রহমান ভূইয়া দীপু; নারায়ণগঞ্জ -১ নজরুল ইসলাম আজাদ; নারায়ণগঞ্জ -২ মোঃ আজহারুল ইসলাম মান্নান; নারায়ণগঞ্জ-৫ মোঃ মাসুদুজ্জামান; রাজবাড়ী – ১ আলি নেওয়াজ মাহমুদ খৈয়ম; ফরিদপুর- ২ শ্যামা ওবায়েদ ইসলাম; ফরিদপুর- ৩ নায়াব ইউসুফ আহমেদ; ফরিদপুর- ৪ শহীদুল ইসলাম বাবুল; গোপালগঞ্জ – ১ মোঃ সেলিমুজ্জামান মোল্ল্যা; গোপালগঞ্জ – ২ ডাঃ কে এম বাবর আলী; গোপালগঞ্জ-৩ এস এম জিলানী।

মাদারীপুর – ১ কামাল জামান মোল্লা; মাদারীপুর – ৩ আনিসুর রহমান; শরীয়তপুর – ১ সাইদ আহমেদ আসলাম; শরীয়তপুর- ২ মোঃ শফিকুর রহমান কিরণ; শরীয়তপুর-৩ মিয়াঁ নুরুদ্দিন আহমেদ অপু; সুনামগঞ্জ-১ আনিসুল হক; সুনামগঞ্জ-৩ মোহাম্মদ কয়সর আমমেদ; সুনামগঞ্জ-৫ কলিম উদ্দিন মিলন; সিলেট-১ খন্দকার আব্দুল মোক্তাদির চৌধুরী; সিলেট-২ মোছাঃ তাহসিনা রুশদীর; সিলেট-৩ মোহাম্মদ আবদুল মালিক; সিলেট-৬ এমরান আহমেদ চৌধুরী।

মৌলভীবাজার-১ নাসির উদ্দিন আহমেদ মীঠু; মৌলভীবাজার-২ সওকত হোসেন সকু; মৌলভীবাজার-৩ নাসের রহমান; মৌলভীবাজার-৪ মোঃ মজিবর রহমান চৌধুরী; হবিগঞ্জ-২ আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন; হবিগঞ্জ-৩ আলহাজ্ব মোঃ জি কে গউস; হবিগঞ্জ-৪ এস এম ফয়সাল; ব্রাহ্মনবাড়িয়া – ১ এম এ হান্নান; ব্রাহ্মনবাড়িয়া- ৩ মোঃ খালেদ হোসেন মাহবুব; ব্রাহ্মনবাড়িয়া – ৪ মুশফিকুর রহমান; ব্রাহ্মনবাড়িয়া – ৫ মোঃ আব্দুল মান্নান।

চাঁদপুর – ১ আ ন ম এহসানুল হক মিলন; চাঁদপুর – ২ মোঃ জালাল উদ্দিন; চাঁদপুর – ৩ শেখ ফরিদ আহমেদ; চাঁদপুর – ৪ মোঃ হারুনুর রশিদ; চাঁদপুর – ৫ মোঃ মমিনুল হক; ফেনী-১ বেগম খালেদা জিয়া; ফেনী-২ জয়নাল আবেদীন; ফেনী-৩ আব্দুল আওয়াল মিন্টু; লক্ষীপুর-২ মোঃ আবুল খায়ের ভূঁইয়া; লক্ষীপুর-৩ মোঃ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

The post ২৩৭ আসনে বিএনপির প্রার্থীদের নাম ঘোষণা appeared first on Newsflash24bd.com.

কখনোই পারমাণবিক বোমা না বানানোর ঘোষণা ইরানি প্রেসিডেন্টের
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: সংগৃহীত

জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা দিয়েছেন, তেহরান কখনোই পারমাণবিক বোমা বানাবে না।

বুধবার (২৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

মাসুদ পেজেশকিয়ানের এই ঘোষণা এমন সময়ে এলো, যখন যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির (ই-থ্রি) ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনরায় কার্যকর করার ৩০ দিনের প্রক্রিয়া আগামী ২৭ সেপ্টেম্বর শেষ হতে যাচ্ছে।

এই তিন দেশ অভিযোগ করেছে, তেহরান ২০১৫ সালের পরমাণু চুক্তির শর্ত পূরণে ব্যর্থ হয়েছে।

ই-থ্রি জানিয়েছে, ইরান যদি জাতিসংঘ পরিদর্শকদের প্রবেশাধিকার পুনঃস্থাপন করে, সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ে উদ্বেগ দূর করে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নেয়, তবে ছয় মাস পর্যন্ত নিষেধাজ্ঞা কার্যকর করার সিদ্ধান্ত স্থগিত রাখা হবে।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জাতিসংঘে পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকের পর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ লিখেছেন, ‘চুক্তি এখনও সম্ভব। মাত্র কয়েক ঘণ্টা বাকি। ইরানের এখন আমাদের উত্থাপিত যৌক্তিক উদ্বেগগুলোর জবাব দেওয়া দরকার।’

ইরান এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০১৮ সালে চুক্তি থেকে সরে যাওয়া এবং এর পর দেশটির ওপর বিমান হামলাকে দায়ী করে জানিয়েছিল, এসব কারণেই তারা আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করা কমিয়েছে।

পেজেশকিয়ান অভিযোগ করেন, ইউরোপীয়রা ভণ্ডামি করছে। তিনি বলেন, ‘তারা নিজেদের সৎ পক্ষ হিসেবে দেখালেও বাস্তবে আমাদের আন্তরিক প্রচেষ্টাকে ছোট করে দেখিয়েছে। তারা আসলে যুক্তরাষ্ট্রের ইশারায় কাজ করছে। ‘

জাতিসংঘে দেওয়া ভাষণে তিনি আরও বলেন, ইউরোপীয়রা আইনি বাধ্যবাধকতা এড়িয়ে গেছে এবং ইরানের আইনসঙ্গত পদক্ষেপগুলোকে ভ্রান্তভাবে ‘চুক্তি ভঙ্গ’ হিসেবে উপস্থাপন করেছে।

এর আগে গত মঙ্গলবার দেওয়া ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি আবারও বলেছেন, তেহরান পারমাণবিক অস্ত্র বানাতে চাইছে না। তবে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করেছেন।

মূলত নতুন নিষেধাজ্ঞা আরোপ হলে ইরানের বিদেশি সম্পদ জব্দ হবে, অস্ত্র চুক্তি বন্ধ হয়ে যাবে এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিও কঠোরভাবে সীমিত করা হবে।

বুধবারের ভাষণে প্রেসিডেন্ট পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আকস্মিক হামলার নিন্দা করেন, যা ১২ দিনের যুদ্ধের সূচনা করেছিল। এতে ইরানের বহু জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা নিহত হন এবং দেশটির প্রতিরক্ষা দুর্বল হয়ে পড়ে।

তিনি জানান, ইসরাইলের বিমান হামলায় এক হাজারের বেশি ইরানি নিহত হয়েছেন এবং দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘন করা হয়েছে।

পেজেশকিয়ান বলেন, ‘দেশপ্রেমিক ও সাহসী ইরানি জনগণ দেখিয়ে দিয়েছে, আগ্রাসনের সামনে কখনোই মাথা নত করবে না। ‘

তিনি আরও বলেন, তেল আবিব প্রকাশ্যে ‘গ্রেটার ইসরাইল’ পরিকল্পনার কথা বলছে, যা ফিলিস্তিনি ভূখণ্ড দখল এবং প্রতিবেশী দেশগুলোতে ‘বাফার জোন’ তৈরির কৌশল।

তিনি অভিযোগ করেন, ‘প্রায় দুই বছরের গণহত্যা, গণ-অনাহার, দখলকৃত ভূখণ্ডে বর্ণবৈষম্য এবং প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে আগ্রাসনের পরও ইসরাইল এখনো এই অবাস্তব ও দুঃসাহসী পরিকল্পনা চালিয়ে যাচ্ছে।

The post কখনোই পারমাণবিক বোমা না বানানোর ঘোষণা ইরানি প্রেসিডেন্টের appeared first on Newsflash24bd.com.

পুলিশের জরুরি ঘোষণা
লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার নিয়ে ফেসবুকে জরুরি পোস্ট দিয়েছে বাংলাদেশ পুলিশ।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকালে ভেরিফায়েড পেজে এ পোস্ট দেওয়া হয়।

এতে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পুলিশের লুণ্ঠিত বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে আর্থিক পুরস্কার ঘোষণা করেছে। এ বিষয়ে প্রকৃত সন্ধানদাতাদের পুরস্কার দেওয়া হবে।

পিস্তল ও শটগান উদ্ধারে ৫০ হাজার টাকা, চায়না রাইফেল উদ্ধারে এক লাখ টাকা, এসএমজি উদ্ধারে ১ লাখ ৫০ হাজার টাকা, এলএমজি উদ্ধারে ৫ লাখ টাকা এবং প্রতি রাউন্ড গুলি উদ্ধারে ৫০০ টাকা পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে।

এছাড়া তথ্য বা সন্ধান প্রদানকারী ব্যক্তির পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও ফেসবুক পোস্টে জানানো হয়।

এর আগে, গত ২৫ আগস্ট এক সংবাদ সম্মেলনে একই ঘোষণা দিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

The post পুলিশের জরুরি ঘোষণা appeared first on Newsflash24bd.com.