ঘেরাও | Newsflash24bd.com

ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির তিন প্রার্থীর রংপুর ডিসি কার্যালয় ঘেরাও
রংপুর সদর, কাউনিয়া-পীরগাছা ও পীরগঞ্জ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং ও ভোট কারচুপির অভিযোগ করেছেন বিএনপির তিন প্রার্থী। রোববার জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং অফিসার কার্যালয় ঘেরাও করে তিন প্রার্থীসহ দলীয় নেতাকর্মীরা ফল পুনর্গণনার দাবি জানান। প্রায় তিন ঘণ্টা কার্যালয় অবরুদ্ধ করে রাখেন তারা। ভোট পুনর্গণনা না করা হলে টানা আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ করেন। বিক্ষুব্ধ নেতাকর্মীরা ‘রাজাকার-আলবদর এ মুহূর্তে বাংলা ছাড়, এ দেশে রাজাকারদের ঠাঁই নাই, চোর চোর ভোট চোর, এনসিপি ভোট চোর,’ ইত্যাদি স্লোগান দেন। ‘শহীদ জিয়া মরে নাই, আমরা আছি লাখো ভাই-তারেক জিয়া ভয় নাই, আমরা আছি জেগে সবাই’ স্লোগান দেওয়া হয়। জেলা প্রশাসককে ভোট চোর উল্লেখ করেও তারা স্লোগান দেন। দুপুর ২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলে। এক পর্যায়ে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের সঙ্গে দেখা করতে বিএনপির তিন প্রার্থী তার কার্যালয়ে যান।

রংপুর-৩ আসনে বিএনপি প্রার্থী সামসুজ্জামান সামু, রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে এমদাদুল হক ভরসা এবং রংপুর-৬ আসনে সাইফুল ইসলাম ভোট পুনর্গণনার দাবি জানিয়ে আসছেন। তারা অভিযোগ করেন- নিয়মতান্ত্রিকভাবে অভিযোগ দিতে ভোটের পরের দিন জেলা প্রশাসকের সঙ্গে আমরা দেখা করতে তার বাংলোয় গিয়েছিলাম। কয়েক ঘণ্টা বসিয়ে রেখেও তিনি দেখা করেননি। এমন পরিস্থিতিতে রোববার দুপুরে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীকে সঙ্গে নিয়ে তারা বিক্ষোভ করেন। তারা বলেন, ষড়যন্ত্র করে জনগণের রায় ছিনিয়ে নেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি ভোট চুরি করে বিএনপি প্রার্থীদের পরাজিত করেছে।

জেলা প্রশাসককে এমদাদুল হক ভরসা বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে আপনার ওপরে আমরা আস্থা রেখেছিলাম। কিন্তু বিভিন্ন কেন্দ্রে মব সৃষ্টি করে ফল কারচুপি করা হয়েছে। এ ব্যাপারে আপনি প্রশ্রয় দিয়েছেন। শুধু তাই নয়-আমরা অভিযোগ দিলেও আপনার ঈঙ্গিতে প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা চাই-ভোট পুনর্গণনা করে জনগণ যার পক্ষে রায় দিয়েছে তা জানানো হোক। তিনি বলেন, তার ৮ হাজার ৫০০ ভোট বাতিল করা হয়েছে। কি কারণে বাতিল করা হয়েছে তা স্পষ্ট করা হয়নি।

The post ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির তিন প্রার্থীর রংপুর ডিসি কার্যালয় ঘেরাও appeared first on Newsflash24bd.com.

বিটিআরসি ঘেরাও, অবরুদ্ধ চেয়ারম্যানসহ কর্মকর্তারা
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) সংস্কারসহ কয়েকটি দাবিতে কঠোর কর্মসূচিতে নেমেছেন মোবাইল ব্যবসায়ীরা। রোববার (৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ‘বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটি’-র ব্যানারে শত শত ব্যবসায়ী আগারগাঁওয়ে বিটিআরসি ভবনের সামনে জড়ো হয়ে অবস্থান নেন।

অবস্থান কর্মসূচির কারণে সড়কের এক পাশের যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হয়। ব্যবসায়ীরা বিটিআরসি ঘেরাও করে চেয়ারম্যানসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের ভবনের ভেতরে অবরুদ্ধ করে রাখেন।

রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় আগারগাঁও মোড় থেকে বিটিআরসি ভবন পর্যন্ত অন্তত চারটি স্থানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ জানান মোবাইল ব্যবসায়ীরা।

মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)-এর সেক্রেটারি আবু সায়ীদ পিয়াস বলেন, আমরা বহুবার সরকারের সংশ্লিষ্ট দপ্তরে বৈঠকের জন্য অনুরোধ করেছি। কিন্তু একবারও আমাদের ডাকা হয়নি। আলোচনার সুযোগ পেলে সমাধান সম্ভব ছিল। এখন পিঠ দেওয়ালে ঠেকে গেছে। সারা দেশের খুচরা ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখেছেন।

ব্যবসায়ীদের মূল দাবির মধ্যে রয়েছে— এনইআইআর সংস্কার, সিন্ডিকেট প্রথা বাতিল এবং মোবাইল ফোন আমদানির সুযোগ উন্মুক্ত করা। তাদের অভিযোগ, এনইআইআর পুরোপুরি বাস্তবায়ন হলে লাখো খুচরা ব্যবসায়ী ও তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হবে। নতুন নিয়মে একটি বিশেষ গোষ্ঠী লাভবান হবে এবং অতিরিক্ত করের চাপ গ্রাহকের ওপর পড়বে, ফলে মোবাইল ফোনের দামও বেড়ে যাবে।

এমবিসিবির যমুনা ফিউচার পার্ক শাখার সভাপতি হুমায়ুন কবীর বলেন, এনইআইআর পূর্ণমাত্রায় বাস্তবায়িত হলে লক্ষাধিক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবেন। নতুন এই ব্যবস্থায় বিশেষ একটি গোষ্ঠী লাভবান হবে, আর বাড়তি কর ও জটিল প্রক্রিয়ার কারণে গ্রাহক পর্যায়ে মোবাইল ফোনের দামও উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে।

তিনি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

তেজগাঁও ট্রাফিক বিভাগের (শেরে-বাংলা নগর জোন) সহকারী কমিশনার (এসি) জাকির হোসেন বলেন, বিটিআরসি ভবনের সামনে মোবাইল ব্যবসায়ীদের সড়ক অবরোধের কারণে যান চলাচল বন্ধ রয়েছে। আমরা ডাইভারশন দিয়ে অন্য রাস্তায় যানবাহন চলাচলের ব্যবস্থা করেছি। আগারগাঁও একটি গুরুত্বপূর্ণ সড়ক। এটি বন্ধ থাকায় অন্য রাস্তায় ব্যাপক চাপ পড়েছে। বিভিন্ন সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। আমরা যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছি।

এর আগে গত ৩০ নভেম্বর সকাল ১০টায় পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দোকান বন্ধ রেখে রাজধানীর কারওয়ান বাজার-পান্থপথ এলাকায় জড়ো হয়ে মানববন্ধন করেছিলেন বিভিন্ন শপিং মলের মোবাইল ব্যবসায়ী ও কর্মচারীরা।

উল্লেখ্য, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা নিশ্চিত এবং অনিবন্ধিত মোবাইল ফোনের ব্যবহার রোধ করতে আগামী ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর ব্যবস্থা চালু হওয়ার কথা রয়েছে। এর ফলে দেশের মোবাইল নেটওয়ার্কে নিবন্ধনবিহীন, চুরি হওয়া বা অনুমোদনহীন আমদানি করা মোবাইল ফোনের ব্যবহার বন্ধ হয়ে যাবে। এর ঠিক আগেই বড় ধরনের আন্দোলনে নামলেন ব্যবসায়ীরা।

The post বিটিআরসি ঘেরাও, অবরুদ্ধ চেয়ারম্যানসহ কর্মকর্তারা appeared first on Newsflash24bd.com.