গ্রামীণফোন | Newsflash24bd.com

রাজশাহীতে নতুন জিপিসি উদ্বোধন করলো গ্রামীণফোন
উত্তরাঞ্চলে গ্রাহকসেবা আরও সুসংহত করতে সম্প্রতি রাজশাহীর আলুপট্টি সংলগ্ন এলাকায় একটি নতুন গ্রামীণফোন সেন্টার (জিপিসি) উদ্বোধন করেছে দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন।

রাজশাহীর গৌরব, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিফলন ঘটিয়ে নতুন জিপিসির নকশায় সংযোজিত হয়েছে রেশম গুটি ও মাটির ঘরে আঁকা লোকশিল্পের নকশা। ঐতিহ্য ও আধুনিকতার এ সমন্বয় নিশ্চিত করবে অনন্য গ্রাহক অভিজ্ঞতা।

টেকসই উন্নয়নে গ্রামীণফোনের প্রতিশ্রুতির অংশ হিসেবে এই সেন্টারটির গ্রাহক সেবা হবে সম্পূর্ণ কাগজবিহীন। এখানে থাকবে সর্বাধুনিক ডিজিটাল সরঞ্জাম এবং প্রশিক্ষিত কর্মীবৃন্দ যারা দ্রুত ও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করবেন।

গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) ফারহা নাজ জামান নতুন জিপিসিটি উদ্বোধন করেন। এ সময় গ্রামীণফোনের রাজশাহী সার্কেল বিজনেস হেড মো. আতিকুল হোসেন, হেড অব কাস্টমার সার্ভিস আব্দুল্লা আল মাহমুদসহ, গ্রামীণফোনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং বিশিষ্ট অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে গ্রামীণফোনের সিএমও ফারহা নাজ জামান বলেন,
“উদ্ভাবন ও সংস্কৃতির সমন্বয়ে সবসময় গ্রাহকদের সাথে আরও আন্তরিক সম্পর্ক গড়ে তুলতে চায় গ্রামীণফোন। রাজশাহীতে নতুন গ্রামীণফোন সেন্টারটি এরই প্রতিফলন; যেখানে আধুনিক ডিজিটাল সেবার সাথে ঐতিহ্যবাহী এই নগরীর সংস্কৃতি ও ঐতিহ্যের সমন্বয় ঘটেছে। কাগজবিহীন ও সম্পূর্ণ ডিজিটাল সেবা চালু করে আমরা শুধু দ্রুত ও নিরবচ্ছিন্ন গ্রাহকসেবা নিশ্চিত করছি না, বরং টেকসই উন্নয়নেও অবদান রাখছি। আমরা বিশ্বাস করি, এই সেন্টার রাজশাহীর প্রাণবন্ত তরুণসমাজকে সংযুক্ত থাকতে ও তাদের ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি সকল গ্রাহকের প্রয়োজন মেটাবে এই জিপিসি।”

নতুন জিপিসিতে সিম প্রতিস্থাপন, নতুন সিম চালু, মালিকানা হস্তান্তর, রোমিং সুবিধা, হ্যান্ডসেট, রাউটার এবং জিপি আইওটি সলিউশন যেমন: আলো ও জিপিফাইসহ বিস্তৃত সেবা গ্রহণ করতে পারবেন গ্রাহকরা। এছাড়া গ্রাহকদের চাহিদা অনুযায়ী থাকবে বিশেষ প্রমোশন, পরীক্ষামূলক ক্যাম্পেইন ও মৌসুমী অফার।

গ্রাহকরা জিপিসিটিতে আরও পাবেন তাৎক্ষণিক ছাড়, ব্যক্তিগত পরামর্শ এবং ঘরে বসে সেবা পাওয়ার সুবিধা। সব মিলিয়ে এক ছাতার নিচেই থাকছে সুবিধা, সংস্কৃতি ও সংযোগের এক অনন্য সমন্বয়।

The post রাজশাহীতে নতুন জিপিসি উদ্বোধন করলো গ্রামীণফোন appeared first on Newsflash24bd.com.

বাংলাদেশে এই প্রথম মোবাইল ব্যালেন্স দিয়ে রোমিং প্যাক কেনার সুবিধা আনল গ্রামীণফোন
দেশে প্রথমবারের মতো মোবাইল ব্যালেন্স দিয়ে টাকায় রোমিং প্যাক কেনার সুবিধা আনল দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী কোম্পানি গ্রামীণফোন। এখন থেকে বৈদেশিক মুদ্রা ছাড়াই রোমিং সুবিধা উপভোগ করতে পারবেন গ্রাহকরা। সাশ্রয়ী মূল্যের এই প্যাকগুলো এমনভাবে সাজানো হয়েছে যেন গ্রাহকরা দেশের বাইরে ভ্রমণের সময় সহজে ও স্বাচ্ছন্দ্যে যোগাযোগ রক্ষা করতে পারেন।

গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করে এই প্রথমবারের মতো স্থানীয় মোবাইল ব্যালেন্স ব্যবহার করে বৈদেশিক মুদ্রার বদলে টাকায় আন্তর্জাতিক রোমিং প্যাক কেনার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক, যা একটি মাইলফলক পদক্ষেপ।

এখন থেকে ভ্রমণের আগে মাইজিপি অ্যাপের মাধ্যমে মোবাইল ব্যালেন্স ব্যবহার করে সহজে রোমিং প্যাক এক্টিভ করতে পারবেন গ্রাহকরা। আকর্ষণীয় দেশভিত্তিক অফারগুলো থেকে তাদের পছন্দের প্যাকটি নিতে পারবেন তারা। এগুলোর মধ্যে রয়েছে দৈনিক ডাটা প্যাক, সাপ্তাহিক ডাটা ও কম্বো প্যাক। থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুর ভ্রমণের ক্ষেত্রে রয়েছে ১০ দিনের বিশেষ ট্রাভেল প্যাক। বিস্তারিত জানতে গ্রাহকরা গ্রামীণফোনের ওয়েবসাইট ভিজিট করতে পারেন।

রোমিং সেবার আওতায় ইনকামিং এসএমএস সম্পূর্ণ ফ্রি। সেবাটি গ্রহণ করতে একটি প্রত্যয়নপত্র জমা দিতে হবে যাতে উল্লেখ থাকবে গ্রাহকের বৈধ পাসপোর্ট, ভিসা ও টিকিট (প্রযোজ্য ক্ষেত্রে) আছে। প্রত্যয়নপত্রে এটাও উল্লেখ করতে হবে যে, প্রতি ট্রিপে রোমিং ব্যয় ছয় হাজার টাকা এবং বছরে মোট রোমিং ব্যয় (সকল মোবাইল নম্বর ও অপারেটর মিলিয়ে) ত্রিশ হাজার টাকার বেশি হবেনা।

গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার (সিপিও) সোলায়মান আলম বলেন, “টেলিকম খাত এবং আমাদের গ্রাহকদের জন্য এটি একটি ঐতিহাসিক মাইলফলক। এমন একটি অগ্রসরমূলক পদক্ষেপ চালু করতে আমাদেরকে আন্তরিক সহায়তা প্রদান ও ক্ষমতায়নের জন্য বাংলাদেশ ব্যাংককে ধন্যবাদ। এখন থেকে সাশ্রয়ী মূল্যে ও বিশ্বমানের সংযোগ ব্যবহার করে নিজের মোবাইল নম্বর দিয়েই প্রিয়জনদের সাথে যোগাযোগ রক্ষা করতে পারবেন ভ্রমণকারীরা। এই প্রক্রিয়াটি বাস্তবায়নে প্রয়োজনীয় সহায়তা প্রদান করায় বিটিআরসির প্রতিও আমাদের আন্তরিক কৃতজ্ঞতা।”

প্রতি বছর ১ কোটি ৫০ লাখের বেশি বাংলাদেশি বিদেশ ভ্রমণ করেন। বিদেশি সিম কার্ড কেনার জন্য এসব গ্রাহকদের আর লাইনে দাঁড়ানোর ঝক্কি পোহাতে হবে না। এখন থেকে তারা সহজে ও স্বাচ্ছন্দ্যে আকর্ষণীয় রোমিং অফার গ্রহণ করতে পারবেন। বিদেশে পৌঁছানোর মুহূর্ত থেকেই নিজের মোবাইল নম্বর ব্যবহার করে পরিবার-পরিজনের সাথে যুক্ত থাকতে পারবেন ভ্রমণকারীরা। ওমরাহ পালনে যাওয়া ভ্রমণকারীদের জন্য এই উদ্যোগটি বিশেষভাবে সহায়ক। যেহেতু তারা গ্রামীণফোনের ব্যালেন্স ব্যবহার করেই সৌদি আরবে রোমিং সুবিধা উপভোগ করতে পারবেন।

সহজ ও গ্রাহককেন্দ্রিক উদ্ভাবনে সেরা অবস্থান ধরে রেখেছে গ্রামীণফোন। এবার সহজে ও সাশ্রয়ী মূল্যে বাংলাদেশিদের বৈশ্বিকভাবে যুক্ত থাকার সুবিধা আনল কোম্পানিটি যা গ্রাহকদের মানসিক স্বস্তি নিশ্চিত করবে।

The post বাংলাদেশে এই প্রথম মোবাইল ব্যালেন্স দিয়ে রোমিং প্যাক কেনার সুবিধা আনল গ্রামীণফোন appeared first on Newsflash24bd.com.