গোপন কক্ষ | Newsflash24bd.com

কলাপাড়ায় গোপন কক্ষ থেকে ব্যালটের সিলসহ ছবি ছড়িয়ে পড়ে ফেসবুকে, ভোটার শূন্য ভোট কেন্দ্র
পটুয়াখালীর কলাপাড়ায় সকাল থেকে ভোট কেন্দ্র গুলোতে ভোটারের সরব উপস্থিতি থাকলেও বেলা বাড়ার সাথে সাথে অনেকটা ভোটার শূন্য হয়ে পড়তে শুরু করে ভোট কেন্দ্র গুলো। সকালে নারী ভোটারের উপস্থিতি লক্ষ্য করা গেলেও বিকেলে এমন চিত্র আর চোখে পড়েনি। তবে কিছু কিছু ভোট কেন্দ্রের সামনে স্বল্প সংখ্যক মানুষের উপস্থিতি দেখা গেছে।

সূত্র জানায়, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি, ভ্রাম্যমান নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালত, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান’র নেতৃত্বে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের কঠোর প্রতিরক্ষা স্বত্বেও গোপন কক্ষ থেকে ব্যালটের ছবি তুলে আনেন প্রার্থীর অনুসারী ভোটাররা। আবার কেউ কেউ ঝূঁকি স্বত্বেও ভোট দেয়ার পর ছবি তুলে আনতে বাধ্য হন। যে ছবি আবার তারা ফেসবুকে আপলোড দিয়ে ইসির নির্দেশিত বিধিমালার প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে। ভোট দিয়ে ছবি তুলে আনতে হবে অথবা দেখিয়ে ভোট দিতে হবে এরকম পরিস্থিতিতে অনেক ভোটার ভোট কেন্দ্রে না যাওয়ার আক্ষেপ করলেও নিরাপত্তার স্বার্থে এ নিয়ে গনমাধ্যমে তাদের বক্তব্য প্রচার কিংবা নাম, ঠিকানা প্রকাশে রাজি হয়নি।

এদিকে বেলা সাড়ে ১১টার দিকে তুলাতুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দেখা যায় সুন সান নিরবতা। ভোটকেন্দ্রের কক্ষের গেটে দাঁড়িয়ে আছে দুই আনসার সদস্য এবং ভেতরে প্রার্থীদের এজেন্ট ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দেখা যায় আলাপ আলোচনায় ব্যস্ত। এর দুই এক ঘন্টা পর প্রায় একই চিত্র দেখা যায় ধানখালী ডিগ্রী কলেজ ভোট কেন্দ্রে। নারী ও পুরুষ ভোটার লাইন পুরোটাই ফাঁকা। এখানেও চারদিকে সুন সান নিরবতা।

এর আগে সকালে ভোট শুরু হওয়ার পর পর কলাপাড়া পৌর শহরের খেপুপাড়া নেছার উদ্দিন কামিল মাদ্রাসা কেন্দ্রে জাল ভোট দেয়ার চেষ্টার অপরাধে তাওহীদ ইসলাম (১৬) ও সহযোগী সোহাগ সিকদারকে (৪৬) আটক করা হয়। অপরদিকে সকাল ৯টার দিকে কুয়াকাটা পৌর শহরের ইসলামপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রে গোপন কক্ষে ছবি তোলার দায়ে বেলাল হোসেন (৪৬) নামের একজনকে আটক করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রির্টানিং কর্মকর্তা ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ। এছাড়া বুধবার রাত সাড়ে দশটার দিকে কলাপাড়া পৌর শহরের খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের সামনে থেকে ৫০ লাখ টাকা সহ সন্দেহ ভাজন হিসাবে কোস্টগার্ড সদস্যদের হাতে আটক হন পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক কাজল মৃধা (৪১)।

সহকারী রিটার্নিং অফিসার ও কলাপাড়া ইউএনও কাউছার হামিদ বলেন, বেলা দুইটা পর্যন্ত ৫৫% ভোট কাস্ট হয়েছে। আমরা বিকেল সাড়ে চারটার পর এ নিয়ে গণমাধ্যমে তথ্য দেবো। এছাড়া কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠান সম্পন্নের দাবি করেন তিনি।

ইসি সূত্র জানায়, ১১৪, পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) নির্বাচনী এলাকায় ১১১ টি ভোট কেন্দ্রে তিন লাখ ৭৮ হাজার ৭৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এ নির্বাচনী এলাকায় বিএনপি’র ধানের শেষ প্রতীকের এবিএম মোশাররফ হোসেন, ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, জামায়াত সমর্থিত জোটের খেলাফত মজলিসের দেয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী ডা. জহির উদ্দিন আহমেদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

The post কলাপাড়ায় গোপন কক্ষ থেকে ব্যালটের সিলসহ ছবি ছড়িয়ে পড়ে ফেসবুকে, ভোটার শূন্য ভোট কেন্দ্র appeared first on Newsflash24bd.com.