গেজেট প্রকাশ | Newsflash24bd.com

নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যদের গেজেট প্রকাশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিনের নেতৃত্বে কমিশন অনুমোদন দেওয়ার পর সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত গেজেট প্রকাশ করা হয়।

এবারের নির্বাচন ২৯৯ আসনে অনুষ্ঠিত হলেও গেজেট হয়েছে ২৯৭ আসনের। আদালতের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রামের দুটি আসনের ফলাফল পরে দেওয়া হবে। একইসঙ্গে জামায়াত প্রার্থীর মৃত্যুতে নির্বাচন স্থগিত রয়েছে শেরপুর-৩ আসনে।

ইসি সচিব জানান, বেসরকারি ফলাফল যাচাই-বাছাই শেষে নির্বাচিত সংসদ সদস্যদের নাম ও পরিচয় সম্বলিত অফিসিয়াল গেজেট প্রকাশ। গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারই রেকর্ডসংখ্যক রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি দল এই নির্বাচনি লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচনে মোট প্রার্থী ২ হাজার ২৯ জন; যার মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ছিলেন ২৭৪ জন। নারী প্রার্থীর সংখ্যা ৮০ জন। এবারের নির্বাচনে মোট ১১৯টি প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

এদিকে নির্বাচিত সংসদ-সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠানের সব প্রস্তুতি শুরু করেছে সংসদ সচিবালয়। বৈঠকে শপথের গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুহূর্তটি সফলভাবে করতে প্রটোকল, নিরাপত্তা এবং প্রয়োজনীয় সেবার বিষয় অগ্রাধিকার দিয়ে সাজানো হয়েছে সব পরিকল্পনা।

গত বৃহস্পতিবার সারাদেশে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কারের ওপর জাতীয় গণভোট অনুষ্ঠিত হয়। পরে শুক্রবার দুপুরে নির্বাচন কমিশন ২৯৭ আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে।

এদিন ইসি সচিব আখতার আহমেদ জানান, সংসদ নির্বাচনে ভোট পড়েছে ৫৯.৪৪ শতাংশ। এ হার ২৯৭ আসনের প্রাপ্ত ভোটের ভিত্তিতে। আর গণভোটে প্রদত্ত ভোটের হার ৬০.২৬ শতাংশ। ২৯৯ আসনের গণভোটের তথ্য একীভূত ফলাফলে এ হার।

ইসির তথ্যানুসারে, বিএনপি সংসদ নির্বাচনে ২১২টি আসনে জয় পেয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৭৭টি আসন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৭টি আসন এবং স্বতন্ত্র ও অন্যান্য দল বাকি আসনগুলো লাভ করেছে।

The post নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যদের গেজেট প্রকাশ appeared first on Newsflash24bd.com.

তারেক-জোবায়দাকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় পলাতক থাকায় তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ সরকারী মুদ্রাণালয় থেকে সোমবার এ গেজেট প্রকাশ করেন ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান।

গেজেটে বলা হয়েছে,তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। আদালত বিশ্বাস করার যুক্তিসংঘত কারণ রয়েছে যে- তারা গ্রেফতার ও বিচার এড়াতে আত্মগোপনে রয়েছেন। সেজন্য তাদের আগামি ধার্য দিনের (৬ ফেব্রুয়ারি) মধ্যে ট্রাইব্যুনালে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তাদের অনুপস্থিতিতে বিচারকার্য সম্পাদন করা হবে।

এরআগে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান তাদের আদালতে হাজির হতে গেজেট প্রকাশ করার আদেশ দেন। একই সঙ্গে এ বিষয় প্রতিবেদন দাখিলের জন্য ৬ ফেব্রুয়ারি দিন ধার্য করে দিয়েছেন আদালত।

এদিন তাদের সম্পত্তি বাজেয়াপ্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাদের কোনো মালামাল পাননি বলে আদালতে একটি প্রতিবেদন দাখিল করেন। এরপর বিচারক মামলার পরবর্তী পদক্ষেপ হিসেবে তাদের আদালতে হাজির হতে বিজি প্রেসের মাধ্যমে গেজেট প্রকাশের নির্দেশ দেন।

গত বছরের ১ নভেম্বর তারেক ও জোবায়দার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। তাদের গ্রেফতার করতে না পারায় পুলিশ প্রতিবেদন দাখিল করে। এরপর পরবর্তী পদক্ষেপ হিসেবে আদালত তাদের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেন। একই সঙ্গে ক্যান্টনমেন্ট থানার ওসিকে ১৯ জানুয়ারির মধ্যে সম্পত্তি বাজেয়াপ্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।

মামলার বিবরণে জানা যায়, ঘোষিত আয়ের বাইরে চার কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া এবং সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক। মামলায় তারেক রহমান, জোবায়দা রহমান ও তারেক রহমানের শাশুড়ি ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়। এরপর ২০০৮ সালে এই তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয় ।

এদিকে মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন জোবায়দা। ওই বছরই এ আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করেন হাইকোর্ট। এর বিরুদ্ধে আপিল করলে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বহাল রাখেন। তবে এ সংক্রান্ত চূড়ান্ত শুনানি শেষে ২০১৭ সালের ১২ এপ্রিল মামলা বাতিলের আবেদন খারিজ (রুল ডিসচার্জ) করে রায় দেন হাইকোর্ট। একই সঙ্গে ওই মামলায় আট সপ্তাহের মধ্যে জোবায়দাকে বিচারিক আদালতে উপস্থিত হতে নির্দেশ দেওয়া হয়।

উচ্চ আদালতের এ খারিজ আদেশের বিরুদ্ধে ওই বছরই লিভ টু আপিল করেন জোবায়দা। এরপর প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ লিভ টু আপিল খারিজ করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রাখেন।

The post তারেক-জোবায়দাকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ appeared first on Newsflash24bd.com.

বিএনপির পদত্যাগ: ছয় এমপির আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ
বিএনপির সাত সংসদ সদস্যের মধ্যে ছয়জনের আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে জাতীয় সংসদ সচিবালয়। শুধু এমপি মো. হারুনুর রশিদের আবেদনটি গৃহীত হয়নি। গতকাল রবিবার রাতে এ গেজেট জারি হয়েছে।

এর আগে গতকাল সকালে বিএনপির পাঁচ সংসদ সদস্য জাতীয় সংসদ সচিবালয়ে সশরীরে উপস্থিত হয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দেন।

ওই পাঁচজন হলেন জি এম সিরাজ (বগুড়া-৬), আমিনুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-২), জাহিদুর রহমান (ঠাকুরগাঁও-৩), মোশারফ হোসেন (বগুড়া-৪) ও রুমিন ফারহানা (সংরক্ষিত নারী আসন)। অসুস্থ থাকায় উকিল আবদুস সাত্তার (ব্রাহ্মণবাড়িয়া-২) ও বিদেশে থাকায় হারুনুর রশিদ (চাঁপাইনবাবগঞ্জ-৩) অনুপস্থিত ছিলেন।

চলতি সংসদের মেয়াদপূর্তির এক বছর আগেই বিএনপির এমপিরা পদত্যাগ করলেন। গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে ওই আসনগুলোতে উপনির্বাচনের আইনি বাধ্যবাধকতা রয়েছে। ফলে শূন্য হওয়া আসনগুলোতে আগামী মার্চের প্রথম ভাগের মধ্যে উপনির্বাচনের আয়োজন করবে নির্বাচন কমিশন।

গত শনিবার রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির জনসভায় পদত্যাগের ঘোষণা দেন দলটির সংসদ সদস্যরা। গতকাল সকাল ১১টা ২০ মিনিটে সংসদ ভবনে স্পিকারের দপ্তরে যান তাঁরা। স্পিকারের সঙ্গে তাঁরা প্রায় এক ঘণ্টা বৈঠক করেন এবং পদত্যাগপত্র জমা দেন।

বৈঠক শেষে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘তাঁরা (বিএনপির সংসদ সদস্য) সাতজনের পদত্যাগপত্র জমা দিয়েছেন। পাঁচজন সশরীরে ছিলেন, তাঁদের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। সংবিধানের ৬৭(২) অনুযায়ী ওই আসনগুলো শূন্য হয়ে গেছে। বাকি দুজনের পদত্যাগপত্র যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে। ’ স্পিকার বলেন, এর মধ্যে আব্দুস সাত্তার অসুস্থ থাকায় আসতে পারেননি বলে জানিয়েছেন। সংসদ সচিবালয় স্বাক্ষর মিলিয়ে দেখবে এবং তাঁর সঙ্গে কথা বলবে। সব ঠিক থাকলে ওই আবেদনও গৃহীত হবে। তবে বিদেশ থেকে ই-মেইলের মাধ্যমে পাঠানো হারুনুর রশিদের পদত্যাগপত্র গ্রহণ করা হবে না। তাঁকে পরে এসে জমা দিতে হবে। কারণ তাঁর সই স্ক্যান করে বসানো হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার সংবিধানের সংশ্ল্লিষ্ট অনুচ্ছেদটি পড়ে শোনান এবং বলেন, ‘পদত্যাগপত্র সশরীরে এসে জমা দিতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। এ বিষয়ে এরই মধ্যে সংসদ সচিবালয় কাজ শুরু করেছে। দ্রুতই ওই আসনগুলো শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশিত হবে। আসন শূন্যের গেজেট প্রকাশের পর তাঁদের (পদত্যাগকারী সংসদ সদস্য) কাছে পাঠানো হবে। সেই সঙ্গে নির্বাচন কমিশনে পাঠানো হবে। পরে অধিবেশন যখন বসবে সেখানেও জানানো হবে। ’

পদত্যাগপত্র জমা দিয়ে স্পিকারের দপ্তরের সামনে লিখিত পদত্যাগপত্রটি সাংবাদিকদের পড়ে শোনান পদত্যাগকারী সংসদ সদস্য রুমিন ফারহানা। ওই পদত্যাগপত্রে উল্লেখ করা হয়েছে, ‘…মহান জাতীয় সংসদকে অকার্যকর করার প্রতিবাদে এবং জনস্বার্থের বিরুদ্ধে অবস্থান গ্রহণকারী এই সংসদের সদস্য পদ থেকে পদত্যাগ করে এই সংসদ বাতিলের গণদাবির সঙ্গে একমত পোষণ করছি। ’

রুমিন ফারহানা বলেন, ‘আমরা স্পিকারের হাতে পদত্যাগপত্র তুলে দিয়েছি। আগে ই-মেইলের মাধ্যমে ও ব্যক্তিগতভাবে স্পিকারকে ফোনেও জানিয়েছি। তিনি কিছুটা বিস্মিত হলেও পদত্যাগপত্র গ্রহণ করেছেন। ’

বিএনপির প্রতীকে নির্বাচিত গণফোরামের দুই সংসদ সদস্যের পদত্যাগের বিষয়ে জানতে চাইলে রুমিন ফারহানা বলেন, ‘তাঁরা তো গণফোরাম থেকে নির্বাচিত হয়েছেন। আজকে আমরা পদত্যাগ করেছি। তাঁদের পদত্যাগের বিষয়টি তাঁরা বলতে পারবেন। ’

পদত্যাগকারী সংসদ সদস্য জি এম সিরাজ বলেন, ‘বিএনপিদলীয় সদস্যরা পদত্যাগ করার মাধ্যমে সংসদ শতভাগ অবৈধ হয়েছে। কৌশলগত কারণে দলের সিদ্ধান্তে আমরা সংসদে ছিলাম। ’ পদত্যাগকারী আরেক সংসদ সদস্য মোশারফ হোসেন বলেন, ‘আমরা সংসদে ছিলাম, আশা করেছিলাম সরকারের বোধোদয় হবে। কিন্তু সেটা হয়নি, বরং সংকট বেড়েছে। সাধারণ মানুষ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর দাবিতে রাস্তায় নেমেছে। কিন্তু কী দেখেছি…নির্বিচারে গুলি করেছে তাদের ওপর। …আমাদের মহাসচিবকে পার্টি অফিসে ঢুকতে দেয়নি। ফলে গণতন্ত্র যেখানে নেই, আমরা সংসদ সদস্যরা পদত্যাগ করলাম। ’

২০১৮ সালে সংসদ নির্বাচনে বিএনপি জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করে ভোটের লড়াইয়ে অংশ নেয়। সেই নির্বাচনে বিএনপির ছয়জন বিজয়ী হন এবং পরে সংরক্ষিত নারী আসনের একটি পায় দলটি। নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে শুরুতে বিএনপি জানিয়েছিল, তারা সংসদে যাবে না। পরে সিদ্ধান্ত বদলে শপথ নেন দলটির সংসদ সদস্যরা। এক বছর বাকি থাকতেই তাঁরা সংসদ থেকে পদত্যাগ করলেন।

৯০ দিনের মধ্যে উপনির্বাচন : বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে শূন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি আলমগীর বলেন, বিএনপির নির্বাচনে অংশগ্রহণ রাজনৈতিক ব্যাপার। কমিশনের দায়িত্ব শুধু নির্বাচন অনুষ্ঠান করা। বিএনপির দাবি থাকলেও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ইভিএম ব্যবহার করবে কমিশন। নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে বিএনপির আস্থা ফেরাতে কাজ করবে ইসি। কোনো একটি দলের কথায় কমিশন পদত্যাগ করবে না।

The post বিএনপির পদত্যাগ: ছয় এমপির আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ appeared first on Newsflash24bd.com.