গাজায় | Newsflash24bd.com

অবিলম্বে গাজায় যুদ্ধ বন্ধ করতে হবে: ট্রাম্প
যুক্তরাষ্ট্র এখন স্বর্ণযুগ পার করছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণে তিনি এ কথা বলেন।

২০২০ সালের পর এই প্রথম নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিয়েছেন ট্রাম্প। সাবেক মার্কিন প্রশাসনের সমালোচনা করেই বক্তব্য শুরু করেন তিনি।

ট্রাম্প তার পূর্বসূরিকে দায়ী করেন একের পর এক ‘বিপর্যয়ের’ জন্য। দ্বিতীয় মেয়াদের আট মাস পার করে যুক্তরাষ্ট্র এখন ‘বিশ্বের সবচেয়ে আলোচিত দেশ’ বলে মন্তব্য করেন ট্রাম্প।

তিনি বলেন, এটি নিঃসন্দেহে আমেরিকার সোনালি যুগ। বিশ্বজুড়ে বিভিন্ন দেশের পণ্যে উচ্চহারে শুল্কারোপের পর ‘ঐতিহাসিব সব বাণিজ্য চুক্তি’ করার কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র স্বর্ণযুগ পার করছে।

বাণিজ্য চুক্তির ক্ষেত্রে প্রথমেই ট্রাম্প উল্লেখ করেন যুক্তরাজ্যের কথা। ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করা প্রথম দেশ যুক্তরাজ্য। এর পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো-সহ জাপান, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম এবং “আরও অনেক অনেক দেশ” এই কাতারে আছে বলে জানান ট্রাম্প।

তিনি বলেন, আমেরিকা আবার সম্মানিত হয়েছে, যেমন সম্মান তারা আগে কখনও পায়নি।

এ ছাড়া ট্রাম্প বলেন, আমাদের অবিলম্বে গাজায় যুদ্ধ বন্ধ করতে হবে। আমাদের এটি থামাতেই হবে।

The post অবিলম্বে গাজায় যুদ্ধ বন্ধ করতে হবে: ট্রাম্প appeared first on Newsflash24bd.com.

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি, ইসরাইলের নৃশংসতার জন্য জবাবদিহিতা নিশ্চিত করা এবং ওই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বারোপ করেছেন।

বাংলাদেশে সফররত ফিলিস্তিনের প্রধান বিচারপতি ড. মাহমুদ সিদকি আল-হাব্বাশের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় গতকাল মঙ্গলবার এক বৈঠকে উপদেষ্টা এ মন্তব্য করেন। আজ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা ফিলিস্তিনের জনগণের প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং ১৯৬৭ সালের আগের সীমানা অনুযায়ী দ্বি-রাষ্ট্র সমাধানের প্রতি সমর্থন জানান।

ফিলিস্তিনের প্রধান বিচারপতি ড. আল-হাব্বাশ বাংলাদেশের নেতৃত্ব ও জনগণের স্থায়ী সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য আরও সুদৃঢ় করার গুরুত্বের ওপরও জোর দেন।

ফিলিস্তিনিদের নিরন্তর সমর্থনের জন্য দেশটির প্রধান বিচারপতি বাংলাদেশের নেতৃত্ব ও জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি এ বিষয়ে মুসলিম উম্মাহর মধ্যে বৃহত্তর ঐক্যের ওপরও জোর দেন।

বাংলাদেশের প্রধান বিচারপতির আমন্ত্রণে ড. আল-হাব্বাশ তিন দিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছেন।

The post গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার appeared first on Newsflash24bd.com.

গাজায় আল জাজিরার ৫ সাংবাদিক হত্যা করল ইসরাইল
ফিলিস্তিনের অবরুদ্ধ ও বিধ্বস্ত গাজায় এবার বোমা হামলা চালিয়ে আল জাজিরার পাঁচ সাংবাদিককে হত্যা করল ইসরাইল। এর মধ্যে আল জাজিরা আরবির প্রতিবেদক আনাস আল শরীফও রয়েছেন। গাজা শহরের আল শিফা হাসপাতালের কাছে একটি তাঁবু লক্ষ্য করে হামলা চালালে তারা নিহত হন।

আল জাজিরার এক প্রতিবেদন মতে, রোববার (১০ আগস্ট) সন্ধ্যায় আল শিফা হাসপাতালের প্রধান ফটকের বাইরে অবস্থিত তাঁবু লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে আল জাজিরার পাঁচ সংবাদিকসহ মোট সাতজন নিহত হন।

আল জাজিরার নিহত সাংবাদিকরা হলেন আনাস আল শরীফ (২৮), সংবাদদাতা মোহাম্মদ ক্রিকেহ, ক্যামেরা অপারেটর ইব্রাহিম জাহের, মোহাম্মদ নওফাল ও মোমেন আলিওয়া।

আনাস আল শরীফ আল জাজিরার একজন সুপরিচিত সাংবাদিক। তিনি দীর্ঘদিন ধরে উত্তর গাজা থেকে নিয়মিত প্রতিবেদন করে আসছিলেন। নিহত হওয়ার কিছুক্ষণ আগে এক এক্স বার্তায় তিনি লেখেন, গাজা নগরীর পূর্ব ও দক্ষিণ অংশে প্রচণ্ড বোমাবর্ষণ শুরু করেছে ইসরাইল।

তার কথায়, ‘অবিরাম বোমাবর্ষণ.. গত দুই ঘন্টা ধরে, গাজা সিটিতে ইসরাইলি আগ্রাসন তীব্রতর হয়েছে।’ ওই পোস্টে একটি ভিডিও শেয়ার করেন আনাস। তার সবশেষ ভিডিওতে ইসরাইলের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে অন্ধকার আকাশ মুহূর্তের জন্য কমলা আলোয় আলোকিত হয়ে ওঠে।

আনাস আল শরীফকে হত্যার পর এক বিবৃতি প্রকাশ করে ইসরাইলি সেনাবাহিনী। তাতে তার বিরুদ্ধে হামাসের একটি শাখার নেতৃত্ব দেয়ার অভিযোগ করে। ফিলিস্তিনের এই সশস্ত্র স্বাধীনতাকামী গোষ্ঠীর সঙ্গে তার সম্পৃক্ততার ‘সুনির্দিষ্ট প্রমাণ’ সম্বলিত নথি তাদের কাছে আছে বলেও দাবি করে তারা।

তবে ইউরো-মেডিটেরেনিয়ান হিউম্যান রাইটস মনিটরের বিশ্লেষক মুহাম্মদ শেহাদা বলেন, আনাস আল শরীফের সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার ‘কোনো ধরনের প্রমাণ নেই’। তার ভাষায়, ‘সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্যামেরার সামনে দাঁড়িয়ে থাকাই ছিল তার প্রতিদিনের রুটিন কাজ।’

আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক গাজা উপত্যকায় তাদের সাংবাদিকদের, বিশেষ করে আনাস আল-শরীফকে নিয়ে ইসরাইলি সেনাবাহিনীর ‘উসকানিমূলক প্রচারণা’ চালানোর অভিযোগ করে তার তীব্র নিন্দা জানিয়েছে।

গত জুলাই মাসে ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র আভিচাই আদরাই সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও শেয়ার করেন। যেখানে আনাস আল শরীফকে হামাসের সামরিক শাখার সদস্য বলে অভিযোগ করা হয়। তবে ইসরাইলি বাহিনীর এই দাবি মিথ্যা বলে প্রত্যাখ্যান করে আন্তর্জাতিক সাংবাদিক সংগঠনগুলো।

কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে) এক বিবৃতিতে বলে, তারা আনাস আল শরীফের নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন এবং তাকে ‘ইসরাইলি সামরিক অপপ্রচারের লক্ষ্যবস্তু’ করা হচ্ছে।

২০২৩ সালের অক্টোবরে গাজায় সামরিক আগ্রাসন শুরু করার পর থেকে ইসরাইল নিয়মিতভাবে গাজার ফিলিস্তিনি সাংবাদিকদের হামাসের সদস্য বলে অভিযুক্ত করে আসছে। প্রতিক্রিয়ায় অধিকার গোষ্ঠীগুলো এটাকে ইসরাইলি নিপীড়ন নিয়ে করা প্রতিবেদনগুলোকে খাটো করার প্রচেষ্টা বলে অভিহিত করে।

শুধু নেতিবাচক প্রচারণাই নয়, ইসরাইলি সেনাবাহিনী সাংবাদিকদের ওপর নিয়মিত হামলা চালিয়ে আসছে। সংঘাত শুরু হওয়ার পর থেকে গত প্রায় দুই বছরে ২০০ জনেরও বেশি সাংবাদিক এবং গণমাধ্যমকর্মীকে হত্যা করেছে দেশটি। যার মধ্যে বেশ কয়েকজন আল জাজিরার সাংবাদিক এবং তাদের আত্মীয়স্বজনও রয়েছে।

The post গাজায় আল জাজিরার ৫ সাংবাদিক হত্যা করল ইসরাইল appeared first on Newsflash24bd.com.

গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরও ৮১ ফিলিস্তিনির
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হত্যাযজ্ঞ চলছেই। সবশেষ ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এরফলে এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫৭ হাজার ৪০০ ছাড়িয়ে গেছে।

রোববার (৬ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

এতে বলা হয়, রোববার (৬ জুলাই) দিনব্যাপী ইসরায়েলি বিমান হামলায় গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় অন্তত ৮১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী, শিশু এবং একাধিক পরিবারের সদস্য রয়েছেন বলে স্থানীয় সূত্র ও চিকিৎসাকর্মীরা জানিয়েছেন।

এরমধ্যে গাজার শেখ রাদওয়ান ও আল-নাসর এলাকায় দুইটি বাড়ি লক্ষ্য করে বোমা বর্ষণ করে ইসরায়েলি যুদ্ধবিমান। সেখানে বাস্তুচ্যুত বহু পরিবার আশ্রয় নিয়েছিল। এতে অন্তত ২৫ জন নিহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, অধিকাংশ মানুষ তখন ঘুমাচ্ছিলেন, যাদের অনেকেই ছিলেন শিশু ও নারী। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকেই আটকা পড়ে আছেন।

আল-আউদা হাসপাতালের এক বিবৃতিতে বলা হয়, ওয়াদি গাজার দক্ষিণে এক ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি বাহিনী গোলাবর্ষণ করলে ৪ জন নিহত এবং ২৫ জন আহত হন। এ ছাড়া গাজা শহর ও মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে বেসামরিক মানুষদের ওপর হামলায় ৬ জন নিহত হন।

এদিকে উত্তর গাজার আল-সাফতাওয়ি এলাকায় এক বেসামরিক গাড়িতে ড্রোন হামলায় তিন ভাই নিহত ও শেখ রাদওয়ানে এক আশ্রয়কেন্দ্রের তাঁবুতে ড্রোন হামলায় আরও ৩ জন নিহত হয়েছেন।

এর বাইরে গাজার পশ্চিমের শাতি শরণার্থী শিবিরে, একটি স্কুলে আশ্রয় নেওয়া মানুষের ওপর বিমান হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে শিশুরাও রয়েছে।

মরদেহগুলো খণ্ডবিখণ্ড অবস্থায় ছিল উল্লেখ করে আল-শিফা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মরদেহগুলো হাসপাতালে খণ্ডবিখণ্ড অবস্থায় এসেছে এবং আহতদের সংখ্যাও ছিল অনেক।

এ ছাড়া খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় দুটি অস্থায়ী ত্রাণশিবিরে বিমান হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে শিশু ও এক গর্ভবতী নারী রয়েছেন। পাশাপাশি আল-আলবানী মসজিদের কাছে অপর এক ড্রোন হামলায় ৪টি মরদেহ উদ্ধার হয়েছে, তাদের তিনজনই শিশু।

এর বাইরে, গাজার আল-তুফাহ ও আল-দারাজ এলাকায় আবাসিক ভবনে বোমা হামলায় একাধিক ব্যক্তি নিহত হয়েছেন। এ ছাড়া নুসেইরাত শরণার্থী শিবিরে এক পরিবারের ৮ সদস্য ড্রোন হামলায় নিহত হয়েছেন ও অন্য একটি হামলায় প্রাণ গেছে আরও ৩ জনের।

এর আগে, গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

অবরুদ্ধ এই ভূখণ্ডে আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখিও হয়েছে ইসরায়েল। তবুও থেমে নেই তাদের বর্বরতা। এ নিয়ে বিশ্বব্যাপী নিন্দার ঝড় বইছে।

The post গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরও ৮১ ফিলিস্তিনির appeared first on Newsflash24bd.com.