গভর্নর | Newsflash24bd.com

বেসরকারি পাঁচটি ইসলামী ব্যাংককে খুব শিগগিরই একীভূত হচ্ছে : গভর্নর
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, বেসরকারি খাতের পাঁচটি ইসলামী ব্যাংককে খুব শিগগিরই একীভূত করা হবে। তবে এর ফলে কোনো কর্মীকে চাকরি হারাতে হবে না।

রোববার (১৫ জুন) বাংলাদেশ ব্যাংকের বোর্ড রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান গভর্নর।

তিনি বলেন, ‘নির্বাচনের সঙ্গে এ মার্জারের কোনো সম্পর্ক নেই। এটি একটি চলমান প্রক্রিয়া। আমরা আশা করি, আগামী সরকারও এ প্রক্রিয়াকে এগিয়ে নেবে। তবে নির্বাচন পর্যন্ত অপেক্ষা না করে আগামী কয়েক মাসের মধ্যেই পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত হবে।’

ব্যাংকের কর্মীদের আশ্বস্ত করে তিনি আরও বলেন, ‘এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। প্রয়োজনে কিছু শাখার কাঠামোতে পরিবর্তন আনা হতে পারে। বিশেষ করে যেসব ব্যাংকের শাখা শহরাঞ্চলে বেশি রয়েছে, সেগুলোর কিছু শাখা গ্রামীণ এলাকায় সরিয়ে নেয়ার বিষয়টি বিবেচনায় আনা হতে পারে।’

এ সময় পাচার হওয়া সম্পদ উদ্ধারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গভর্নর বলেন, ‘এই প্রক্রিয়াটি দীর্ঘমেয়াদি এবং ধাপে ধাপে এগিয়ে যেতে হয়। আদালতের চূড়ান্ত রায় ছাড়া এসব অর্থ পুনরুদ্ধার করা সম্ভব নয়। এজন্য সুনির্দিষ্ট তথ্য ও উপাত্ত সংগ্রহ করে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে।’

The post বেসরকারি পাঁচটি ইসলামী ব্যাংককে খুব শিগগিরই একীভূত হচ্ছে : গভর্নর appeared first on Newsflash24bd.com.

নতুন টাকায় থাকছে না কোনো ব্যক্তির ছবি: গভর্নর
ঈদুল আজহাতে বাজারে আসছে নতুন টাকা। এ লক্ষ্যে ইতোমধ্যে নতুন টাকা ছাপানোও শুরু হয়েছে। নতুন টাকায় থাকছে না কোনো ব্যক্তির ছবি। এমনটিই জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

শনিবার (২৪ মে) সকালে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনে দেশের প্রথম ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

গভর্নর বলেন, ‘নতুন নোটে থাকবে দেশের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা। ঈদে বাজারে প্রথমে ১০০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট আসবে।’

টাঁকশাল থেকে জানা গেছে, ২০ টাকার নোট ছাপা প্রায় সম্পন্ন। আগামী সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের কাছে হস্তান্তর করা হবে। এর পরে ৫০ ও ১০০০ টাকার নোট বাংলাদেশ ব্যাংককে বুঝিয়ে দেবে টাঁকশাল। এরপর কেন্দ্রীয় ব্যাংক সিদ্ধান্ত নেবে এই টাকা কবে বাজারে আসবে।

টাঁকশাল জানিয়েছে, নতুন নকশার নোট ছাপাতে ১ থেকে দেড় বছর সময় লাগে। আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হয়।

গত ডিসেম্বরে নতুন নকশার নোট বাজারে আনার সিদ্ধান্ত নেয় এই সরকার। তারই ধারাবাহিকতায় টাঁকশাল চলতি মাসে নতুন নকশার নোট ছাপানো শুরু করে।

টাঁকশাল আরও জানায়, একসঙ্গে ৩টি নোটের বেশি ছাপানোর সক্ষমতা নেই টাঁকশালের। তাই প্রথম ধাপে ১০০০, ৫০ ও ২০ টাকার নোট ছাপানো হচ্ছে।

এদিকে গভর্নর জানিয়েছে, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক অঙ্গীকার।

তিনি বলেন, ‘বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রচারিত হওয়ায় তা ফেরত পাঠাতে চাপ তৈরি হয়েছে। পাচারকৃত অর্থ ফ্রিজ করায় অর্থ ফেরত আনার প্রথম ধাপ সম্পন্ন হয়েছে।’

গভর্নর বলেন, ‘স্কিমের আওতায় পিকেএসএফ অংশীদার এমএফআই গুলোকে ২৪০ কোটি টাকার রিজার্ভ তহবিল ভিত্তিতে ব্যাংক ঋণ গ্যারান্টি দেবে। ঋণের গ্যারান্টি অনুযায়ী এককালীন ০.৫ শতাংশ কমিশন আদায় করা হবে। এর মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যাংক ঋণ পাওয়া সহজ হবে।’

সরকার ও এডিবির সহায়তায় এই পাইলট প্রোগ্রামে এদিন চুক্তিবদ্ধ হয়েছে পাঁচটি বেসরকারি ব্যাংক ও নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইন্সটিটিশন বলেও জানান তিনি

আর্থিক স্বাক্ষরতা বাড়াতে ব্যাংকগুলোকে প্রতিটি স্কুলের সাথে কাজ করার আহ্বান জানান গভর্নর।

The post নতুন টাকায় থাকছে না কোনো ব্যক্তির ছবি: গভর্নর appeared first on Newsflash24bd.com.

ঋণের সুদহারে পরিবর্তন আসছে : গভর্নর
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেছেন, ব্যাংক ঋণের সুদহারের ক্ষেত্রে পরিবর্তন আসছে। বিদ্যমান বেঁধে দেয়া সুদহার তুলে দিয়ে বাজার-ভিত্তিক রেফারেন্স রেট বিকশিত করার কাজ করছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া বিনিময় হার বাজার ভিত্তিক করার পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেও কাজ করছে সংস্থাটি।

রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) আয়োজিত বিজনেস সামিটের দ্বিতীয় দিন রোববার ‘লং টার্ম ফাইন্যান্স’ শীর্ষক প্লেনারি অধিবেশনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. শেখ শামসুদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্যানেল আলোচক ছিলেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিম, বিনিয়োগ প্রতিষ্ঠান বুর্মার এন্ড পার্টনার্স (বাংলাদেশ) লিমিটেডের প্রতিষ্ঠাতা ম্যানেজিং পার্টনার খালিদ কাদির, ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আলী রেজা ইফতেখার, সৌদি এক্সিম ব্যাংকের পরিচালক (আন্তর্জাতিক সহযোগিতা) ইয়াহিয়া আল হার্দী ও নিউ ডেভলপমেন্ট ব্যাংকের (এনডিবি) মহাপরিচালক ড. ডি জে পানডিয়ান।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান অধিবেশন সঞ্চালনা করেন এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন শান্তা এ্যাসেট ম্যানেজমেন্ট এর ভাইস চেয়ারম্যান ড. আরিফ রহমান।
আব্দুর রউফ তালুকদার বলেন, আমরা বিনিময় হার স্থিতিশীল রাখার চেষ্টা করছি। একাধিক হারও বাদ দেবো। শীঘ্রই একটি বাজার-ভিত্তিক বিনিময় হার ব্যবস্থা দেখতে পাবেন। এছাড়া আমরা সুদের হার নিয়ে কাজ শুরু করেছি। ইতোমধ্যে আমানতের সুদের হারের ফ্লোর এবং সিলিং প্রত্যাহার করা হয়েছে। একটি করিডোর দেওয়া হবে সুদ হারের, তা হবে বাজারভিত্তিক রেফারেন্স রেট অনুযায়ী। খুব শীঘ্রই আমরা এই নতুন উদ্যোগটি চালু করতে সক্ষম হবো। খেলাপি ঋণ নিয়ে গভর্নর বলেন, ঋণখেলাপি কমাতে আমরা উদ্যোক্তাদের ঋণের বদলে গ্যারান্টি দেবো। আর উদ্যোক্তারা শেয়ারবাজার থেকে বিনিয়োগ তুলবে। ব্যাংক গ্যারান্টি থাকলে বিনিয়োগকারীরা আশ্বস্ত হবেন, অন্যদিকে যারা টাকা নিচ্ছেন তাদের মধ্যে খেলাপির মনোভাব কমে আসবে। বন্ড মার্কেটকে শক্তিশালী করার উপর জোর দিয়ে রউফ তালুকদার বলেন, বন্ড মার্কেট শক্তিশালী করতে পারলে বাজারে বিনিয়োগের ধারা বৃদ্ধি পাবে।

তিনি আরও বলেন, বর্তমানে দীর্ঘমেয়াদী অর্থায়ন ব্যবস্থা টেকসই নয়। কারণ দীর্ঘমেয়াদী অর্থায়নের ৯৯ শতাংশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান করে থাকে। মূলত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান স্বল্পমেয়াদী অর্থ নিয়ে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করে থাকে। এ বিষয়টি হচ্ছে খেলাপি ঋণ বৃদ্ধির অন্যতম এটি একটি কারণ।

অধিবেশনে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিম বলেন, আমাদের পুঁজিবাজারে আরও অনেক অনেক বেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী প্রয়োজন। এখানে যত প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী রয়েছে, তা যথেষ্ট নয়। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বাড়লে আমাদের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগে আকৃষ্ট হবেন এবং বিনিয়োগ বাড়বে।

পুঁজিবাজারের নিয়ন্ত্রণমূলক সংস্কারের জন্য পরামর্শ দিয়ে তিনি বলেন, আমাদের তালিকাভুক্ত কোম্পানির জন্য করহার যৌক্তিক করতে হবে। ছোট পুঁজির কোম্পানিগুলোর জন্য কর হার যৌক্তিক করতে হবে। অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্ত হওয়ার জন্য কোম্পানিগুলোকে প্রণোদনা দিতে হবে। তথ্য প্রকাশের প্রয়োজনীয়তার যৌক্তিকতা তুলে ধরেন তিনি।

আসিফ ইব্রাহিম বলেন, আমাদের পুঁজিবাজারে ডেরিভেটিভস মার্কেট চালু করতে কাজ চলছে। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ডেরিভেটিভস মার্কেট চালু করতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কাজ করে যাচ্ছে। আর ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) রিয়েল এস্টেট ডেরিভেটিভ মার্কেট (আরইআইটি) নিয়ে কাজ করছে।

ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার বলেন, খেলাপি ঋণ ব্যাংক খাতের ক্যান্সার। খেলাপি ঋণ ব্যাংক খাতে ক্ষতি সৃষ্টি করে। আমনতকারীদের আমনতকে লুস করে ফেলে। ব্যাংকগুলোর গুড গভর্নেন্সের কারণে খেলাপি ঋণ বাড়তে থাকে। তাই আমানতকারী ও শেয়ার হোল্ডারদের রক্ষা করতে খেলাপি ঋণ বাড়তে দেয়া উচিত না।

অনুষ্ঠানে বিএসইসি’র কমিশনার শেখ শামসুদ্দীন আহমেদ বলেন, একটি গতিময় ও স্থিতিশীল পুঁজিবাজার গড়ে তুলতে অনেক প্রকল্প গ্রহণ করেছে নিয়ন্ত্রক সংস্থা। আমরা সব খাতেই প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পথে রয়েছি। কিছু কাজ হয়েছে, আরো কাজ হচ্ছে। বিদেশি বিনিয়োগকারীরা কোনো সুবিধা নিতে চাইলে বিএসইসি তাদের স্বাগত জানাবে।

বিনিয়োগ প্রতিষ্ঠান বুর্মার এন্ড পার্টনার্স (বাংলাদেশ) লিমিটেডের প্রতিষ্ঠাতা ম্যানেজিং পার্টনার খালিদ কাদির বলেন, বাংলাদেশ বর্তমানে যে অবস্থানে রয়েছে, এতে মিনি চায়না হিসেবে পরিচিত হতে পারে। কারণ এ দেশে সব ধরণের ব্যবসার উৎপাদন কার্যক্রম চালানো সম্ভব।

এছাড়া আমাদের দেশে কেবল সস্তা কর্মী নয়, পর্যাপ্ত সংখ্যক কর্মীর চাহিদা মেটানোর সক্ষমতা রয়েছে। কারণ অনান্য দেশে সস্তা কর্মী থাকলেও পর্যাপ্ত সংখ্যক কর্মীর প্রয়োজনীয়তা মেটানোর সক্ষমতা নেই। এটাই হলো বাংলাদেশে বিনিয়োগের অন্যতম সুযোগ।

মূল প্রবন্ধে বলা হয়, বাংলাদেশে বিনিয়োগের ৯৯ শতাংশ অর্থ আসে ব্যাংকসহ নানা আর্থিক প্রতিষ্ঠান থেকে। মাত্র ১ শতাংশ অর্থের জোগান দেয় শেয়ারবাজার। দীর্ঘমেয়াদি বিনিয়োগ সৃষ্টিতে একটি শক্তিশালী শেয়ারবাজারের কোনো বিকল্প নেই।

The post ঋণের সুদহারে পরিবর্তন আসছে : গভর্নর appeared first on Newsflash24bd.com.

আগামী জানুয়ারি থেকে বৈদেশিক মুদ্রার সমস্যা কেটে যাবে : গভর্নর
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার আশাবাদ ব্যক্ত করেছেন যে, আগামী জানুয়ারি মাস থেকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংক্রান্ত কোনো সমস্যা থাকবে না। দেশের রপ্তানি আয় ও রেমিট্যান্স আমদানি ব্যয়ের তুলনায় বেশি হওয়ায় তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) আয়োজিত এলডিসি গ্র্যাজুয়েশন বিষয়ক এক জাতীয় সেমিনারে রউফ বক্তব্য রাখেন।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের এক অনুসন্ধানে দেখা যায় যে, চলতি বছরের শুরু থেকে দেশে আমদানির পরিমাণ অস্বাভাবিক ভাবে বেড়ে ৮ বিলিয়ন ডলারের ওপরে উঠে যায়। বিষয়টি খতিয়ে দেখে এবং আমদানিকৃত পণ্য যাচাই-বাছাই শুরু করায় আমদানির পরিমান কমে ৫ বিলিয়ন ডলারে নেমে আসে, যা স্বাভাবিক।

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, তদন্তে তারা আরও জানতে পেরেছেন যে, কিছু পণ্য ২০ শতাংশ থেকে ২০০ শতাংশ ওভার ইনভয়েস করে আমদানি করা হয়েছে। তিনি বলেন, ‘আমরা এই ধরনের ঘটনাগুলি পরীক্ষা করার ফলে আমদানির পরিমাণ কমে যায়।’

গভর্নর উল্লেখ করেন যে, বাংলাদেশ ব্যাংক আন্ডার-ইনভয়েসিং এবং ওভার-ইনভয়েসিং উভয় পরীক্ষা করার পাশাপাশি বৈদেশিক মুদ্র পাচার রোধে এবং এইভাবে রাজস্ব আয় বাড়াতে কাজ করছে।

তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংক শুধুমাত্র এলসির মূল্য এবং পণ্যের প্রকৃত বাজার মূল্য খতিয়ে দেখছে, যা হুন্ডির মাধ্যমে বৈদেশিক মুদ্রা পাচার রোধ করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস, এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন, ইআরডি সচিব শরিফা খান প্রমুখ।

পরিকল্পনামন্ত্রী বলেন, স্বল্পোন্নত দেশ হিসেবে উত্তরণ নিশ্চিত করতে শ্রমিক, কৃষক ও রেমিট্যান্স যোদ্ধাদের আর্থিক কর্মকান্ডের কেন্দ্রে আনতে হবে। ‘যে যাই বলুক না কেন আমাদের এটির উপর জোর দেওয়া দরকার?’

এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, উত্তরণ পর্যায়ে বাংলাদেশের এমন শুল্ক নীতি গ্রহণ করা উচিত, যা বিশ্বের অন্যান্য দেশ তাদের উত্তরণের সময় অনুসরণ করেছিল।

The post আগামী জানুয়ারি থেকে বৈদেশিক মুদ্রার সমস্যা কেটে যাবে : গভর্নর appeared first on Newsflash24bd.com.