গণভোটের | Newsflash24bd.com

তালতলীতে গণভোটের পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ
তালতলীতে গণভোটের পোস্টার দুর্বৃত্ত্বরা ছিঁড়ে ফেলেছে । পুনরায় পোষ্টার লাগাতে গেলে উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব সিদ্দিকুর রহমান মামুন ও তার লোকজন বাঁধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। জাতীয় নাগরিক পাটির (এনসিপি) বরগুনা জেলা সংগঠক মোঃ শাহাদাত হোসেন এমন অভিযোগ করেছেন। ঘটনা ঘটেছে মঙ্গলবার বেলা ১১ টার দিকে তালতলী শহরের মালিপাড়া এলাকায়।

জানাগেছে, মানুষকে গণভোটে সচেতন করতে গত রবিবার সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে তালতলী উপজেলার মালীপাড়া স্লুইজগেটসহ বিভিন্ন এলাকায় পোস্টার লাগানো ও ব্যানার টানানো হয়। সোমবার রাতে ওই পোস্টারগুলো দৃর্বৃত্ত্বরা ছিড়ে ফেলেছে। মঙ্গলবার পুনরায় পোস্টার ও ব্যানার লাগাতে গেলে তালতলী উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব সিদ্দিকুর রহমান মামুন, সদর ইউনিয়ন ছাত্রদল কর্মী মো. ইমরান, সেচ্ছাসেবক দলের কর্মী সাইফুল, উপজেলা শ্রমিক দলের সদস্য আলআমীনসহ ১০-১৫ জন বাধা দেয় এবং এনসিপি নেতা শাহাদাত হোসেনকে গালাগাল করে। খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। এমন ঘটনায় এলাকার ক্ষোভ ও চাঞ্চল্যের সুষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন স্থানীয়রা। এদিকে গণভোটের ব্যানার ও পোস্টার টানানোতে বাঁধা দেয়ার একটি কথোপকথনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে এনসিপির নেতাকে পোস্টার ও ব্যানার টানাতে বাঁধা দেয়া হচ্ছে এবং একজনে ব্যানার গুছিয়ে দিচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বলেন, গণভোটের বিষয়ে মানুষকে সচেতন করতে পোস্টার লাগানো হয়েছে। ওই পোস্টার যারা ছিড়ে ফেলেছে তারা দেশের মঙ্গল চায় না। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এসে শাস্তির দাবী করছেন তারা।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বরগুনা জেলা সংগঠক এম. শাহাদাৎ হোসেন বলেন, গত রবিবার গণভোটের প্রচারের জন্য বিভিন্ন এলাকার পোস্টার ও মালিপাড়া স্লুইজগেট এলাকায় ব্যানার টানানো হয়। সোমবার রাতে ওই ব্যানার ও পোস্টার দুর্বৃত্ত্বরা ছিড়ে ফেলেছে। মঙ্গলাবার সকালে আবারো ব্যানার টানাতে গেলে উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব সিদ্দিকুর রহমান মামুন, সদর ইউনিয়ন ছাত্রদল কর্মী মো. ইমরান, সেচ্ছাসেবক দলের কর্মী সাইফুল, উপজেলা শ্রমিক দলের সদস্য আলআমীনসহ ১০-১৫ জন আমাকে বাঁধা দেয়। তাদের বাঁধার কারনে আমি ব্যানার টানাতে পারিনি। প্রশাসনকে বিষয়টি খতিয়ে দেখে কঠোর ব্যবস্থা নেয়ার দাবী জানান তিনি।

তালতলী উপজেলা শ্রমিকদলের সদস্য সচিব মোঃ সিদ্দিকুর রহমান মামুন বলেন, গণভোটের ব্যানার ও পোস্টার কে বা কারা ছিড়ে ফেলেছে তা আমি জানিনা? তিনি আরো বলেন, শাহাদাত পুনরায় ব্যানার টানাতে এসেছিল ওই সময় কথা কাটাকাটি হয়েছে। তবে তাকে ব্যানার টানাতে বাঁধা দেয়া হয়নি।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মোঃ আসাদুজ্জামান বলেন, বিষয়টি আমি জেনে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত করে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তালতলী উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম বলেন, বিয়য়টি জেনে তাৎক্ষনিক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।

The post তালতলীতে গণভোটের পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ appeared first on Newsflash24bd.com.

গণভোটের আড়ালে পতিত অপশক্তিকে রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ করে দেবে : তারেক রহমান
এই মুহূর্তে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে মনোনিবেশ করা বেশি দরকার জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কর্মঘণ্টার টাকা কে দেবে? নারীর কর্মঘণ্টা কমানোর কথা বলে, চাকরিদাতাদেরকে কৌশলে নারীদের চাকরি না দেওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে কিনা? দেশের নারী সমাজের মধ্যে এমন আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মানুষ যখন কর্মহীন হয়ে পড়ছে, আমার মনে হয় এমন পরিস্থিতিতে কর্মজীবী নারীদের মনে ছড়িয়ে পড়া চাকরি সংকোচনের আতঙ্ক কাটানো এই মুহূর্তে কথিত ‘গণভোটের’ চেয়ে বেশি দরকার।

বুধবার (১২ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনায় এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, দেশে বেকারত্বের হার বেড়েই চলেছে। সম্প্রতি একটি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানের রিপোর্টে বলা হয়েছে দেশে বর্তমানে দারিদ্র্যের হার ২৮ শতাংশ। আরও ১৮ শতাংশ মানুষ যেকোনো সময় গরিব হওয়ার ঝুঁকিতে রয়েছেন। দেশে শিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার বাড়ছে। দেশে উচ্চমাধ্যমিক এবং গ্র্যাজুয়েট ডিগ্রিধারী প্রতি ৫ জনের একজন বেকার। সম্প্রতি বিজিএমইএ জানিয়েছে- গত ১৪ মাসে সাভার, গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে কমপক্ষে ৩৫৩টি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। ফলে এক লাখ ২০ হাজারের মতো শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন।কর্মহীন এসব মানুষগুলোর কাছে রাষ্ট্রের হাজার টাকা ব্যয় করে কথিত ‘গণভোটের’ চাইতে একটি চাকরি কি বেশি জরুরি নয়?

তিনি বলেন, আনফরচুনেটলি আমরা মাসের পর মাস রাষ্ট্র মেরামতের নানা উপাদান নিয়ে আলোচনা করলেও এই রাষ্ট্রের লাখ লাখ বেকারদের কর্মসংস্থান নিয়ে আলোচনার জন্য একটি দফাও উত্থাপন করিনি বলেই মনে হয়। দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসনামলে দেশের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। এত সংস্কার কমিটি হলো অথচ একটি শিক্ষা সংস্কার কমিটি করা হলো না। শিক্ষাব্যবস্থা বিপর্যয়ের একটি দিক সম্পর্কে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই।

তারেক রহমান বলেন, গত অক্টোবর মাসে প্রকাশিত উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলে দেখা যায়, ২০২৫ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশের হার ছিল সর্বনিম্ন। অপরদিকে পরীক্ষায় দেশের ২০২টি শিক্ষাপ্রতিষ্ঠানের একজন শিক্ষার্থীও পাশ করতে পারেননি। একটি দুঃশ্চিন্তার বিষয় হলো, সবচেয়ে বেশি শিক্ষার্থী ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়েছেন। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এক-তৃতীয়াংশের বেশি শিক্ষার্থী ইংরেজি বিষয়ে পাশ করতে পারেননি। ইংরেজির পর সবচেয়ে বেশিসংখ্যক শিক্ষার্থী তথ্যপ্রযুক্তি অর্থাৎ আইসিটিতে অকৃতকার্য হয়েছেন। ইংরেজি এবং আইসিটির মতো এমন গুরুত্বপূর্ণ দুটি বিষয়ে এভাবে অকৃতকার্য হতে থাকলে বর্তমানে ‘এআই’ যুগের এই প্রতিযোগিতামূলক বিশ্বে সম্মান এবং মর্যাদার সঙ্গে টিকে থাকা সম্ভব কিনা- এই প্রশ্নটিও রাখলাম। তবে আমি মনে করি, বর্তমান গ্লোবাল ভিলেজে শিক্ষাদীক্ষায় টিকে থাকতে হলে আমাদেরকে ‘তথাকথিত গণভোট’ নিয়ে গবেষণার পরিবর্তে শিক্ষা সংস্কার নিয়ে গবেষণা সবচেয়ে বেশি জরুরি।

তিনি বলেন, পলাতক লুটেরা বাহিনীর বেপরোয়া লুটপাটের পর দেশের ব্যাংকিং সেক্টর এখনো ঘুরে দাঁড়াতে পারেনি। দেশের কমপক্ষে ২৪টি ব্যাংক মূলধন ঘাটতিতে পড়েছে। আমাদেরকে সতর্ক থাকা প্রয়োজন দেশের অর্থনৈতিক পরিস্থিতি ক্রমান্বয়ে নাজুক হয়ে উঠছে। জিডিপির প্রবৃদ্ধি আশানুরূপ নয়। ২০০৬ সালে বিএনপি সরকার তত্ত্বাবধায়ক সরকারের কাছে রাষ্ট্রক্ষমতা হস্তান্তর করার সময় দেশে জিডিপি প্রবৃদ্ধির হার ছিল ৭.৬ পার্সেন্ট। এরপর আর কোনো সরকারের পক্ষেই সেই রেকর্ড অতিক্রম করা সম্ভব হয়নি। বর্তমানে জিডিপি প্রবৃদ্ধির হার ৪ শতাংশেরও কম।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, রপ্তানি আয় এবং রেমিট্যান্স- দেশে এই মুহূর্তে এই দুটি খাতই দেশের অর্থিনীতির প্রধান ভরসার খাত। গত কয়েক মাসে রপ্তানি খাতেও নেতিবাচক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দেশের ব্যবসায়ী সমাজ এবং বিদেশে বাংলাদেশের উন্নয়ন সহযোগীরাও বলছেন, দেশের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে হলে প্রয়োজন জনগণের ভোটে নির্বাচিত একটি স্থিতিশীল সরকার। অথচ আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো রাজনৈতিক দল নানা শর্ত দিয়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে বাধা সৃষ্টি করতে চাইছে। জাতীয় নির্বাচন নিয়ে জটিলতা সৃষ্টির অর্থ একদিকে নির্বাচন না করেই রাষ্ট্রযন্ত্রে খবরদারির সুযোগ গ্রহণ করা, অপরদিকে পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনর্বাসনের পথ সুগম করা। পলাতক স্বৈরাচারীর সহযোগীরা গত কয়েকদিন খোদ রাজধানীতে যেভাবে আগুন সন্ত্রাস চালিয়েছে ফ্যাসিবাদবিরোধী শক্তির করণীয় সম্পর্কে এটি একটি সতর্কবার্তা হতে পারে বলে আমি মনে করি।

তিনি বলেন, এটি এখন সবার কাছেই স্পষ্ট ফাসিবাদবিরোধী আন্দোলনের একটি দল ফ্যাসিবাদের নিষ্ঠুরতা থেকে নিজেদের বাঁচাতে ফ্যাসিবাদীদের ছাতার নিচে আশ্রয় নেওয়ার কৌশল অবলম্বন করেছিল। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে পতিত পরাজিত পলাতক স্বৈরাচার একইভাবে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে থাকা দলটির ছাতার নিচে আশ্রয় নিয়েছে কিনা- এ ব্যাপারে ভাববার যথেষ্ট অবকাশ রয়েছে।

তারেক রহমান বলেন, গণভোটের আড়ালে পতিত পরাজিত পলাতক অপশক্তিকে রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ করে দেওয়া হচ্ছে কিনা- আমি এ ব্যাপারেও সতর্ক দৃষ্টি রাখার জন্য দেশের গণতন্ত্রকামী জনগণের প্রতি আহ্বান জানাই। স্বল্পমেয়াদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণ সব ক্ষেত্রে সার্বিক সফলতা আশা করে না। এটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্বও নয়। অন্তর্বর্তীকালীন সরকার দেশে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সময় নির্ধারণ করেছে। এখন সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে, তারা কি একটি রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে? নাকি দেশের গণতন্ত্রকামী জনগণের কাছে জবাবদিহিমূলক একটি সরকার প্রতিষ্ঠার লক্ষে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকেই অগ্রাধিকার দেবে।

তিনি আরও বলেন, রাজপথের আন্দোলনের সব সঙ্গীদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই- এ কথাটি আমি এর আগেও একবার বলেছিলাম, উত্তর কোরিয়ার সংবিধানে লেখা রয়েছে ‘ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া’।সংবিধানে লেখা থাকলেই সব কিছু নিশ্চিত হয়ে যায় না। আসলে সবার আগে প্রয়োজন রাষ্ট্র রাজনীতি সম্পর্কে মুনাফেকি দৃষ্টিভঙ্গির পরিবর্তন। প্রয়োজন মানসিকতার পরিবর্তন। প্রয়োজন রাজনৈতিক সমঝোতার। প্রয়োজন গণতান্ত্রিক মানসিকতা। সর্বোপরি প্রয়োজন দেশপ্রেম এবং জাতীয় ঐক্য।

তারেক রহমান বলেন, দেশ এবং জনগণের বৃহত্তর স্বার্থে দেশের সবচেয়ে জনপ্রিয় এবং জনসমর্থিত দল হওয়া সত্ত্বেও ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট রাখার ব্যাপারে বিএনপি সর্বোচ্চ ছাড় দিয়েছে। এটি কথার কথা নয়, এটি প্রমাণিত সত্য। রাজনৈতিক ঐকমত্য কমিশনের প্রতিটি দফা পর্যালোচনা করলে দেখা যাবে, বিএনপি অধিকাংশ পয়েন্টেই ইতিবাচক দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছে। আমাদের বক্তব্য পরিষ্কার, জুলাই সনদে যা অঙ্গীকার করা হয়েছে বিএনপি এসব অঙ্গীকার রক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞ। তবে কোনো রাজনৈতিক দল যদি অন্তর্বর্তীকালীন সরকারকে দুর্বল পেয়ে যা ইচ্ছা তাই আদায় করে নিতে চায় কিংবা বিএনপির বিজয় ঠেকাতে অপকৌশলের আশ্রয় গ্রহণ করে সেটি শেষ পর্যন্ত তাদের নিজেদের জন্যই রাজনৈতিক বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায় কিনা- সে ব্যাপারে সতর্ক থাকা দরকার।ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের রাজপথের সঙ্গীদের প্রতি আহ্বান, অযথা পরিস্থিতি ঘোলাটে করবেন না।

তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ববিরোধী চক্রান্ত নস্যাৎ এবং জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষায় ১৯৭৫ সালের ৭ নভেম্বরে সংঘটিত সিপাহী জনতার বিপ্লব উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভায় আমি স্বাধীনতার ঘোষকের একটি কথা সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই, তিনি বলেছিলেন- জাতীয় ঐক্য আমাদের শক্তি-বিভাজন আমাদের দুর্বলতা। সবশেষে ‘দিল্লি নয়, পিন্ডি নয়; নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান উচ্চারণ করে তারেক রহমান বক্তব্য শেষ করেন।

The post গণভোটের আড়ালে পতিত অপশক্তিকে রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ করে দেবে : তারেক রহমান appeared first on Newsflash24bd.com.