খালেদা জিয়ার | Newsflash24bd.com
খালেদা জিয়ার ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা নিলেন নাতনি জাইমা রহমান
গণতন্ত্রের অগ্রযাত্রায় অসামান্য অবদানের জন্য ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। খালেদা জিয়ার পক্ষে পুরস্কার গ্রহণ করেন তার নাতনি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
রোববার (৮ মার্চ) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ‘অদম্য নারী পুরস্কার ২০২৬’ আয়োজন করা হয়।
এ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাত থেকে পুরস্কারটি গ্রহণ করেন বেগম খালেদা জিয়ার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। পরে অন্য পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
The post খালেদা জিয়ার ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা নিলেন নাতনি জাইমা রহমান appeared first on Newsflash24bd.com.
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে নবম বিসিএস ফোরামের শোকসভা
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নবম বিসিএস ফোরাম শুক্রবার অফিসার্স ক্লাব ঢাকায় এক শোকসভার আয়োজন করে।
শোকসভায় অন্যান্যের মধ্যে নবম বিসিএস ফোরামের সভাপতি অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আবুল কালাম, মহাসচিব আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক সহকারী একান্ত সচিব সিনিয়র সচিব মোঃ সামসুল আলম বক্তৃতা করেন।
বক্তাগণ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে তাঁর কর্মময় জীবনের ওপর বিস্তারিত আলোচনা করেন।
আলোচনা শেষে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
The post সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে নবম বিসিএস ফোরামের শোকসভা appeared first on Newsflash24bd.com.
দিল্লি-ঢাকা সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয়: রাজনাথ সিং
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দিল্লি ও ঢাকার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে এই মহীয়সী নেত্রীর গুরুত্বপূর্ণ অবদান সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করা হবে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে গিয়ে তিনি বেগম জিয়ার স্মৃতির প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় রাজনাথ সিং সেখানে রক্ষিত শোক বইতে ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানিয়ে একটি বার্তা লেখেন। বার্তায় তিনি উল্লেখ করেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে খালেদা জিয়া কেবল একজন প্রভাবশালী নেত্রীই ছিলেন না, বরং দুই প্রতিবেশী দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে তার ভূমিকা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
দিল্লির বাংলাদেশ মিশনে পৌঁছালে রাজনাথ সিংকে উষ্ণ অভ্যর্থনা জানান বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ। এটি ছিল ভারতের কোনো প্রভাবশালী মন্ত্রীর পক্ষ থেকে সরাসরি হাইকমিশনে গিয়ে শোক প্রকাশের একটি ব্যতিক্রমী ও সম্মানজনক পদক্ষেপ।
এ নিয়ে দুবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দিল্লির বাংলাদেশ হাইকমিশনে গেলেন । এর আগে তিনি ২০২১ সালের ২২ নভেম্বর বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিল্লির মিশনে গিয়েছিলেন। সেই বছর সশস্ত্র বাহিনী দিবসের (২১ নভেম্বর) পরদিন অনুষ্ঠানটি হয়েছিল। ২০২১ সালে রাজনাথ সিংয়ের বাংলাদেশ মিশনে যাওয়াটা প্রচলিত প্রটোকলের ব্যত্যয় ঘটিয়ে ব্যতিক্রমী একটি পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হয়।
কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের উচ্চপর্যায়ের এই শোক প্রকাশ দুই দেশের আগামী দিনের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করতে পারে।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে জিয়া উদ্যানে স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হয়।
জানাজায় দলমত-নির্বিশেষে লাখো মানুষের অংশগ্রহণ বাংলাদেশের রাজনীতিতে তার অসামান্য জনপ্রিয়তারই প্রমাণ দেয়। তার এই মহাপ্রয়াণে কেবল ভারত নয়, বরং বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা শোক প্রকাশ করেছেন এবং অনেকে সশরীরে জানাজায় অংশ নিতে ঢাকায় এসেছিলেন।
ভারতের পক্ষ থেকে এই শোক জ্ঞাপন কার্যক্রমের ধারাবাহিকতায় গতকাল বুধবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বিশেষ ফ্লাইটে ঢাকা সফর করেন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করে ভারত সরকারের আনুষ্ঠানিক শোকবার্তা তার কাছে হস্তান্তর করেন।
এস জয়শঙ্কর ও রাজনাথ সিংয়ের এই পদক্ষেপগুলো নির্দেশ করে যে, ভারত সরকার বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি এবং বিএনপির নেতৃত্বের প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছে। ভারতের এই কূটনৈতিক শিষ্টাচার দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতা ও পারস্পরিক সহযোগিতার পথে একটি ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।ভারতের পক্ষ থেকে এই শোক জ্ঞাপন কার্যক্রমের ধারাবাহিকতায় গতকাল বুধবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বিশেষ ফ্লাইটে ঢাকা সফর করেন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করে ভারত সরকারের আনুষ্ঠানিক শোকবার্তা তার কাছে হস্তান্তর করেন।
এস জয়শঙ্কর ও রাজনাথ সিংয়ের এই পদক্ষেপগুলো নির্দেশ করে যে, ভারত সরকার বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি এবং বিএনপির নেতৃত্বের প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছে। ভারতের এই কূটনৈতিক শিষ্টাচার দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতা ও পারস্পরিক সহযোগিতার পথে একটি ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।
The post দিল্লি-ঢাকা সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয়: রাজনাথ সিং appeared first on Newsflash24bd.com.
এভারকেয়ার থেকে খালেদা জিয়ার মরদেহ গুলশানের বাসায়
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবনে নিয়ে যাওয়া হয়েছে।
আজ বুধবার সকাল ৯টার একটু আগে বাংলাদেশের পতাকায় মোড়ানো একটি গাড়ি হাসপাতাল থেকে তার বাসার দিকে রওনা হয়। সকাল সাড়ে ৯টার দিকে খালেদা জিয়ার মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স গুলশানের বাসায় পৌঁছে।
খালেদা জিয়ার মরদেহ তার দীর্ঘদিনের বাসভবন ‘ফিরোজা’য় নেওয়ার কথা ছিল। তবে খালেদা জিয়ার মরদেহ তার তারেক রহমানের গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায় নিয়ে যাওয়া হয়। এখানে নেতাকর্মী ও স্বজনরা তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন। পরে তাকে জানাজার জন্য নেওয়া হবে মানিক মিয়া অ্যাভিনিউয়ে। জানাজা শেষে তাকে দাফন করা হবে তার স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে।
সরেজমিনে এভারকেয়ার হাসপাতালে প্রবেশের মূল ফটকের কয়েক গজ দূর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করতে দেখা গেছে। হাসপাতালে রোগী ও তাদের স্বজন ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। পরিচয় এবং হাসপাতালে আসার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
গতকাল মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে ইন্তেকাল করেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ৭৯ বছরের অর্জনপূর্ণ জীবনের অবসানেও তাঁর জন্য শোকস্তব্ধ বাংলাদেশ। শুধু কর্মী-সমর্থক নন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী-প্রতিযোগী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন।
The post এভারকেয়ার থেকে খালেদা জিয়ার মরদেহ গুলশানের বাসায় appeared first on Newsflash24bd.com.
খালেদা জিয়ার মৃত্যুতে জয়ের শোক
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। মঙ্গলবার সকাল ১১টা ৪২ মিনিটে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ শোক প্রকাশ করেন।
ওই পোস্টে তিনি লিখেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
দেশের এই সংকটময় মুহূর্তে, যখন সাধারণ মানুষ নিরাপত্তার অভাবে ভুগছেন এবং দেশকে অস্থিতিশীল ও বিরাজনীতিকরণের অপচেষ্টা চলছে, তখন তার এই চলে যাওয়া বাংলাদেশের উত্তরণের পথে এক গভীর প্রভাব ফেলবে। অতীতের নানা বিরাজনীতিকরণ প্রক্রিয়ার শিকার হওয়া সত্ত্বেও নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি অসংখ্য সাফল্য অর্জন করেছেন এবং দেশের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ করেছেন।
সজীব ওয়াজেদ জয় আরও লিখেন, ‘জাতি গঠনে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে; তবে তার মৃত্যু বর্তমানে বাংলাদেশকে স্থিতিশীল করার প্রচেষ্টায় একটি বড় ধাক্কা। তার অসংখ্য সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি রইল আন্তরিক সমবেদনা।’
The post খালেদা জিয়ার মৃত্যুতে জয়ের শোক appeared first on Newsflash24bd.com.
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায়, সংসদের দক্ষিণ প্লাজায়
আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর দুপুর ২টায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মাঠ এবং মানিক মিয়া এভিনিউসংলগ্ন এলাকায় জানাজা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে জরুরি বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন। এর আগে দুপুর ১২টায় জরুরি বৈঠকে বসেন দলটির স্থায়ী কমিটির নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু।
মির্জা ফখরুল বলেন, বেগম জিয়ার মৃত্যু দেশের মানুষের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি এমন সময় চলে গেলেন যখন তাকে সবচেয়ে বেশি দরকার ছিল।
তিনি জানান, তাঁর জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। জানাজা শেষে ‘জিয়া উদ্যানে’ জিয়াউর রহমানের সমাধির পাশে তাকে শায়িত করা হবে।
এ ছাড়া পুরো আয়োজনের সঞ্চালনায় থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
আজ ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এছাড়া বুধবার (৩১ ডিসেম্বর) সারা দেশে সাধারণ ছুটি থাকবে।
The post খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায়, সংসদের দক্ষিণ প্লাজায় appeared first on Newsflash24bd.com.
খালেদা জিয়ার মৃত্যু রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি: রাষ্ট্রপতি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এক শোকবাণীতে তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হয়েছে।’
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক বার্তায় রাষ্ট্রপতি এ শোক জ্ঞাপন করেন।
মো. সাহাবুদ্দিন বলেন, গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় তার আপসহীন ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। জাতির এই অপূরণীয় ক্ষতির মুহূর্তে আমি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ ও অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন দেশবাসীকে মরহুমার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে তাঁর জন্য দোয়া ও প্রার্থনা করার আহ্বান জানান।
The post খালেদা জিয়ার মৃত্যু রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি: রাষ্ট্রপতি appeared first on Newsflash24bd.com.
খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার গভীর শোক প্রকাশ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে এই শোকবার্তা প্রকাশ করা হয়।
শোকবার্তায় বলা হয়েছে, ‘বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর অবদান অপরিসীম। তার মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এবং বিএনপি নেতৃত্বের এক অপূরণীয় ক্ষতি হলো। আমি বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি।’
আরও বলা হয়, ‘আমি তাঁর ছেলে তারেক রহমান ও পরিবারের অন্যান্য শোকাহত সদস্যের প্রতি গভীর সমবেদনা জানাই। আশা করছি, মহান আল্লাহ তার পরিবারের সদস্যদের এবং বিএনপি পরিবারের সবাইকে এই শোক কাটিয়ে উঠতে সহায়তা করবেন।’
The post খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার গভীর শোক প্রকাশ appeared first on Newsflash24bd.com.
খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে প্রধান উপদেষ্টা
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানতে বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার পর এভারকেয়ার হাসপাতালে যান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে পৌঁছে তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং খালেদা জিয়ার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন।
১১ দিন ধরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো উদ্বেগজনক। তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে। দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।
এদিকে বিএনপির চেয়ারপারসনের চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিয়েল বুধবার (৩ ডিসেম্বর) সকালে ঢাকায় এসেছেন।
এর আগে গতকাল মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপারসনকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
সন্ধ্যায় প্রধান উপদেষ্টার আগমণ উপলক্ষে হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। স্পেশাল সিকিউরিটি ফোর্স (এএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা জোরদার করেন। এ সময় কাঁটাতারের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয় হাসপাতালের প্রধান ফটক।
এর আগে, গত ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা ফিরোজা থেকে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়। এরপর মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
উল্লেখ্য, গত সোমবার খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ বা ভিআইপি ঘোষণার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। সেদিন সন্ধ্যায় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা পরিষদের মিটিংয়ে এ সিদ্ধান্ত হয়। পরে এ সংক্রান্ত গেজেট প্রকাশ হলে এসএসএফ সাবেক এই প্রধানমন্ত্রীর জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করে।
The post খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে প্রধান উপদেষ্টা appeared first on Newsflash24bd.com.
খালেদা জিয়ার সুস্থতা কামনা মো‌দির
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সোমবার (১ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় তিনি বেগম জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন।
ভারতের প্রধানমন্ত্রী তার পোস্টে লেখেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবরে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। দীর্ঘদিন তিনি বাংলাদেশের জনগণের জন্য কাজ করেছেন। তার দ্রুত সুস্থতায় আমাদের আন্তরিক প্রার্থনা এবং মঙ্গল কামনা।
পাশাপাশি সব ধরনের সহায়তা প্রদানে ভারত প্রস্তুত রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, সম্ভাব্য সব সহায়তা প্রদানে আমরা প্রস্তুত, তা যেভাবেই হোক।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, হৃদরোগসহ নানা জটিলতায় ভুগছেন। গত চার দিন ধরে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন।
The post খালেদা জিয়ার সুস্থতা কামনা মো‌দির appeared first on Newsflash24bd.com.